নাটক রিভিউ :- "দুই শাশুড়ি"।

in আমার বাংলা ব্লগ3 years ago



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।





আজ বৃহস্পতিবার। ০৭ ই ডিসেম্বর, ২০২৩ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজ আমি আপনাদের নিকট 'দুই শাশুড়ি' নাটকটির রিভিউ উপস্থাপন করছি। আশা করি নাটকটির রিভিউ আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।


Screenshot_20231207-193908.jpg

youtube থেকে স্ক্রিনশট দিয়ে নেওয়া হয়েছে।


নাটকটির কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী নিম্নে উপস্থাপন করা হলো:-

নাটকটির নামদুই শাশুড়ি
পরিচালকমহিন খান
অভিনয়েনিলয় আলমগীর,ফখরুল বাশের মাসুম, জান্নাতুল সুমাইয়া হিমি, মনিরা আখির মিতু ও অন্যান্য জন
ভাষাবাংলা
দৈর্ঘ্য৫৮ মিনিট
দেশবাংলাদেশ


নাটকটির সারসংক্ষেপ।

নাটকটির শুরুতেই দেখা যায় যে, বাড়িতে মেয়ে জামাইয়ের আগমন উপলক্ষে একজন বৃদ্ধ লোক তার দুই বউকে ডাকছে। তারপর বৃদ্ধ লোকটি তার দুই বউকে ডেকে বললো যে, আমার মেয়ে জামাইকে যে বেশি আদর যত্ন করবে তার প্রতি আমার ভালোবাসা বেশি থাকবে। কিছুক্ষণ পরেই বৃদ্ধ লোকটির জামাই ও মেয়ে বাড়িতে উপস্থিত হলো। বৃদ্ধ লোকটির জামাইয়ের নাম সেলিম এবং মেয়ের নাম আশা। বৃদ্ধ লোকটির বউ দুইটি। প্রথম বউয়ের কোন সন্তানাদি না হওয়ায় দ্বিতীয় বিয়ে করে এবং দ্বিতীয় বউয়ের একমাত্র সন্তান আশা। মেয়ে জামাই বাড়িতে আসতেই বৃদ্ধ লোকটির বড় বউ এবং ছোট বউ পানি ও শরবত নিয়ে উপস্থিত হয়। তারপর জামাইকে পানি ও শরবত খাওয়ানো নিয়ে দুই বউয়ের মধ্যে দারুন একটি হাসির ঘটনা ঘটে।

Screenshot_20231207-185623.jpg

Screenshot_20231207-185851.jpg

Screenshot_20231207-185927.jpg

youtube থেকে স্ক্রিনশট দিয়ে নেওয়া হয়েছে।


নতুন জামাই শেষ পর্যন্ত দুই শাশুড়ির দেওয়া পানি ও শরবত পান করলো। তারপর জামাইয়ের খাবার রান্না নিয়ে দুই শাশুড়ির মধ্যে তুমুল ঝগড়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত শ্বশুরের কথামতো জামাইয়ের খাবার রান্না করার দায়িত্ব বড় বউয়ের উপর পড়লো। বড় বউ অত্যন্ত যত্ন সহকারে জামাইয়ের জন্য খুবই সুস্বাদু খাবার রান্না করে টেবিলের উপর রেখে দিল। এমন সুযোগে ছোট বউ এসে সমস্ত খাবারের মধ্যে লবণ মিশিয়ে দিল। খাবার খেতে এসে জামাই একটু খাবার মুখে দিতেই অতিরিক্ত লবণের কারণে খাবার খাওয়ার সমস্ত আনন্দ হারিয়ে ফেললো। খাবারে অতিরিক্ত লবণ হওয়ার কারণে বৃদ্ধ লোকটি তার বড় বউকে বকাবকি করলো। এরপর বৃদ্ধ লোকের ছোট বউ জামাইয়ের জন্য রান্না করা মোটা একটি মাছের মাথা নিয়ে আসলো। জামাই মাছের মাথা খেতে গিয়ে অতিরিক্ত ঝালের কারণে তার মুখ জ্বলতে লাগলো। তখন বৃদ্ধ লোকটি তার ছোট বউকে বকাবকি করলো। তখন ছোট বউ বলল যে, মাছের মাথার মধ্যে এত ঝাল হলো কেমন করে। তখন বড় বউ বললো, যেমন করে আমার রান্না করা সুস্বাদু তরকারির মধ্যে লবণ হয়েছে ঠিক সেভাবেই। তখন ছোট বউ স্বীকার করলো যে, তরকারির মধ্যে আমি লবণ দিয়েছিলাম। পরে বড় বউ স্বীকার করলো যে, তোমার রান্না করা মাছের মাথার মধ্যেও আমি ঝাল মিশিয়ে ছিলাম। এরপরে আরো চমৎকার হাসির ঘটনা ঘটলো।

