বিভিন্ন রঙের কাগজ দিয়ে একটি মোরগ তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



Polish_20231011_234320062.jpg


আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি ড্রাই প্রজেক্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি । আজকে আমি বিভিন্ন রঙের কাগজ দিয়ে একটা মোরগ তৈরি করে দেখাবো । রঙিন কাগজের তৈরি এই জিনিসগুলো বানাতে খুব ভালো । এরকম বিভিন্ন রঙের কাগজ দিয়ে যদি কিছু তৈরি করা হয় তাহলে সেই জিনিসটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে ।আমার কাছে এই মোরগটি দেখে খুবই ভালো লেগেছে ।বিভিন্ন কালার পেপার দিয়ে বানানোর কারণে আরো বেশি সুন্দর লাগছে । কাগজের তৈরি জিনিস গুলো বানাতে যেমন ভালো লাগে তেমনি এগুলো বানাতে অনেক বেশি সময় লাগে । একটু সময় নিয়ে বানাতে পারলে জিনিসটা অনেক নিখুঁতভাবে তৈরি করা যায় । আমি সবসময় এসব জিনিস তৈরি করলে সময় নিয়ে বানানোর চেষ্টা করি । আমি আমার মোরগটি আপনাদের সামনে কিভাবে বানিয়েছি তার প্রতিটি ধাপ এখন তুলে ধরছি ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

বিভিন্ন রঙের কাগজ
কম্পাস
পেন্সিল
কাঁচি
গ্লু
কালোকলম

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20231011_234211.jpg20231011_234200.jpg
20231011_234148.jpg20231011_234132.jpg

প্রথমে কমলা ও হলুদ কালারের কাগজ নিয়ে গোল গোল করে বড় থেকে ছোট কয়েকটা কেটে নিয়েছি । তারপর প্রত্যেকটার মাঝখানে ভাজ দিয়ে নিয়েছি শুধু হলুদ ছোট কাগজটা বাদে । এরপর বড় হলুদ কাগজের মাথার সাইডে হলুদ কাগজটা বসিয়ে মাথা তৈরি করে নিয়েছি । তারপর কমলা রঙের কাগজটি হলুদ কাগজের উপরে লাগিয়ে ঠোঁট বানিয়ে নিয়েছি ।

20231011_234121.jpg20231011_234107.jpg
20231011_234056.jpg20231011_234046.jpg

এরপর পাঁচটা লাল রঙের ছোট ছোট কাগজ কম্পাস দিয়ে গোল গোল করে কেটে নিয়ে মাঝখান থেকে ভাঁজ দিয়েছি ।এরপর মোরগের মাথার সাইডে তিনটি লাগিয়ে ঝুঁটি তৈরি করে নিয়েছি এবং গলার সাইডে দুটি লাগিয়ে দিয়েছি । এরপর আরো কয়েক রঙের কাগজ কম্পাস দিয়ে গোল গোল করে এঁকে কাঁচি দিয়ে কেটে নিয়েছি ।

20231011_234026.jpg20231011_234016.jpg
20231011_233958.jpg20231011_233943.jpg

এরপর প্রত্যেকটা কাগজ মাঝখান থেকে ভাঁজ দিয়েছি ।তারপর ছোট থেকে বড় কাগজগুলো নিচের দিক থেকে লাগিয়ে মোরগের লেজ তৈরি করে নিয়েছি । তারপর আরো দুটি কাগজ নিয়েছি লাল ও কমলা কালারের ।

20231011_233918.jpg20231011_233905.jpg
20231011_233852.jpg20231011_233839.jpg

তারপর ওই কাগজ দুটো মাঝখান থেকে ভাঁজ দিয়ে মোরগের পেটের সাইডে লাগিয়ে পাখনা তৈরি করে নিয়েছি। এরপর আরো চারটি কমলা কালারের ছোট ছোট কাগজ কেটে নিয়েছি গোল গোল করে । তারপর মাঝখান থেকে ভাঁজ দিয়ে একটার সাথে একটা লাগিয়ে মোরগের পা বানিয়ে নিয়েছি ।

20231011_233827.jpg20231011_233813.jpg

এরপর একটি সাদা রংয়ের কাগজ গোল করে কেটে নিয়ে মাঝখানে কালো কালারের কলম দিয়ে দাগ দিয়ে মোরগের চোখ তৈরি করে নিয়েছি । তারপর গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি ।ব্যাস এভাবেই খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে আমার বিভিন্ন কালারের একটি মোরগ ।

20231011_233757.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আমি একদম পুরোপুরি মুগ্ধ, অসাধারণ সুন্দর লাগছে আপু প্রশংসা না করে পারলাম না। ভিন্ন রঙের কাগজ দিয়ে কিভাবে একটি মোরগ তৈরি করতে হয় সেটা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার কাজ দেখে আপনি পুরোপুরি মুগ্ধ হয়ে গিয়েছেন শুনে খুবই ভালো লাগলো ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর মোরগ তৈরি করেছেন। এই মোরগ তৈরি করার উপস্থাপন দেখে আমার খুবই ভালো লাগলো। ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার মোরগ তৈরির উপস্থাপনা দেখে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

