রঙীন কাগজ কেটে পাখি তৈরী

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



IMG_20231030_012700.jpg

আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি । আজকে আমি আপনাদেরকে রঙিন কাগজ দিয়ে একটি পাখি তৈরি করেছি সেটি দেখাবো ।রঙিন কাগজের তৈরি পাখিটি তৈরি করতে আমার কাছে অনেক বেশি সময় লেগেছে । এই পাখিটি প্রথম দেখাতেই ভালো লেগেছিল এজন্য তৈরি করব করে কয়েকদিন ভাবতে ভাবতে আজকে রঙিন কাগজ নিয়ে বসেই পড়লাম । আর এই কালারের কাগজ ছিল না সেদিন বাইরে থেকে কিনে নিয়ে এসেছি যার কারণে আরো বানানোর প্রতি বেশী আগ্রহ জেগেছিল । বেশ কিছুদিন হলো রঙিন কাগজের কিছু বানানো হচ্ছে না কারণ এগুলো বানাতে অনেক বেশি সময় লাগে । আজকের পাখিটি বানাতে একঘন্টা সময় লেগেছে । বিশেষ করে ছোট ছোট কাগজগুলো কাটতে অনেক বেশি সময় লেগেছে । তারপরও পাখিটি অনেক সময় নিয়ে বানানোর পরে ভালোই হয়েছে দেখতে ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

রঙিন কাগজ
গ্লু
কাঁচি
কম্পাস

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20231030_012539.jpg20231030_012527.jpg
20231030_012507.jpg20231030_012454.jpg

প্রথমে কম্পাস দিয়ে গোল গোল করে কালো কাগজ কেটে নিয়েছি । তারপর কালোর থেকে অল্প একটু ছোট করে অরেঞ্জ কালারের কাগজ কেটে নিয়েছি । এভাবে করে ছোট বড় আমি বেশ কয়েকটা কাগজ গোল গোল করে কেটে নিয়েছি । তারপর কালো কাগজের উপরে গ্লু লাগিয়ে অরেঞ্জ কালারের কাগজটা বসিয়ে দিয়েছি । তারপর ছোট্ট একটু সাদা কাগজ কেটে নিয়ে তার ওপরে একটু কালো কাগজ কেটে গ্লু দিয়ে বসিয়ে চোখ তৈরি করে নিয়েছি ।

20231030_012414.jpg20231030_012400.jpg
20231030_012346.jpg20231030_012333.jpg

এরপর কালোর উপরে যে অরেঞ্জ কালার টা লাগিয়েছিলাম সেটার উপরে চোখটা বসিয়ে দিয়েছি এবং আরো একটি ছোট কালো কাগজ নিয়ে ভাঁজ করে ঠোঁট বানিয়ে নিয়েছি । তারপর অরেঞ্জ কালারের কাগজ গুলো দেখুন গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি ।

20231030_012258.jpg20231030_012232.jpg
20231030_012219.jpg20231030_012206.jpg

প্রত্যেকটা কাগজ মাঝখান থেকে ভাঁজ দিয়ে নিয়েছি । তারপর বড় থেকে ছোটটার উপরে রেখে গ্লু দিয়ে প্রত্যেকটা কাগজ লাগিয়ে নিয়েছি । ছবিতে যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেই রকম করে লাগিয়ে নিয়েছি । তারপর গোল গোল করে আরো কয়েকটা কাগজ কেটে নিয়েছি ।

20231030_012154.jpg20231030_012144.jpg
20231030_012129.jpg20231030_012116.jpg

তারপর এই কাগজগুলো একটার পর বসিয়ে আরেকটা গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি । তারপর মাঝখান থেকে ভাঁজ দিয়ে নিয়েছি এবং অরেঞ্জ কালারের ব্ল্যাক কালারের যে ছোট টুকরোগুলো কেটেছিলাম সেগুলো মাঝখান থেকে ভাঁজ দিয়ে একটার ভিতর একটা গ্লু দিয়ে লাগিয়ে লেজ বানিয়ে নিয়েছি ।

20231030_012104.jpg20231030_012048.jpg

প্রত্যেকটা অংশ সুন্দরভাবে পার্ট বাই পার্ট বসিয়ে গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি এবং আরো একটি কাগজ গোল করে বানিয়ে নিয়ে মাঝখানে একটা ভাঁজ দিয়ে পিঠের সাইডে লাগিয়ে দিয়েছি । এরপর লেজটাও লাগিয়ে নিয়েছি । এরপর প্রত্যেকটা অংশ সুন্দরভাবে লাগানোর পড়ে দেখুন কত সুন্দর একটি পাখি তৈরি হয়ে গিয়েছে এবং সুন্দরভাবে কয়েকটি ছবি তুলে নিয়েছি ।

20231030_012032.jpg

20231030_012013.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 3 years ago 

রঙিন কেটে অনেক সুন্দর ভাবে পাখি তৈরি করেছেন, যা দেখে মনে হচ্ছে এখনই উড়ে চলে যাবে। উড়ন্ত পাখির অরিগ্যামি তৈরি করেছেন যেটা দেখে খুব সুন্দর লাগছে। এই ধরনের কাজ দেখলে নিজেকে অনেক মুগ্ধ হবে। আপনি প্রথমে গোল গোল করে অনেকগুলো কাগজ কেটে তারপরে এই পাখিটা তৈরি করেছেন। উপস্থাপনা দেখে শিখে নিলাম পাখি তৈরি করার পদ্ধতি।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।

