কাগজের তৈরি একটি ওয়ালমেট // ১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য
আসসালামু আলাইকুম
আশাকরি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি অন্যরকম একটি পোস্ট আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের সবার কাছে এটি ভালো লাগবে।
আজকে আমি আপনাদের সাথে কাগজের তৈরি একটি ফুল বানানো শেয়ার করব। এটি বানানো খুবই সহজ। এবং এটি ঘরে যে কোন জায়গায় ঝুলিয়ে রাখলে খুব সুন্দর দেখা যাবে।
ফুলটি তৈরি করতে আমাদের যা যা লাগবে
- শক্ত কাগজ
- রঙিন কাগজ
- সাদা সুতা
- আঠা
- কেচি
প্রথম ধাপ
- প্রথমে শক্ত কাগজটিকে গোল করে কেটে নিয়েছি।
দ্বিতীয় ধাপ
- তারপর আমি কাগজগুলো দৈর্ঘ্য ৭ সেন্টিমিটার এবং প্রস্থ ৭ সেন্টিমিটার করে কেটে নিয়েছি।
তৃতীয় ধাপ
- এরপর কাগজগুলো একটি একটি করে ফুলের কলির মত বানিয়ে নিতে হবে। এটি বানাতে কাগজটির দুপাশ থেকে দুটি ভাঁজ দিয়ে আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিতে হবে। যেমনটা আমি নিচে ছবি দুটির মধ্যে দেখিয়েছি।
- এভাবে অনেকগুলো ফুলের কলি বানিয়ে নিতে হবে।
চতুর্থ ধাপ
- তারপর গোল করে কেটে নেওয়া শক্ত কাগজে ফুলের কলি গুলো একটি একটি করে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে।
- এভাবে করে পুরো কাগজটি ফুলের কলি দিয়ে পরিপূর্ণ করতে হবে
পঞ্চম ধাপ
- তারপর একটি কালো কাগজ ছোট্ট একটি গোল করে কেটে নিতে হবে। এবং একটি গোলাপি রঙের কাগজ কালো রঙের কাগজের গোল থেকে কিছুটা ছোট করে কেটে নিতে হবে। গোলাপি রঙের গোলটি থেকে আরও কিছুটা ছোট করে আরো একটি কালো রঙের কাগজ কেটে নিতে হবে।
ষষ্ঠ ধাপ
- তারপর ফুলটির মাঝখানে প্রথমে একটি কালো কাগজ তারপর গোলাপি কাগজ তারপর আবারও কালো কাগজ দিয়ে দিতে হবে।
সপ্তম ধাপ
- তারপর কাগজ দিয়ে লাভ আকৃতি করে কাগজ গুলো কেটে নিয়েছি। লাভ আকৃতির অনেকগুলো কাগজ কেটে নিয়েছি আমি এখানে।
সর্বশেষ ধাপ
- তারপর আমি সাদা সুতোর মধ্যে লাভ গুলো আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। মাঝখানে দিয়েছি পাঁচটা এবং দুপাশে তিনটে করে দিয়েছি। তারপর আমি গোলটির পিছনে আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছি সুতা গুলো
- এভাবে আমি ফুল বানানো সম্পন্ন করি। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে।
আমার পোস্ট টি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
মোবাইল ক্যামেরা- স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম+
কাগজ দিয়ে খুবই সুন্দর বানিয়েছেন। দেখে খুব ভালো লাগলো।
ধন্যবাদ আপু
বেশ সুন্দর আইডিয়া, আমার কাছে মনে হয়েছে খুবই সহজ। কিন্তু দেখে অনেক সুন্দর লাগছে। আপনি অনেক সুন্দর তৈরী করেছেন এটা।
জি আপু ইটি বানানো খুব সহজ। মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
দারুন হয়েছে। আসলে মানুষের ক্রিটিভিটি প্রকাশ পায় তার কর্মদক্ষতার মধ্য দিয়ে। অনেক শুভকামনা রইলো।
এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
কাগজের তৈরি ওয়ালমেট অনেক সুন্দর হয়েছে আপু আপনার জন্য শুভকামনা রইলো 🥀
ধন্যবাদ ভাইয়া
ওয়ালম্যাট টা খুবই সুন্দর হয়েছে। আইডিয়াটা দারুন। শুবেচ্ছা রইল।
ধন্যবাদ আপনাকে
আপনার diy পোস্ট টি সত্যি অসাধরণ হয়েছে। অনেক অনেক শুভেচ্ছা রইলো ।
ধন্যবাদ আপনাকে
বাহ বেশ অল্প উপকরণ দিয়ে খুব সুন্দর একটি জিনিস তৈরি করেছেন। আপনার তো এ ধরনের কাজে বেশ ভালো দক্ষতা দেখছি।ওয়ালম্যাটটা সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।
জি আপনি ঠিকই বলেছেন ওয়ালমেট টি বানাতে তেমন কিছু লাগেনা। আপনার মন্তব্যটি দেখে খুব ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ।
আমিও এসব কাগজের কাজ খুব করি।তবে অনেকদিন বন্ধ এসব করা।কিন্তু আপনার পোস্ট দেখেই আবার করতে ইচ্ছা করছে।খুব সুন্দর হয়েছে, বিশেষ করি যেই দুই রঙ এর কাগজ নির্বাচন করেছেন।এটা ওয়ালমেটকে আরো আকর্ষণীয় করেছে।
অবসর সময়ে এ কাজগুলো করতে ভালই লাগে। রং দুটি আমারও খুব পছন্দের। আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।
কাগজের তৈরি ফুলটি সত্যি খুব সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।
আপনাকে ধন্যবাদ
অনেক সুন্দর হয়েছে আপনার হাতে তৈরি করা কাগজের ফুল। আমি চেষ্টা করব আপনার মত করে কোন কিছু বানিয়ে শেয়ার করার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে।
মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে