আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম
কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি বাংলা নাটক রিভিউ নিয়ে। বৃন্দাবন দাস রচিত জনপ্রিয় এই নাটকের নাম আলতা সুন্দরী। এই নাটকে মোট ৬২ পর্ব। আজকে আমি উপস্থিত হলাম দশম পর্ব রিভিউ করে শেয়ার করতে। চলুন তাহলে শুরু করি।

📺স্ক্রিনশট: ইউটিউব📺
| নাটকের নাম | আলতা সুন্দরী |
| রচনা | বৃন্দাবন দাস |
| পরিচালক | সালাহউদ্দিন লাভলু |
| অভিনয়ে | চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, শামীম জামান, রহমত আলী, ম ম মোরশেদ, জয় রাজ, রাশেদা চৌধুরী, মনিরা মিঠু, সাইকা আহমেদ, লারা লোটাস, পুতুল, ডায়না সহ আরো অনেকে। |
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা |
| ধরণ | হাস্যরসাত্মক এবং সামাজিক |
| মোট পর্ব | ৬২ |
| রিভিউ | দশম পর্ব |
| দৈর্ঘ্য | ২০ মিনিট |
| প্ল্যাটফর্ম | ইউটিউব @cdchoicedrama চ্যানেল |
চরিত্রেঃ
- শামীম জামান
- আর খ ম হাসান
- চঞ্চল চৌধুরী
রহিম বাদশা আলতা সুন্দরীর প্রেমে পাগল হয়ে আলতা সুন্দরীদের গ্রামে যখন তখন এসে উপস্থিত হয় আর ঘুরে বেড়ায়। এদিকে অলরেডি লায়ক অর্থাৎ নায়ক মেসেরের মিথ্যা কথায় সে গুলজারের হাতে ধরা খেয়েছে এবং গুলজার তাকে কেটে ফেলার জন্য তেড়ে নিয়ে গেছে। তবুও সে আলতা সুন্দরীর নাম ভুলতে পারিনি তাই আবারও এই গ্রামে এসেছে। এদিকে দেখা যায় গানের দলের ওস্তাদের মেয়ে মাসুমা বাড়িতে এসেছে। রহিম বাদশার এমন সাদাসিদা মন আর প্রেমের অনুভূতি দেখে সে তার সামনে উপস্থিত হয় এবং নিজেকে আলতা সুন্দরী দাবি করে জানাতে চায়। কিন্তু কিছুতেই রহিম বাদশা তাকে আলতা সুন্দরী হিসেবে মেনে নিল না কারণ সে আলতা সুন্দরীকে স্বপ্নে দেখে বাস্তবেও দেখেছে গানের দলের।

📺স্ক্রিনশট: ইউটিউব📺
এদিকে গোলজার তার ছোট বোন বিউটি কে প্রশ্ন করেছিল কেন রহিম বাদশা তার খোঁজে এসেছে। সে রহিম বাদশা কে ভালোবাসা কোন হাসপাতালে। সে বিউটিকে শাসন করার চেষ্টা করলেও বিউটি তার কথায় কখনোই কর্ণপাত করে না। এইজন্য গুলজার আরো তার বোনের উপর রেগে থাকে। একদিকে গানের দলে তাকে নেওয়া হয়নি আর একদিকে বোনের এমন বিষয়গুলো সে যেন কখনোই মেনে নিতে পারে না। তাই বারবার তার বোনকে হুঁশিয়ারি দেয় যদি কখনো ভাইয়ের অবাধ্য হয় সে এক কপি করলা ফেলে দিবে। কিন্তু তার বোন হাসিখুশি মনে বলে দেয় তুমি শুধু এটাই পারো এর বেশি কিছু পারো না।

