DIY || এসো নিজে করি || বড় শামুক এর উপরে সমুদ্র সৈকতে সূর্যাস্তের পেইন্টিং 🎨 ১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ5 years ago

1635861779868.jpg

সমুদ্রসৈকতে সূর্যাস্তের দৃশ্য


হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বড় শামুক এর উপরে সমুদ্র সৈকতে সূর্যাস্তের পেইন্টিং। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।


সমুদ্রসৈকতে সূর্যাস্তের দৃশ্য


🎨 আঁকার উপকরণ 🎨

• শামুক
• পোস্টার রং
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

1635794297442.jpg

আঁকার বিবরণ :

ধাপ ১ :

প্রথমে আমি একটি শামুক নিলাম। এরপর নীল রঙের সাথে সাদা রং মিশিয়ে আকাশী রং করে এরপর শামুকের মাঝখানের অংশটায় আকাশের রং করে নিলাম।

1635794297357.jpg

1635794297400.jpg


ধাপ ২ :

এরপর নিচের অংশটা কফি কালার দিয়ে রং করে নিলাম।
এরপর হলুদ রং নিয়ে আকাশী রং এর উপর লম্বা করে হলুদ রং করে নিলাম। এখানে ওপরের অংশে পুরোটায় হলুদ রং করে নিল।

1635794297285.jpg


ধাপ ৩ :

এরপর হলুদ রঙের উপরে কমলা রং দিয়ে দুটো রং একসাথে মিক্স করে কালার টা একটু বেশি লাইট করে নিলাম।

1635794297260.jpg


ধাপ ৪ :

এরপর উপরের অংশে লাল রং দিয়ে ভালোভাবে লাল রং করে নিলাম। এরপর লাল রংয়ের উপরে কমলা রং দিয়ে দুই কালার মিক্স করে ভালোভাবে বের করে নিলাম। দেখতে যেন সূর্যের লাল আভা মনে হয়।

1635794297236.jpg

1635794297211.jpg

ধাপ ৫ :

এরপর মাঝখানের অংশে কমলা রঙের উপরের অংশে মাঝখান বরাবর করে লাল রং দিয়ে একটা সূর্য একে নিলাম। এখানে আমি সূর্যের আউট একটা অংশ এঁকে নিলাম।

1635794297187.jpg


ধাপ ৬ :

এরপর নিচের অংশটায় কালো রং দিয়ে একটি পাড় এঁকে নিলাম। এরপরে পাড় থেকে গাছের নিচের অংশ এঁকে নিলাম। এখানে আমি গাছের নিচের অংশটা সূর্যের মাঝখান দিয়ে উপরও পর্যন্ত এঁকে নিলাম।

1635794297163.jpg


ধাপ ৭ :

এরপর একটা গাছের সাথে আর একটা গাছের নিচের অংশ এঁকে নিলাম। এরপর গাছের উপরের অংশে পাতা আঁকার জন্য কালো রং দিয়ে চিকন চিকন করে এঁকে নিলাম।

1635794297140.jpg


ধাপ ৮ :

এরপরে গাছের পাতা চিকন চিকন করে এঁকে নিলাম। এভাবে একটু একটু করে পুরো কথাগুলো এঁকে নিলাম। এভাবে দুইটা গাছের পাতা একইভাবে এঁকে নিলাম।

1635794297115.jpg


ধাপ ৯ :

এরপর এক পাশে কালো রং দিয়ে একটা লম্বা বড় বিল্ডিং এর মতই একে নিয়ে। যেটা সাগর পাড়ে অবস্থিত। এই বিল্ডিং এর মধ্যে জানালা এবং বারান্দা দিয়ে এঁকে নিলাম।

1635794297091.jpg


ধাপ ১০ :

দুইপাশে পরগাছার ঘরের মাঝখানের অংশে দুইজন একজন ছেলে এবং একজন মেয়ের মত করে এঁকে নিলাম। যারা একজন আরেকজনের হাত ধরে আছে। এবং সমুদ্রের ভিতরের অংশের তিনকোনা করে নৌকার মতো এঁকে নিলাম।

1635794297067.jpg


ধাপ ১১ :

এরপর ডান পাশের খালি জায়গাটায় আমি আমার নাম লিখে নিলাম। এভাবে আমি শামুকের উপরে সমুদ্রের পাড়ে সূর্যাস্তের-দৃশ্য-আঁকা শেষ করলাম।

1635794297020.jpg


শেষ ধাপ :

