ডাই : কাপড় দিয়ে সুন্দর বেবি ড্রেস তৈরি।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

1688103098003.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি কাপড় দিয়ে বেবি ড্রেস তৈরি করলাম।

এই ড্রেসটা তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আসলে কিছুদিন ধরে ভাবছিলাম মাইসুন এর জন্য একটা ড্রেস তৈরি করব। আর ছোটদের জন্য ড্রেস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তাই জন্য ভাবলাম আমি ড্রেসটার সাথে ম্যাচিং হেয়ার ব্যান্ড এবং জুতা তৈরি করব। কারণ একদম ছোট বাচ্চাদেরকে এভাবে পড়ালে বেশ ভালো লাগে। তার জন্য আমি মূলত মাইসুনকে গিফট করার জন্য এই ড্রেসটা তৈরি করেছি। তবে জুতাগুলো কিভাবে তৈরি করেছি তা আপনাদের সাথে পরবর্তীতে আরো একবার শেয়ার করব। আজকে শুধু ড্রেস কিভাবে তৈরি করলাম তা শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

1688103098032.jpg

প্রয়োজনীয় উপকরণ

• সুতার কাপড়।
• কাঁচি
• চক
• ইঞ্চি টেপ
• সুঁই
• সুতা
• সেলাই মেশিন
• বোতাম

IMG_20230621_141300.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি কাপড় নিলাম। এরপর আমি মাপ নিয়ে সুন্দরভাবে চক দিয়ে দাগ দিয়ে দিলাম।

1688102280292.jpg

ধাপ - ২ :

এরপর আমি মাফ অনুসারে খুব সুন্দর ভাবে কাপড় টাকে কেটে নিলাম।

1688102294734.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি সামনের অংশটার মধ্যে একটা এক কালারের কাপড় খুব সুন্দরভাবে সেলাই করে নিলাম।

1688102329879.jpg

ধাপ - ৪ :

এরপর নিচের অংশটার মধ্যে সুন্দরভাবে একটা রাবার সেলাই করে লাগিয়ে নিলাম।

1688102373335.jpg

ধাপ - ৫ :

পরবর্তীতে ঐ অংশটার নিচের অংশে ও একই রকম ভাবে রাবার লাগিয়ে নিলাম। পরবর্তীতে দুইটা অংশ জোড়া লাগিয়ে নিলাম।

1688102402449.jpg

ধাপ - ৬ :

এরপর আমি চিকন একটা কাপড়ের মধ্যে আর একটা কাপড় চিকন চিকন করে কুচি লাগিয়ে নিলাম।

1688102424255.jpg

ধাপ - ৭ :

এরপর আমি একই রকম ভাবে দুইটা কাপড়ে কুচি লাগিয়ে সেলাই করে নিলাম।

1688102440666.jpg

ধাপ - ৮ :

এরপর আমি কুচি দেওয়া দুইটা অংশকে পেছনের অংশে একটু কোণা করে ভাঁজ করে সেলাই করে নিলাম।

1688102471344.jpg

ধাপ - ৯ :

এভাবে আমি সামনের অংশটার মধ্যে দুইটা বোতাম লাগিয়ে জোড়া লাগিয়ে নিব।

1688102494257.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1688103098032.jpg

1688103097887.jpg

1688103097974.jpg

1688103098060.jpg

1688103098003.jpg

1688103097915.jpg

1688103097946.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

আপু আপনি খুব সুন্দর বেবি ড্রেস আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরি করার ড্রেসটি অসাধারণ হয়েছে। আপনার মেয়ের জামাটা দেখতে দারুন লাগছে। এই জামাটি আপনার মেয়েকে পড়ালে আপনার মেয়েকে খুবই সুন্দর লাগবে। সুন্দর একটি বেবি ড্রেস আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আসলে এটা আমি আমার মেয়ের জন্য তৈরি করিনি, ভাগ্নির জন্য তৈরি করেছি। এমনিতেই তাকে পড়ানোর পরে অনেক বেশি ভালো লেগেছিল।

 3 years ago 

আপুগো আপনার এত এত ক্রেয়েটিভিটি দেখে তো আমি পাগল হয়ে যাচ্ছি গো। আর কত নতুন নতুন আইডিয়া দেখবো বলেন তো। আজরেক ম্যাচিং ড্রেস দেখে শুধু আমি কেন যে কেউ মুগ্ধ হবে। আর মাইসুন তো তাক ধীন ধীন তা করে নাচবে। অনেক সুন্দর করে জামা বানানোর ধাপগুলো তুলে ধরেছেন। অপেক্ষায় রইলাম এত সুন্দর জুতা বানানোর পোস্ট দেখার জন্য।

 3 years ago 

আসলে আমি সব সময় নিজের দক্ষতাকে দিয়ে সব কাজ করার চেষ্টা করি। আজ নতুন নতুন আইডিয়ার সাহায্যে যেকোনো কিছু করতে খুব ভালো লাগে। অবশ্যই খুব তাড়াতাড়ি জুতা বানানোর পোস্ট শেয়ার করার চেষ্টা করব।

 3 years ago 

এতো সুন্দর একটা বেবি ড্রেস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনেক যত্ন করে বানিয়েছেন ড্রেস টা তা দেখেই বোঝা যাচ্ছে। ড্রেস টা দেখে তো মনে হচ্ছে এখনি আপনার কাছ থেকে নিয়ে আসি।

 3 years ago 

হ্যাঁ আসলে অনেক যত্ন করে এটি বানানো হয়েছে। নিয়ে যাবেন তো বুঝলাম, কিন্তু নিয়ে গিয়ে কি করবেন এটাই তো বলেননি?

