★রঙীন কাগজ দিয়ে মাছ তৈরী★

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



Polish_20230415_235555679.jpg

আজ আমি আপনাদের সামনে রঙিন কাগজ নিয়ে তৈরি ডাই প্রজেক্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি। রঙিন কাগজের তৈরি ডাই প্রজেক্ট গুলো প্রতিদিন তৈরি করি না কোন এর কোন শেষ নেই ,একটার পর একটা নতুন নতুন জিনিস আসতেই থাকে। আর মানুষের মাথায় যে কত বুদ্ধি সেটা এই কাগজের তৈরি জিনিস না দেখলে বোঝাই যেত না । আর অত সুন্দর সুন্দর জিনিস দেখলে বানাতে ইচ্ছা করে। কিছু কিছু জিনিস আছে বানাতে চেষ্টা করলে খুব সহজেই হয়ে যায়, আবার কিছু কিছু জিনিস আছে চেষ্টা করেও বানানো যায় না। আজকে আমি খুব সহজে একটি মাছ তৈরি করেছি সেই মাছটি আপনাদের সাথে শেয়ার করব।

arabesko.ru_13-1.png

প্রয়োজনীয় উপকরণ

রঙীন কাগজ
কালোকলম

arabesko.ru_13-1.png

কার্যপ্রণালী

arabesko.ru_13-1.png

20230415_235522.jpg20230415_235500.jpg
20230415_235447.jpg20230415_235434.jpg

প্রথমে আমি১৫/১৫ সেন্টিমিটার সাইজের একটি রঙিন কাগজ নিয়েছি। তারপর কাগজটি মাঝখান থেকে চারকোনা করে দুই পাশ ভাঁজ দিয়েছি। এরপর দুই পাশ থেকে ভাঁজ দিয়ে ছোট করে ফেলেছি তারপর একইভাবে চারপাশ থেকে ভাঁজ দিয়েছি।

20230415_235423.jpg20230415_235411.jpg
20230415_235356.jpg20230415_235342.jpg

তারপরে একেবারে ভাঁজ করে ছোট করে ফেলেছি। তারপর ভাঁজগুলো খুলে আবার ভাঁজ দিয়েছি ।উপরের ছবিতে যেভাবে দেখতে পাচ্ছেন সে ঠিক সে রকম ভাবে প্রতিটা ভাঁজ দিয়েছি।

20230415_235329.jpg20230415_235314.jpg
20230415_234915.jpg20230415_234509.jpg

*প্রত্যেকটা ভাঁজ দেওয়ার পরে মাঝখান থেকে আবার আরো একটা ভাঁজ দিয়েছি। তারপরে মাছের দুটো পাখনার মতো তৈরি হয়েছে। এরপর লেজের অংশটুকু ভাঁজ দিয়ে লেজ তৈরি করার চেষ্টা করছি।

20230415_234456.jpg20230415_234439.jpg
20230415_234424.jpg20230415_234412.jpg

এরপর প্রতিটা ভাঁজে ভাঁজে ভাঁজ দেওয়া হয়ে গেলে মাছের লেজ তৈরি হয়ে গিয়েছে। এরপর মাছের ঠোঁট টা একটু ভেঙ্গে দিয়ে ঠোঁট তৈরি করে নিয়েছি। এরপর চোখ এঁকে নিয়েছি । প্রত্যেকটা জিনিস ছবিতে দেখানো হয়েছে।

20230415_234345.jpg

এভাবেই তৈরি হয়ে গিয়েছে আমার রঙিন কাগজের তৈরি খুব সুন্দর একটি মাছ। এ ধরনের মাছ গুলো একুরিয়ামের মাছ দেখতে ভালই লাগে।

20230415_234326.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 3 years ago 

আসলেই আপু রঙিন কাগজের তৈরি জিনিসগুলো দেখলে আমারও তাই মনে হয় মানুষের মাথায় কি বুদ্ধি। কিভাবে ভাজে ভাজে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করে ফেলে। আর এগুলোর কোন শেষও নেই। আপনার আজকের রঙিন কাগজের তৈরি মাছটি খুব সুন্দর হয়েছে। খুব সুন্দরভাবে ফিনিশিং করেছেন জন্য দেখতে ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

একদম ঠিক তাই এগুলোর কোন শেষ নেই একটা নতুন জিনিস আসতেই থাকে ভালই লাগে দেখতে। ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে। আপনি রঙিন কাগজ ব্যবহার করে সুন্দর একটি মাছ তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে মাছের তৈরি পদ্ধতিটা আমার কাছে খুব ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

একদম ঠিক বলেছেন রঙিন কাগজের যে কোন কিছু তৈরি করলে দেখতে ভালই লাগে। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর মাছ তৈরি করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করলে দেখতে খুবই সুন্দর লাগে। দেখে মনে হচ্ছে আপনি খুব ধৈর্য ও সময় নিয়ে কাজটি সম্পন্ন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি ড্রাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

এসব কাজ ধৈর্য ও সময় নিয়েই করতে হয় । আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার ভাবে মাছ তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমি সত্যি রীতিমতো মুগ্ধ হয়ে গেলাম। রঙিন কাগজের তৈরি এই মাছ দেখতে অসাধারণ দেখাচ্ছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার তৈরি করা মাছটা আপনার কাছে অসাধারণ লেগেছে শুনে আমিও মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে মাছ তৈরি খুবই সুন্দর হয়েছে ।রঙিন কাগজ ব্যবহার করে যে কোন জিনিস তৈরি করলে দেখতে খুবই সুন্দর লাগে। যেমন আপনি তৈরি করে দেখালেন যেটা নিজের দক্ষতা ও বাড়িয়ে তোলে অনেক ভালো লেগেছে আমার কাছে।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি মাছ করে ফেললেন।মাছটি দেখতে খুবই সুন্দর হয়েছে। আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার রঙিন কাগজের তৈরি করা মাছটি আপনার কাছে ভালো লেগেছে যেনে সত্যি অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে মাছ দেখতে খুবই সুন্দর হয়েছে।রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করা যেকোনো কিছু দেখতে খুবই ভালো লাগে,কিন্তু কখনো নিজে তৈরি করার চেষ্টা করিনি।আপু আপনি প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন যা দেখে খুব সহজেই তৈরি করা যাবে।ধন্যবাদ আপু।

 3 years ago 

আগে আমিও কখনো চেষ্টা করতাম না এখন তৈরি করতে করতে ভালই লাগে ইদানিং মাঝে মাঝেই তৈরি করার চেষ্টা করি। আপনিও একদিন চেষ্টা করে দেখবেন ভালো লাগবে। ধন্যবাদ আপু।

 3 years ago 

রঙিন কাগজের তৈরি মাছটি অনেক কিউট লাগছে আপু।ডাই তৈরির প্রক্রিয়া গুলো বেশ ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ডাই তৈরির প্রক্রিয়াগুলো আপনার কাছে ভালো লেগেছে শুনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে প্রস্তুত করা অরিগামি গুলো প্রতিনিয়তই আমার কাছে অনেক ভালো লাগে।
আপনি অনেক সুন্দর ভাবে মাছের অরিগামি প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।।
বিশেষ করে পেপার ভাঁজ করেছেন একদম নিখুঁতভাবে তার জন্যই দেখতে এত সুন্দর দেখাচ্ছে।।

 3 years ago 

পেপারের ভাঁজে ভাজি সুন্দর সুন্দর জিনিস তৈরি হয় দেখতে আসলেই অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64445.09
ETH 1883.35
USDT 1.00
SBD 0.37