Screenshot_20231207-190359.jpg

Screenshot_20231207-190730.jpg

Screenshot_20231207-190922.jpg

youtube থেকে স্ক্রিনশট দিয়ে নেওয়া হয়েছে।


এরপর রাতে ঘুমানোর জন্য জামাইকে ছোট শাশুড়ি তার টিনের ঘরে ঘুমানোর জায়গা করে দিয়েছে। এদিকে বড় শাশুড়ি জামাইকে ঘুমানোর জন্য তার মাটির ঘরে সুন্দর জায়গা করে দিয়েছে। জামাইকে ঘুমানোর জায়গা করে দেওয়ার জন্য দুই শাশুড়ির মধ্যে চলে দারুন এক লঙ্কা কান্ড। এদিকে সেলিমের বউ সব সময় তার মা অর্থাৎ সেলিমের ছোট শাশুড়ির পক্ষ নিয়ে কথা বলে। শেষ পর্যন্ত জামাই বড় শাশুড়িরের মাটির ঘরে ঘুমাতে যায়। বড় শাশুড়ির মাটির ঘরে ঘুমাতে গিয়েও হঠাৎ বউয়ের উপস্থিতিতে সেলিমের সাথে দারুন এক হাসির ঘটনা ঘটে।

Screenshot_20231207-191347.jpg

youtube থেকে স্ক্রিনশট দিয়ে নেওয়া হয়েছে।


পরের দিন সকাল বেলায় সেলিম বাজার থেকে কিছু কেনাকাটা করে বাড়ির দিকে আসছিল। এমন অবস্থায় একজনের সাথে সেলিমের দেখা হয়। সেলিম তার দুই শাশুড়ি সমস্ত কথাগুলো সেই লোকটিকে বলে। সেলিমের কথা শুনে লোকটি বলে আমার শাশুড়ি নেই তাই আমি বেঁচে গেছি। সেলিম লোকটির শাশুড়ি নেই কথাটি শুনে তাকে একটি শাশুড়ি নিয়ে যেতে বলে এবং ওই লোকটির একটি শালী তাকে দিতে বলে। সেখানেও কিছুটা হাসির ঘটনা ঘটে।

Screenshot_20231207-191653.jpg

youtube থেকে স্ক্রিনশট দিয়ে নেওয়া হয়েছে।


সেলিম তার বড় শাশুড়ি এবং তার ছোট শাশুড়ির জন্য সুন্দর সুন্দর দুইটি শাড়ি বাজার থেকে ক্রয় করে আনে। একই সাথে তার শ্বশুরের জন্য পাঞ্জাবি ও পায়জামা ক্রয় করে আনে। আর তার বউ আশা'র জন্য নিয়ে আসে সুন্দর একটি শাড়ি। সেলিমের দেওয়া শাড়ি তার বড় শাশুড়ি এবং ছোট শাশুড়ি নিজ হাতে নিয়ে গ্রহণ করে। বড় শাশুড়ি শাড়ি পেয়ে খুবই আনন্দিত হয় এবং তার পছন্দের শাড়ি বলে স্বীকৃতি দেয়। কিন্তু ছোট শাশুড়ি তার শাড়ি দেখে পছন্দ করে না। সে পছন্দ করে বড় শাশুড়ির শাড়িটি। শেষ পর্যন্ত দুই শাশুড়ির মধ্যে শাড়ি নিয়ে টানাটানি করে ঘটে যায় চমৎকার একটি হাসির ঘটনা। দুই শাশুড়ি এরকম ঘটনা দেখে সেলিম যেমন বিরক্ত বোধ করে, ঠিক তেমনি সেলিমের বৃদ্ধ শ্বশুর মশাই আরো বেশি বিরক্ত বোধ করেন।