 3 years ago 

রাইখা দিবো ভবিষ্যৎ এর জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বেবি ড্রেস তৈরি দেখতে অনেক সুন্দর লাগতেছে। আশাকরি আপনার মেয়ে পেয়ে ভীষণ খুশি হয়েছে। নতুন একটি ইউনিক আইডিয়া শেয়ার করেছেন। আশাকরি অনেকেরই কাজে লাগবে। ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

আসলে ভাইয়া এটা আমার মেয়ের জন্য না, এটা আমি আমার ভাগ্নির জন্য তৈরি করেছি। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন কাপড় দিয়ে সুন্দর বেবি ড্রেস তৈরি। আসলে এত সুন্দর একটি ড্রেস তৈরি করতে হলে অনেক অভিজ্ঞতা এবং দক্ষতার প্রয়োজন হয়। দেখেই বোঝা যাচ্ছে আপনি বেশ দক্ষতা সম্পন্ন মানুষ। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন, এইরকম সুন্দর ড্রেস তৈরি করতে দক্ষতা এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। আর আমি সম্পূর্ণভাবে চেষ্টা করেছি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এটি তৈরি করার।

 3 years ago 

আপু আপনি সবদিকে বেশ ভালই দক্ষ। কাপড় দিয়ে অনেক সুন্দর জিনিস তৈরি করা যায় বেবি ড্রেসগুলো তৈরি করতে কিন্তু খুবই কষ্ট হয়। অনেক সময় নিয়ে করতে হয় ।আপনি অনেক ধৈর্য সহকারে অনেক সুন্দর ভাবে ড্রেসটি বানিয়েছেন। সাথে মিলানো মাথার বেল্ট ও জুতা অনেক সুন্দর হয়েছে মনে হচ্ছে না এগুলো হাতে তৈরি।

 3 years ago 

ঠিক বলেছেন, এরকম বেবি ড্রেসগুলো তৈরি করতে অনেক কষ্ট হয়। তবে আমি নিজের দক্ষতা এবং ধৈর্য ধরে এটি করার চেষ্টা করেছি। আসলে এগুলো সম্পন্নই সেলাই মেশিনে তৈরি করেছি।

 3 years ago 

মেয়ের নামটা ভুল আছে। যাইহোক বাচ্চাদের জন্য সুন্দর একটা ড্রেস তৈরি করেছেন। ফুল ড্রেসটি মেয়েকে পরিয়ে একটা ছবি দিলে ভালো লাগবে আরো। মেয়ের জামাটি দেখতে বেশ সুন্দর হয়েছে।

 3 years ago 

হ্যাঁ আপু নামটা আমি ঠিক করে নিয়েছি। ধন্যবাদ ভুল ধরিয়ে দেওয়ার জন্য। অবশ্যই চেষ্টা করব সম্পূর্ণ ড্রেস মেয়েকে পড়িয়ে ছবি দেওয়ার জন্য।

 3 years ago 

বাহ দারুন তো একদম কমপ্লিট ড্রেস।
আসলে যারা সেলাই মেশিনের কাজ জানে এবং ভালোভাবে পরিমাপ করে কাপড় কাটতে জানে তারা মুহূর্তের মধ্যেই ভালো কিছু তৈরি করতে পারে।
আপনি তো দেখছি এ বিষয়ে অনেক দক্ষ জাম া জুতা এবং মাথার পিতা অনেক সুন্দর ভাবে প্রস্তুত করেছেন।।

 3 years ago 

আসলে সেলাই মেশিনে এরকম ড্রেসগুলো তৈরি করতে খুব ভালো লাগে। তবে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। সুন্দরভাবে প্রস্তুত করার চেষ্টা করলাম।

 3 years ago 

মাইসুনের জন্য খুব সুন্দর একটি ড্রেস তৈরি করলেন আপু।খুব সুন্দর হয়েছে। আসলে হাতের কাজ জানা থাকলে ঘরে বসে নিজের হাতে নিউ বেবীদের ড্রেস নরম সুতি কাপড় দিয়ে করলে পরে খুব আরাম পাওয়া যায়। আপনি ড্রেস বানানোর ধাপগুলো খুব সুন্দর করে তুলে ধরলেন।খুব ভালো লাগলো আপু।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

যদিও ব্যস্ততার জন্য ড্রেস তৈরি করতে পারছিলাম না, তাই সময় ম্যানেজ করে এটা তৈরি করা লেগেছে। অনেক সময় লেগেছিল এটি তৈরি করতে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61074.00
ETH 1635.54
USDT 1.00
SBD 0.41