নাটক রিভিউ-সারপ্রাইজ|

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি নাটক রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আপনারা অনেকেই জানেন বাংলা নাটক আমার অনেক ভালো লাগে। তাই তো সময় পেলেই নাটক দেখার চেষ্টা করি। তাইতো আজকে আমি দারুণ একটি নাটক রিভিউ সবার মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আমার প্রিয় এই নাটক রিভিউ সবার ভালো লাগবে।


IMG_20230731_145844.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


❂নাটকের কিছু গুরুত্ত্বপূর্ণ তথ্য:❂
নামসারপ্রাইজ
প্রযোজকজয়নাল আবেদীন
পরিচালনামাসরিকুল আলম
অভিনয়েজিয়াউল ফারুক অপূর্ব, সাবিলা নূর ও আরো অনেকে
দৈর্ঘ্য৫৫ মিনিট
মুক্তির তারিখ৫ জুলাই ২০২৩
ধরনড্রামা
ভাষাবাংলা
দেশবাংলাদেশ
চরিত্রেঃ
  • জিয়াউল ফারুক অপূর্ব- অয়ন
  • সাবিলা নূর- রিমি, মিমি
কাহিনী সারসংক্ষেপ


Screenshot_2023-07-31-14-22-12-77.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


নাটকের শুরুতেই দেখতে পাই নাটকের নায়ক চেম্বারে রোগী দেখছে। এর মাঝেই তার ফোনে একটি ফোন আসে। একটি অচেনা মেয়ের সাথে অয়ন বেশ কিছু মাস থেকে কথা বলছে। কিন্তু কখনো তাদের দেখা হয়নি তাদের। ফেসবুকে একটি ছবি দেখেছিল মেয়েটির। এরপর অয়ন মেয়েটির প্রেমে পড়ে যায়। অন্যদিকে অয়নের বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। তার মামা একটি বিয়ের প্রস্তাব নিয়ে আসে। এবার অয়ন একটি মেয়ের ছবি দেখে। এই মেয়েটি আর কেউ নয় তার ভালোবাসার মানুষটি। যেই মেয়েটির সাথে সে ফোনে কথা বলে সেই মেয়েটির দেখে অয়ন বিয়ের জন্য রাজি হয়ে যায়। অয়ন মেয়েটির ছবি দেখে অনেক খুশি হয়ে যায়।


Screenshot_2023-07-31-14-23-25-68.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


এবার অয়ন তার মামার সাথে এবং মায়ের সাথে মেয়ে দেখতে যায়। মেয়েকে দেখে অয়ন ভাবে তার ভালোবাসার মানুষটিকে তার সামনে বসে আছে। আর এই মেয়েটির সাথে তার দীর্ঘদিন থেকেই কথা হয়। কিন্তু মেয়েটির বাসায় গিয়ে সেভাবে মেয়েটির সাথে তার কথা হয় না। এক পর্যায়ে তাদের বিয়ে ঠিক হয়ে যায় এবং বিয়ে হয়ে যায়। কোন প্রকারের আনুষ্ঠানিকতা ছাড়াই তাদের বিয়ে হয়ে যায়। এরপর দুই পক্ষ মিলে ঠিক করে পরে তাদের বিয়ের অনুষ্ঠান করবে। এবার অয়ন সেখান থেকে চলে যায় এবং মেয়েটির নাম্বারে ফোন করে। অয়ন অনেক খুশি মনে মেয়েটির সাথে কথা বলে এবং বলে আজকে তার জীবনের একটি সেরা দিন। কারণ সে তার প্রিয় মানুষটিকে বিয়ে করেছে। এই কথাটি শোনার পর মেয়েটি অনেকটা অবাক হয়ে যায় এবং বলে তার সাথে অন্য কারো বিয়ে হয়েছে। কারণ সে কয়েকদিনের জন্য বাড়ির বাইরে ছিল।


Screenshot_2023-07-31-14-29-23-81.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


