রঙীন কাগজ দিয়ে ফুল তৈরি

আজ আমি আবার নতুন একটি কাগজের তৈরি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। রঙিন কাগজ দিয়ে অরিগামি তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। বিভিন্ন রংবেরঙের কাগজ দিয়ে যদি ফুল তৈরি করা হয় তাহলে সেই ফুলটি দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। এরকম হিজিবিজি ধরনের ফুল কাগজ কেটে তৈরি করতে একটু কষ্ট হয় এবং অনেক ঝামেলার তারপরও এ ধরনের ফুল গুলো তৈরি করতে আমার কাছে বেশি ভালো লাগে। নরমাল একটি ফুল ভাঁজ করলাম আর কেটে দিলাম সেটা করা সহজ কিন্তু দেখতে ততটা ভালো লাগে না। আজ আমি খুবই সুন্দর একটি ফুল তৈরি করেছি যেটি দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। তাই আমি ফুলটি নিয়ে তাড়াতাড়ি চলে এলাম আপনাদের সামনে পরিবেশন করার জন্য।

রঙীন কাগজ
কাঁচি
গ্লু
পেন্সিল
স্কেল



| প্রথমে a4 সাইজের একটি রঙিন কাগজ নিয়ে মাঝখান থেকে একটি ভাঁজ দিয়ে ছোট ছোট পিস পিস করে মোট ১৪টি কাগজ কেটে নিয়েছি। তারপর কাগজটি দেখুন দুই সাইড থেকে ভাঁজ দিয়েছি। ছবিতে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেই রকম ভাবে। |

| প্রত্যেকটা কাগজ একই রকম ভাবে প্রথমে ভাঁজ দিয়ে নিয়েছি।তারপর ভাঁজ খুলে একটার পর গ্লু দিয়ে লাগিয়ে একটার পর একটা বসিয়ে লাগিয়ে দিয়েছি। |

| একই রকম ভাবে প্রত্যেকটা কাগজ আমি গ্লু লাগিয়ে ভাঁজ করে নিয়েছি। তারপর একটা কাগজ নিয়ে পেন্সিল দিয়ে একটু ঝিরিঝিরি করে ফুলের ডিজাইন এঁকে নিয়েছি। একই রকম ভাবে প্রত্যেকটা কাগজ আমি কেটে নিয়েছি। |

| তারপর একটা কাগজ নিয়ে উপরে গ্লু লাগিয়ে একটার পর একটা বসিয়ে দিয়ে সবগুলো কাগজগুলো দিয়ে লাগিয়ে নিয়েছি। তারপরে সব থেকে উপরের কাগজটির উপরে আবার গ্লু বসিয়ে দিয়েছি। |
| গ্লু লাগানোর পরে কাগজটা দেখতে উপরের ছবির মত হয়েছে। তারপর একপাশ থেকে টেনে এনে আরেক পাশ ধরে গ্লুর সাথে লাগিয়ে ধরে হাত দিয়ে কিছু সময় চেপে রেখে দিয়েছিলাম যাতে গ্লুটা ভালোভাবে সেট হয়ে যায়। |

| এভাবেই আমার ফুলটি বানানো হয়ে গিয়েছে দেখুন রঙিন কাগজের এই সুন্দর ফুলটি দেখতে কতটা আকর্ষণীয় লাগছে। |



আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
| ফটোগ্রাফার | @tauhida |
| ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
@tauhida
| আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |


রঙিন কাগজ ব্যবহার করে চমৎকার একটি ফুল তৈরি করেছেন আপু। রঙিন কাগজ ব্যবহার করে এরকম সুন্দর ফুল তৈরি করা যায় তা আগে জানতাম না। ফুলটি সত্যি অনেক কালার ফুল হয়েছে। ধন্যবাদ আপনাকে আপু
রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের ফুল তৈরি করা যায়। আসলে সাধারণ ফুল গুলো দেখতে খুব একটা ভালো লাগে না। তবে যখন রঙিন কাগজ দিয়ে অনেকগুলো ফুল একত্রে জয়েন করে নতুন কিছু তৈরি করা হয় তখন দেখতে কিন্তু দারুন লাগে। আর এই কাজটি করতে আপনার অনেকটা সময় লেগেছে বোঝাই যাচ্ছে আপু। আসলে সময় নিয়ে যদি কোন কাজ করা হয় তাহলে সেই কাজটি অনেক সুন্দর হয় এবং সবার কাছে বেশ ভালো লাগে। অনেক অনেক ভালো লাগলো আপু আপনার তৈরি করা নকশাটি।
রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুল তৈরি করেছেন আপু।এই কাজটি করতে অনেক সময় নিয়ে করতে হয়েছে।আর হিজিবিজি কাজ গুলো যদিও কষ্টের কিন্তু দেখতে বেশ ভালো দেখায়। আমার কাছে অনেক পছন্দ হয়েছে ফুল তৈরি করাটা। ধাপগুলো অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটা ফুল তৈরি করার জন্য।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ডাই প্রজেক্ট তৈরি করেছেন আপনি আপু। এমন কাজগুলো দেখতে ভীষণ ভালো লাগে। ফুলটি তৈরি পদ্ধতি আপনি খুব সুন্দর ধাপে ধাপে উপস্থাপন করেছেন এটি দেখে যে কেউ তৈরি করতে পারবে।
রঙিন কাগজ দিয়ে যেটাই তৈরি করা হোক না কেন দেখতে খুবই সুন্দর লাগে। রঙিন কাগজে জিনিসগুলো তৈরি করতে অনেক সময় ধৈর্যের প্রয়োজন হয়। কাগজের তৈরি ফুল দেখতে আমার কাছে খুবই সুন্দর লাগছে। ফুল টি দেখে বোঝা যাচ্ছে অনেক সময় ও ধৈর্য সহকারে নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করেছেন। তৈরি করার ধাপগুলো আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনি রঙিন কাগজ দিয়ে যে ফুলটি তৈরি করেছেন এই ফুলটি ঘরে লাগালে খুবই ভালো লাগবে। এই ফুলটি তৈরি করতে আপনার অনেক সময়ের প্রয়োজন হয়েছে মনে হচ্ছে। কারণ এরকম কাজগুলো করতে অনেক সময়ের প্রয়োজন হয়। আপনি অনেক ধৈর্য ধরে কাগজগুলো কেটেছেন যার জন্য খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। গোলাপি রঙের কাগজ হওয়ার কারণে একটু বেশি ফুটে উঠেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ফুল তৈরি উপস্থাপনা করে শেয়ার করার জন্য।
রঙীন কাগজ দিয়ে ফুল তৈরি দেখে ইতিমত মুগ্ধ হয়ে গেলাম। চমৎকার ভাবে রঙিন কাগজ কেটে ফুল তৈরি করেছেন। এধরনের কাজ গুলো আমার ভীষণ ভালো লাগে। ইউনিক আইডিয়া ছিলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু।
রঙিন কাগজ দিয়েছি কোন জিনিস তৈরি করতে এমনিতে অনেক ধৈর্যের, সময়ের এবং দক্ষতার প্রয়োজন হয়। আপনি রঙিন কাগজ ব্যবহার করে অসাধারণ একটি ফুল তৈরি করেছেন। যা দেখতে সত্যি অনেক আকর্ষণীয় দেখাচ্ছে। ফুলটির কালারও কিন্তু খুবই মনমুগ্ধকর। আপনি খুবই নিখুঁতভাবে এটি তৈরি করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর রঙিন কাগজের তৈরি ফুল শেয়ার করার জন্য।
একদম ঠিক বলেছেন আপু রঙিন কাগজ কেটে ভাজ করে ফুল তৈরি করা মোটামুটি সহজ। কিন্তু এভাবে ফুল তৈরি করা বেশ কঠিন কিন্তু দেখতে খুব ভালো লাগে। আমিও এরকম একটি ফুল তৈরি করেছি। এখনো শেয়ার করা হয়নি। তার জন্য বুঝতে পারছি যে এই ফুলগুলো তৈরি করা কতটা কষ্টকর। আপনার ফুলের কালারটি খুব ভালো লেগেছে আমার কাছে। খুব নিখুঁতভাবে তৈরি করেছেন জন্য দেখতেও ভালো লাগছে।