 3 years ago 

সত্যি চমৎকার ছিল আপনার এই সুন্দর প্রতিভা, আমি তো দেখে অবাক! কাগজগুলো কেটে তারপর সাইজ করে, এরপর আস্তে আস্তে সুন্দর একটি পর্যায়ে রূপদান করেছেন। অনেক অনেক খুশি হলাম নতুন কিছু দেখতে পেরে, শিখতে পেরে।

 3 years ago 

আমার চমৎকার পাখিটি দেখে অবাক হয়ে গিয়েছেন শুনে আমিও অবাক হয়েছি কিছুটা ।

 3 years ago 

অনেক সুন্দর ভাবে আপনি রঙিন কাগজ দিয়ে পাখি তৈরি করেছেন, যা দেখে আমি অনেক বেশি মুগ্ধ হয়েছি। রঙিন কাগজ কেটে এভাবে অনেক কিছুই তৈরি করা যায়। আর যে কোন কিছু তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে দেখতে। এই পাখিটা তৈরি করতে আপনার এক ঘন্টা সময় লেগেছিল দেখছি। আসলে কাগজগুলো কাটতে এমনিতেই অনেক সময় লাগে। বিশেষ করে ছোট কাগজগুলো। জাস্ট অসাধারণ ছিল পাখি তৈরি।

 3 years ago 

আমার কাগজের তৈরি পাখি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন শুনে আমিও মুগ্ধ হয়ে গেলাম আপু ।

 3 years ago 

রঙিন কাগজে কোন কিছু তৈরি করলে দেখে ভীষণ ভালো লাগে। আপনি আজকে রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি পাখি তৈরি করেছেন। পাখি তৈরীর প্রতিটা ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে রঙিন কাগজের তৈরি কিছু করলে দেখতে ভালই লাগে । ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

রঙিন কাগজ কেটে আপনি যে পাখিটি তৈরি করেছেন, তা আসলেই ভীষণ আকর্ষণীয় হয়েছে দেখতে। মাত্র দুটি প্রধান রঙ ব্যবহার করেছেন, কিন্তু তারপরেও ফাইনাল আউটলুক খুবই সুন্দর এবং কিউট ও হয়েছে আপু। অনেক সময় নিয়ে খুব সুন্দর একটি ডাই পোস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আমার পাখিটি আপনার কাছে কিউট লেগেছে শুনে সত্যি অনেক খুশি হলাম ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে সময় লাগলো ও দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। রঙিন কাগজের খুব সুন্দর পাখি তৈরি করেছেন। পাখিটি দেখতে কিউট লাগছে। শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ও সহজ ভাবে দেখিয়েছেন। চাইলে যে কেউ খুব সুন্দর ভাবে তার তৈরি করে নিতে পারবে। ধন্যবাদ এত সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

এটা ঠিকই বলেছেন সময় নিয়ে তৈরি করার কারণে জিনিসটা দেখতে ভালো লাগে তখন নিজের কাছেই ভালো লাগে ।

 3 years ago 

আপু আমি আপনার এই কাজটি দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। এত সুন্দর কালার কম্বিনেশন টি ছিল।আপনি কাগজ কিনে এনেছেন দেখলাম আগের পোস্টে এবং কাগজ কেনার সাথে সাথে যে এত সুন্দর একটি পোস্ট আমাদের উপহার দেবেন। সত্যি আমরা কখনো ভাবি নাই এবং আজকে পোস্টটি দেখে আমি অনেক মুগ্ধ হলাম।কাজটি করতে তো মনে হচ্ছে অনেক কষ্ট পরিশ্রম হয়েছে। অনেকগুলি ধাপ দেখতে পারছি তো এবং প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন আপনার জন্য শুভেচ্ছা রইল আপু। অনেক ভালো ছিল আর একটা কথা কি? আপনি যদি এটার জন্য গ্লু গান ব্যবহার করেন তাহলে আরো ভালোভাবে কাজ সম্পন্ন করা যায়।

 3 years ago 

আমি বাইরে গেলেই রঙিন কাগজ কেনার চেষ্টা করি ।রঙিন কাগজ অনেকগুলো জমা হয়ে গিয়েছে বানানোই হচ্ছে না তাই সময় সুযোগ করে বানাতে বসেই পড়লাম ।

 3 years ago 

অসাধারন আপু। আমি তো দেখছি তাক লাগিয়ে দিচেছন। আমি তো অবাক হয়ে গেলাম আজকের পোস্টি দেখে। যদিও অনেক সময়ের প্রয়োজন হয় তবুও দেখছি আপনি দারুন একটি পাখি বানিয়ে নিলেন রঙিন কাগজ কেটে। শুভ কামনা রইর আপনার জন্য।

 3 years ago 

সময় নিয়ে বানিয়েছি দেখেই পাখিটা আপনার কাছে এতটা ভালো লেগেছে । ধন্যবাদ আপু ।

 3 years ago 

বেশ অনেকদিন ধরেই চেষ্টা করছেন পাখিটা তৈরি করবেন কিন্তু হয়েই উঠছে না। শেষমেশ তৈরি করে ফেলেছেন। দেখেই বোঝা যাচ্ছে এটা করতে বেশ অনেক টা সময়ের প্রয়োজন হয়েছে। এবং পাখিটা দেখতেও সত্যি বেশ চমৎকার লাগছে। রঙিন কাগজ দিয়ে পাখিটা বেশ সুন্দর তৈরি করেছেন আপু। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এটা করতে আসলে অনেক সময় লেগেছে । ছোট ছোট কাগজ গুলো কেটে তৈরি করার কারণে অনেক বেশি সময় লেগেছে ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64212.21
ETH 1845.19
USDT 1.00
SBD 0.38