নাটক রিভিউঃ ' হৃদয়ে হৃদয় '
01-12-2023
১৭ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
আসসালামুআলাইকুম সবাইকে
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো শুক্রবারের ছুটির দিনটা আশা করছি এখন পর্যন্ত ভালোভাবেই শুরু করেছেন। তো আজকে একটি নাটক শেয়ার করতে চলে এলাম। নাটকটি রাতে ইউটিউব এ রিলিজ হয়েছিল। তো নতুন নাটকগুলো দেখতে ভালোই লাগে। আজকে যে নাটকটি শেয়ার করবো তার নাম হচ্ছে হৃদয়ে হৃদয়। আশা করছি আপনাদের ভালো লাগবে।
| নাম | হৃদয়ে হৃদয়। |
|---|---|
| চিত্রনাট্য ও পরিচালনা | মিজানুর রহমান আরিয়ান। |
| প্রযোজক | এসকে শাহেদ আলী । |
| অভিনয়ে | জোভান, নিহা এবং আরও অনেকে। |
| আবহ সংগীত | জাহিদ নীরব। |
| দৈর্ঘ্য | ৫৭ মিনিট ৫০ সেকেন্ড। |
| মুক্তির তারিখ | ৩০ই নভেম্বর, ২০২৩ |
| ধরন | রোমান্টিক। |
| ভাষা | বাংলা |
চরিত্রেঃ
হৃদয়ঃ
ফারহান আহমেদ জোভান ।তমাঃ
নাজনিন নিহা ।কাহিনী সারসংক্ষেপ
নাটকের শুরুতে দেখা যায়, ভার্সিটির সবাই মিলে পিকনিকে যাচ্ছে। কিন্তু একজনের জন্য অপেক্ষা করছে স্যার। সে হলো হৃদয়! হৃদয়ের জন্য ৩৫ মিনিট ধরে অপেক্ষা করছে বাস। ফাইনালি স্যার সিদ্ধান্ত নিল আর থাকা যাবে না হৃদয়কে ছেড়েই চলে যেতে হবে। বাস ছেড়ে দিল। কিছুদূর যেতেই বাসের সামনে এসে হাজির হৃদয়। হৃদয় তাড়াহুড়ো করে বাসে উঠে পরল। তারপর আবার তাদের পিকনিকের যাত্রা শুরু হলো। কিছুদূর যেতেই ভার্সিটির স্যার ছাত্রদের উদ্দেশ্য এমন কথা বললো যা শুনে আনন্দে লাফালাফি শুরু করে দেয়। আর তখন হৃদয় একটি গান প্লে করে! হৃদয়ের ঠিক কয়েক সিট পরে বসে তমা নামের একটি মেয়ে। ভার্সিটিতে আগে কখনো দেখেনি হৃদয়। তমা গানটি শুনে মনে মনে গাইতে শুরু করে।
কিন্তু সবাই যেহেতু আনন্দে করে যাচ্ছে তাই হৃদয়ের এক বন্ধু এসে বলে উড়াধুরা গান ছাড়ার জন্য। অন্য গান প্লে করতেই সবাই আনন্দে নাচতে শুরু করে। কিন্তু তমা গান শুনে মন খারাপ করে বসে থাকে। তারপর আবার তমার প্রিয় গানটি প্লে করা হয়। অবশেষে তারা পিকনিক স্পটে এসে হাজির। পিকনিকে এসে তমার সাথে কথা হয় হৃদয়ের। আর তখনই দুজনের মাঝে ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায়। কিন্তু হৃদয় জানতো না যে তমার বয়ফ্রেন্ড আছে। সন্ধ্যা বেলায় যখন সবাই মিলে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছিল ঠিক তখন তমার বয়ফ্রেন্ডের মেসেজ! তমার বিষন্য চেহারা দেখে হৃদয় বুঝে যায়। তারপর হৃদয় জানতে পারে তার বয়ফ্রেন্ড আছে! হঠাৎ করে হৃদয়ের জীবনে এসে হৃদয় তাকে ভালোবেসে ফেলে। কিন্তু যখনই জানতে পারে তমার বয়ফ্রেন্ড আছে তারপর থেকে সে নিজেকে আর ভালো রাখতে পারে না।
হৃদয়ের কোনে কিছুতেই মন বসছে না। হৃদয়ের বাবা ঠিকই বুঝতে পারে। এদিকে ভার্সিটিতে যেখানেই যাচ্ছে সেখানেই তমার সাথে দেখা হয়ে যাচ্ছে। হৃদয় তমাকে উপেক্ষা করছে সেটা তমাও বুঝে যায়। কিন্তু হৃদয় তার সাথে কথা বলতে চাই না। হৃদয় তার বাবাকে বলে সিদ্ধান্ত নেয় সে আমেরিকা চলে যাবে। দেশে আর এক মুহূর্ত ভালো লাগছে না। যেদিন ভার্সিটিতে আসে বাহিরে যাওয়ার জন্য কিছু ডকোমেন্ট নেয়ার জন্য সেদিন তমার সাথেও দেখা হয়ে যায়। তমাও বাহিরে পড়তে যাচ্ছে তবে সেটা আমেরিকা নয়, অস্ট্রেলিয়াতে। কিন্তু তমার বয়ফ্রেন্ড তমাকে বাহিরে যেতে দিচ্ছে না । হৃদয় সেটা খুব ভালো করেই বুঝতে পারে যে তমা ভালো নেই!
তমা তারপর সবকিছু খুলে বলে হৃদয়কে। আসলে টাকার মোহে পড়ে ভালোবেসেছিল। কিন্তু ছেলেটি খুবই নেশাগ্রস্থ! এক মাস ভালো থাকে এক মাস রিহাবে থাকে। তারপর তমাকে নিয়ে হৃদয় ঘুরতে যায়। তমার মনটাও ভালো হয়ে যায়। কিন্তু একদিন যখন ছাতা নিয়ে বের হচ্ছিল দুজন, তখন তমার বয়ফ্রেন্ড দেখে ফেলে।
তারপর তমার বয়ফ্রেন্ড গাড়ি থেকে বসে তমাকে উদ্দেশ্য করে গুলি করে আর তখনি হৃদয় সামনে এসে যায়। গুলির আঘাত এসে লাগে হৃদয়ের বুকে! হৃদয়কে তাড়াতাড়ি ভর্তি করা হয় হসপিটালে। ডাক্তাররা বলে ক্রিটিক্যাল কেইস তবে আশা করছি সুস্থ্য হয়ে যাবে। কিন্তু হৃদয়ের জ্ঞান ফিরে না। তমা হাসপাতালে সবসময় তার পাশে থাকে। তারপর কি হয়েছিল দেখতে হলে নাটকটি দেখতে হবে।
ব্যক্তিগত মতামত
নাটকটি ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লেগেছে। নাটকের গল্পের কনসেপ্টটা আমার কাছে ভালো লেগেছে। আসলে টাকা পয়সার মাঝে ভালোবাসা খুজঁলে সত্যিকারের ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা সহজ-সরল, এতো নিয়ম মানে না। ভালোবাসার মানুষটিকে জানা জরুরি। নাটকে তাই দেখা গেছে। জোভান আর নিহা খুবই ভালো অভিনয় করেছে। মিজানুর রহমান আরিয়ান স্যারের পরিচালিত নাটকগুলো আমার কাছে ভালোই লাগে।
ব্যক্তিগত রেটিং
৯.৭/১০
নাটকটির লিংক
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
twitter share
নাটকটি এক কথায় দারুন, তবে এখনো দেখার সুযোগ হয়নি। নাটকের কাহিনী অন্যরকম ছিল, এধরনের বিষয়গুলো সমাজে মাঝে মাঝেই দেখা যাচ্ছে। আসলে যাদের টাকা আছে তাদের প্রেমিকার অভাব হয় না। এখানেও নায়িকা পয়সাওয়ালা একজনের সাথে সম্পর্কে জড়িয়ে যায়। যাইহোক শেষ পর্যন্ত নায়কের কি হলো এটাই দেখার বিষয়।
আসলেই ভাইয়া, টাকার লোভে পরে অনেকে ভালোবাসায় জড়ায়, কিন্তু শেষে বুঝতে পারে। যায়হোক, অসংখ্য ধন্যবাদ আপনাকে
