ডাই : ক্লে দিয়ে তৈরি পদ্মপুকুর।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি ক্লে দিয়ে তৈরি পদ্মপুকুর।
পদ্মপুকুর আপনারা কে কে পছন্দ করেন। সত্যি বলতে আমার কাছে অনেক বেশি দারুন লাগে। কিছুদিন আগে আমি কিন্তু অনেক বড় একটা এরকম পুকুর দেখেছি। যেখানে শুধু ফুল আর ফুল। তবে সেগুলো শাপলাফুল ছিল। তাই জন্য ভাবলাম আমি নিজেও এরকম একটা পুকুর তৈরি করার চেষ্টা করি। যেটা দেখতে লাগবে অসাধারণ। এখানে আমি খুব সুন্দর একটা নৌকা তৈরি করেছি। আবার চারপাশে অনেকগুলো ফুল এবং তার সাথে সবুজ পাতা। সব মিলিয়ে বিষয়টা আমার কাছে অনেক দারুন লেগেছে। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে।
যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
• ক্লে
• কাঁচি
• গাম
• কার্ডবোর্ড
প্রয়োজনীয় বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি কার্ডবোর্ড গোল করে কেটে নিলাম। এরপর এর মধ্যে নীল এবং সাদা কালার মিশিয়ে রং করে নিলাম।
ধাপ - ২ :
এরপরে আমি কফি কালার এবং কালো কালারের ক্লে দিয়ে খুব সুন্দর একটা নৌকা তৈরি করে নিলাম।
ধাপ - ৩ :
এরপরে আমি একটু একটু করে নৌকার উপরে এক ঝাঁক ফুল দিয়ে দিলাম।
ধাপ - ৪ :
এরপরে আমি সবুজ কালারের ক্লে দিয়ে গোল করে শেপ করে পাতা তৈরি করে নিলাম।
ধাপ - ৫ :
এরপরে আমি এরকম ছোট বড় অনেকগুলো পাতা তৈরি করে নৌকার চারপাশে বসিয়ে নিলাম।
ধাপ - ৬ :
এরপর আমি গোলাপি কালারের ক্লে দিয়ে বড় এবং ছোট করে কয়েকটা ফুল তৈরি করে নিলাম।
ধাপ - ৭ :
এরপর পুরো পুকুরের চারপাশে ফুলগুলো ছড়িয়ে ছিটিয়ে বসিয়ে দিলাম।
শেষ ধাপ :
এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
| শ্রেণী | ডাই |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

ক্লে দিয়ে তুমি অনেক সুন্দর দেখতে একটা পদ্মপুকুর তৈরি করেছ। আমার কাছে কিন্তু অনেক সুন্দর লেগেছে তোমার তৈরি করা এই পদ্মপুকুর। ক্লে দিয়ে এভাবে কোনো কিছু তৈরি করলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তুমি সব সময় নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে দারুন দারুন সব কাজ করে থাকো। অনেক বেশি ভালো লাগলো আমার কাছে এটা দেখে।
দক্ষতাকে কাজে লাগিয়ে কোনো কিছু তৈরি করলে অনেক সুন্দর হয়। আর আমি এই পদ্মপুকুর সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করেছি।
https://x.com/TASonya5/status/1885896044145443295?t=utn2E93xan_UhixbkeItPQ&s=19
ক্লে দিয়ে পদ্মপুকুর তৈরি করেছেন দেখতে চমৎকার লাগছে আপু। আসলে ক্লে দিয়ে অনেক কিছু তৈরি করা যায়,এ ধরনের দৃশ্য গুলো তৈরি করা বেশ সময়সাপেক্ষ ব্যাপার। আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে তৈরি করেছেন আপনার পোস্ট দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপু আপনাকে
আমার তৈরি করা পদ্মপুকুর চমৎকার লাগছে শুনে ভালো লাগলো।
কিছুদিন আগে ফেসবুক খুললে এরকম পদ্ম পুকুরের ছবি দেখা যেত। বিভিন্ন পদ্ম ফুলে ভরা পুকুর দেখতে খুব ভালো লাগে। আপনি ক্লে দিয়ে খুব সুন্দর পদ্মপুকুর তৈরি করেছেন। কালার কম্বিনেশন চমৎকারভাবে সিলেক্ট করেছেন যার কারণে দেখতে এত ভালো লাগছে।
চেষ্টা করেছি সুন্দর করে এই পদ্মপুকুর তৈরি করার জন্য।
ক্লে দিয়ে চমৎকার পদ্মফুল তৈরি করেছেন দেখতে অনেক সুন্দর লাগছে। ক্লে দিয়ে যে সবুজ পাতাগুলো তৈরি করেছেন সেগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনার কাজের দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
সবুজ পাতাগুলো দেখতে বেশি সুন্দর লাগছে শুনে ভালো লাগলো।
আপু আপনার পোস্টগুলো যত দেখি ততই মুগ্ধ হয়ে যায়। এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করেন যেটা ভাবনার বাইরে। খুবই ভালো লাগলো আপু আপনার আজকের তৈরি ক্লে দিয়ে পদ্মপুকুর দেখে। খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।
ক্লে দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে আমি অনেক পছন্দ করি। আর এটা তৈরি করতে পেরে আরো ভালো লেগেছে।
আ্মার কিন্তু কখনও পদ্ম পুকুর দেখার সুযোগ হয়নি। তবে আজ আপনার পোস্ট দেখে পদ্ম পুকুরও দেখে নেওয়া হয়ে গেল। আপনি কিন্তু বেশ সুন্দর করে পদ্ম পুকুর তৈরি করে তার ধাপগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এমন দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমি নিজেও কখনো দেখিনি। যাইহোক আমার পোস্ট দেখে পদ্মফুল দেখে নিলেন দেখে ভালো লাগলো।
ক্লে দিয়ে আপনাদের সুন্দর সুন্দর কিছু তৈরি দেখতে পাই। আজকে পদ্ম পদ্মপুকুরের দৃশ্য পটভূমি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এই ধরনের কাজকে সবসময় সাধুবাদ জানাই। যেটা আপনার অনেক বড় দক্ষতা। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
চেষ্টা করেছি পদ্ম পুকুরের দৃশ্য সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য।
ক্লে দিয়ে তৈরি জিনিসগুলো বেশ ভালো লেগে দেখতে। আপনি আজকে খুব সুন্দর একটা পদ্মপুকুর তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। পদ্ম ফুল গুলো খুবই সুন্দর লাগছে দেখতে। পুরো জিনিসটা একদম পারফেক্টলি তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পদ্মপুকুর তৈরি করে শেয়ার করার জন্য।
পুরোটা একেবারে পারফেক্ট ছিল শুনে ভালো লাগলো। সবসময় সুন্দর ভাবে তৈরি করার চেষ্টা করি সবকিছু।