★রঙীন কাগজ দিয়ে পান্ডার একটি বুকমার্ক তৈরি★

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



Polish_20230718_231003077.jpg


আজ আমি আবার নতুন একটি ডাই প্রজেক্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি । আজকে আমি আপনাদের সাথে রঙীন কাগজের তৈরি পান্ডার একটি বুকমার্ক তৈরি করে দেখাবো । রঙিন কাগজের তৈরি জিনিস গুলো তৈরি করতে সব সময় খুব ভালো লাগে । তবে রঙিন কাগজের তৈরি জিনিসগুলো ইদানিং খুব একটা বানানো হচ্ছে না । সময় করে উঠবো সেই সময়টুকু করে উঠতে পারছিনা । এদিকে শরীরটাও বেশি ভালো না বেশ কিছুদিন হয়ে গেল ঠান্ডা কাশি হয়েছে সেটা এখন পর্যন্ত সাড়েনি । এখনকার কাশিটাও খুব খারাপ শরীরটাও খুব খারাপ লাগে সব সময় । তারপরও আজকে ভাবলাম যে রঙীন কাগজের কোন একটি জিনিস তৈরি করতেই হবে । ছেলেটা বাইরে ঘুরতে গিয়েছে সেই ফাঁকে আমি ছোটখাটো একটি জিনিস বানিয়ে ফেললাম ।

arabesko.ru_13-1.png

প্রয়োজনীয় উপকরণ

রঙীন কাগজ
কাঁচি

স্কেল

গ্লু

arabesko.ru_13-1.png

কার্যপ্রণালী

arabesko.ru_13-1.png

20230718_230854.jpg20230718_230841.jpg
20230718_230813.jpg20230718_230757.jpg
20230718_230741.jpg20230718_230722.jpg

প্রথমে ১০ / ১০ সেন্টিমিটার সাইজের দু টুকরো কাগজ কেটে নিয়েছি । তারপর একটা কাগজ রেখে একটা কাগজ মাঝখান থেকে কোনা করে একটা ভাঁজ দিয়ে নিয়েছি । তারপর কোনার অংশটুকু ভেঙে দিয়েছি । এরপর একটা অংশ খুলে দিয়েছি এরপর দুই সাইড থেকে দুটি অংশ ভেঙে দিয়েছি । উপরের ছবিতে প্রত্যেকটা ভাঁজ দেখিয়ে দেওয়া হয়েছে ।

20230718_230708.jpg20230718_230651.jpg
20230718_230635.jpg20230718_230622.jpg
20230718_230607.jpg20230718_230554.jpg

এরপর আবার ভাঁজগুলো খুলে ভাঁজে ভাঁজে আবার ভাঁজ দিয়ে নিয়েছি এবং দুই কোনার অংশটুকু আবার ভেঙে দিয়েছি । তারপর কাগজটি উল্টিয়ে নিয়ে ছোট দুটি কোনার অংশ তৈরি হয়েছে সেই অংশ ছোট করে ভাঁজ দিয়ে ভেঙে দিয়েছি । ছবিতে যেভাবে করে প্রত্যেকটা ভাঁজ দেখানো হয়েছে ঠিক সেই রকম ভাবে ।

20230718_230530.jpg20230718_230514.jpg
20230718_230452.jpg20230718_230439.jpg
20230718_230423.jpg20230718_230409.jpg

তারপর কাগজটি উল্টিয়ে নিয়ে উপরের দিকে ছোট্ট একটি অংশ তৈরি হয়েছিল সেই অংশটুকু আবার ছোট ছোট করে ভাঁজ দিয়ে আরও ছোট ছোট করে ভাঁজ দিয়ে কানের অংশ তৈরি করে নিয়েছি । ভাঁজ গুলো দেখিয়ে দেওয়া হয়েছে । তারপর অন্য যে কাগজটি ছিল সে কাগজটি নিয়ে নিয়েছি ।

20230718_230353.jpg20230718_230341.jpg
20230718_230326.jpg20230718_230312.jpg
20230718_230246.jpg20230718_230229.jpg

দ্বিতীয় কাগজটি নিয়ে মাঝখান থেকে প্রত্যেকটা সাইড থেকে ভাঁজ দিয়ে কাগজটি একেবারে ছোট করে ফেলেছি । তারপর আবার দেখুন কাগজটি ভাঁজ দেওয়ার পরে উল্টিয়ে আবার ছোট ছোট করে কয়েকটি ভাঁজ দিয়ে নিয়েছি । তারপর প্রত্যেকটা ভাঁজ দেয়ার পরে আবার কাগজটি উল্টিয়ে কোনার দিক থেকে আবার ভাঁজে ভাঁজে ভাঁজ দিয়ে কাগজটি একেবারে চিকন করে নিয়েছি ।

20230718_230211.jpg20230718_230155.jpg
20230718_230142.jpg20230718_230125.jpg

কাগজটি প্রত্যেকটা ভাঁজ দেওয়ার পরে দুটি কোনার অংশ তৈরি হয়েছিল সে কোনার অংশগুলো খুলে আবার বড় করে একটু ভাঁজ দিয়েছি । তারপর আবার ছোট করে ভাঁজ দিয়ে পান্ডার নিচের অংশ তৈরি করে নিয়েছি । ছবিতে যেভাবে করে প্রত্যেকটা ভাঁজ দেখানো হয়েছে ঠিক সেই রকমভাবে ।