Screenshot_20231207-191815.jpg

Screenshot_20231207-191949.jpg

Screenshot_20231207-191954.jpg

youtube থেকে স্ক্রিনশট দিয়ে নেওয়া হয়েছে।


আসল ঘটনাটি ঘটে পরের দিন রাত্রে। জামাই বড় শাশুড়ির মাটির ঘরে ঘুমাতে যায় এজন্য ছোট শাশুড়ি ভূত সেজে জামাই মেয়েকে ভয় দেখানোর জন্য তাদের ঘরে যায় এবং তাদেরকে ভয় দেখানো শুরু করে। এমন সময় বড় শাশুড়িও ভূত সেজে তাদের ঘরে প্রবেশ করে। তখন বড় শাশুড়িকে সত্তিকারের ভূত ভেবে ছোট শাশুড়ি অজ্ঞান হয়ে পড়ে যায়। এদিকে ভয়তে থতমত হয়ে যাওয়া মেয়ে জামাই কে সঠিক বিষয়টি তাদের বড় শাশুড়ি খুলে বলে। সেখানে অসাধারণ এক হাসির ঘটনার আবির্ভাব ঘটে।

Screenshot_20231207-192432.jpg

Screenshot_20231207-192450.jpg

Screenshot_20231207-192515.jpg

youtube থেকে স্ক্রিনশট দিয়ে নেওয়া হয়েছে।


দুই শাশুড়ির দুই রকম কর্মকান্ডে জামাই সেলিম অত্যন্ত অতিষ্ট হয়ে যায়। শেষ পর্যন্ত সে ঘটককে মারধর শুরু করে। এমন অবস্থায় সেলিমের শ্বশুরমশাই সেখানে উপস্থিত হয় এবং ঘটকের মারধর করার বিষয়টি সেলিম অন্যরকম ভাবে এড়িয়ে যায়। কথাপ্রসঙ্গে সেলিম তার শ্বশুরের কাছ থেকে শাশুড়িদের ম্যানেজ করার বুদ্ধি চাই। কিন্তু সেলিমের শ্বশুর উত্তরে বলেন, তার বিয়ের আগেই শাশুড়ি মারা গেছে। তাই শাশুড়ি ম্যানেজ করার কোন বুদ্ধি তার কাছে নেই। বরং সেলিমের শ্বশুর বলেন, আমার কাছে বউ ম্যানেজ করার বুদ্ধি আছে।

Screenshot_20231207-192721.jpg

youtube থেকে স্ক্রিনশট দিয়ে নেওয়া হয়েছে।


তারপর ছোট শাশুড়ি সেলিমের জন্য ডিজাইন করা ছেঁড়া জিন্স প্যান্ট এবং টি সার্ট কিনে আনে এবং সেলিমকে পরিধান করিয়ে দেয়। সেলিমকে পোশাক পরানোর মুহূর্তে দারুন একটি হাসির ঘটনা ঘটে। দড়ি দিয়ে বেঁধে জামাইকে জিন্স প্যান্ট পরিধান করায় ছোট শাশুড়ি। তারপর সেলিমের বড় শাশুড়ি তার জন্য সুন্দর শার্ট এবং লুঙ্গি উপহার হিসেবে দেয়। সেলিম বড় শাশুড়ির দেওয়া শার্ট এবং লুঙ্গি পরিধান করে খুবই আরাম অনুভব করে। বড় শাশুড়ির দেওয়া পোশাক পরিধান করায় ছোট শাশুড়ি রেগে আগুন হয়ে যায়। পাশাপাশি সেলিমের বউ খুবই রাগান্বিত হয়ে যায়। তারপর সেলিমের শরীর থেকে পোশাক খুলে নেয়ার জন্য দুই শাশুড়ির মধ্যে ঝগড়া শুরু হয় এবং সেলিমকে নিয়ে টানাটানি শুরু হয়। সেখানেও দারুন এক হাসির ঘটনা ঘটে।

