রঙীন কাগজ দিয়ে ফুল তৈরী

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



PhotoEditorPro_1713812816329.jpg


আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে অনেকদিন পরে রঙিন কাগজ দিয়ে কিছু একটা বানাতে বসেছি । রঙিন কাগজের তৈরি জিনিস গুলো বানাতে একটু আয়োজন করে বসতে হয় এবং অনেকদিন হয়ে গেল বাসার বাইরে থাকার কারণে খুব একটা বানানো হচ্ছে না । জমানো কিছু নেই যার কারণে এ ধরনের পোস্টগুলো দেওয়াই হচ্ছিল না । আজকে ভাবলাম কি সময় করে বসে পড়বো । কিন্তু যে পরিমাণ গরম পড়েছে কোন কাজই করতে ভালো লাগে না । তারপরও সময় সুযোগ করে বসে পরলাম এবং অনেকদিন পরে বানিয়েছি তাই সময়ও একটু বেশি লেগেছে । আমি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ফুল তৈরি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

রঙিন কাগজ
গ্লু
কাঁচি
কম্পাস
স্কেল
কাঠি

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20240423_010450.jpg20240423_010421.jpg
20240423_010410.jpg20240423_010359.jpg

প্রথমে লাল রঙের একটি কাগজ নিয়েছি এবং ৫ সেন্টিমিটার মাপ দিয়ে অর্ধেক করে নিয়ে কম্পাস দিয়ে একটি বৃত্ত এঁকে নিয়েছি । এরকমভাবে আমি কাগজ চার ভাঁজ দিয়ে তিনটি বৃত্ত এঁকে নিয়েছি এবং পেন্সিলের দাগের উপর দিয়ে কাঁচি দিয়ে কেটে নিয়েছি । তারপর সবুজ কালারের লম্বা একটি কাগজ নিয়েছি ।

20240423_010344.jpg20240423_010329.jpg
20240423_010317.jpg20240423_010303.jpg

এরপর কাগজটি চিকন একটি কাঠি দিয়ে পেঁচিয়ে একটি লম্বা কাঠি বানিয়ে নিয়েছি । তারপর গোল একটি কাগজ নিয়ে এক সাইডে একটু ভাঁজ দিয়ে ভাঁজের অংশ গ্লু লাগিয়ে নিয়েছি ।

20240423_010249.jpg20240423_010232.jpg
20240423_010157.jpg20240423_010146.jpg

এরপর কাঠিটার মাথা চাপ দিয়ে একটু চ্যাপ্টা করে নিয়ে একটা গোল কাগজ নিয়ে গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি । প্রত্যেকটা কাগজ আমি একইভাবে ভাঁজ দিয়ে নিয়েছি এবং ভাঁজের দিকে একটু গ্লু লাগিয়ে নিয়েছি ।

20240423_010136.jpg20240423_010125.jpg
20240423_010108.jpg20240423_010058.jpg

এরপর একটা একটা করে কাগজ নিয়ে গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি । তারপর আরো একটি সবুজ কাগজ নিয়ে পেন্সিল দিয়ে একটি পাতা এঁকে নিয়েছি ।

20240423_010045.jpg20240423_010030.jpg
20240423_010020.jpg20240423_010000.jpg

এরপর পাতা দুটি কাঁচি দিয়ে কেটে নিয়েছি । তারপর পাতার এক সাইডে একটু গ্লু লাগিয়ে নিয়েছি । তারপর আগে থেকে বানিয়ে রাখা ফুলের ডাটির নিচের দিকে একটা পাতা লাগিয়ে নিয়েছি । একইভাবে দুটি পাতা আমি লাগিয়ে নিয়েছি । এরপর সম্পূর্ণ ফুল বানানো হয়ে গেলে সুন্দরভাবে ছবি তুলে নিয়েছি ।

