গ্লিটার আর্ট পেপারের বো তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে গ্লিটার আর্ট পেপার দিয়ে একটি বো তৈরি করে দেখাবো। গ্লিটার আর্ট পেপার দিয়ে এত জিনিস তৈরি করা যায় যে বলে শেষ করা যাবে না। আর গ্লিটার আর্ট পেপার দেখতে এত সুন্দর যে এগুলো দিয়ে যা বানানো যায় তাই ভালো লাগে। গ্লিটার আর্ট পেপারের পেছনের যে আঠা থাকে সেগুলো দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করার জন্য থাকে। কিন্তু আমার কাছে মনে হয় যে এই আঠাই বিরক্তির কারণ। এই আঠা থাকলে ভালোমতো কাজ করা যায় না। এই আঠাও বেশিক্ষণ স্থায়ী হয় না। কিছুক্ষণ পরে খুলে যায়। এজন্য পেছনের আঠার উপরে পাউডার দিয়ে আঠাটা নষ্ট করে নেই। তারপর বানাতে সুবিধা হয়। আজকের বো তৈরি করা খুব সহজ। কিন্তু তৈরি করার পর খুব ভালো লাগছিল দেখতে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।


IMG20230615122929.jpg



প্রয়োজনীয় উপকরণ:

  • গ্লিটার আর্ট পেপার
    • কাঁচি
      • স্কেল
        • গ্লু গান


প্রথমে ৫ সেন্টিমিটার/ ১৫ সেন্টিমিটারের দুটি গ্লিটার আর্ট পেপার কেটে নিয়েছি।


IMG20230615122118.jpg


একটি গ্লিটার আর্ট পেপার নিয়ে পিছনে আঠা উঠিয়ে নিয়েছি। তারপর দুই পাশ কোনা করে ভাঁজ করেছি। কাগজটি উল্টিয়ে বাড়তি অংশ কেটে ফেলেছি।


IMG20230615122203.jpgIMG20230615122237.jpg

এখন পেপারটির মাঝখান থেকে ভাঁজ করে নিয়েছি। তারপর কোনার অংশ কেটে ফেলেছি। একই রকম ভাবে আরেকটি পেপারও তৈরি করে নিয়েছি।


IMG20230615122418.jpgIMG20230615122431.jpg

IMG20230615122536.jpg


এখন গ্লিটার আর্ট পেপার দুটি আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছি।


IMG20230615122632.jpg


এখন আরেকটি চিকন গ্লিটার আর্ট পেপার কেটে নিয়েছি। পেছনের আঠা উঠিয়ে পেপারটি আগের তৈরি করে রাখা গ্লিটার আর পেপারের মাঝে লাগিয়ে দিয়েছি।


IMG20230615122645.jpgIMG20230615122715.jpg

সাদা একটি গ্লিটার আর্ট পেপার নিয়ে গোল করে কেটে নিয়েছি। তারপর মাঝখানে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।


IMG20230615122845.jpgIMG20230615122905.jpg

IMG20230615122927.jpg


এভাবেই আমার গ্লিটার আর্ট পেপারের বো তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আপু আপনি প্রতিনিয়ত গ্লিটার আর্ট পেপার দিয়ে ভিন্ন ভিন্ন ধরনের জিনিস তৈরি করে থাকেন । আজকে দারুন একটা জিনিস তৈরি করেছেন খুবই সুন্দর হয়েছে। যেটা আপনার অনেক বড় একটি দক্ষতা‌ আমার কাছে খুবই ভালো লাগে এই ধরনের কিছু তৈরি দেখতে। যেটা থেকে অনেক কিছু শিখতে পারা যায় । আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এই ধরনের ডাইগুলো তৈরি করতে আমার কাছেও খুব ভালো লাগে। কারণ এগুলো দেখতে খুব সুন্দর লাগে ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

গ্লিটার আর্ট পেপারের বো তৈরি অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া আমার গ্লিটার আর্ট পেপারের বোটি দেখার জন্য সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

বাহ্ চমৎকার একটি ডাই আপনি শেয়ার করেছেন আপু।গ্লিটার আর্ট পেপার বো টির কালার সিলেকশন টা জাস্ট দারুন ছিল।ভালো লাগলো পোস্টটি অনেক।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

বোটির কালারের জন্য আমার কাছে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনি কিন্তু মাঝে মাঝেই আমাদের সাথে গ্লিটার আর্ট পেপার দিয়ে বানানো হরেক রকমের জিনিস শেয়ার করে থাকেন। আজও তেমন একটি দারুন জিনিস শেয়ার করলেন। গ্লিটার পেপার দিয়ে আজ বানানো বো টি কিন্তু দারুন হয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আগে অনেক বেশি বানাতাম এখন আর তেমন একটা বানানো হয় না। সময় পাইনা। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক দিন পরে আবারো আপনার ডাই প্রজেক্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। গ্লিটার আর্ট পেপারের বো তৈরি খুবই সুন্দর লাগতেছে আপু। এধরনের কাজ গুলো আপনার অনেক বেশি ভালো লাগে। সব সময়ই এত নিখুঁত ভাবে করেন যে আপনার প্রশংসা করতে হয়। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ডাই প্রজেক্ট বানাতে অনেক সময় লাগে। সময়ের অভাবে ঠিকমতো বানাতে পারি না এখন। ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

গ্লিটার আর্ট পেপার দিয়ে খুব সুন্দর বো তৈরি করেছেন। আপনি মাঝে মাঝে আমাদের সাথে গ্লিটার আর্ট পেপার দিয়ে খুব সুন্দর ডাই শেয়ার করেন। আপনার তৈরি করা বো টি আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম। সুন্দর একটি বো তৈরি করে আমাদের শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি আমার ডাই প্রজেক্ট গুলো দেখেন জেনে ভালো লাগলো আপু। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

এটা একদম ঠিক বলেছেন আপু গ্লিটার আর্ট পেপারের পিছনে যে আঠা থাকে সেই আঠা কোন কাজেই লাগে না। কিছুক্ষণ পরে এমনিতেই খুলে যায়। অযথাই হালকা করে আঠা দেওয়া থাকে। গ্লিটার আর্ট পেপার দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে সত্যি অনেক সুন্দর লাগে।

 3 years ago 

এই আঠার জন্য কাজ করতে আরও বেশি অসুবিধা হয়। এজন্য আমি পাউডার দিয়ে আঠাগুলোকে আগে পরিষ্কার করেনি। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

গ্লিটার আর্ট পেপার দিয়ে অনেক সুন্দর একটি বো তৈরি করেছেন। এটা আমার কাছে সত্যিই অসাধারণ লেগেছে। আপনি অনেক সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

গ্লিটার আর্ট পেপারের বো টি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 3 years ago 

গ্লিটার আর্ট পেপারের তৈরি জিনিসগুলো দেখতেও চমৎকার হয়। আপনা প্রজাপতির মতো বো তৈরিটিও চমৎকার হয়েছে আপু। দেখতেও ভালো লাগছ

 3 years ago 

আমার গ্লিটার আর্ট পেপারে বো টি আপনার কাছে প্রজাপতির মতো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক অসাধারণ গ্লিটার আর্ট পেপারের বো তৈরি করেছেন আপনি। অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে আপনি বো তৈরি করেছেন। দেখে অনেক বেশি ভালো লেগেছে।

 3 years ago 

বো তৈরীর প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করেছি যাতে সবাই বুঝতে পারে। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64457.24
ETH 1864.34
USDT 1.00
SBD 0.38