Screenshot_20231207-193119.jpg

Screenshot_20231207-193319.jpg

Screenshot_20231207-193342.jpg

youtube থেকে স্ক্রিনশট দিয়ে নেওয়া হয়েছে।


তারপর বৃদ্ধ লোকটির ছোট বউ বৃদ্ধ লোকটিকে ঘরে বসিয়ে তার বড় বউয়ের বিরুদ্ধে অনেক আজেবাজে কথা বলে। ছোট বউ বৃদ্ধ লোকটিকে বলে, আপনার বড় বউ আমার মেয়ে জামাইকে যাদু-টোনা করেছে। যার কারণে আমার মেয়ে জামাই আমার কথা না শুনে বড় বউয়ের কথা শুনে। ছোট বউয়ের কথা শুনে বৃদ্ধ লোকটি তার বড় বউয়ের প্রতি খুবই রাগান্বিত হয়। তারপর বৃদ্ধ লোকটি বড় বউকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করে। এমন অবস্থায় বৃদ্ধ লোকের জামাই অর্থাৎ সেলিম তার শ্বশুরের এই ঘৃণিত কাজের বাধা হয়ে দাঁড়ায়। তারপর সেলিম তার বড় শাশুড়ির কথা যে কারণে বেশি মান্য করে সেই কারণগুলো সকলের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে লাগলো। আর সেই কথাগুলো জানতে হলে আপনাদের অবশ্যই নাটকটি দেখতে হবে। জামাইয়ের কথা শুনে শ্বশুর মশাই তার বড় বউয়ের প্রতি সব রাগ তুলে নিল এবং তার বড় বউয়ের প্রতি সহানুভূতিশীল হলো। একই সাথে বৃদ্ধ লোকের ছোট বউ এবং ছোট বউয়ের মেয়ে বৃদ্ধ লোকের বড় বউয়ের প্রতি সহানুভূতিশীল হলো এবং তাদের ভুলগুলো বুঝতে পারলো। তারপর সুন্দর এই নাটকটির সমাপ্ত হলো।

Screenshot_20231207-193415.jpg

Screenshot_20231207-193710.jpg

Screenshot_20231207-193908.jpg

Screenshot_20231207-193917.jpg

youtube থেকে স্ক্রিনশট দিয়ে নেওয়া হয়েছে।


নাটকটি সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত।
"দুই শাশুড়ি" নাটকটি অত্যন্ত হাসির এবং অত্যন্ত শিক্ষামূলক একটি নাটক। নাটকটির শুরু থেকেই যেমন হাসির ঘটনা আছে ঠিক তেমনি নাটকটি দেখে আমাদের শিক্ষা নেওয়ার অনেকগুলো ঘটনা আছে। বিশেষ করে যেসব নারীদের সন্তান হয় না তাদের প্রতি আমাদের অবশ্যই সম্মানজনক ব্যবহার করতে হবে এবং তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে--আর এই বিষয়টি নাটকের মধ্যে সবথেকে গুরুত্বসহকারে ফুটে উঠেছে। যাতে যেসব মেয়েদের সন্তান হয় না তারা যেন পারিবারিকভাবে ছোট করা না হয় এবং তাদেরকে যেন কোনভাবে অমর্যাদা প্রদান করা না হয়। তাই আমি মনে করি এই নাটকটি দেখলে আমাদের মন ভালো করার জন্য যেমন আমরা প্রাণ খুলে হাসতে পারবো। ঠিক তেমনি নাটকটি দেখে আমরা অনেকগুলো বাস্তবসম্মত শিক্ষা অর্জন করতে পারবো। তাই আমি মনে করি নাটকটি আমাদের প্রত্যেকের একবার হলেও দেখা উচিত।


