ডাই : পুরনো মোবাইলের কভার ডেকোরেশন করে নতুন করে তুললাম।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি পুরনো মোবাইলের কভার ডেকোরেশন পরে নতুন করে তুললাম।
আসলে ঘরে দেখতে থাকি পুরনো কি রয়েছে। কারণ পুরনো জিনিসগুলোকে নতুন ভাবে সাজিয়ে তুলতে অনেক বেশি পছন্দ করি। পরে দেখলাম মোবাইলের কভার টা অনেক বেশি পুরনো হয়ে গেছে। এইটাকে সুন্দর ভাবে ডেকোরেশন করে সাজিয়ে তুলি। তবে কি রকম ডেকোরেশন করবো এটা আসলে প্রথম থেকে কোন চিন্তা করিনি। এমনিতেই ডেকোরেশন করতে বসে পড়লাম। প্রথমে আমি এখানে রং করে নিয়েছিলাম। আসলে সাদা কালার টা আমার কাছে খুবই ভালো লাগে। তাই সাদা কালারের উপরে ক্লে দিয়ে ডেকোরেশন করেছি। এখানে খুব সুন্দর কয়েকটা ফুল তৈরি করে ডেকোরেশন করলাম। আবার একটা ভাঙ্গা মিররের টুকরো দিয়ে দিলাম। যেটাকে সাজিয়ে খুব সুন্দর ডিজাইন করে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
• ক্লে
• কাঁচি
• গাম
• মোবাইলের পুরনো কভার
• সাদা কালার
প্রয়োজনীয় বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি পুরনো মোবাইলের কভার নিলাম। এরপর এর উপরে সাদা কালার দিয়ে রং করে নিলাম। এরপর এটাকে শুকিয়ে নিবো।
ধাপ - ২ :
এরপর আমি নীল কালারের একটা ক্লে নিয়ে চিকন করে অনেক লম্বা করে নিলাম।
ধাপ - ৩ :
এরপর মোবাইলের কভারের উপরে এই ছেলেটাকে একটু আঁকাবাঁকা ডিজাইন করে জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ - ৪ :
এরপর আমি সাদা এবং নীলকলে দিয়ে খুব সুন্দর একটা ফুল তৈরি করে নিলাম।
ধাপ - ৫ :
একই রকম ভাবে আমি প্রায় অনেকগুলো ফুল তৈরি করে নিয়েছি।
ধাপ - ৬ :
এরপর আমি ফুলগুলোকে মোবাইলের কভারের উপরের অংশে একটা একটা করে জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ - ৭ :
এরপরে ছোট ছোট করে লাভ শেপ তৈরি করে ওইগুলো জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ - ৮ :
এরপর আমি ছোট্ট একটা ভাঙা কাঁচের টুকরো উপরের অংশে দিয়ে চারপাশে ক্লে দিয়ে ডিজাইন করে নিলাম।
শেষ ধাপ :
এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
| শ্রেণী | ডাই |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

আমিও দেখতে থাকি বাসায় পুরানো কি জিনিস রয়েছে যাকে নতুন রুপে সাজান যাবে। আপনিও বেশ সুন্দর করে পুরান মোবাইল এর কাভারটি সাজিয়ে তুলেছেন। দেখতে অনেক সুন্দর হয়েছে। রংগুলোর জন্য চোখে একটা শান্তি শান্তি অনুভব হচ্ছে।
এটাকে সাজিয়ে তোলার পর পুরাতন বলে মনেই হচ্ছিল না।
https://x.com/TASonya5/status/1893120402173632567?t=lp6CmnUMP_dVCb8vyPRmfw&s=19
বাহ আপু চমৎকার আইডিয়া আপনার। এভাবে পুরনো সব কিছুকে নতুন করে ফেলা সম্ভব। পুরনো কভার কে কি অবলিলায় সুন্দর একটা কভারে রুপ দিলেন।প্রতিটি ধাপ সহজ ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন।সব মিলিয়ে দারুণ লেগেছে।আপনার প্রতিভার তারিফ করতেই হচ্ছে।
এভাবে পুরনো কিছুকে সাজিয়ে তুলতে অনেক ভালো লাগে।
একেবারে সঠিক বলেছেন পুরনো জিনিসগুলোকে নতুন করে ডিজাইন দিয়ে রঙিন করে তুললে চমৎকার দেখায়। ক্লে এবং সাদা রং দিয়ে চমৎকার ভাবে মোবাইলের পুরনো কভার কে সাজিয়ে তুলেছেন। ফুলগুলিও ক্লে দিয়ে দারুন ভাবে সাজিয়েছেন।চমৎকার হয়েছে।
মোবাইলের কভার টি কে সাজিয়ে তুলতে পেরে ভালো লাগলো।
পুরনো কোন জিনিসকে নতুন রূপ দিতে বেশ ভালই লাগে। আর এটা করার পর দেখতে আরো বেশি সুন্দর লাগে। পুরনো কভার টা কে আপনি রং করে তার উপরে আবার ক্লে দিয়ে ডেকোরেশন করেছেন। যেটা খুবই সুন্দর হয়েছে আপু। এমন ইউনিক কাজগুলো আমাদের মাঝে প্রতিনিয়ত শেয়ার করে থাকেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সব সময় এরকম ইউনিক কাজগুলো শেয়ার করার চেষ্টা করি। পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।
আপনার মোবাইল কাভার টি যে দেখতে অপূর্ব সুন্দর হয়েছে সে বিষয়ে কোন সন্দেহ নেই। কিন্তু এত সুন্দর মোবাইল কাভার হাতের মধ্যে নিয়ে তো নষ্ট হয়ে যাবে তার কি হবে? মোবাইল ধরে ধরে হাতে যে ঘাম দেয় পুরুষ সাদা অংশ টাই কালো হয়ে যাবে। 😀😀 মজা করলাম আপু। তবে কি জানেন আপু আমার ওই ধরনের ডেকোরেটিভ এবং ইনোভেটিভ জিনিসপত্র খুব পছন্দের।
এগুলো সাজিয়ে রাখার জন্য একদম বেস্ট। যাইহোক এটাকে সাজিয়ে তুলতে পেরে ভালোই লেগেছে। আর আপনার মন্তব্য দেখেও ভালো লাগলো।
আপু আপনার মোবাইল এর কভার দেখে অনেক ভালো লাগলো। আসলে আপু পুরানো জিনিস গুলো এভাবে নতুন রুম দিলে অনেক ভালো লাগে। আপনার কভারটি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
কভারটি আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম।
পুরানো মোবাইলের কভার কে খুব সুন্দর ভাবে ডেকোরেশন করেছেন আপু। সাদা এবং নীল রঙের কম্বিনেশন টা খুবই চমৎকার লাগছে দেখতে। দারুন ছিল আপনার আজকের এই ডাই প্রজেক্ট। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা জিনিস শেয়ার করার জন্য।
আমার এই ডাই প্রজেক্ট দারুন ছিল শুনে ভালো লাগলো।
ক্লে ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুরনো মোবাইলের কভার ডেকোরেশন করেছেন। আপনার মোবাইল কভারের সৌন্দর্য অনেক টা বৃদ্ধি পেয়েছে ভাইয়া। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে ডেকোরেশন টি সম্পন্ন করেছেন।
ঠিক বলেছেন মোবাইলের এই কভারের সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে।