নাটক রিভিউ: ইমোশন্স

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শনিবার,১০ ফেব্রুয়ারি ২০২৪ ইং

হ্যালো বন্ধুরা আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে একটি নাটক রিভিউ করবো নাটকের নাম, ইমোশন্স । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।

Screenshot_2024-02-10-11-22-55-688_com.google.android.youtube-edit.jpg

নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য


নাটকের নামইমোশন্স
ধরনরোমান্টিক
অভিনয়েনির্জন নাহুয়েল, অনন্না ইসলাম,আসিক খান, মোঃ সোহেল
গল্পনির্জন নাহুয়েল
ডিরেক্টরনির্জন নাহুয়েল
ভাষাবাংলা
দেশবাংলাদেশ
দৈর্ঘ্যআটত্রিশ মিনিট

নাটকের সংক্ষিপ্ত কাহিনী

নির্জন নাহুয়েল সবে মাত্র এইচএসসি পরীক্ষা দিয়েছে। তারপর সে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কোচিং এ ভর্তি হয়ে যায়।সে পড়ালেখায় তেমন একটা মন দিতো না।সে সারাদিন শুধু বিভিন্ন ধরনের গল্প লিখতো। সে ছোট বেলা থেকেই ভিডিও বানাতে অনেক বেশি পছন্দ করতো। কোচিং এর একজন অমনোযোগী ছাত্র ছিল সে।এক সময় সে একটি‌ সুন্দর গল্প দিয়ে নাটক তৈরি করা জন্য একজন মেয়ে খুজেছিল, কিন্তু সে কোন মেয়ে খুঁজে পাচ্ছিলো না।তার গল্পেটি সে‌ অনেক সুন্দর করে লিখেছিল। এরপর নির্জন নাহুয়েল এবং তার বন্ধুরা সহ তাদের একটি কোচিং এর বান্ধবী কে তাদের সর্ট ফিল্ম এর এক্টিং এর জন্য প্রস্তাব দেয়।

Screenshot_2024-02-10-11-39-35-451_com.google.android.youtube-edit.jpg

Screenshot_2024-02-10-11-37-11-383_com.google.android.youtube-edit.jpg

Screenshot_2024-02-10-11-36-17-397_com.google.android.youtube-edit.jpg

পরবর্তীতে তারা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে যায়। তাদের মনে শুধু একটাই চিন্তা তারা এই সর্ট ফিল্ম এর জন্য মেয়ে কোথায় পাবে। তারপর আবার নির্জন নাহুয়েল ও তার বন্ধুরা সহ তাদের বান্ধবী (অনন্না ইসলাম) এর বাসায় চলে আসে। বাসায় এসে তারা তাকে বিভিন্ন ভাবে বুঝিয়ে, অনন্না ইসলাম কে তাদের সর্ট ফিল্মে এক্টিং এর জন্য রাজি করিয়ে ফেলে। এরপর তারা একদা তাদের সর্ট ফিল্ম শুট করার জন্য একটি জায়গায় যায়। সেখানে গিয়ে তারা তাদের সর্ট ফিল্ম শুট আউট করে। এরপর তারা কিছুক্ষণ সর্ট করার পর সেখানে এলাকার কিছু বখাটে ছেলে এসে তাদের কে তাড়িয়ে দেয়ার চেষ্টা করে। অবশেষে এক সময় নির্জন নাহুয়েল এর সাথে এলাকার বখাটে ছেলে গুলোর মারামারি লেগে যায়। মারামারি শেষে তারা আবার শুট শুরু করে দেয়।

Screenshot_2024-02-10-11-56-13-534_com.google.android.youtube-edit.jpg

Screenshot_2024-02-10-11-55-26-186_com.google.android.youtube-edit.jpg

Screenshot_2024-02-10-11-45-11-793_com.google.android.youtube-edit.jpg

বেশ কিছুদিন শুট করার পর তাদের সর্ট ফিল্ম টি তৈরি হয়ে যায়। এরপর কিছুদিনের মধ্যেই তারা তাদের সর্ট ফিল্ম টি রিলিজ করে দেয়।সর্ট অল্প কিছু সময়ের মধ্যে অনেক মানুষের নিকট পৌঁছে যায়। এরপর নির্জন নাহুয়েল এবং অনন্না ইসলাম এর রিলেশনশিপ বেশ ভালোই চলছিল। হঠাৎ অনন্না ইসলাম তার মোবাইল বন্ধ করে নিখোঁজ হয়ে যায়। নির্জন নাহুয়েল তাকে তার বাসায় গিয়ে খোঁজ করে, কিন্তু সে তার বাসার মধ্যে ও তাকে খুঁজে পায়নি।একদা নির্জন নাহুয়েল খুবই চিন্তিত হয়ে পড়ে। হঠাৎ একদিন অনন্না ইসলাম কোচিং চলে আসে।

Screenshot_2024-02-10-12-18-41-297_com.google.android.youtube-edit.jpg

Screenshot_2024-02-10-12-17-48-405_com.google.android.youtube-edit.jpg

কোচিং শেষে কোচিং টিচার অনন্না ইসলাম কে একা ডেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার সাথে রিলেশনশিপ জড়াতে চায়। কিন্তু এগুলো নর্জন নাহুয়েল কিছু জানতো না। নির্জন নাহুয়েলের একজন বন্ধু তাকে সব কিছু বলে দেয়। নির্জন নাহুয়েল খুব তাড়াতাড়ি কোচিং এর মধ্যে গিয়ে স্যার কে অনেক মারামারি করে। পরবর্তীতে নির্জন নাহুয়েল এবং তার বন্ধুরা সহ কোচিং ভেঙ্গে দিয়ে চলে যায়। এরপর নির্জন নাহুয়েল অনন্না ইসলাম কে তার বাসায় পৌঁছে দিয়ে আসে। এখানেই নাটকের সমাপ্তি ঘটে।

