সাদা কালো কাগজ দিয়ে ফুল তৈরী
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আমি আপনাদেরকে সাদা কালো কাগজ দিয়ে সুন্দর করে একটি ফুল তৈরি করে দেখাবো । কালো ও সাদা কাগজের ফুলটি তৈরি করার পরে দেখতে খুবই আকর্ষণীয় লাগছিল । আর এ ধরনের ফুলগুলো বানালে ভালোই লাগে । সব সময় তো রঙিন কাগজ দিয়ে তৈরি করি এজন্য ভাবলাম আজকে একটু ভিন্ন ধরনের করে তৈরি করার চেষ্টা করি । তারপর যখন বানিয়েছি তখন ফুলটি সত্যি অনেক সুন্দর হয়েছে । এখন আমি আমার সাদা কালো ফুলটি আপনাদের সামনে বানিয়ে দেখাচ্ছি ।
প্রয়োজনীয় উপকরণ
সাদা কালো কাগজ
পেন্সিল
কম্পাস
গ্লু
কাঁচি
কার্যপ্রণালী
প্রথমে কালো কাগজ নিয়ে গোল গোল করে কেটে নিয়েছি । তারপর দেখুন গোল কাগজের মাঝখানে একটি ভাঁজ দিয়েছি । এরপর আরো এক সাইড কোনা করে ভাঁজ দিয়ে নিয়েছি । তারপর ভাঁজে ভাঁজে মিলিয়ে আরো ভাঁজ দিয়েছি ছবিতে দেখানো হয়েছে যেভাবে ঠিক সেইরকম ভাবে ।
ভাঁজ দিয়ে বানিয়ে তারপর গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি । এভাবে করে আমি ৬টি বানিয়ে নিয়েছি । তারপর এক সাইডে দেখুন গ্লু লাগিয়ে নিয়েছি ।
তারপর পাশাপাশি রেখে একটার সাথে একটা গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি । এভাবে করে প্রত্যেকটা লাগিয়ে নিয়েছি । তারপর সাদা কালারের কাগজ নিয়ে কম্পাস দিয়ে গোল করে এঁকে নিয়েছি ।
তারপর কাঁচি দিয়ে কেটে নিয়ে মাঝখান থেকে কাঁচি দিয়ে কেটে নিয়েছি । তারপর ওই কালো ফুলের মাঝে মাঝে সাদা কাগজ ভাঁজ করে বসিয়ে দেবো ।
এরপর গ্লু দিয়ে লাগিয়ে প্রত্যেকটা কাগজ একটার মধ্যে একটা বসিয়ে দিয়েছি ।
তারপর আমার ফুলটি বানানো সম্পূর্ণ হয়ে গেলে একেবারে ফুলের মাঝখানে একটি পুঁতি বসিয়ে দিয়েছি যাতে অনেক বেশি সুন্দর লাগে দেখতে ব্যাস এভাবেই আমার সাদা কালো কাগজ দিয়ে সুন্দর একটি ফুল তৈরি করা হয়ে গিয়েছে ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
| ফটোগ্রাফার | @tauhida |
|---|---|
| ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
| আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
|---|
সাদা কালো কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ফুল তৈরি করেছেন আপনি। বিশেষ করে কালো রঙ্গের কাগজ গুলো ভাঁজ করে আঠা লাগিয়ে দেওয়াটা সত্যিই অসাধারণ হয়েছে।। একই সঙ্গে সাদা রঙ্গের কাগজের ব্যবহারটি খুবই চমৎকার হয়েছে। সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
গ্লু দিয়ে না লাগলে এগুলো কোনভাবে জোড়া দেওয়া সম্ভব নয় তাই আমি সবসময় গ্লু ব্যবহার করি ।
সাদা-কালো ফুলটি দেখতে চমৎকার হয়েছে।ভিন্ন ভিন্ন রঙের কাগজের ডাই পোস্ট গুলো ভীষণ ভালো লাগে। আপনি চমৎকার ভাবে আমাদের মাঝে শেয়ার করলেন। অসংখ্য ধন্যবাদ আপু। আপনার বানানো সাদা-কালো ফুলটি দেখতে দারুন হয়েছে।
সব সময় রঙিন কাগজ দিয়ে করি এজন্য একটু সাদা কালো করে তৈরি করার চেষ্টা করলাম ।
রঙিন কাগজ দিয়ে সুন্দর ফুল তৈরি করেছেন তবে আজকের এই ফুলের ভিন্নতা হচ্ছে কালো রঙের ফুলের পাপড়ি যেটা সম্পূর্ণ ভিন্ন রকম দেখতে লাগছে। আপনার কাজের দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