📺স্ক্রিনশট: ইউটিউব📺
এদিকে মেসের মিথ্যা বলে রহিম বাদশা কে দেখিয়ে দিয়েছে গুলজারের বাড়ি। গুলজার হঠাৎ বিউটির জানালা এসে উপস্থিত। তারা দুইজনার কথোপকথনের মধ্যে বিউটি মিথ্যা ভাবে বলল আলতা সুন্দরী তার বড় বোন। এদিকে রহিম বাদশা মন থেকে বিশ্বাস করে নিল হয়তো বিউটির বড় বোন হতে পারে আলতা সুন্দরী। কারণ সে মনে করে এসেছিল এটাই আলতা সুন্দরী হবে কিন্তু দেখা গেল অন্য মেয়ে, তাই ধারণা করে নিয়েছে আলতা সুন্দরীর ছোট বোন। কারন সে গানের দলে আলতা সুন্দরীর সাথে ধাক্কা খেয়েছিল এবং নজর করে তাকে দেখেছিল। এদিকে মেয়ে হিসেবে বেশ খলনায়কার অভিনয় করতে পারে বিউটি। সে তার চতুর বুদ্ধি দিয়ে রহিম বাদশাকে মিথ্যা বুঝানোর চেষ্টা করল। কিন্তু কিছুক্ষণ পর গোলজার দেখে ফেলল তার বোনের সাথে রহিম বাদশা জানালায় কথা বলছে। সে এসে রহিম বাদশা কে তেড়ে ধরল এবং খুব মার মারলো। কিন্তু রহিম বাদশা কিছুই বুঝলো না তার কি এত অপরাধ হয়ে গেল এভাবে মারছে।

📺স্ক্রিনশট: ইউটিউব📺
এদিকে বিউটি বলেছিল মেসেরকে, আলতা সুন্দরী ওর উপরে নছের তাকে দুইটা ব্লাউজ বানিয়ে দিয়েছে। এই কথা মেসের এসে আলতা সুন্দরীর প্রেমিকা পারুল কে বলে দেয়। আর এভাবেই মেসের ও বিউটির চক্রান্তে পারুল আর নছরের ভালোবাসা আজ অনেক দূরে সরে যাচ্ছে। পারুল বুঝতে না পারলেও নসেরের কথাগুলো সব সময় পারুলের মা বোঝার চেষ্টা করে। এবারও যেন পারুলের মা ভুল বুঝা শুরু করে দিয়েছিল কিন্তু নসেরের কথায় পারুলের মা সবটা বুঝতে পারল।

📺স্ক্রিনশট: ইউটিউব📺
এদিকে গানের দলের ওস্তাদের স্ত্রী সব সময় তার স্বামীকে কটাক্ষ করে কথা বলার চেষ্টা করে। কারণ ওস্তাদ যদি প্রথমে রহিম বাদশা কে বলে দিত আলতা সুন্দরী একজন ছেলেমানুষ এবং সে গানের দলের নায়িকা সেজে নাচ করে মূলত গ্রামের নছের মিয়া, তাহলে আর এত কিছু ঘটতো না। রহিম বাদশা গুলজারের হাতে তাড়া খেত না মার খেতো না। এদিকে পারুলদের ভালোবাসার মধ্যেও গন্ডগোল সৃষ্টি হতো না। তাই গানের দলের ওস্তাদের বউ সব সময় মনে করেন যত ঝামেলার মূল উস্তাদ। তাই উনি রহিম বাদশা কে খুব সুন্দর করে বিষয়গুলো বুঝিয়ে বলবেন, এমনটাই ইচ্ছা পোষণ করেছেন।