20240423_005947.jpg

20240423_005933.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

রঙীন কাগজ দিয়ে চমৎকার ফুল তৈরী করেছেন। দেখতে ভীষণ সুন্দর লাগছে। লাল রংয়ের কাগজ দিয়ে ফুলটি তৈরি করার কারণে খুবই ফুটে উঠেছে। আমার কাছে ফুলটি ভীষণ ভালো লেগেছে। তৈরির পুরো প্রসেসটা খুব সুন্দর ভাবে দেখিয়েছেন আমাদের মাঝে। চমৎকার একটি ফুল আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

লাল রঙের যে কোনো জিনিস দেখতেই ভালো লাগে তাই লাল রং দিয়ে করার চেষ্টা করেছি ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে দারুন একটি ফুল তৈরি করেছেন আপু দেখতে খুবই সুন্দর লাগছে। লাল আর সবুজের সমন্বয়ে ফুলের দৃশ্যটা আরো বেশি ভালো লাগছে তাছাড়া কিভাবে এমন সুন্দর ফুল তৈরি করতে হয় সেটা পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আসলে লাল আর সবুজ কালার করার কারণে মনে হয় ফুলটা বেশি ভালো লেগেছে আমার কাছেও ভালো লেগেছে ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই দক্ষতার সাথে ফুল তৈরি করেছেন। এই ফুল দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। কালার কম্বিনেশনটা অসাধারণ হয়েছে, ধাপে ধাপ দেখতে পেয়ে শিখে নিলাম।

 2 years ago 

আমার ফুল দেখতে পেয়ে আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি ফুল তৈরি করেছেন আপু।আপনার তৈরি করা ফুলটি দেখতে দারুন হয়েছে আপু।খুবই নিখুঁত ভাবে প্রতিটা ধাপ তুলে ধরেছেন।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ফুলটি আপনার কাছে দারুন লেগেছে জেনে খুশি হলাম আপু ।

 2 years ago 

ঠিক বলেছেন আপু, বর্তমানের যে পরিমাণে গরম পড়েছে এই গরমে কোন কিছু করতেই ভালো লাগেনা। তারপরও আপনি আমাদের মাঝে শেয়ার করার জন্য রঙিন কাগজ দিয়ে দারুন একটি ফুলের স্টিক তৈরি করেছেন।লাল এবং সবুজের কম্বিনেশনের জন্য ফুলটি দেখতে অনেক সুন্দর লাগছে।

 2 years ago 

আসলে এই গরমের ভেতরে কোন কাজ করতে ভালো লাগে না তারপরও তো করতে হয় ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর ফুল তৈরি করেছেন দেখছি। আপনার চমৎকার এ ফুল তৈরি করা দেখে আমি মুগ্ধ হয়েছি। বেশ চমৎকারভাবে আপনি ফুল তৈরি করে ফেলেছেন। আমার সুন্দর সুন্দর ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করবেন আশা করি।

 2 years ago 

আমার ফুল দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন শুনে খুশি হলাম ।

 2 years ago 

আজকে রঙিন কাগজ ব্যবহার করে অসম্ভব সুন্দর একটি ফুল তৈরি করেছেন। ফুলটি দেখতেও বেশ চমৎকার লাগতেছে। লাল রঙের হওয়ায় ফুলটি বেশ সুন্দর লাগতেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার কাজগুলো বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ফুল তৈরি করেছেন। আসলে ফুল আমার খুবই প্রিয়। তাই ফুলের ডাই পোস্ট গুলো দেখলেও অনেক বেশি ভালো লাগে আমার।

 2 years ago 

ফুল আমার কাছেও অনেক ভালো লাগে যে ফুল হোক না কেন ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা যে কোন পোস্ট দেখতে আমার কাছে দারুন লাগে। আপনি তো দেখছি বেশ সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ফুল বানিয়ে নিলেন। আবার আপনার বানানো ফুলগুলো কে আমাদের সাথে শেয়ার ও করলেন। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কাছেও রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতেও ভালো লাগে বানাতেও ভালো লাগে । ধন্যবাদ আপনাকে ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64670.05
ETH 1868.19
USDT 1.00
SBD 0.38