রঙীন কাগজ দিয়ে একটি হার্ট শেপের ভিতরে ফুল তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



IMG_20240225_124641.jpg


আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে রঙীন কাগজের একটি ডাই প্রজেক্ট শেয়ার করব । এগুলো তৈরি করতে সব সময় ভালো লাগে এজন্য আমি সব সময় চেষ্টা করি ভিন্ন ভিন্ন কোন কিছু তৈরি করার জন্য । আজকে আমি একটি হার্ট শেপের ভিতর ফুল তৈরি করেছি এটি দেখে অনেক বেশি সুন্দর লাগছিল । যদি লাল কাগজ দিয়ে তৈরি করা হতো তাহলে আরো অনেক বেশি ফুটতো দেখতে ভালো লাগতো ।জটপট অল্প সময়ের ভিতরে হাতের কাছে যেটা পেয়েছি সেটি দিয়েই তৈরি করেছি তারপরেও দেখতে কিন্তু মোটামুটি ভালোই লেগেছে । এখন আমি আমার ফুলটি আপনাদের সাথে শেয়ার করছি ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

হলুদ রঙের কাগজ
কাঁচি
গ্লু

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20240225_124414.jpg20240225_124401.jpg
20240225_124350.jpg20240225_124335.jpg

প্রথমে ১৫/১৫ সেন্টিমিটার সাইজের একটি রঙিন কাগজ নিয়ে মাঝখান থেকে কেটে এক খন্ড বাদে এক খণ্ড নিয়ে নিয়েছি ।তারপর ওই খন্ড মাঝখান থেকে একটি ভাঁজ দিয়েছি এবং ভাঁজটা খুলে এক সাইডে কোনা থেকে কোনা করে একটি ভাঁজ দিয়েছি ।

20240225_124324.jpg20240225_124311.jpg
20240225_124258.jpg20240225_124246.jpg

এরপর কোনা করে অপর সাইড থেকে আরো একটি ভাঁজ দিয়েছি । তারপর মাঝখান থেকে একটি ভাঁজ দিয়েছি এরপর একই রকম ভাবে দুই পাশ থেকে ভাঁজ দিয়ে দেখুন কোনা করে একই রকম ভাবে বানিয়ে নিয়েছি ।

20240225_124231.jpg20240225_124215.jpg
20240225_124158.jpg20240225_124142.jpg

এরপর এক একটা ভাঁজ খুলে দুইপাশের মাথার সাইডে একটি কোনার মত অংশ তৈরি হয়েছিল সেই কোনার অংশটা কোনা করে আবার ভেঙে দিয়েছি । এরপর আর একটি কোণা তৈরি হলে দুই পাশ থেকে আবার একটু একটু করে ভেঙে দিয়েছি ।

20240225_124126.jpg20240225_124112.jpg
20240225_124049.jpg20240225_124030.jpg

এরপর যে কোনা কোনা অংশগুলো তৈরি হয়েছে সে কোনাগুলো মাঝখান থেকে একটু একটু করে খুলে ফাঁকা করে দিয়েছি । এভাবে করে প্রত্যেকটা অংশই খুলে নিয়েছি এরপর দুই সাইডে একটি কোনার অংশ ছিল সেই কোনার অংশটা একটু ভাঁজ করে দিয়ে হার্ট সেপ তৈরি করে নিয়েছি । ব্যাস এভাবেই আমার তৈরি হয়ে গিয়েছে হার্ট সেপের উপর খুব সুন্দর একটি ফুল ।

20240225_124013.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

আপু রঙিন কাগজ দিয়ে হার্ট শেপের মধ্যে ফুলের অরিগ্যামি চমৎকার হয়েছে। বেশ কঠিন লাগলো ব্যাপারটা আমার কাছে ।লাল কাগজ হয়নি তো কি হয়েছে? হলুদ রঙের কাগজে দেখতেও বেশ ভালো লাগছে ।বেশ ভালো লাগলো আপনার কাজ টি দেখে ।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

তা ঠিক বলেছেন যেটা বানিয়েছি সেটাই ভালো লাগছে লাল বানালে হয়তো বেশি সুন্দর লাগতো ।

 2 years ago 

খুব সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে হার্ট সেফের ভেতর ফুল তৈরি করেছেন আপু। সত্যি বলতে দেখতে খুবই সুন্দর লাগছে। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা দেখে যে কেউ এটি তৈরি করতে পারবে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু আমার রঙীন কাগজের ফুলটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