সব গুলো স্ক্রিনশট ইউটিউব থেকে নেয়া হয়েছে।


উক্ত নাটক হতে আমার শিক্ষা

নির্জন নাহুয়েলের নাটক আমি সব সময় দেখে থাকি। আমি নির্জন নাহুয়েলের একজন ফ্যান।তার নাটক গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে।আমি অনন্না ইসলামের বেশ কয়েকটি নাটক দেখেছি, তার সব গুলো নাটক আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজকের এই নাটকটির মধ্যে প্রথমে খুবই সুন্দর ভাবে উপভোগ করছিলাম। নাটকের শেষে একদম কষ্টে ভরা। আসলে আমাদের জীবনে কিছু কিছু মানুষ অল্প কিছু দিনের জন্য এসে মায়া বাড়িয়ে চলে যায়।সে সারাটা জীবন আমাদের কে দুঃখ কষ্ট নিয়ে কাটাতে হয়। এরকমটি হয়েছে এই নাটকের মধ্যে।

আমার ব্যক্তিগত রেটিং

১০/০৯


উক্ত নাটকের লিংক

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8BvpsRSMFKFjeeSz2YX4EJkFwTK1kq6Sy1S2XMQvyD9844aRQN2CqfJ9kk2cT...GiLK7DHKz6epvyUuC6hxdxYr5r36CJn5ZxajfbWg51cD49p89m6ywUswoxgJgf9ix3UN3613yDUkdpHeVt8JP4hiBWs9WrGhS9CRs67JKm47Hfp54CJ8ZMHXhY.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPoebtTdJ6J1evF4qbT2HWFB5daXTAgPdHqovVNb8Y2nHUPjRPf5HAh5da1hjg...xKQqoHbqCnU57mhtBtdrAHjG2nVXZ1p4uRspZRehZTJa3SEAy9HnYQ4nt5Wa4CaZ51gxygaP3itfWggBbZ9gWCCf9fci7LntH7RC2oN7LX5UsxuhLnb9kQHdCA.png

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

1699613681956.jpg

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করলাম। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।
Sort:  
 2 years ago 

অনন্যার নাটকগুলো আমার অনেক ভালো লাগে এবং সে খুব সুন্দরভাবে অভিনয় করে৷ তার সাথে নির্জনকে দেখে খুব ভালো লাগলো৷ সে খুব সুন্দরভাবে এই নাটকটি পরিচালনা ও অভিনয় করেছে৷ তাদের দুজনের জুটিও খুব সুন্দরভাবে এখানে মানিয়েছে৷ আপনিও খুব সমানভাবে এই নাটকের রিভিউ শেয়ার করেছেন। আপনি খুব সুন্দরভাবে এই নাটক এর সবগুলো বিষয় আলোচনা করেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷

 2 years ago 

ইমোশন্স নাটকটা আমি দেখেছিলাম। নির্জনের নাটক গুলো অনেক সুন্দর হয় আর তার নাটক আমার অনেক ভালো লাগে। ডিরেক্টর এবং গল্পের লেখক শুধু নির্জন। এই নাটকের পুরো কাহিনী আমার কাছে অসম্ভব ভালো লেগেছিল। নাটকের শেষটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল দেখতে। ধন্যবাদ আপনাকে পুরো নাটকটার রিভিউ সুন্দর করে গুছিয়ে লিখে তুলে ধরার জন্য।

 2 years ago 

ভাই নায়িকার নাম অনন্যা< আর অনন্যা উচ্চারণটা (অনন্যা) এভাবে হবে। আশা করছি ঠিক করে নিবেন।

নির্জন নিজেই একজন ডিরেক্টর। আর নিজের লেখা গল্পগুলো নিজেই অভিনয় করে। আমার কাছে তার নাটকগুলো এসব কারণে দেখতে বেশি ভালো লাগে। নির্জনের নাটক গুলো দেখেছি তবে প্রত্যেকটা নাটক দেখা হয়নি। ইমোশন্স নাটকটা দেখা হয়েছিল। নাটকের কাহিনীটা অনেক সুন্দর ছিল। আর নির্জন এবং অনন্যা দুজনেই অনেক সুন্দর অভিনয় করেছে।

 2 years ago 

আনন্নার অভিনয় আমার কাছে ভীষণ ভালো লাগে। ইমোশন্স এই নাটকটি এখনো দেখা হয়নি। তবে আপনার রিভিউ দেখে দেখার আগ্রহ বেরে গেলো। নাটকটির গল্প অনেক সুন্দর ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

আপনি খুব সুন্দর একটি রিভিউ পোস্ট শেয়ার করেছেন।রিভিউ পড়ে নাটকটি দেখার আগ্রহ অনেকটা বেড়ে গেল।সময় করে দেখে নিব নাটকটি।নাটকের গল্পটি ভালো লেগেছে।ধন্যবাদ ভাইয়া সুন্দর রিভিউ পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64555.14
ETH 1916.97
USDT 1.00
SBD 0.38