কাগজ কেটে নকশা তৈরী

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



IMG_20240119_230618.jpg



আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি । আজকে আমি আপনাদের সাথে একটি কাগজের নকশা তৈরি করে দেখাবো । কাগজ ভাঁজ করে এ ধরনের নকশা তৈরি করতে ভালো লাগে । তবে আমি খুব একটা ধরনের নকশা তৈরি করি না । আজকে হাতে কিছু দেওয়ার ছিল না এজন্য ঝটপট বসে নকশাটি তৈরি করে ফেলেছি । তেমন একটা ভালো হয়নি তারপরও আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। কাগজ ভাঁজ করার পরে এতটাই মোটা হয়ে গিয়েছিল যে সেটি কাটতে আমার অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল । এজন্য নকশাটি কাটাটা তেমন সুন্দর হয়নি । তারপরও আমি আমার নকশাটি আপনাদের সাথে শেয়ার করলাম ।

প্রয়োজনীয় উপকরণ

লাল রঙের কাগজ
কাঁচি
পেন্সিল

কার্যপ্রণালী

20240119_230439.jpg

প্রথমে লাল রঙের একটি কাগজ নিয়েছি ।

20240119_230428.jpg

তারপর কাগজটি মাঝখান থেকে একটি ভাঁজ দিয়েছি ।

20240119_230415.jpg

এরপর সেই ভাঁজের উপরে আরো একটি ভাঁজ দিয়েছি ।

20240119_230402.jpg

তারপর কোনা করে একটি ভাঁজ দিয়েছি ।

20240119_230350.jpg

এরপর কোনার থেকে দুই পাশে আরো দুটো ভাজ দিয়েছি উল্টো করে ।

20240119_230338.jpg

তারপর পেন্সিল দিয়ে একটু দাগিয়ে দাগিয়ে নিয়েছি এবং ক্রস চিহ্ন দেওয়া জায়গা গুলো আমি কাঁচি দিয়ে কেটে নিব ।

20240119_230321.jpg

এরপর কাঁচি দিয়ে বাড়তি অংশগুলো কেটে দিয়েছি । তারপর খোলার পরে খুব সুন্দর একটি কাগজের নকশা তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ।

20240119_230242.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 2 years ago 

রঙিন কাগজের তৈরি খুবই সুন্দর একটা নকশা তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা এ নকশাটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। এ ধরনের নকশা তৈরি করার যতটা সহজ কাজ বলে মনে হয় ততটাই কঠিন কাজ।

 2 years ago 

আমার রঙিন কাগজের নকশাটা আপনার কাছে খুব সুন্দর লেগেছে যেনা অনেক অনেক ভালো লাগলো । ধন্যবাদ ।

 2 years ago 

এই ধরনের নকশা ডিজাইন এর ভাঁজগুলো করতে অনেক কঠিন এবং ভাজ করার পর যখন মোটা হয়ে যায় তখন কাটিং এর ক্ষেত্রেও কঠিন হয়ে পড়ে। সুন্দর একটি কাজ শেয়ার করেছেন আপনি ধন্যবাদ।

 2 years ago 

আসলে ভাজ করতে করতে কাগজটা অনেক মোটা হয়ে যায় তখন কাটতে অনেক কষ্ট হয় । আমারটা তো মোটা কাগজ ছিল বিধায় কাটার কারণে এরকম নষ্ট হয়ে গিয়েছিল ।

 2 years ago 

কাগজ কেটে চমৎকার একটি ডিজাইন তৈরি করার চেষ্টা করেছেন আপু। দেখে খুব ভালো লাগলো। আসলে এ ধরনের ডিজাইনগুলো করার জন্য পাতলা ধরনের কাগজ নিতে হয়। তাহলে ভাঁজ করলেও বেশি মোটা হয় না এবং কাটতে সুবিধা হয়। অনেক ধন্যবাদ পেপার কাটিং করে এই সুন্দর ডিজাইনটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজগুলো একটু মোটাই হয় তবে সাদা কাগজ নিলে একটু পাতলা থাকে কাটতে সুবিধা হয়।

 2 years ago 

আপনি সবসময়ই কাগজ কেটে খুব সুন্দর সুন্দর কিছু নকশা তৈরি করে আসছেন। আজকেও একদমই অসাধারণ একটি নকশা তৈরি করে ফেলেছেন। কাগজ কাটা নকশা গুলো আমার অনেক ভালো লাগে। আপনার এই নকশাটিও আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে। অসংখ্য ধন্যবাদ এরকম একটি নকশা শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কাগজের নকশাটা আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে সত্যি অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

কাগজ কেটে বেশ দারুন একটি নকশা তৈরি করেছেন নকশাটি দেখতে অনেক চমৎকার লাগছে। এই নকশাগুলো তৈরি করতে অনেক সাবধানতার সাথে করতে হয়।কারণ যে কোন মুহূর্তে নকশাগুলোর ডিজাইন কেটে যাওয়ার ভয় থাকে। কাগজ কাটার নকশার ডিজাইনের প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন এ ধরনের নকশা অনেক সাবধানতার সাথে কাটতে হয় এবং কাটার পরে দেখতে ভালই লাগে ।

 2 years ago 

আপনি লাল রঙের কাগজ কেটে অনেক সুন্দর একটি নকশা তৈরি করেছেন আপু দেখতে ভীষণ ভালো লাগছে। খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

লাল রঙের কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে ভালই লাগে । যদিও আমার ফুলটি তেমন একটা ভাল হয়নি তারপরও সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

আপু আপনার পোস্টে তেমন বেশি নকশা তৈরি দেখা যায়নি। তবে আপনি কিন্তু খুব সুন্দর একটি নকশা শেয়ার করেছেন। এই ধরনের নকশা বানাতে গেলে কাগজগুলো ভাজ করার পর অনেক মোটা হয়ে যায় আর কাটতেও খুব সমস্যা হয়। তবে সাদা কাগজ ব্যবহার করে বানালে একটু হলেও কাটা সুন্দর হয়। যাই হোক আপনার এই নকশা আমার কাছে খুব ভালো লেগেছে। ধাপ গুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর নকশা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

এ ধরনের নকশা গুলো আমি খুব একটা তৈরি করি না হঠাৎ হঠাৎ তৈরি করার চেষ্টা করি । ঠিকই বলেছেন সাদা কাগজ মোটা হয় না কাটতে সুবিধা হয় ।

 2 years ago 

আপু আপনি কখনো নকশা করেননি এই জন্য হয়তো বুঝতে পারেননি। রঙিন কাগজ দিয়ে এই কাগজের নকশাগুলো করা খুবই কঠিন। কেননা কাগজগুলো ভাজ দিতে দিতে এতটা মোটা হয়ে যায় যে কাটতে খুবই অসুবিধা হয় ।এক্ষেত্রে সবথেকে বেশি ভালো হয় সাদা কাগজ দিয়ে করলে। তবে আপনার কাগজের নকশাটি কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এর আগে তৈরি করেছি তবে এই কাগজটা অন্য বারের তুলনায় একটু মোটা ছিল তার কারণে এরকম হয়ে গিয়েছে।

 2 years ago 

কাগজ কেটে চমৎকার একটি নকশা করলেন আপু।অনেক সুন্দর হয়েছে নকশাটি।আপনি ধাপগুলো চমৎকার ভাবে তুলে ধরেছেন। যে কেউ চাইলে নকশাটি করে নিতে পারবে।অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর এই নকশাটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু কষ্ট করে তৈরি করেছি এবং এজন্য ধাপ গুলো সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করলাম । ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63162.59
ETH 1821.63
USDT 1.00
SBD 0.38