আপু আপনার সব ধরনের পোস্ট আমার কাছে ভীষণ ভালো লাগে। এর মধ্যে আপনার আর্ট এবং ডাই প্রজেক্ট গুলো একটু বেশি ভালো লাগে। হার্ট শেপের ভিতরে ফুল জাস্ট অসাধারন লাগতেছে। সম্পুর্ন ভিন্ন রকম একটি ব্লগ শেয়ার করেছেন। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক অনেক খুশি হয়েছে ভাইয়া আমার পোস্টগুলো যে আপনার কাছে ভালো লাগে সেটা জেনে সত্যি ভাল লাগল ।ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করার মধ্যে আলাদা মজা রয়েছে। যেটা আপনি প্রতিনিয়ত আমাদের সাথে তৈরি করে শেয়ার করে থাকেন। আজকে হার্ট শেপের ভিতর ফুল তৈরি খুবই সুন্দর ছিল ।যেটা দেখতে অনেক সুন্দর লাগছে। এই ধরনের কাজ দেখতে এবং নিজে কিছু তৈরি করতে ভালো লাগে। আপনার তৈরি অনেক সুন্দর ছিল ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে রঙীন কাগজের তৈরি জিনিস গুলো বানাতে মজাই লাগে। বানাতে বানাতে সুন্দর একটি জিনিস তৈরি হয় সেটা দেখতে খুব ভালো লাগে ।

 2 years ago 

বাহ খুবই চমৎকার, রঙ্গিন কাগজ দিয়ে যে সুন্দর ভাবে আপনি হাট সেপের ফুল তৈরি করেছেন এটা সত্যি প্রশংসার দাবিদার খুবই চমৎকার হয়েছে।

 2 years ago 

আমার রঙিন কাগজের তৈরি হার্ট শেপের ফুলটি আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যি আনন্দ পেলাম ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে হার্ট শেপের ভিতরে ফুল তৈরি। এ ধরনের জিনিসগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। কারণ এগুলো দেখতে সহজ মনে হলেও অনেকটা ধৈর্য ধরে তৈরি করতে হয়। আমার নিজের কাছেও এরকম সুন্দর রঙিন কাগজের জিনিসগুলো তৈরি করতে বেশ ভালো লাগে। তাছাড়া আপনি খুব সুন্দর ভাবে তৈরি করে ধাপে ধাপেও আমাদের মাঝে শেয়ার করেছেন। তাতে আমার কাছে আরও বেশি ভালো লাগলো।

 2 years ago 

একদম ঠিক বলেছেন এগুলো দেখলে সহজ লাগে কিন্তু বানাতে গেলে বোঝা যায় যে জিনিসটা কতটা কঠিন।

 2 years ago 

আপু আপনার হার্ট শেপের ভিতর ফুলের ডিজাইনটি দেখে আমার কাছে শুরুতে লাল কাগজের কথা মনে হয়েছে। হার্ট গুলো সাধারণত লাল কাগজ দিয়ে বানালে বেশি ভালো লাগে। তারপরও হলুদ কাগজ দিয়ে কিন্তু খুব সুন্দর হয়েছে। বিশেষ করে উপরে ফুলের ডিজাইনটার কারণে আরো বেশি ভালো লাগছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

লাল কাপজ দিয়ে বানালে বেশি ভালো লাগতো তারপরও হাতের কাছে যেটা পেয়েছি সেটা দিয়েই বানিয়েছি ।

 2 years ago 

রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে সবসময় অনেক বেশি ভালো লাগে। আপনি আজকে রঙিন কাগজ দিয়ে চমৎকার ভাবে হার্ট শেপের ভিতরে ফুল তৈরি করেছেন দখতে অসাধারণ লাগছে। তৈরির ধাপ গুলো সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার কাছেও রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে ভালো লাগে । বানাতেও ভালো লাগে । ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

সত্যি তাই আপু হার্ট সেপগুলো রঙিন কাগজ দিয়ে বেশি সুন্দর লাগে। তবে আজ আপনি হাতের কাছে যা পেয়েছেন তাই দিয়ে অসাধারণভাবে হার্ট শেপের ভিতরে ফুল বানালেন। দেখতে কিন্তু আসলে অনেক কিউট লাগছে।রঙিন কাগজে যাই বানানো হোক আপু দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। যদিও এগুলো বানাতে অনেকটা সময় লাগে। তারপরও আজ আপনি আপনার দক্ষতার সাথে খুব ঝটপট করে একটি হার্ট শেপের ভিতরে ফুল তৈরি করে আমাদের সাথে শেয়ার করলেন দেখে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপু আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার কাগজের তৈরি ফুলটা আপনার কাছে অনেক কিউট লেগেছে যেনে সত্যি খুশি হলাম । ধন্যবাদ আপনাকে ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64759.21
ETH 1919.99
USDT 1.00
SBD 0.39