ডাই : ক্লে দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20241014-WA0153.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি ক্লে দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি করলাম।

ক্লে দিয়ে এখন বিভিন্ন ধরনের জিনিস গুলো তৈরি করতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে ফুলের ডিজাইনগুলো আমার কাছে বেশি ভালো লাগে। তাই জন্য যখন তৈরি করতে বসলাম। আমি খুব সুন্দর একটা ওয়ালমেট তৈরি করার চিন্তা করলাম। যদিও ক্লে দিয়ে ছোট ছোট জিনিসগুলো তৈরি করতে অনেক ভালো লাগে। তাই জন্য বিভিন্ন ডিজাইনের ফুল দিয়ে একটা ছোট্ট ওয়ালমেট তৈরি করার চেষ্টা করলাম। দেখতে আমার কাছে ভীষণ ভালোই লেগেছে। তাছাড়া এই ধরনের কাজগুলো আমার অনেক বেশি পছন্দের। আশা করি আপনাদের ও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20241014-WA0150.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

IMG20240505114215.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি ছোট গোল কার্ডবোর্ড নিলাম। এরপর এরমধ্যে একটা সাদা কাগজ লাগিয়ে নিলাম।

IMG_20241018_195053.jpg

ধাপ - ২ :

এরপর আমি লাল এবং সাদা ক্লে দিয়ে ছোট একটা পাতা তৈরি করে নিলাম। এভাবে আমি কয়েকটা তৈরি করে নিলাম।

IMG_20241018_194937.jpg

ধাপ - ৩ :

এরপর সবগুলো পাতা বসিয়ে একটা ফুল তৈরি করে নিলাম।

IMG_20241018_195104.jpg

ধাপ - ৪ :

এরপর ফুলের নিচের অংশে ডাল এবং পাতা তৈরি করে লাগিয়ে নিলাম।

IMG_20241018_195131.jpg

ধাপ - ৫ :

এরপরে আমি অন্য পাশে ছোট ছোট পাতা দিয়ে একটা ডাল তৈরি করে নিলাম।

IMG_20241018_195150.jpg

ধাপ - ৬ :

এরপর আমি অন্য আরেকটা নিচের অংশে সুন্দর করে একটা ফুল তৈরি করে নিলাম।

IMG_20241018_195222.jpg

ধাপ - ৭ :

এর পাশে ছোট ছোট দুইটা টিউলিপ ফুল তৈরি করে নিলাম।

IMG_20241018_195241.jpg

ধাপ - ৮ :

এরপর ভেতরের অংশে ছোট ছোট বৃত্ত দিয়ে ডিজাইন করে নিলাম।

IMG_20241018_195308.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20241014-WA0153.jpg

IMG-20241014-WA0150.jpg

IMG-20241014-WA0149.jpg

IMG-20241014-WA0148.jpg

IMG-20241014-WA0151.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

ঠিক বলেছেন ক্লে দিয়ে ছোট ছোট জিনিসপত্র বানাতে খুব ভালো লাগে।আজ আপনি চমৎকার সুন্দর করে ক্লে দিয়ে ফুলের ওয়ালমেট বানিয়েছেন এবং ক্লে দিয়ে ফুল বানানো পদ্ধতি ও ওয়ালমেট বানানো পদ্ধতি চমৎকার করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ওয়ালমেট টি বানিয়ে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য

 2 years ago 

আসলেই ছোট ছোট জিনিসগুলো বানাতে ভালো লাগে। এই ওয়ালমেট দেয়ালে লাগানোর পর আরো সুন্দর লাগছিল।

 2 years ago 

এত সুন্দর একটা ফুলের ওয়ালমেট তৈরি করেছেন দেখে তো খুব ভালো লেগেছে। এরকম ভাবে এগুলো তৈরি করা হলে দেখতে অনেক সুন্দর হয়। আর এগুলো ঘরে সাজিয়ে রাখলে তো আরো সুন্দর লাগে। আপনার ক্লের কালার টা আরো বেশি সুন্দর। যার কারণে এটি তৈরি করার পর আরো সুন্দর লাগছে। ঘরে সৌন্দর্য বেড়ে যাবে যদি আপনি এটা ঘরে সাজিয়ে রাখেন। অনেক সুন্দর হয় আপনার হাতের কাজগুলো।

