★রঙীন কাগজ দিয়ে একটি ড্রেসের বুকমার্ক তৈরি★

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



PhotoEditorPro_1684264778815.jpg

আজ আমি আবার আপনাদের সামনে নতুন একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে আমি আপনাদেরকে রঙিন কাগজ দিয়ে একটি ড্রেসের বুকমার্ক তৈরি করে দেখাবো । রঙিন কাগজের বুকমার্ক গুলো দেখতে অনেক ভালো লাগে এবং এগুলো অনেক কাজে দেয়। আর আজকে আমি যেটি তৈরি করেছি এটি একটি মেয়েদের ড্রেস। দেখতে অসাধারণ সুন্দর ছিল। জানিনা আমি কতটুকু সুন্দর করে বানাতে পেরেছি তবে চেষ্টা করেছি। অনেক কিউট লাগে রঙিন কাগজের অসাধারণ জিনিসগুলো বানাতে এবং দেখতে দুটোই আমার কাছে অনেক ভালো লাগে। এজন্য আমি প্রতিনিয়ত চেষ্টা করি রঙিন কাগজের তৈরি জিনিসগুলো বানিয়ে আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য।
arabesko.ru_13-1.png

প্রয়োজনীয় উপকরণ

রঙীন কাগজ
কাঁচি
পেন্সিল
নীল সাইন পেন

arabesko.ru_13-1.png

কার্যপ্রণালী

arabesko.ru_13-1.png

20230517_011815.jpg20230517_011802.jpg
20230517_011750.jpg20230517_011740.jpg

প্রথমে এ4 সাইজের একটি রঙিন কাগজ নিয়েছি। তারপর কাগজটি কোনা করে একটি ভাঁজ দিয়ে নিজের বাড়তি অংশ কেটে দিয়েছি। তারপর কোনা করে ভাঁজ দেয়ার পরে এক সাইডের এক কোনা ভেঙে উপরের দিকে উঠিয়ে দিয়েছি।

20230517_011729.jpg20230517_011716.jpg
20230517_011702.jpg20230517_011649.jpg

তারপর একইভাবে অন্য পাশটা ভাঁজ করে নিয়েছি। তারপর ভাঁজটি খুলে ওপরের থেকে এক অংশ কাগজ নিয়ে মাঝখানে ভাঁজ করে দিয়েছি। তারপর দুই পাশ থেকে ভাঁজ করা অংশটুকু নিয়ে ভেতরের দিকে ভেঙে দিয়েছি।

20230517_011638.jpg20230517_011625.jpg
20230517_011612.jpg20230517_011557.jpg

তারপর দুই পাশ ভেতরের দিকে ভাঁজ করে ভেঙে দেওয়া হয়ে গেলে মাঝখান থেকে একটি ভাঁজ দিয়ে নিচের দিকে গোল করে কাঁচি দিয়ে কেটে নিয়েছি।

20230517_011545.jpg20230517_011530.jpg
20230517_011514.jpg20230517_011454.jpg

তারপর উপরের অংশটুকু গোল করে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। তারপর মাঝের অংশটুকু পেন্সিল দিয়ে দাগিয়ে পেন্সিলের উপর দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি।

20230517_011436.jpg20230517_011422.jpg

তারপরে মাঝখান থেকে ভাঁজ খোলার পরে দেখুন একটি জামা তৈরি হয়ে গিয়েছে। এরপর জামাটিকে সুন্দর করার জন্য ব্লু কালারের রং দিয়ে রং করে দিয়েছি। তারপর বইয়ের ভেতরে দেখুন সুন্দরভাবে ঢুকিয়ে দিয়েছি । এভাবেই তৈরি হয়ে গিয়েছে আমার রঙিন কাগজের তৈরি একটি ড্রেস এর বুকমার্ক।

20230517_011358.jpg

20230517_011336.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 3 years ago 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে ড্রেসের বুকমার্ক বানিয়েছেন। আপনার এই বুকমার্ক আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙিন কাগজের জিনিস দেখতে সবসময়ই অনেক ভালো লাগে। কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর করে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু রঙিন কাগজের যে কোন জিনিস দেখতেই ভালো লাগে। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 3 years ago 