20230718_230111.jpg20230718_230057.jpg

এরপর একটি ফাঁকা অংশ তৈরি হয়েছিল সেই ফাঁকা অংশের ভিতরে আগে থেকে বানিয়ে রাখা পান্ডার মাথার একটি কোনার অংশ ছিল সে কোনার অংশটা ঢুকিয়ে গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি । এরপর হলুদ একটি কাগজ লাগিয়ে তার ওপরে চোখ নাক এঁকে নিয়েছি । এরপর সুন্দরভাবে ছবি তুলে নিয়েছি ।

20230718_230045.jpg20230718_230021.jpg

20230718_230000.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 3 years ago 

কাগজের তৈরি যেকোনো জিনিস দেখতে ভালো লাগে।আপনার ডাই এর কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ ছিল।আপনি ডাই তৈরির ধাপগুলো খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন,এটা দেখে অনেক ভালো লেগেছে।তাছাড়া এই ডাই গুলো তৈরি করতে অনেকটা সময় এবং ধৈর্য্যর প্রয়োজন হয়।কেননা একটু ভুল হলেই পুরোটা নষ্ট হয়ে যায়।ধন্যবাদ আপু সুন্দর ডাই পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলেই প্রত্যেকটা ভাঁজ অনেক সাবধানে দিতে হয় একটু ভাঁজ নষ্ট হয়ে গেলে পুরোটাই নষ্ট হয়ে যায় ।

 3 years ago 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে পান্ডার বুকমার্ক তৈরি করেছেন। আপনার এই বুকমার্ক আমার কাছে অনেক ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস বানালে দেখতে অনেক ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলেই আপু রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু বানালেই ভালো লাগে । আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কত কি তৈরি করা যায় তা আপনাদের দ্বারা প্রমাণিত হয়। লাল রঙের কাগজ দিয়ে পান্ডার বুক মার্ক তৈরি এত সুন্দর হয়েছে দেখতে খুবই ভালো লাগছে। এই ধরনের কাজের মধ্যে আলাদা মজা রয়েছে।

 3 years ago 

ঠিকই বলেছেন রঙিন কাগজের যে কত কিছু বানানো যায় তা এখানে না আসলে জানতেই পারতাম না । আর এটা একদম ঠিক এ ধরনের কাজের ভিতরে আসলেই অনেক মজা আছে ।

 3 years ago 

সত্যি বলেছেন আপু রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনি অনেক বেশি ধৈর্য এবং সময় নিয়ে অরিগ্যামি তৈরি করেছেন যা দেখতে অনেক সুন্দর লাগছে। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

এ ধরনের কাজগুলো যত ধৈর্য ও সময় নিয়ে করা যায় ততই সুন্দর হয় । অনেক ধন্যবাদ ভাই আপনাকে ।

 3 years ago 

আপু রঙিন কাগজের বুকমার্কটি খুব সুন্দর হয়েছে। আপনি পান্ডার আকৃতির বুক মার্ক করে আমাদের মাঝে শেয়ার করলেন।আর ধাপগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। অনেক সুন্দর হয়েছে।অসংখ্য ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজের তৈরি পান্ডার বুকমার্ক টি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে পান্ডার অনেক সুন্দর বুকমার্ক তৈরি করেছেন। আপনার তৈরি বুকমার্ক গুলো আমার কাছে ভালই লাগে। আজকের টাও অনেক ভালো লেগেছে। পান্ডাটা দেখতে অনেক কিউট হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল ।

 3 years ago 

আমার তেরি বুকমার্ক আপনার কাছে ভালো লাগে জেনে ভালো লাগলো । ধন্যবাদ ।

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে পান্ডার বুকমার্ক তৈরি করলেন খুব সুন্দর করে। বুকমার্ক গুলো তাদের জন্য এই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যারা প্রতিনিয়ত বই পড়ে থাকে এবং বই পড়তে পছন্দ করে। ভাঁজে ভাঁজে অনেক সুন্দর করে সময় এবং দক্ষতার সাথে আপনি এই বুকমার্কটি তৈরি করেছেন যা দেখেই বুঝতে পারছি। সময় দিয়ে যে কোন কাজ করলে খুবই সুন্দর হয় কিন্তু।

 3 years ago 

আসলেই এই বুকমার্ক গুলো খুবই কাজে লাগে বই পড়ার সময় ভিতরে রাখলে খুব সহজেই খুঁজে বের করা যায় ।

 3 years ago 

আপনি তো দেখছি পান্ডার বুকমার্ক তৈরি করলেন লাল রঙের রঙিন কাগজ ব্যবহার করে। ভাঁজে ভাঁজে যেকোনো কিছু তৈরি করতে অনেক কষ্ট হয়, তবে তৈরি করার পর তা দেখলে নিজের কাছেও ভীষণ ভালো লাগে। আমিও সময় পেলে চেষ্টা করি রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করার। চোখ মুখ আঁকার কারণে বুক মার্কটি দেখতে আরো বেশি ভালো লাগতেছে।

 3 years ago 

একদম তাই আপু ভাঁজে ভাঁজে প্রত্যেকটা জিনিস তৈরি করা আসলেই কষ্টকর, খুব সাবধানে কাজটা সম্পন্ন করতে হয় ।

 3 years ago 

রঙীন কাগজ দিয়ে পান্ডার একটি বুকমার্ক তৈরি খুবই সুন্দর হয়েছে, দেখে মুগ্ধ হলাম। এত সুন্দর ভাবে ধাপে ধাপে তৈরি দেখে শিখে নিলাম

 3 years ago 

আপনি আমার প্রত্যেকটা কাজ দেখে মুগ্ধ হন শুনে ভালো লাগে । আমিও মাঝে মাঝে মুগ্ধ হয়ে যাই আপনার মন্তব্য দেখে ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64757.06
ETH 1876.27
USDT 1.00
SBD 0.38