ডাই : ক্লে দিয়ে পুতুলের স্যান্টাক্লজের ড্রেস তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

1702379662735.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি ক্লে দিয়ে পুতুলের স্যান্টাক্লজের ড্রেস তৈরি।

আসলে বেশ কয়েকদিন ধরে ক্লে দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করতে ভালই লাগে। এইজন্য আমি ভাবলাম আমিও আজকে কিছু একটা তৈরি করি। তবে কি তৈরি করবো ,সেটাই ভাবতে পারছিলাম না। ভাবলাম আমি একটা সুন্দর ড্রেস তৈরি করি। তবে কিসের ড্রেস তৈরি করব এটা চিন্তা করতে করতে ভাবলাম যে, একটা স্যান্টাক্লজের ড্রেস তৈরি করি। যদিও এখন ক্রিসমাস নয়, কিন্তু ক্রিসমাসের ড্রেসটা কিন্তু এমনিতে খুবই ভালো লাগে। আর তাই জন্য একটা পুতুলকে খুব সুন্দর ভাবে ক্রিসমাসের ড্রেস পরিয়ে দিলাম। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আশা করি আপনাদের ও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

1702379662735.jpg

প্রয়োজনীয় উপকরণ

• ক্লে
• কাঁচি

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি পুতুল নিয়ে নিলাম। এরপর একটা লাল রঙের ক্লে দিয়ে পুতুলের গায়ের অংশটায় লাগিয়ে নিলাম।

CollageMaker_20231212171017610.jpg

ধাপ - ২ :

এরপর আমি দুইটা লাল রঙের ক্লে দিয়ে আবারো দুই হাতের মধ্যে দুইটা হাতা তৈরি করে নিলাম।

CollageMaker_20231212171058846.jpg

ধাপ - ৩ :

এরপর আরো একটা লাল রঙের ক্লে চ্যাপ্টা করে নিলাম এবং সাদা রঙের ক্লে লম্বা করে নিলাম।

CollageMaker_20231212171133128.jpg

ধাপ - ৪ :

এরপরে সাদা রংয়ের চিকন ক্লে ‌গুলো লাল রঙের উপরে দিয়ে খুব সুন্দর পায়জামার ডিজাইন করে নিলাম।

CollageMaker_20231212171214754.jpg

ধাপ - ৫ :

এরপর আমি আবারো জামার হাতার অংশগুলোতে সাদা রংয়ের চিকন চিকন ডিজাইনগুলো দিয়ে দিলাম ‌

CollageMaker_20231212171254946.jpg

ধাপ - ৬ :

এরপরে আমি জামাটার ভেতরে দুইটা বোতাম লাগিয়ে ডিজাইন করে নিলাম।

CollageMaker_20231212171319891.jpg

ধাপ - ৭ :

এরপর মাথার উপরে খুব সুন্দর একটা টুপি লাগিয়ে ডিজাইন করে নিলাম।

CollageMaker_20231212171350890.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1702379662689.jpg

1702379662668.jpg

1702379662735.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

ক্লে দিয়ে পুতুলের ড্রেসটা খুবই সুন্দর লাগছে দেখতে। স্যান্টাক্লজের ড্রেসের মতো করে ড্রেসটা তৈরি করেছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে এই ড্রেসটা। পুতুলটাকেও এই ড্রেসে খুবই কিউট লাগছে। আপনি খুব সুন্দর ভাবে তৈরি করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন পুতুলটাকে সত্যিই অনেক কিউট লাগছে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ক্লে দিয়ে পুতুলের অনেক সুন্দর স্যান্টাক্লজের ড্রেস তৈরি করে দিয়েছেন আপু। দেখতে দারুন লাগছে। আমি তো প্রথমে মনে করেছিলাম পুতুলটি ও আপনি তৈরি করেছেন। তবে আপনি ঠিকই বলেছেন আপু ক্রিসমাস না হলেও স্যান্টাক্লজের ড্রেস দেখতে কিন্তু খুবই ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

না আপু পুতুলটি আসলে কেনা পুতুল। তবে ড্রেসটা তৈরি করতেই ভালো লেগেছে।

 2 years ago 

ক্লে দিয়ে আজকাল সবাই খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করে। যা দেখতে ভীষণ সুন্দর হয়।আমার কাছেও খুব ভালো লাগে।আপনি আজ ক্লে দিয়ে পুতুলের স্যান্টাক্লজের ড্রেস তৈরি করে দেখালেন।খুব ই দারুন হয়েছে আপু।চমৎকার ফুটে আছে পুতুলের শরীরে ড্রেসটি।ধন্যবাদ আপনাকে চমৎকার এই ড্রেসটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছে এত ভালো লেগেছে শুনে খুবই খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।।