আপনি যে নাটকটার রিভিউ পোস্ট করেছেন, এই নাটকটা আমি দেখেছিলাম। জোভান এবং নিহার নাটক গুলো আমার অনেক বেশি পছন্দের। এই নাটকের মধ্যে কিন্তু তারা দুইজন অনেক সুন্দর অভিনয় করেছে। নাটকের রিভিউ পোস্ট পড়তে অনেক ভালো লাগে। নাটকের রিভিউ পোস্ট পড়লে, আর ওই নাটকটা দেখাও লাগে না। কারণ সম্পূর্ণ কাহিনী রিভিউর মাধ্যমেই পড়ে নেওয়া যায়। নাটকের কনসেপ্টটা আমার কাছেও অনেক ভালো লেগেছে।
জি আপু, এটা অবশ্য ঠিক বলেছেন। নাটকের রিভিউ পোস্ট পড়লে নাটক দেখা লাগে না। তবে দেখলে উপভোগ করতে পারবেন, পড়ে আর কতটুকু মজা পাওয়া যায় আপু
নতুন নাটক গুলো আমার কাছেও অনেক বেশি ভালো লাগে দেখতে। আসলে এখন সত্যিকারের ভালোবাসা পাওয়া যায় না বিশেষ করে টাকা-পয়সার মাঝে। এরকম বিষয় গুলো এখন বেশির ভাগ জায়গায় দেখা যাচ্ছে। নাটকটার নাম দেখেই আমার নাটকটা দেখতে ইচ্ছে করছিল। এত সুন্দর করে নাটকটার রিভিউ সাজিয়ে গুছিয়ে লেখার কারনে আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে।
আসলেই ভাইয়া, সত্যিকারের ভালোবাসা এখন রেয়ার হয়ে গেছে। যায়হোক, নাটকটি দেখলে আশা করি উপভোগ করতে পারবেন।
আমার কাছে মিজানুর রহমান আরিয়ান এর পরিচালিত নাটক গুলো খুব ভালো লাগে। বরাবরের মতো খুব সুন্দর একটি কাহিনী নিয়ে নাটক নির্মিত করেছে। যদিও নাটকটি আমার দেখা হয়নি। তবুও আপনার রিভিউ এর মাধ্যমে নাটকটি সম্পর্কে জানতে পারলাম।সত্যিই টাকা পয়সার মাঝে ভালোবাসা খুজঁলে সত্যিকারের ভালোবাসা কখনই পাওয়া যায় না।
একদম ঠিক ধরেছেন আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ
ভাইয়া আপনি খুব সুন্দর নাটক রিভিউ দিয়েছেন। যদিও এই নাটক দেখা হয়নি তবে আপনার রিভিউ পড়ে অনেক ভালো লাগলো। জোভানের নাটক দেখতে অনেক ভালো লাগে তাই সময় পেলেই দেখার চেষ্টা করি। আপনার রিভিউ পড়ে মনে হলো এর কাহিনী খুব সুন্দর। ধন্যবাদ এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু চমৎকার একটি মন্তব্য করার জন্য
হৃদয়ে হৃদয়- নাটক রিভিউ দেখে খুব ভালো লাগলো। খুব চমৎকার নাটক রিভিউ করেছেন ভাই। নাটকের গল্প এবং চরিত্র গুলো সত্যি বেশ অসাধারণ। নাটকটি আমি দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে। নাটকের কাহিনী সত্যি বেশ দুর্দান্ত। জোভান আর নিহা অভিনয় ভালো করেছে। আসলে এ ধরনের নাটক দেখতে সত্যি বেশ ভালো লাগে। এত সুন্দর নাটক আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আসলেই ভাই নাটকটি আমার কাছেও খুবই ভালো লেগেছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে ☘️
এই নাটকটির কিছু ট্রোইল দেখছি খুবই সুন্দর একটা নাটক। তবে এখনো দেখি নাই নাটক টি।আপনি সুন্দর ভাবে নাটকটির রিভিউ শেয়ার করেছেন। নাটকটির রিভিউ পড়ে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।
দেখলে আশা করছি ভালো লাগবে আপনার কাছে ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে ☘️