এবার অয়ন কিছুতেই বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছে। এরপর মেয়েটি জানায় তার জমজ বোনের সাথে অয়নের বিয়ে হয়েছে। এই কথা শুনে অয়ন ভীষণ কষ্ট পায় এবং মানসিকভাবে ভেঙে পড়ে। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। অন্যদিকে তার বিয়ে করা বউ তাকে ফোন করছিল এবং সব সময় খোঁজ খবর রাখার চেষ্টা করছিল। অন্যদিকে অয়ন তার ভালোবাসার মানুষটিকে বোঝানোর চেষ্টা করছিল। কিন্তু তার ভালোবাসার মানুষটি তাকে বলে দিয়েছে যে সে তার বোনের সংসার ভাঙতে পারবে না। অয়ন মেয়েটির সাথে দেখা করে এবং সবকিছু বুঝিয়ে বলার চেষ্টা করে। কিন্তু মেয়েটি কিছুতেই তার বোনের সংসার ভাঙতে দিতে চায় না। তাইতো সে অয়ন বলে সে যেন তার সম্পর্কের কথা তার বোনকে না বলে। অয়ন বিভিন্নভাবে মেয়েটিকে বোঝাতে চেষ্টা করে। কিন্তু মেয়েটি কিছুতেই কোন কিছু বুঝতে চাইছিল না। এভাবে ধীরে ধীরে বেশ ঝামেলা তৈরি হয়ে যায়। অয়ন অনেকটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে।


Screenshot_2023-07-31-14-54-26-83.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


অয়ন তার ভালোবাসার মানুষটিকে অনুরোধ করে যাতে তারা দুজনে মিলে সবার সামনে সবকিছু বলতে পারে। কিন্তু মেয়েটির রাজি হয় না। এরপর দেখতে দেখতে বিয়ের অনুষ্ঠানের দিন চলে আসে। এবার এক বোন এসে অয়নকে বলে যে সে সব কিছুই জানে এবং তার বোনকে সে ভালোবাসে সেটাও জানে। কিন্তু অয়ন কি করবে কিছুই বুঝতে পারছিল না। এবার এমন সময় তারা দুই বোন অর্থাৎ রিমি এবং মিমি দুজনেই চলে আসে। দুজন যেহেতু জমজ ছিল তাই অয়ন দুজনকে ভালোভাবে চিনতে পারছিল না। এবার দুজনে একসাথে এসে অয়নকে সারপ্রাইজ দেয় এবং বলে তার ভালোবাসার মানুষের সাথেই তার বিয়ে হয়েছে। আর তারা দুজনে মিলে এতদিন ধরে অয়নের সাথে মজা করেছে। রিমি এবং মিমি দুজন এলোমেলো ভাবে অয়নের সাথে ফাজলামো করেছে এবং অয়নকে নাজেহাল করেছে। এরপর যখন অয়ন সবকিছু জানতে পারে তখন মনে মনে ভীষণ খুশি হয়ে যায়। এবার যখন বাসর ঘরে ঢুকে তখন দেখতে পায় দুজনে একই শাড়ি পড়ে বসে আছে। এবার অয়ন চিন্তায় পড়ে যায়। আসলে তার বউ কোনটা সেটা বোঝা তার পক্ষে ভীষণ মুশকিল হয়ে পড়ে। এরপর অয়ন ঠিকই তার বউকে খুঁজে বের করে এবং শালিকাকে ঘর থেকে চলে যেতে বলে। তারা দুই বোন রিমি এবং মিমি অবাক হয়ে যায় যে অয়ন তাদেরকে চিনে ফেলেছে। এরপর তাদের দুজনের সম্পর্ক আবার ঠিক হয়ে যায় এবং সুন্দর একটি সমাপ্তি ঘটে।


Screenshot_2023-07-31-14-55-41-37.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব

☬☬☬ব্যক্তিগত মতামত:☬☬:☬


নাটকের শুরুটা যেমন দারুন ছিল শেষটাও বেশ ভালো লেগেছে। একেবারে ভিন্ন ধরনের গল্প ছিল। দুই বোন একটি ছেলেকে একেবারে নাজহার করে ছেড়েছে। দুজনে যেহেতু জমজ বোন ছিল তাই তো বোঝার কোন উপায় ছিল না কে রিমি আর কে মিমি। সেই সুযোগটা কাজে লাগিয়ে তারা দুজনে মিলে অয়নকে বেশ ভোগান্তির মধ্যে ফেলেছিল। শেষে যখন দুজনে মিলে অয়নকে সারপ্রাইজ দিল তখন সত্যিই ভালো লেগেছে। এক কথায় বলতে গেলে নাটকটি অনেক ভালো লেগেছে এবং নতুন ধরনের একটি গল্পের উপর ভিত্তি করে নাটকটি তৈরি হয়েছে। গল্পের প্লট অসাধারণ ছিল।


ব্যক্তিগত রেটিং:

৯/১০

নাটকের লিংক


❤️ধন্যবাদ সকলকে।❤️

Sort:  
 3 years ago 

নাটকটা দেখা হয়েছে বেশ সুন্দর । সাবিলা নুর অসাধারণ অভিনয় করেছে তা বলতেই হয়। অপূর্ব শেষ পর্যন্ত বউ ও শালি কে বুঝতে পারলো। বেচারার অবস্থা খারাপ হয়ে গেছিল 🤣।

