"আমার বাংলা ব্লগ" এর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা কার্ড

in আমার বাংলা ব্লগ2 years ago

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে জানাই আমার সালাম। সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ।


প্রথমেই সবাইকে আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি "শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ"। আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্মদিন আমাদের সবার জন্য খুবই আনন্দের এবং উৎসব মুখর একটি দিন। এই দিনটিকে ঘিরে আমাদের সবার মধ্যেই একটা নতুন আনন্দ বিরাজ করছে। কেউ বা প্রথম বর্ষপূর্তি পালান করছে আবার কেউ তৃতীয় বর্ষপূর্তি পালন করছে। আমরা সবাই অনেক বড় একটি পরিবারের মধ্যে একতাবদ্ধ হয়ে রয়েছি। যেখান থেকে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে যাচ্ছি। তাছাড়া নিজের অনুভূতি গুলোও খুব সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি। আজকের এই দিনটি আমাদের সবার জন্য খুবই স্পেশাল। তাইতো আমি চেষ্টা করেছি একটু স্পেশাল ভাবে কার্ড তৈরি করে শুভেচ্ছা জানাতে।


CamScanner 06-11-2024 20.22.jpg


যদিও শুভেচ্ছা কার্ড শেয়ার করতে অনেক দেরি হয়ে গিয়েছে। কিন্তু তাতে কি শুভেচ্ছা জানাতে পেরেছি এটা ভেবেই খুব ভালো লাগছে। সবার মতো আমারও ইচ্ছে ছিল সকাল সকাল কিছু একটা শেয়ার করবো কিন্তু আজ দু-তিন ধরে আবারও শরীরটা খুবই খারাপ যাচ্ছে। যার জন্য ঠিক মতো এক্টিভ থাকতে পারিনি আর সেজন্যই বরং এত রাত হয়ে গেলো পোস্ট করতে। এই কার্ড সন্ধ্যায় বসে বানিয়েছি। আমি চেয়েছি বিশেষ এই দিনের মুহূর্তটা আরো বেশি রঙিন করে তুলতে। তাই বিভিন্ন রঙের মিশ্রণ দিয়ে খুব সহজেই সুন্দর একটি কালারফুল কার্ড তৈরি করেছি। যাই হোক বন্ধুরা এবার চলুন আমার তৈরি করা শুভেচ্ছা কার্ড দেখে নেয়া যাক।


প্রয়োজনীয় উপকরণ:


IMG_20240611_182004.jpg


১. সাদা কাগজ।
২. ক্লে
৩. মোম রং
৪. পেন্সিল
৫. স্কেল
৬. কাঁচি


☀️১ম ধাপ☀️


IMG_20240611_171405.jpg


IMG_20240611_171545.jpg


প্রথমে সাদা কাগজের উপর পেন্সিল দিয়ে মেঘের মতো ডিজাইন করে নিলাম। এরপর রঙিন কলম দিয়ে কালার করে নিয়েছি।



☀️২য় ধাপ☀️


IMG_20240611_172646.jpg


IMG_20240611_173154.jpg


এবার মোম রং দিয়ে কালার করে নিলাম। এরপর কাঁচি দিয়ে ডিজাইন মতো কেটে নিয়েছি।



☀️৩য় ধাপ☀️


IMG_20240611_173528.jpg


IMG_20240611_173722.jpg


এরপর স্কেল ধরে দাগ টেনে নিলাম। তারপর সেই দাগের নিচে লাভ এঁকে নিয়েছি।



☀️৪র্থ ধাপ☀️


IMG_20240611_174100.jpg


IMG_20240611_175555.jpg


এবার লাভের নিচে জন্মদিনের শুভেচ্ছা লিখে নিলাম। এরপর ক্লে দিয়ে তিনটি গোলাপ বানিয়ে লাগিয়ে নিলাম।



☀️৫ম ধাপ☀️


IMG_20240611_180039.jpg


IMG_20240611_180112.jpg


এরপর ক্লে দিয়ে তিনটি পাতা বানিয়ে লাগিয়ে নিলাম।



☀️ শেষ ধাপ☀️


IMG_20240611_181046.jpg


IMG_20240611_181600.jpg


সবশেষে এবার বিভিন্ন কালারের ক্লে দিয়ে গোল বৃত্ত বানিয়ে লাগিয়ে নিলাম। এরপর ক্লে দিয়ে ABB অক্ষর বানিয়ে লাগিয়ে নিলাম।



