রঙীন কাগজ দিয়ে হাঁস তৈরি
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজ আমি আপনাদের সামনে রঙিন কাগজ দিয়ে বানানো ডাই প্রজেক্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি। রঙিন কাগজের তৈরি জিনিস গুলো বানাতে আমার কাছে খুব ভালো লাগে। আর রঙিন কাগজ দিয়ে যে কত কিছু বানানো যায় তা ইউটিউব ঘাটলেই দেখা যায়। একটার পর একটা নতুন নতুন জিনিস আসতেই থাকে আর সেটা দেখলে না বানিয়ে পারা যায় না । আমিও প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কাগজের তৈরি জিনিস বানানোর। আর কিছু কিছু জিনিস আছে বানাতে অল্প সময়ে হয়ে যায় আবার কিছু কিছু জিনিস আছে অনেক বেশি সময় লাগে এবং শেষ পর্যন্ত আর মেলাতে পারিনা তখন রেগে মেগে টান দিয়ে ছিঁড়ে ফেলি। আজকে আমি রঙিন কাগজ দিয়ে একটি হাঁস তৈরি করেছি। সেটি আপনাদেরকে ধাপে ধাপে বানিয়ে দেখাবো।
প্রয়োজনীয় উপকরণ
রঙীন কাগজ
কালো কলম
কার্যপ্রণালী
প্রথমে ২০/২০ সেন্টিমিটার সাইজের একটি রঙিন কাগজ নিয়ে মাঝখান থেকে কোনা করে একটি ভাঁজ দিয়েছি।
তারপর ওই ভাঁজের উপর দিয়ে কোনা করে আরও একটি ভাঁজ দিয়েছি এবং কোনার সাইড থেকে একটা অংশ নিচের দিকে ভাঁজ করে ভেঙে দিয়েছি।
একইভাবে অন্য সাইডের কোনার অংশটুকু নিচের দিকে ভাঁজ করে ভেঙ্গে দিয়েছি এবং নিচের কোনার অংশটুকু ভাঁজ করে উপর দিকে উঠিয়ে দিয়েছি।
এরপর কাগজটি উল্টিয়ে মাঝখান থেকে একটা ভাঁজ দিয়ে নিয়েছি এবং কোনার অংশটুকু টেনে ফাঁকা করে নিয়েছি।
এরপর ওপরে কোনার অংশটুকু ভেঙে তারপর ভেতরের দিক থেকে টেনে আবার বাইরের দিকে ভেঙে দিয়ে ঠোঁট তৈরি করে নিয়েছি।
এরপর পাখনা দুটো মাঝখান থেকে ফাঁকা করে দিয়েছি এবং কালো কলম দিয়ে চোখ এঁকে নিয়েছি। এভাবেই খুব সহজে তৈরি হয়ে গিয়েছে আমার রঙিন কাগজের তৈরি সুন্দর একটি হাঁস।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
| ফটোগ্রাফার | @tauhida |
|---|---|
| ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
| আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
|---|
রঙিন কাগজের হাঁস কিন্তু দারুন হয়েছে 👌
ঠিক বলেছেন আপু এই কাজগুলো মাঝে মাঝেই অনেক সময় নিয়ে নেয় আর একটু এদিক সেদিক হলেই নষ্ট হয়ে যায়।
আজকের হাঁস কিন্তু দেখতে ভীষণ সুন্দর ছিল।
ধন্যবাদ আপু চমৎকার কাজটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
রঙিন কাগজ দিয়ে যা কিছু বানানো হয় দেখতে খুব সুন্দর লাগে।আপনি খুব সুন্দর একটি হাঁস করে আমাদের মাঝে শেয়ার করেছেন, দেখতে খুবভাল লাগছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন দেখে ভাল লাগলো। ধন্যবাদ আপু।
রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি হাঁস তৈরি করলেন। আপনার তৈরি করা হাঁসটি আমার কাছে খুবই ভালো লাগলো দেখে। বিশেষ করে এরকম গুলো বানাতে আমার অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর সুন্দর ভাজ দিয়ে পুরো হাঁসটি তৈরি করলেন। দেখেই বোঝা যাচ্ছে এটি তৈরি করতে অনেক সময় লেগেছে। কারণ ভাঁজ দিয়ে এরকম জিনিস গুলো তৈরি করতে অনেক সময় লাগে। আজকে চমৎকার হাঁস তৈরি করলেন।
রঙীন কাগজ দিয়ে হাঁস তৈরি খুবি সুন্দর হাঁস তৈরি করেছেন। আপনার হাঁস তৈরি করার উপস্থাপন দেখে অনেক ভালো লেগেছে। ধাপে ধাপে উপস্থাপন দেখে শিখতে পারলাম।
আসলেই ইউটিউব দেখলে রঙিন কাগজ দিয়ে নানান রকম জিনিস তৈরি করতে বেশ ভালো লাগে।আপনার তৈরি রঙিন কাগজ দিয়ে হাঁস তৈরি বেশ দারুন হয়েছে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ভালো লাগলো।ধন্যবাদ
রঙিন কাগজ গিয়ে হাঁস তৈরির পদ্ধতিটি কিন্তু আমার খুব ভালো লেগেছে। জিনিসটা তৈরী সহজ হলেও দেখতে কিন্তু খুবই সুন্দর। হাঁস তৈরির পদ্ধতিটি সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ঠিক বলেছেন আপু ইউটিউবে রঙিন কাগজের তৈরি জিনিসের অভাব নেই। তাছাড়া আপনার মত আমারও মাঝেমধ্যে হয়। কিছু কিছু জিনিস বানাতে গিয়ে শেষে আর মেলাতে না পেরে ছিরে ফেলে দেই। আপনার আজকের রঙিন কাগজের হাঁসটি খুব সুন্দর হয়েছে এবং খুব সহজ মনে হলো। দেখতে অনেক কিউট লাগছে হাসটি। ধন্যবাদ আপনাকে।
রঙ্গিন কাগজ দিয়ে যে এত কিছু তৈরি করা যায় সেটা আমার আগে জানা ছিল না তবে প্রতিনিয়ত দেখতে পাচ্ছি আপনাদের মাধ্যমে। সব অবদান হচ্ছে আমার বাংলা ব্লগের সকল ইউজারদের কাছ থেকে শেখা। আপনি ঠিক বলছেন ইউটিউবে সার্চ দিলে অনেক কিছু পাওয়া যায় অনেক কিছু শেখা যায়। খুব সুন্দর করে রঙ্গিন কাগজ দিয়ে হাঁস তৈরি করেছেন দেখতে অনেক সুন্দর হয়েছে।
আপনার অরিগ্যামি হাস টি অসাধারণ হয়েছে। ধাপ গুলোও খুব সহজভাবে বিশ্লেষণ করেছেন, ফলে আমাদের বুঝিয়ে বানাতে সহজ হবে। ধন্যবাদ আপু রঙিন কাগজের সুন্দর একটি অরিগ্যামি হাস শেয়ার করার জন্য।