 3 years ago 

শেষ পর্যন্ত বউ এবং শালী দু'জনকে আলাদা করতে পেরেছে। নাটকটি বেশ ভালো লেগেছিল। সত্যি বেচারার খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 3 years ago 

সারপ্রাইজ নাটকটি দেখেছি নাটকটির গল্প ছিলো অসাধারন। অপূর্ব এবং সাবিলা নূর এর অভিনয় আমার কাছে ভীষণ ভালো লাগে। অপূর্ব শেষ মুহূর্তে তার ভালোবাসার মানুষটি কে খুঁজে বের করতে পারে দেখে অনেক বেশি ভালো লাগে। চমৎকার রিভিউ করেছেন ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এই নাটকের গল্পটি অসাধারণ ছিল। অপূর্ব এবং সাবিলা নূর দুজনেই ভালো অভিনয় করেছেন। আর শেষ পর্যন্ত ভালোবাসার মানুষটিকে খুঁজেও পেয়েছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া মন্তব্যের জন্য।

 3 years ago 

যেহেতু জমজ বোনের নাটক তাহলে মনে হচ্ছে এর কাহিনী খুবই সুন্দর হবে। এমনেতে অপূর্বর নাটক দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার রিভিউ পড়ে আরও বেশি ভালো লাগলো। এই নাটক এখনো দেখা হয়নি।তবে সময় পেলে অবশ্যই দেখবো। ধন্যবাদ এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।

 3 years ago 

জমজ বোন হওয়ার কারণে নাটকের কাহিনী একেবারে ভিন্ন রকমের ছিল। সবমিলিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপু আপনি সময় পেলে অবশ্যই নাটকটি দেখার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমিও সবসময় নাটক দেখতে পছন্দ করি। নাটকটি নাম যেমন সারপ্রাইজ নাটকের কাহিনী শুনে আমিও সারপ্রাইজড হয়েছি। আসলে অপূর্বের নাটক সবসময়ই অপূর্ব হয়। অনেক সুন্দর একটি নাটক আমাদের সাথে শেয়ার করেছেন তাই আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি নাটক দেখতে পছন্দ করেন জেনে ভালো লাগলো। আমিও সময় পেলে নাটক দেখার চেষ্টা করি। নাটক দেখতে আমার কাছেও বেশ ভালো লাগে। অপূর্ব এবং সাবিলা নূর সত্যি দারুন অভিনয় করেছে। সময় পেলে এই নাটকটি দেখবেন আপনি।

 3 years ago 

সারপ্রাইজ নাটকটার রিভিউ আপনি অনেক সুন্দর করে লিখেছেন আপু। নাটক দেখতে আমার কাছে খুব ভালো লাগে, আর যদি হয় পূর্বের নাটক তাহলে তো কোন কথা নেই। দুইজন জমজ বোন হওয়ার কারণে বুঝাই যাচ্ছিল না অপূর্বের বউ কোনটা। কিন্তু অপূর্ব দেখছি ভালোভাবেই বুঝতে পেরেছি তার আসল বউ কে। নাটকটা আমি সময় পেলে অবশ্যই দেখার চেষ্টা করব। কারণ রিভিউটা পড়ে খুব ভালো লেগেছে আমার কাছে।

 3 years ago 

সত্যি আপু দুই বোন জমজ হওয়ার কারণে বোঝাই যাচ্ছিল না আসল বউ কোনটা। তবে শেষে এসে ঠিকভাবেই বউ নির্বাচন করতে পেরেছিল। নাটকটা আমার কাছে অনেক ভালো লেগেছিল আপু। মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অপূর্বর নাটক দেখতে বরাবরই আমার ভীষণ ভালো লাগে। তাছাড়া সাবিলা নূর বেশ ভালো অভিনয় করে। জমজ দুই বোন মিলে তো অপূর্বর অবস্থা একেবারে খারাপ করে দিয়েছিল। যাইহোক অবশেষে হ্যাপি এন্ডিং হয়েছে, এটা জেনে খুব ভালো লাগলো। সময় করে এই নাটকটি দেখার চেষ্টা করবো। এতো সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অপূর্ব আমারও খুবই পছন্দের একজন অভিনয়শিল্পী। আর এই নাটকটি সত্যি অনেক ভালো লেগেছে। সাবিলা নূর দারুন অভিনয় করেছে। সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছিল ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64757.06
ETH 1876.27
USDT 1.00
SBD 0.38