সুন্দর একটি ফুল গাছের আর্ট || ১০% লাজুক খ্যাঁকের জন্য।
"আমার বাংলা ব্লগের" সকল বাংলাভাষী সদস্যদের আমার সালাম। আসসালামু-আলাইকুম।
আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভাল আছি। সবাইকে বর্ষাকালের বাদল হাওয়ার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ব্লগ।
আমি আজকে নতুন একটি ব্লগ নিয়ে আবারো চলে এসেছি আপনাদের মাঝে। আমি আজকে সুন্দর একটি ফুল গাছের আর্ট নিয়ে হাজির হয়েছি। আমার কাছে আর্ট করতে অনেক ভালো লাগে। একটা আর্ট করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। এরপরও আমার কাছে আর্ট করতে অনেক ভালো লাগে।সেই আর্ট ছোট বা বড় যাই হোক না কেন সময় লাগবেই। আমার আজকের এই আর্ট করতেও ভালো সময় লেগেছিল। এরপরও আমি থেমে থাকিনি। কোনো কাজ মন দিয়ে ও ভালোবাসা দিয়ে করলে যত কঠিন কাজই হোক না কেন করতে অনেক সহজ হয়ে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের সুন্দর এই আর্ট।
প্রয়োজনীয় উপকরণ
🔶১. খাতা
🔶২. পেন্সিল
🔶৩. রাবার
🔶৪. সাইন পেন
নিচে ধাপ গুলো দেওয়া হলো
১ম ধাপ
প্রথমে আর্ট করার জন্য সুন্দর পরিষ্কার একটি আর্ট পেপার নেব। তারপর পেন্সিলের সাহায্যে সুন্দর করে একটি ডালপালাসহ গাছ এঁকে নেব।
২য় ধাপ
এবার গাছের নিচে সুন্দর করে গাছের শিকড় দিয়ে দেব।
৩য় ধাপ
এখন শিকড়সহ সম্পূর্ণ গাছ কালো কালার সাইন পেন দিয়ে কালার করে নেব।
৪র্থ ধাপ
এরপর সম্পূর্ণ ডালের মধ্যে সবুজ কালার সাইন পেন দিয়ে পাতা দিয়ে নেব।
শেষ ধাপ
এবার প্রতিটা ডালের মাথায় লাল কালার সাইন পেন দিয়ে সুন্দর করে ফুল ও ফুলের কলি দিয়ে দেব।
উপস্থাপনা
অবশেষে হয়ে গেলো আমার আজকের সুন্দর একটি ফুল গাছের আর্ট। এরপর এই আর্টের পাশে আমার সাইন দিয়ে দিলাম। জানিনা কেমন হলো ,খারাপ হলে সবাই ক্ষমা করবেন। সবার দেখাদেখি আমারও একটু ক্ষুদ্র প্রচেষ্টা। আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
সুন্দর একটি ফুল গাছের আর্ট করেছেন। বিশেষ করে গাছটির ফুলগুলো দেখতে খুব অসাধারণ লাগলো। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনার জন্য রইলো অনেক অনেক শুভকামনা।
অসংখ্য ধন্যবাদ আপু এভাবে উৎসাহ দিয়ে পাশে থাকার জন্য। আমার কাছেও ফুলগুলো খুবই ভালো লেগেছিল। আপনার জন্য শুভকামনা রইল।
Twitter Share
https://twitter.com/tanjima_akter16/status/1549694569331113984?s=20&t=P7dPmS6dcaUlHy1XnBPXjQ
আপনার আজকের আঁকা ফুল সহ গাছের চিত্রটি খুব সুন্দর ছিল। বর্ষাকাল হওয়াতে এই সময় কদম, জারুল সহ অনেক রকমের ফুল ফোটে।
বৃষ্টির ছোয়ায় এর সৌন্দর্য আরো খানিকটা বেড়ে যায়।
বৃষ্টিস্নাত দিনে তেমনি আপনার ফুল গুলোর সৌন্দর্য বেড়ে গেছে।
ভাইয়া এত সুন্দর মন্তব্য করেছেন পড়ে খুব খুশি হলাম। ধন্যবাদ সুন্দর ও গঠনমূলক মতামতের জন্য।
আপনার তৈরি করা আরেকটি আর্ট দেখতে পেলাম। গাছটি দেখতে খুবই সুন্দর লাগছে। বিশেষ করে লাল ফুল গুলো একটু বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আমার কাছেও লাল ফুল খুব সুন্দর লেগেছে। আপনার মন্তব্য সবসময় আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
চমৎকার একটি ফুল গাছের পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। কালার কম্বিনেশন খুব ভালো ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার আর্ট গুলো আমার কাছে সব সময় ভালো লাগে। আপনাকে ধন্যবাদ এরকম একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু আপনার এত সুন্দর মন্তব্য পড়ে খুব ভালো লাগলো। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বাহ আপনি খুব চমৎকারভাবে একটি ফুল গাছের পেইন্টিং করেছেন। দেখে খুব ভালো লাগলো। আপনার পেইন্টিং অত্যন্ত দুর্দান্ত হয়েছে। এত চমৎকার আর্টিস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনার এত সুন্দর মন্তব্য পড়ে মুগ্ধ হয়ে গেলাম।
অনেক সুন্দর একটি ফুল গাছের পেইন্টিং করেছেন। আমার কাছে আবার ফুল এবং কি ফুল গাছ পেইন্টিং করতে বেশ ভালো লাগে। বিশেষ করে কালার কম্বিনেশন টা খুব সুন্দর দিয়েছেন।
আমিও আপনার পেইন্টিং গুলো ফলো করে খুবই ভালো লাগে আমার কাছে। আজকে আপনি অনেক সুন্দর কমেন্ট করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
আপু আপনি অনেক সুন্দর একটি ফুল গাছ আর্ট করেছেন আসলেই খুব ভালো আপনার আর্ট দেখে অনেক ভালো লাগলো। সুন্দর ভাবে ফুলে ফুল এবং পাতা ডালপালায় একেছেন তাছাড়া গাছের শিকড় গুলো পর্যন্ত দেখা যাচ্ছে খুবই ভালো লাগলো।
অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য। আপনি সব সময় কমেন্ট করে উৎসাহ দিয়ে যান তাই বেশি ভালো লাগে।
আপনি খুবই সুন্দর একটি রঙিন ফুল গাছের দৃশ্য আট করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখি আমার খুবই ভালো লেগেছে। গাছের ফুলের দৃশ্য ডালের দৃশ্য আমাকে মুগ্ধ করেছে।অঙ্কনের ফুল প্রসেস ছিল আমার খুবই পছন্দ হয়েছে।
আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুবই ভালো লাগলো। আসলে আপনারা এভাবে পাশে থাকলে সামনে আরো ভালো কিছু করতে পারবো। আপনার জন্য শুভকামনা রইল।
গাছটা অদ্ভুত রকমের সুন্দর ছিল, দারুন ছিল আপনারা আজকের তৈরি করা ড্রয়িং আমার খুব পছন্দ হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।
ভাইয়া আপনাদের সুন্দর কমেন্টের জন্য আমার গাছের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।