চায়ের কাপ আকৃতি দেয়ালে ঝোলানো শোপিস
আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে চলে এসেছি।সবসময় ভিন্ন ধরনের পোস্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাইতো প্রতিদিন ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে চলে আসি। ভিন্ন পোস্ট করতে যেমন ভালো লাগে তেমনি দেখতেও খুব ভালো লাগে। বিশেষ করে দেয়ালে টানিয়ে রাখার মতো জিনিস গুলো বেশি ভালো লাগে। শোপিস ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। যেকোনো ধরনের শোপিস দিয়ে ঘর সাজালে দেখতে খুব সুন্দর দেখায়। যেকোনো কাজ যত বেশি সময় নিয়ে করা হয় সেই কাজ দেখতে তত বেশি সুন্দর লাগে।
আজকে আমি কাটুন পেপার ও রঙিন কাগজ দিয়ে চায়ের কাপ আকৃতি দেয়ালে ঝোলানো শোপিস শেয়ার করবো। যদিও সাধারণ, কিন্তু একটু সৃজনশীল কিছু দিয়ে যদি ঘরের দেয়াল সাজানো যায়, তাহলে সেটা একদম অন্যরকম একটা অনুভূতি এনে দেয়। ঘর সাজানোর প্রতি সবসময় আলাদা এক অনুভূতি কাজ করে। তাই ভাবলাম, নিজের হাতে কিছু বানিয়ে দেখি! সেই ভাবনা থেকেই শুরু— কিছু কাটুন পেপার, রঙিন কাগজ আর একটু কল্পনার ছোঁয়ায় বানিয়ে ফেললাম এক ঝুলন্ত শোপিস, যা দেখতে একদম চায়ের কাপের মতো। এই কারুশিল্পটা তৈরি করতে আমি ব্যবহার করেছি সহজে পাওয়া যায় এমন কিছু উপকরণ। কোনো দামী জিনিসপত্র নয়, শুধু একটু ধৈর্য আর কল্পনা থাকলেই বানিয়ে ফেলা যায় এমন কিছু যা দেয়ালটাকে করে তুলবে আরও রঙিন ও প্রাণবন্ত। তাহলে চলুন শুরু করা যাক।
প্রয়োজনীয় উপকরণ |
|---|
১. কাটুন পেপার
২. রঙিন কাগজ
৩. তুলি
৫.সুতা
৬. পোস্টার রং
৭. কাঁচি
৮. গাম
১ম ধাপ |
|---|
প্রথমে কাটুন পেপার এর উপরে কাপ এঁকে নিয়েছি। এরপর কাঁচি দিয়ে কেটে নিলাম।
২য় ধাপ |
|---|
এবার নিউজ পেপার দিয়ে ছোট ছোট স্টিক বানিয়ে নিলাম।
৩য় ধাপ |
|---|
এখন কাপ ও স্টিক কালো কালার পোস্টার রং দিয়ে কালার করে নেবো।
৪র্থ ধাপ |
|---|
এবার রঙিন কাগজ ছোট ছোট করে কেটে নিলাম। এরপর কোণা বরাবর ভাঁজ করে নিয়েছি।
৫ম ধাপ |
|---|
এখন ফুলের আকৃতি করে কেটে নিলাম।
৬ষ্ট ধাপ |
|---|
এবার ফুলগুলো খুলে কাঁচি দিয়ে পাপড়ি একটু মুড়িয়ে নিয়েছি।
৭ম ধাপ |
|---|
এরপর একটি ফুলের উপরে আরেকটি ফুল লাগিয়ে নেবো। তারপর কালো কলম দিয়ে ফুলের ভিতরে দাগ টেনে নিলাম।
৮ম ধাপ |
|---|
এবার সবুজ পেপার দিয়ে বেশ কিছু পাতা বানিয়ে নিলাম।
শেষ ধাপ |
|---|
এখন কাপের মধ্যে এক এক করে গাম দিয়ে ডাল,পাতা ও ফুল লাগিয়ে নেবো। এবার হলুদ কালার রং দিয়ে কাপ ডিজাইন করে নিলাম। এভাবেই হয়ে গেলো আমার আজকের চায়ের কাপ আকৃতি দেয়ালে ঝোলানো শোপিস।
ফাইনাল আউটপুট |
|---|