 2 years ago 

এটা ঘরের দেয়ালে লাগালে আসলেই সুন্দর লাগবে দেখতে।

 2 years ago 

ক্লে দিয়ে তৈরি যে কোন জিনিস দেখতে ভীষণ ভালো লাগে। আজ আপনি ক্লে দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। যা দেখতে ভীষণ সুন্দর লাগছে। ফুলের ওয়ালমেট তৈরির প্রত্যেকটি ধাপ বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করেছেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আমি তো অনেক পছন্দ করি ক্লে দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে।

 2 years ago 

ক্লে দিয়ে দারুন একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু।আপনার তৈরি করা ওয়ালমেট টি কিন্তু দুর্দান্ত হয়েছে।ঘরে দেওয়ালে টাঙিয়ে রাখলে বেশ লাগবে দেখতে।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার তৈরি করা ওয়ালমেট দুর্দান্ত হয়েছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

জাস্ট ওয়াও আপু আপনি অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে সুন্দর করে ক্লে দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে লাল পাপড়ির গোড়ার দিকে সাদা ক্লে দিয়ে খুবই সুন্দর একটি কম্বিনেশনে পাপড়ি তৈরি করেছেন যা আমার কাছে খুবই ভালো লেগেছে। তাছাড়া আপনার ওয়ালমেটটির কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর ছিল। সবশেষে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে ক্লে দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

ওয়ালমেট এর কালার কম্বিনেশন টাও সুন্দর ছিল শুনে ভালো লাগলো।

 2 years ago 

ঠিক বলেছেন আপু ক্লে দিয়ে খুব সুন্দর সুন্দর ফুল তৈরি করলে দেখতে বেশ চমৎকার লাগে। আপনার আজকের ফুলের ওয়ালমেটটি খুব চমৎকার হয়েছে। কালার কম্বিনেশন মিলিয়ে আরো বেশি ভালো লাগছে দেখতে। ধন্যবাদ ক্লে দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি শেয়ার করার জন্য।

 2 years ago 

এত সুন্দর ওয়ালমেট তৈরি করে অনেক ভালো লাগছে।

 2 years ago 

ক্লে দিয়ে কত সুন্দর ফুলের ওয়ালমেট ডিজাইন করলেন। সবশেষে এই ওয়ালমেটটি দেখতে অসাধারণ হয়েছে। এত যত্ন করে ধৈর্য সহকারে ডাইপোস্ট ডিজাইন করলে তা সবদিক থেকে খুব সৃজনশীল হয়ে ওঠে। আপনার ওয়ালমেট তেমনই একটি সৃজনশীল শিল্প কর্মের নিদর্শন। অসাধারণ এই শিল্পকর্মের জন্য আপনার প্রতি শুভেচ্ছা রইল।

 2 years ago 

নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে বিভিন্ন জিনিস তৈরি করার চেষ্টা করি সব সময়।

 2 years ago 

ক্লে দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি অনেক সুন্দর হয়েছে, আপনার দক্ষতা সত্যিই অসাধারণ। আপনি খুবই সুন্দরভাবে ডাই পোস্টগুলো তৈরি করে থাকেন। আজকের এই পোস্টটি আমার কাছে ভালো লেগেছে।

 2 years ago 

এরকম একটা ওয়ালমেট তৈরি করতে পেরে ভালো লাগছে। ধন্যবাদ সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 2 years ago 

ক্লে দিয়ে চমৎকার ফুলের ওয়ালমেট তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে আপু। লাল সবুজের কম্বিনেশনটা সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। আপনার কাজের দক্ষতা তুলে ধরার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ফুলের ওয়ালমেট সুন্দর লাগছে শুনে অনেক খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64603.72
ETH 1877.42
USDT 1.00
SBD 0.38