☀️ ফাইনাল আউটপুট ☀️


CamScanner 06-11-2024 20.21.jpg


এবার আমি যে ফাইনাল আউটপুট পেলাম তা শেয়ার করে নিলাম। আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্মদিন উপলক্ষে তৈরি করা কার্ড আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দেবেন। এই বিশেষ দিনটি উপলক্ষে এই কার্ড তৈরি করার চেষ্টা করেছি। কাগজ ও রঙের ব্যবহার করে এই কার্ড তৈরি করতে আমার অনেক ভালো লেগেছে। বিশেষ এই দিনটিকে ঘিরে অনেকেই অনেক রকমের আয়োজন করেছে। আমি হয়তো সেভাবে কিছু করতে পারেনি। তবে আমার তৈরি ছোট্ট এই কার্ড শেয়ার করার চেষ্টা করেছি।🥀ধন্যবাদ সকলকে।🌷


IMG_20220215_193615.png



1693314960932.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 2 years ago 

আমাদের সকলের প্রিয় কমিউনিটির জন্মদিন উপলক্ষে খুবই সুন্দর একটা কার্ড তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার হাতের কাজের দক্ষতা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। ক্লে ব্যবহার করার কারণে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 2 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে শুভেচ্ছা জানানোর জন্য অনেক সুন্দর ভাবে কার্ড তৈরি করেছেন ‌। কার্ডটি দেখতে অসাধারণ হয়েছে আপু। তৈরি করার প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার বাংলা ব্লগের জন্মদিনকে কেন্দ্র করে দারুন একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন আপু।খুবই সুন্দর হয়েছে কার্ড এর ডিজাইন টি।অনেক ভালো লেগেছে আমার আপনার পোস্টটি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনার সুন্দর মন্তব্য পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা কার্ড তৈরি খুবই সুন্দর হয়েছে। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আমার বাংলা ব্লগের মাধ্যমে আমরা সবাই আসলে একটা পরিবারের মতো রয়েছি, আর একটা পরিবার হয়ে গিয়েছে দেখতে দেখতে। দেখতে দেখতে আমরা তিনটা বছর পার করে ফেললাম এই পরিবারের সাথে। সব সময় এটাই কামনা করি যেন আরো হাজার বছর এই পরিবারের সাথে কাটাতে পারি। আস্তে আস্তে এই পরিবারটা আরো অনেক বেশি বড় হবে। আমার বাংলা ব্লগের জন্মদিনে সুন্দর একটা কার্ড তৈরি করেছেন, এটা দেখে তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই শুভেচ্ছা কার্ডটি অনেক বেশি সুন্দর হয়েছে। বিশেষ করে কালারফুল হওয়াতে আমার কাছে বেশি ভালো লেগেছে দেখতে।

 2 years ago 

হ্যাঁ আপু আমাদের সবার একটাই চাওয়া হাজার বছর যেনো এই পরিবারের সাথে কাটাতে পারি। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্মদিন উপলক্ষে আপনি বেশি সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। আপনি অসুস্থ হয়েও জন্মদিনের শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন জেনে খুব ভালো লাগলো। আপনার জন্মদিনের কার্ডটি আমার কাছে বেশ ভালো লেগেছে। ক্লে দিয়ে গোলাপ ফুল ও পাতা তৈরি করেছেন কার্ডের ভিতরে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে জন্মদিনের কার্ড তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো।

 2 years ago 

আপু আপনার তৈরি করা কার্ড অসাধারণ হয়েছে। আপনি কমিউনিটির জন্মদিন উপলক্ষে এত সুন্দর একটি কার্ড তৈরি করেছেন দেখে ভালো লাগলো। আপনার পোস্টগুলো সব সময় আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনার কাছে আমার পোস্টগুলো সব সময় ভালো লাগে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

এত সুন্দর একটা শুভেচ্ছা কার্ড তৈরি করে নিয়েছেন দেখে তো দারুন লেগেছে। এরকম সুন্দর সুন্দর জিনিসগুলো তৈরি করলে দেখতে খুব ভালো লাগে। সাদা কাগজ, ক্লে এবং মোম রং ব্যবহার করে দারুন দেখতে একটা কার্ড তৈরি করেছেন আপনি। যেটা আমার খুবই পছন্দ হয়েছে। ভিন্ন ভিন্ন কালার দিয়ে ফুলগুলো তৈরি করার কারনে আরো বেশি ভালো লেগেছে দেখতে। সবমিলিয়ে আপনার এই কালারফুল শুভেচ্ছা কার্ডটি দারুন ছিল।

 2 years ago 

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন আপু তিন বছর পূর্তি উপলক্ষে কেউ কেউ এক বছর পালন করছে কেউ কেউ তিন বছর। কিন্তু সবার মধ্যে আনন্দ কাজ করছে তিন বছর পূর্তির উপলক্ষে। আপনি কিন্তু আজকে খুব সুন্দর একটি কার্ড তৈরি করেছেন। কার্ডটি অনেক বেশি কালারফুল তার জন্য এত ভালো লাগছে দেখতে। আপনাকেও তিন বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 60250.37
ETH 1580.64
USDT 1.00
SBD 0.42