সমস্ত কাজ কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার চিত্র এটি। বন্ধুরা, আজকে শেয়ার করা শোপিস আপনাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন,নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকুন,সবার জন্য এই শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
Comment link
Comment link
ওয়াও দারুন ভাবে এটা তৈরি করেছেন তো আপনি। আমার কাছে দেখতে কিন্তু খুবই ভালো লেগেছে।এই ধরনের কাজ গুলো আমি সব সময় পছন্দ করি।এটা শেয়ার করেছেন দেখে ভালো লাগলো আমার কাছে। আপনার কাজ গুলো সব সময় দেখার জন্য আমি অপেক্ষায় থাকলাম।
অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় এরকমভাবে রঙিন কাগজ দিয়ে। আর যে কোনো কিছু সুন্দরভাবে তৈরি করে ঘর সাজালে দেখতে অনেক ভালো লাগে। এগুলো একটু সময় নিয়ে তৈরি করা হলে বেশি সুন্দর হয়। নিশ্চয়ই আপনি অনেক সময় ব্যবহার করে এটা তৈরি করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার ডাই পোস্ট। এই কাজগুলো করার মাধ্যমে নিজের ভিতরে লুকিয়ে থাকা সৃজনশীলতার প্রকাশ ঘটে সুন্দরভাবে।
অসাধারণ সুন্দর একটি শোপিস আপনি তৈরি করেছেন। এটা শুধু দেওয়ালে নয় টি টেবিলেও সুন্দর করে কোন এক জায়গায় রাখলে অনেক সুন্দর লাগবে দেখতে। অনেক সুন্দর একটি শোপিস তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ।
ওয়াও! অসাধারণ হয়েছে দেখতে। ধাপে ধাপে বেশ সুন্দর করে আপনি দেখিয়েছেন। কাগজ দিয়ে যে আরও কত কি সুন্দর জিনিস তৈরি করা যায় সেগুলোই ভাবি। দেওয়ালে নিশ্চয়ই খুব সুন্দর লাগছে দেখতে। বেশ কয়েকটি আলাদা আলাদা করে ব্যবহার করার জন্য এই ওয়ালমেটটা আরো সুন্দর লাগছে।
আপু এক কথায় অসাধারণ হয়েছে শোপিস টি। আপনি এটি অনেক সুন্দর করে বানিয়েছেন ও সুন্দর করে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।
এটি দেখে তো মনে হচ্ছে সত্যিকারের একটি কাপ এখানে দেয়ালের মধ্যে আপনি ঝুলিয়ে দিয়েছেন। এখানে যেভাবে আপনি একের পর এক ধাপে ধাপে আপনি সবকিছু তৈরি করেছেন। এখানে সবকিছু একসাথে যেভাবে দেয়ালের মধ্যে টাঙিয়ে দিয়েছেন তা একেবারে অসাধারণ দেখা যাচ্ছে৷ এটি তৈরি করার ধাপগুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনার প্রতিভাকেও আপনি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন৷
নিজের হাতে কোন কিছু তৈরি করে ঘরে সাজিয়ে রাখলে দেখতে খুবই ভালো লাগে। আপু আপনার তৈরি করা এই শোপিস অনেক সুন্দর হয়েছে। ভালো লাগলো দেখে।
এক কথায় অসাধারণ হয়েছে শোপিসটি দেয়ালে ঝুলিয়ে রাখলেও দেখতে খুব সুন্দর লাগবে। দেখেও বোঝা যাচ্ছে অনেক সময় নিয়ে এবং দক্ষতার সাথে কাজটি করেছেন। ধন্যবাদ আপু দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।