অনেক রকমের বুকমার্ক দেখেছি কিন্তু আপনার মাধ্যমে আজকে সম্পূর্ণ নতুন আইডিয়ার ড্রেসের আদলে বুকমার্ক দেখতে পেলাম।।
খুবই সুন্দর দেখাচ্ছে দেখতে।।
বুকমার্ক প্রস্তুতির ধাপগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।।

 3 years ago 

কত ধরনের যে বুকমার্ক বানানো যায় এটা বানাতে গেলেই বোঝা যায়। আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যি অনেক খুশি হয়েছি ভাইয়া।

 3 years ago 

আপু, রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি ড্রেসের বুকমার্ক তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে তৈরি যেকোনো জিনিস দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। তাই আজ আপনার তৈরি ড্রেসের বুকমার্কটি দেখেও ভীষণ ভালো লাগছে। আপনি কিভাবে এত সুন্দর একটি ড্রেসের বুক মার্ক তৈরি করেছেন তার প্রতিটি ধাপ তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আমার রঙিন কাগজের তৈরি ড্রেসের বুকমার্ক আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাহ্ আপনার আইডিয়াটা কিন্তু খুবই ভালো ছিল বলতে হচ্ছে। আপনি খুবই সুন্দর রঙিন কাগজ ব্যবহার করে জামার বুকমার্ক তৈরি করেছেন যা দেখে আমি তো একেবারে মুগ্ধ। জামার বুকমার্ক তৈরি করা যায় এটা যদিও আমার আগে জানা ছিল না। আপনার পোষ্টের মাধ্যমে আপনার এরকম একটা ইউনিক আইডিয়া দেখে সত্যি ভীষণ ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে উপস্থাপনাও তুলে ধরেছেন আপনি। সম্পূর্ণ আইডিয়াটা বেশ ভালো ছিল বলতে হচ্ছে। আর আপনার দক্ষতার প্রশংসাও করতে হয়।

 3 years ago 

এটা আমারও জানা ছিল না বানাতে গিয়ে আমিও নতুন দেখেছি। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

হাতের কাজের যে আপনার কতটা পারদর্শিতা রয়েছে তা আপনার এই পোস্ট দেখেই বুঝতে পারছি আপু। কত সুন্দর ভাবে আপনি রঙিন কাগজ দিয়ে ড্রেসের বুকমার্ক তৈরি করে ফেললেন।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

বিভিন্ন জিনিসের বুকমার্ক তৈরি করা যায়। আর আপনি তো দেখছি নিজের বুদ্ধি খাটিয়ে জামার বুকমার্ক তৈরি করেছেন। আইডিয়াটা কিন্তু সত্যি খুবই ইউনিক ছিল। এরকম আইডিয়া কোথায় যে রাখেন বুঝতে পারি না। এরকম নিখুঁত কাজগুলোর মাধ্যমে নিজেদের দক্ষতা এবং সৃজনশীলতার প্রকাশ ঘটে বলে আমার মনে হয়। এই কাজগুলো করতে অনেক ধৈর্য লাগে। কাঁচি দিয়ে কাটার সময় যদি এলোমেলো হয়ে যায় তাহলে কাজটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বেশ ভালোই ছিল আজকের এই জামার বুকমার্ক তৈরি।

 3 years ago 

আসলে আপু সব ধরনের কাজই করতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন হয় । কাটার সময় একটু এলোমেলো হলে নষ্ট হয়ে যায় তবে এখানে খুব বেশি কাটতে হয়নি ঝটপট বানিয়ে ফেলতে পেরেছি।

 3 years ago (edited)

যারা নিয়মিত বই পড়ে তাদের জন্য বুকমার্ক খুবই প্রয়োজন হয়। আপনার তৈরি বুকমার্ক গুলো দেখতে খুবই সুন্দর লাগে। আপনি রঙিন কাগজ ভাঁজ করে অত্যন্ত দক্ষতার সাথে আজকের ড্রেসের বুকমার্ক টি তৈরি করেছেন। চমৎকার একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আমার তৈরি বুকমার্ক গুলো ভালো লাগার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62638.51
ETH 1784.84
USDT 1.00
SBD 0.38