সব সময় তো রঙিন কাগজ দিয়ে করি এজন্য আজকে একটু ভিন্নভাবে তৈরি করলাম ।
আপু আপনি সাদা কালো কাগজ দিয়ে খুব সুন্দর ফুল বানিয়েছেন। আপনার এই ফুল দেখতে অনেকটা থ্রিডি ফুলের মতো দেখাচ্ছে। দু'টো কালার ব্যবহার করেছেন বলে দেখতে বেশি ভালো লাগলো। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। রঙিন কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করা যায় তবে ফুল বানালে একটু বেশিই সুন্দর লাগে। ধন্যবাদ এত সুন্দর ফুল শেয়ার করার জন্য।
আমার ফুলটা আপনার কাছে থ্রিডি ফুলের মতো লাগছে জেনে ভালো লাগলো । তাহলে মনে হচ্ছে যে আমার ফুলটা আসলেই ভালো হয়েছে ।
সাদা কালো কাগজ দিয়ে সাদা কালো ফুল টি দেখতে খুবই চমৎকার হয়েছে। কাজটি ভিন্ন ধর্মীও বলা যায়। মাঝখানের কলি টা একটু বেশি চমৎকার ছিল। পোস্ট দেখে দেখে তৈরি করতে পারব আমিও।সুযোগ তৈরি করতে পারব।
সবকিছু মিলিয়ে আমার ফুলটা আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যিই অনেক খুশি হয়েছি আপু ।
কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে আমার কাছে বেশ ভালই লাগে। সাদা কালো কাগজ ব্যবহার করে খুব সুন্দর ফুল তৈরি করেছেন। ফুলটি দেখতে খুব সুন্দর লাগছে। শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি ডাই আমাদের কে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।
আমার ফুল তৈরির ধাপ গুলো শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক আনন্দ লাগছে ।
রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে তা এমনিতেই অনেক সুন্দর হয়। আজকে আপনি খুব সুন্দর করে একটা সাদা কালো ফুল তৈরি করেছেন। সাদা কালো রঙিন কাগজ দিয়ে তৈরি করা এই ফুল টা দেখতে সত্যি দারুন লাগছে। আপনি ফুলটা তৈরি করার জন্য কাগজের ভাঁজ অনেক সুন্দর করে দিয়েছেন। এরকম ভাবে অনেক গুলো ফুল তৈরি করে ঘরে লাগালে দেখতে অনেক সুন্দর লাগে।
আমার ফুলটি আপনার কাছে দারুণ লেগেছে জেনে ভালো লাগলো । ধন্যবাদ মন্তব্য করার জন্য ।
কাগজের ফুল দেখতে অনেক সুন্দর হয়ে থাকে। কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। যেমন আজকে আপনি কাগজ দিয়ে এরকম সুন্দর একটি ফুল তৈরি করে ফেলেছেন৷ এই সুন্দর ফুলটি আপনার কাছ থেকে তৈরি করতে দেখতে পেরে খুবই ভালো লাগল। এর মধ্যে সবগুলো ডিজাইন খুব ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন৷
ফুল গুলো দেখতে সুন্দর লাগে এবং বানাতেও ভালো লাগে এই জন্য মাঝে মাঝে বানাই ।
আজকে আপনি সাদা কালো কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন, এটি আমার কাছে ভীষণ ভালো লাগলো।কালার কম্বিনেশনটি অত্যন্ত সুন্দর ছিল। রঙিন কাগজ দিয়ে কোন জিনিস তৈরি করলে অনেক দারুন ভাবে ফুটে ওঠে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন এবং পলটির চমৎকার লাগতেছে আমার কাছে। এই কাজগুলো করার জন্য যথেষ্ট ধৈর্যের প্রয়োজন হয়। আপনার জন্য শুভেচ্ছা রইল।
রঙিন কাগজেরটা ভালো লাগে এবং সাদা কালো কাগজেরটাও বানাতে ভালোই লেগেছিল ।