প্রাকৃতিক দৃশ্যের পেন্সিল স্কেচ।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ৩০ শে জুন, রবিবার, ২০২৪ খ্রিঃ



কভার ফটো

1000100894.jpg

কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি বর্তমানে লেভেল চারে আছি, আমি এখন থেকে আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করবো। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আমি ছোটবেলা থেকে আর্ট করতে ভীষণ পছন্দ করি। আমি আমি এখন থেকে আমার বাংলা ব্লগে আর্ট পোস্ট শেয়ার করার চেষ্টা করবো। আজকের আর্ট পোস্টটি আমার বাংলা ব্লগে আমার শেয়ার করা প্রথম আর্ট পোস্ট। আমি প্রাকৃতিক দৃশ্যের যে, কোন পেন্সিল স্কেচ তৈরি করতে ভীষণ পছন্দ করি। আজকে যে প্রাকৃতিক দৃশ্যের পেন্সিল স্কেচ তৈরি করেছি সেটা নদী পাহাড় এবং সূর্যকে কেন্দ্র করে। কিছুদিন আগেই সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ করে বাড়িতে গিয়ে অবসর সময়ে প্রাকৃতিক দৃশ্যের পেন্সিল স্কেচটি অংকন করেছিলাম। আমি আজকে প্রাকৃতিক দৃশ্যের পেন্সিল স্কেচ আপনাদের সাথে শেয়ার করবো।



উপকরণ সমূহ :

1000100874.jpg

▪️ সাদা কাগজ
▪️ পেন্সিল
▪️ রাবার
▪️ স্কেল



ধাপ-১

1000100889.jpg

প্রথম ধাপে একটি সাদা কাগজ নিবো তারপরে স্কেলের সাহায্যে পেন্সিল দিয়ে চারপাশে দাগ টেনে নেবো। তারপর পথ এবং পথের পাশে বেড়া তৈরি করার জন্য কাগজের নিচের দিকে প্রায় অর্ধেক অংশ জুড়ে লম্বালম্বি এবং আড়াআড়িভাবে দাগ টানবো।



ধাপ-২

1000100887.jpg

দ্বিতীয় ধাপে কাগজের উপরের যে, অংশটুকু ফাঁকা থাকবে তার অর্ধেক বরাবর আড়াআড়ি ভাবে একটি দাগ টেনে নেবো তারপর অর্ধেক সূর্য আঁকানোর জন্য একটি বৃত্তচাপ অংকন করবো।



ধাপ-৩

1000100885.jpg

তৃতীয় ধাপে সূর্যের দুই পাশে পাহাড় অঙ্কন করার জন্য পেন্সিলের সাহায্যে দাগ টেনে নেবো।



ধাপ-৪

1000100881.jpg

চতুর্থ ধাপে পাহাড় অংকন করার জন্য যে, দাগ টেনে নিয়েছিলাম তার ভেতরের অংশ পুরো কালো করে দিবো।



ধাপ-৫

1000100879.jpg

পঞ্চম ধাপে পেন্সিলের সাহায্যে নদীর দৃশ্য অংকন করেছি এবং একটি গাছের ডালের দৃশ্য অংকন করেছি। আর পথের পাশের বেড়া পেন্সিল দিয়ে কালো করে দিয়েছি।



শেষ ধাপ

1000100876.jpg

শেষ ধাপে নদীর পাড়ে যে, পথ তৈরি করেছিলাম সেই পথ পেন্সিল দিয়ে হালকা কালো করে দেবো। এভাবেই তৈরি সম্পূর্ণ হলো প্রাকৃতিক দৃশ্যের পেন্সিল স্কেচ।



ছবির বিবরণ

ডিভাইস: ভিভো ওয়াই-২০
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
তারিখ: ১৬ ই জুন ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

পেন্সিল স্কেচ এর মাধ্যমে প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন দেখে খুবই ভালো লাগলো আপু। এই ধরনের পেন্সিল স্কেচ গুলো দেখতে অনেক ভালো লাগে। আপনার আর্ট খুবই সুন্দর হয়েছে আপু।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

তুমি যে এতো ভালো পেন্সিল স্কেচ করতে পারো সেটা আগে জানা ছিল না। প্রাকৃতিক দৃশ্য সবসময়ই আমি অনেক বেশি ভালোবাসি। তোমার আর্টের ভেতরে প্রাকৃতিক দৃশ্য দেখতে পেরে অনেক ভালো লাগছে। প্রাকৃতিক দৃশ্য অংকন পদ্ধতি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার জন্য সবসময় শুভ কামনা রইলো।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

প্রাকৃতিক দৃশ্য পছন্দ করে না এরকম মানুষ তো অনেক কম রয়েছে। আমি তো অনেক বেশি ভালোবাসি প্রাকৃতিক দৃশ্য দেখতে। আজ আপনি অনেক সুন্দর করে একটা প্রাকৃতিক দৃশ্যের পেন্সিল আর্ট অঙ্কন করেছেন। যেটা দেখতে আমার কাছে অনেক সুন্দর লেগেছে। পেন্সিল দিয়ে পুরোটা অঙ্কন করার কারণে, অনেক বেশি সুন্দর ভাবেই ফুটে উঠেছে। দেখেই বুঝতে পারছি আপনি সূর্যাস্ত যাওয়ার মুহূর্তটা এখানে অঙ্কন করেছেন। নদীর পারে কিন্তু এই সময়টা উপভোগ করতে একটু বেশি ভালো লাগে।

 2 years ago 

হ্যাঁ আপু নদীর পাড়ে সূর্যাস্তের সময়টা উপভোগ করতে অনেক ভালো লাগে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার প্রাকৃতিক দৃশ্যের পেন্সিল স্কেচ সত্যিই অসাধারণ হয়েছে ! আপনি যে ধাপে ধাপে বিস্তারিতভাবে স্কেচ করার প্রক্রিয়া বর্ণনা করেছেন, তা আমাদের সবার জন্য খুবই সহায়ক। আপনার সৃজনশীলতা এবং আর্টের প্রতি ভালোবাসা স্পষ্টভাবে ফুটে উঠেছে। আশা করি, ভবিষ্যতে আরও এমন সুন্দর আর্ট পোস্ট শেয়ার করবেন। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি কাজ আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভকামনা রইলো!

[@redwanhossain]

 2 years ago 

অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি তো খুব চমৎকারভাবে পেন্সিল স্কেচ দিয়ে প্রাকৃতিক দৃশ্য সুন্দর ভাবে তুলে ধরেছেন। তবে পেন্সিল দিয়ে কিছু আর্ট করলে দেখতে এমনিতে অসাধারণ লাগে। আজকে আপনার প্রাকৃতিক দৃশ্যের পেন্সিল স্কেচ দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত নিখুঁতভাবে প্রাকৃতিক দৃশ্যের পেন্সিল স্কেচ আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

হ্যাঁ ভাই প্রাকৃতিক দৃশ্যের আর্ট করতেও ভালো লাগে। সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64919.19
ETH 1900.45
USDT 1.00
SBD 0.39