ছবিটা আঁকা শেষ করে আমি এর কিছু ফটোগ্রাফি করলাম। আশা করি আমার আজকে শামুকের উপরে সমুদ্রের পাড়ে সূর্যাস্তের দৃশ্য আপনাদের ভালো লাগবে।


1635861775585.jpg

1635861779868.jpg


পেইন্টিং সহ আমার একটি ছবি

1635862251683.jpg


পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Sort:  
 5 years ago 

আপু আপনি অনেক বেশি ট্যালেন্টেড। আপনার সব পেইন্টিং দেখেই আমি মুগ্ধ হই। ধন্যবাদ সব সময় এতো সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 5 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু

 5 years ago 

আপু, আপনার ড্রয়িং গুলো দেখে আমি মুগ্ধ হয়ে যাই। বড় শমুকের ভিতর সমুদ্রের সূর্যাস্তের ড্রয়িং দেখে আমার খুবই ভালো লেগেছে। কারণ সূর্যাস্তের ছবি ড্রয়িং বলেন বাস্তবে বলেন সবাই অনেক পছন্দ করে আমিও তার ব্যতিক্রম নয় আমিও খুব পছন্দ করি।আপনি নিখুঁত এবং দক্ষতার সাথে এই ড্রয়িং টি করেছেন বুঝতেছি ড্রয়িং প্রতিটি ধাপ বর্ণনা সহকারে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু

 5 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর ভাবে প্রশংসা করার জন্য।

 5 years ago 

বাহ বাহ কি চমৎকার দৃশ্যের আর্ট করছেন। সমুদ্র সৈকতের কি মনোমুগ্ধকর চিত্র অংকন করছেন শামুকের ওপর। প্রসংশা পাওয়ার মতো একটি আর্ট করছেন। শুভকামনা রইল আপনার জন্য

 5 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে

 5 years ago 

আপনি অসাধারণ পেইন্টিং করেন।আপনার পেইন্টিং বরাবরই সুন্দর হয়।এইটা তার ব্যতিক্রম কিছু নয়। বড় শামুক এর উপরে সমুদ্র সৈকতে সূর্যাস্তের পেইন্টিং 🎨 ব্যাপারটা অসাধারণ ছিলো। শুভকামনা রইলো আপনার জন্য।

 5 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া

 5 years ago 
তোমার প্রতিটি কাজে আমি মুগ্ধ। তোমার প্রতিটি কাজের আগে আমি চিন্তা করে থাকি আজকে কি সৃজনশীল আর্ট করবে। এক সময় এক একটি বিষয়ের উপর আর্ট করা আমার খুব ভালো লাগে। তোমার কাজ নিয়ে আমি অনেক গর্বিত ‌‌। শুভকামনা রইল তোমার জন্য। ভালোবাসা অবিরাম
 5 years ago 

অসাধারণ হয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি মুগ্ধ আপনার অংকন দেখে। আপনি উপস্থাপন করছেন দারুণ আপনার জন্য শুভ কামনা রইলো

 5 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে প্রশংসা করার জন্য।

আপনে আসলেই একজন খুব দক্ষ আর্টিট,, সেটা সব সময় আপনার আর্টগুলো দেখলে বোঝা যায়। যেকোনো জিনিসের উপর আপনে খুব সুন্দর ভাবে ড্রইং করতে পারেন।

আজকের ড্রইংটা অনেক সুন্দর হয়েছে। শুভ কামনা রইল আপনার জন্য।

 5 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য।

 5 years ago 

শামুক সমুদ্র সৈকতের একটি উপকরণ বলা যেতে পারে। সেই শামুকের উপরই আপনি সমুদ্রসৈকতের পেইন্টিং করেছেন। ব্যাপারটা আমার কাছে অনেক অসাধারণ লেগেছে। আর পেইন্টিং টির কথা যতই বলব ততই কম। ধন্যবাদ আপু এত সুন্দর আইডিয়া এবং কাজ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 5 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 5 years ago 

আপনি আপনার আর্ট গুলি খুবই ধৈর্য সহকারে এবং নিখুঁতভাবে আঁকেন। তা আপনার আর্ট দেখলেই বোঝা যায় ।আপনার আর্টগুলো অনেক বেশি সুন্দর হয়। আমার কাছে খুব বেশি পছন্দ ।শুভকামনা রইল আপনার জন্য।

 5 years ago 

সব সময় এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64599.23
ETH 1911.76
USDT 1.00
SBD 0.37