📺স্ক্রিনশট: ইউটিউব📺

গুলজার যেহেতু রহিম বাদশা কে আঘাত করেছে তাই আশা করা যায় নাটকটা নতুন মাত্রাযুক্ত করতে যাচ্ছে। হয়তো আরো সুন্দর হাস্যকর এবং রোমান্স কর অভিনয় আমরা দেখতে পারবো। তবে এই পর্বের সবচেয়ে সুন্দর অভিনয় করেছে বিউটি। কারন সে এমন সুন্দর করে প্যাচ লাগাতে পারে যেন সেই প্যাচ আজকে পারুলের ভালোবাসা ধ্বংসের পথে। তার সু কৌশলী মিথ্যা বলার ধরন অভিনয় বেশ দারুন। অর্থাৎ এক কথায় তার অভিনয়ের কৌশলটা বেশ পাঠক নন্দিত। এদিকে রহিম বাদশা বেশি দারুণ অভিনয় করে থাকেন সহজ সরল একজন স্বাভাবিক মন মানসিকতা নিয়ে। একজন অবুঝ মানুষ কতটা নির্বোধ হয়ে থাকে ঠিক তার পরিচয় দেয় প্রেমে পড়ে। তাই বলতে পারি মোটামুটি এই নাটকের বিশেষ বিশেষ অংশের অভিনয় গুলো আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে বিউটি রহিম বাদশা ও নায়ক মেছের বেশি দারুন অভিনয় করেছে।

৮.৫/১০
রিভিউটি পড়ার জন্য ধন্যবাদ।

আমি মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের bidyut01 এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। এক পরিবার থেকে "আমার বাংলা ব্লগ কমিউনিটিতে" চারজন সদস্য রয়েছি। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ভালোলাগা রেসিপি তৈরি, নাটক রিভিউ, ভিডিও ও ফটোগ্রাফি করা সহ ভ্রমণ করতে পছন্দ করি। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে সদস্য হয়ে পোস্ট শেয়ার করার।


প্রতিটি পর্ব নাটক গুলোর মধ্যে প্যাঁচের একজন থাকবেই। তবে কিছু কিছু নাটকে এই কাহিনী গুলো দেখতে বেশ ভালো লাগে। আপনি আজকে আলতো সুন্দরী নাটকের দশম পর্ব শেয়ার করলেন দেখে খুবই ভালো লাগলো। আপনার শেয়ার করা পরবর্তী পর্বে জন্য অপেক্ষায় রইলাম আপু।
এ নাটকটা আমার কাছে অনেক ভালো লাগে।
আলতা সুন্দরী নাটকটা কিন্তু সত্যি অনেক সুন্দর। আমি তো নাটকটার পর্বগুলো যতই পড়তেছি আমার কাছে ততই খুব ভালো লাগতেছে। এই নাটকের মধ্যে সবাই অনেক সুন্দর সুন্দর অভিনয় করে। প্রত্যেকটা নাটকের
প্যাচ লাগানোর মত একজন তাকেই। আর তেমনি বিউটিও এই নাটকের মধ্যে রয়েছে। সে তো দেখছি ভালোই প্যাচ লাগায়। আর এখন তো তার এই প্যাচের জন্য পারুলের ভালোবাসা ও ধ্বংসের পথে চলে গিয়েছে। নাটকটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমার কাছে এখন। আস্তে আস্তে আরো ভালো লাগবে। অপেক্ষায় থাকলাম নাটকের অন্য পর্বগুলোর রিভিউ পড়ার জন্য।
এটা অনেক সুন্দর একটি নাটক।
আমি নাটকের রিভিউ পোস্ট পড়তে খুব পছন্দ করি। আসলে সময়ের কারণে নাটক দেখা হয় না খুব একটা। কিন্তু নাটকের রিভিউ পোস্ট পড়ার চেষ্টা করি। কারণ রিভিউর মাধ্যমে নাটকের পুরো কাহিনী সহজেই জেনে নেওয়া যায়। দুই মিনিটেই একটা নাটকের কাহিনী জেনে নিলে ভালো তো লাগবেই। দেখতে দেখতে আলতো সুন্দরী নাটকটার দশটি পর্ব শেষ হয়ে গিয়েছে। নাটকটা এখন আরো বেশি সুন্দর হচ্ছে। এই নাটকের পরবর্তী কাহিনীতে কি হয়, এটা দেখার অপেক্ষায় থাকলাম।
হ্যাঁ ঠিক বলেছেন ভাইয়া আগে থেকে জানতে পারলে ভালো লাগে।