ব্যক্তিগত রেটিং

আমি নাটকটিকে ৯.৫/১০দিচ্ছি।



নাটকটি দেখার লিংক।





১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।


সবাইকে অসংখ্য ধন্যবাদ

Sort:  
 3 years ago 

নিলয় আহমেদের নাটকগুলো অনেক সুন্দর হয়ে থাকে। তাই আমিও মাঝে মধ্যে চেষ্টা করে থাকি তার নাটক গুলো দেখার জন্য। খুব সুন্দর একটি নাটক আজকে আপনি আমাদের মাঝে চমৎকারভাবে উপস্থাপন করেছেন রিভিউ এর মধ্য দিয়ে। বেশ ভালো লাগলো দুই শাশুড়ির এ নাটকটা দেখতে। পাশাপাশি আপনার অসাধারণ রিভিউ।

 3 years ago 

এটা সত্য নিলয় আলমগীরের নাটকগুলো খুবই সুন্দর হয়। মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

নাটকটি আমি কিছুদিন আগে দেখেছি। প্রথমে খুবই মজার ছিল এবং শেষের দিকে খুব ইমোশনাল ছিল। সব মিলিয়ে নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করেছেন এরজন্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিকই বলেছেন প্রথমদিকের ঘটনাগুলো খুবই হাস্যকর এবং শেষের ঘটনাটি আমাদের সকলের জন্য খুবই শিক্ষামূলক। মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

নিলয় আলমগীরের নাটক গুলো দেখতে ভীষণ ভালো লাগে। দুই শাশুড়ি নাটকটি এখনো দেখি নাই। তবে আপনার নাটক রিভিউ পোস্ট পড়ে মনে হচ্ছে সুন্দর একটা নাটক। যদি সময় পায় তাহলে নাটকটি দেখে নিবো। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাটকটির রিভিউ শেয়ার করার জন্য।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

নিলয় আলমগীরের অনেক সুন্দর একটা নাটকের রিভিউ পোস্ট করেছেন আপনি। নাটকটার সম্পূর্ণ কাহিনী আমাদের মাঝে সুন্দর করে তুলে ধরেছেন দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। সম্পূর্ণটা আমার কাছে সত্যি অসম্ভব দারুণ লেগেছে। আমি সময় পেলে চেষ্টা করব এই নাটকটা দেখে নেওয়ার। আশা করছি নাটকটা দেখলে খুব ভালো লাগবে। পরবর্তীতেও আশা করছি আপনি এরকম সুন্দর নাটকের রিভিউ শেয়ার করবেন।

 3 years ago 

অনেক উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

এই নাটকের মধ্যে সবাই কিন্তু খুব দারুণ অভিনয় করেছে। আসলে যাদের কোন সন্তান হয় না, তাদেরকে সম্মান করা উচিত আরও বেশি করে। তবে বেশিরভাগ মানুষকে দেখা যায়, যাদের সন্তান হয় না তাদের সাথে খারাপ ব্যবহার করে। এই নাটকটার মধ্যে বিনোদনের অনেক সুন্দর একটা ব্যাপার ছিল, আবার শিক্ষনীয় ব্যাপারও ছিল বটে। অনেক সুন্দর করে পুরো কাহিনীটাই তুলে ধরেছেন আপনি রিভিউ এর মাধ্যমে, যেটা অনেক ভালো লেগেছে।

 3 years ago 

নাটকের রিভিউটি পড়ে অনেক সুন্দর মন্তব্য করেছেন আপনি। পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

নাটক দেখতে আমি অনেক বেশি পরিমাণে ভালবাসি। সব সময় আমি নাটক দেখে থাকি৷ আর যে সময় আমি একটু অবসর সময় পাই তখনই নাটক দেখার চেষ্টা করি৷ আজকে আপনার কাছ থেকে এই নাটকের রিভিউ দেখতে পেরে খুবই ভাল লাগলো। হিমির নাটক দেখতে আমি অনেক বেশি পরিমাণে পছন্দ করি৷ তবে এই নাটকটি আমি এখনো দেখিনি৷ তবে অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করব৷

 3 years ago 

নাটকটি দেখবেন অনেক ভালো লাগবে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। আমি কিছুদিন আগে এই নাটক দেখেছিলাম আর আমার কাছে অনেক ভালো লেগেছে। এর কাহিনী খুবই মজার। আপনার রিভিউ পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।

 3 years ago 

সত্যিই নাটকটির কাহিনী খুবই মজার। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.087
BTC 58665.39
ETH 1573.91
USDT 1.00
SBD 0.38