 2 years ago 

ওয়াও আমিতো অসম্ভব মুগ্ধ হয়ে গেলাম। ক্লে দিয়ে পুতুলের স্যান্টাক্লজের ড্রেসটি তো অসাধারণ হয়েছে আপু। যেরকম পুতুলটা অনেক কিউট লাগছে। ঠিক একই ভাবে ড্রেসটা পড়াতে পুতুলটাকে যেন আরো অপূর্ব লাগছে। ক্লে দিয়ে পুতুলের সাথে মানিয়ে খুব সুন্দর একটি পুতুলের ড্রেস বানালেন আপু। দেখে মনে হচ্ছে কোন দক্ষ ফ্যাশন ডিজাইনার ড্রেসটি তৈরি করেছে। ধন্যবাদ আপু। এত দক্ষতার সাথে স্যান্টাক্লজের ড্রেস বানিয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মুখে ফ্যাশন ডিজাইনার কথা শুনে একটু হাসি পেলো। আমি চেষ্টা করেছি সুন্দর ভাবে কাজটা করার।

 2 years ago 

ক্রিসমাস নয় তারপরেও দারুন একটি ডাই আপনি শেয়ার করেছেন।ক্লে দিয়ে পুতুলের স্যান্টাক্লোজের ড্রেস টা অনেক কিউট লাগছে আপু।আমার অনেক ভালো লেগেছে আপনার আজকের ডাই পোস্টটি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

সত্যি আপনার কাছে এত ভালো লেগেছে শুনে অনেক বেশি মুগ্ধ হয়ে গেলাম।

 2 years ago 

ক্লে দিয়ে পুতুলের স্যান্টাক্লজের ড্রেস তৈরি জাস্ট অসাধারন লাগতেছে আপু।
আপনার চিন্তা ভাবনা গুলো সত্যি ভিন্ন রকম। আর আপনার এধরনের ভিন্ন রকম আয়োজন গুলো দেখতে ও ভীষণ ভালো লাগে। নিখুঁত ভাবে কাজ গুলো করার চেষ্টা করেন। এজন্য দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

চেষ্টা করি সব সময় ভিন্ন ধরনের কাজগুলো আপনাদের মাঝে উপহার দেওয়ার। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মানুষের ভিতরে কত রকম যে ক্রিয়েটিভিটি আছে তা বলে বোঝানো যাবে না। একেক মানুষের ভেতরে একেক রকম প্রতিভা বিরাজ করে। আপনি ক্লে দিয়ে পুতুলের স্যান্টা ক্লজের ড্রেস তৈরি করেছেন। এর ফলে পুতুলকে দেখতে খুবই সুন্দর লাগছে। দেখে বোঝার উপায় নাই এটা একটা পুতুল মাত্র। পুতুলের ড্রেসটি দেখতে খুবই ইউনিক লেগেছে৷ ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ক্রিয়েটিভিটি দিয়ে মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে। আপনারা তো প্রশংসা শুনে খুবই ভালো লাগলো।

 2 years ago 

জ্বি আপু ধন্যবাদ।

 2 years ago 

ক্লে দিয়ে এত সুন্দর ভাবে ড্রেসটি তৈরি করেছেন আপু প্রথমে দেখে আমি বুঝতেই পারিনি। খুবই আকর্ষণীয় হয়েছে আপনার তৈরি করার ড্রেসটি। এতটা নিখুঁতভাবে তৈরি করেছেন যা দেখি ভীষণ ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি আপনি নিখুঁতভাবে তৈরি করার। অনেক ভালো লেগেছে আপনার মন্তব্য পড়ে।

 2 years ago 

আপু আপনার আইডিয়াগুলো সব সময় আমার অনেক ভালো লাগে। আর এত সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন দেখে সত্যিই ভালো লেগেছে। ক্লে দিয়ে পুতুলের স্যান্টাক্লজের ড্রেস তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। দেখতে খুবই সুন্দর লাগছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60081.24
ETH 1570.52
USDT 1.00
SBD 0.42