বিভিন্ন ধরনের রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটা মোরগ তৈরি করছেন। আপনি ঠিকই বলেছেন বিভিন্ন ধরনের রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করলে সেটা ভালোই দেখা যায়। আর এগুলো তৈরি করতে একটু বেশি সময় লাগে।আপনার তৈরি করা মোরগ দারুণ লাগছে দেখতে।ধন্যবাদ পোস্ট টি শেয়ার করার জন্য।

 3 years ago 

একদম ঠিক বলেছেন বিভিন্ন ধরনের রঙিন কাগজ দিয়ে তৈরি করতে পারলে আসলে সেটা দেখতে ভালই লাগে ।

 3 years ago 

আপনি রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটা মোরগ তৈরি করেছেন, যেটা দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করলে তা দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আপনি উপস্থাপনার মাধ্যমে এই মোরগ তৈরি করার পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লেগেছে। আপনার উপস্থাপনা দেখে যে কেউ এটা খুব সহজে তৈরি করে নিতে পারবে।

 3 years ago 

ঠিকই বলেছেন আপু রঙিন কাগজের যে কোন জিনিস দেখতে সত্যিই অনেক ভালো লাগে । আমার কাছে তৈরি করতেও খুব ভালো লাগে ।

 3 years ago 

ওয়াও অসম্ভব সুন্দর হয়েছে তো আপনার তৈরি করার রঙিন কাগজের এই মোরগ। অনেক সুন্দর করে বিভিন্ন কালারের রঙিন কাগজ ব্যবহার করে আপনি এই মোরগটা তৈরি করেছেন যা দেখতে অসম্ভব দারুন লাগছে। এটা অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে বিভিন্ন কালার দিয়ে ব্যবহার করে তৈরি করার কারণে। আপনি অনেক সময় ব্যবহার করে এবং নিখুঁতভাবে এটা সম্পূর্ণ করেছেন যা দেখে বুঝতে পারছি।

 3 years ago 

একদম তাই বিভিন্ন কালার দিয়ে বানানোর কারণে অনেক বেশি ফুটে উঠেছে যেটা দেখতেই ভালো লাগছে ।

 3 years ago 

এতো চমৎকার লাগছে আপু পুরো কাজ টা যে দেখে কমেন্ট না করে থাকতেই পারলাম না। আপনার হাতের কাজ সব সময় মিষ্টি হয় দেখতে। আর আজকেও এর ব্যতিক্রম নয়। নানান রং এর কাগজ ব্যবহার করার জন্য কাজটা সব থেকে বেশী ফুটে উঠেছে। আমার বিশ্বাস ফানা এই মোরগ টা দেখে খুবই খুশী হয়েছে। 😊😊। ইস্ আপনাদের এক কানা গুণ ও যদি আমার থাকতো!!! কাজ দিয়ে আগুন লাগিয়ে দিতাম একদম 😅🤪

 3 years ago 

না ভাইয়া এটা বানানোর পরে ছেলেটা তেমন একটা পছন্দ করেনি । কারণ ওসব জিনিস খুব একটা পছন্দ করেনা । ওর প্রয়োজনীয় জিনিস তৈরি করলে সেটায় খুব খুশি হয় ।

 3 years ago 

বিভিন্ন রঙিন কাগজ দিয়ে একটি মোরগের ডাই তৈরি করেছেন যা দেখতে সত্যি বেশ দারুন লাগছে। আইডিয়াটা কিন্তু বেশ ইউনিক ছিল। যাই হোক আপনাকে বিভিন্ন রঙিন কাগজ দিয়ে মোরগের ডাই তৈরি করার প্রসেসটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদটা আমিই দিয়ে দিয়ে দিলাম আপনি কিন্তু শেষ পর্যন্ত আমাকে ধন্যবাদ দিতে গিয়েও দিলেন না ।

 3 years ago 

বাহ চমৎকার। সত্যি আপু আপনার এ মোরগ তৈরির আর্টটি দেখে মুগ্ধ হলাম। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি মোরগ তৈরি করেছেন। কিন্তু মোরগ তৈরি করা দেখে তো এখন মোরগের মাংস খেতে ইচ্ছে করছে। তাই একটা মোরগ খুব দ্রুত পার্সেল করে পাঠিয়ে দিন। ধন্যবাদ।

 3 years ago 

তাহলে আমার রঙিন মোরগটা নিয়ে আপনি জবাই করে খেয়ে ফেলেন আমাকেও একটু মাংস দিয়েন খেতে ।

 3 years ago 

হ্যাঁ আপু , রঙিন কাগজ দিয়ে যে কোনো জিনিস বানালে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর আপনি আজকে বিভিন্ন রঙের কাগজ দিয়ে খুব সুন্দর একটি মোরগ তৈরি করেছেন ,যা দেখতে অসাধারণ লাগছে। দারুন একটি উপস্থাপনা ছিল আপু এটি। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু আমার মোরগ টি আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যিই অনেক ভালো লাগলো ।

 3 years ago 

আমি আপনার কাজটি দেখে অনেক মুগ্ধ হলাম আপু। এত সুন্দর দারুন ভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রঙিন কাগজ দিয়ে মোরগ তৈরি করেছেন আমি সত্যিই অনেক অবাক হলাম। অনেক সুন্দর ভাবে আপনি ধাপ গুলো আমাদের মাঝে পরিবেশন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আমার কাজটি দেখে সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62638.51
ETH 1784.84
USDT 1.00
SBD 0.38