রঙিন কাগজের ফুল তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে রঙিন কাগজ দিয়ে একটি ফুল তৈরি করেছি। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু এগুলো বানাতে অনেক সময় এবং ধৈর্য লাগে। তাছাড়া সব সময় বানাতে বসতে ইচ্ছা করে না। আবার যখন বানাতে বসি একসঙ্গে বেশ কয়েকটি বানিয়ে রাখি। তখন একটার পর একটা বানাতে ভালোই লাগে। রঙিন কাগজ দিয়ে কোন জিনিস বানানোর আগে কাগজের কালার সিলেকশনটা আমার কাছে মনে হয় সবথেকে বেশি জরুরি। কালার সিলেকশন ভালো না হলে যে কোন কিছু তৈরি করলে দেখতে ভালো লাগে না। আজকের ফুলটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG20231011135433.jpg



প্রয়োজনীয় উপকরণ:

রঙিন কাগজ
কাঁচি
আঠা
স্কেল



প্রথমে একটি কাগজ নিয়ে মাঝখান থেকে ভাঁজ করে নিয়েছি। তারপর চিকন চিকন করে কেটে নিয়েছি নিচের ছবির মত করে।


IMG20231011113038.jpgIMG20231011113053.jpg

IMG20231011113359.jpg


সবুজ একটি কাগজ নিয়ে গোল করে মুড়িয়ে নিয়েছি।


IMG20231011113424.jpgIMG20231011113627.jpg

গোলাপি কাগজটি আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। তারপর আবার এক পাশে আঠা লাগিয়েছি।


IMG20231011113738.jpgIMG20231011113827.jpg

সবুজ মোড়ানো কাগজটির উপর গোলাপি কাগজটি মুড়িয়ে লাগিয়ে দিয়েছি।


IMG20231011113859.jpgIMG20231011114037.jpg

গোলাপি আরেকটি কাগজ নিয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি।


IMG20231011114139.jpgIMG20231011114406.jpg

কাগজটির ভাঁজ খুলে উল্টো দিকে ঘুরিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। তারপর আগের কাগজটির উপরে মুড়িয়ে লাগিয়ে দিয়েছি।


IMG20231011114424.jpgIMG20231011114453.jpg

IMG20231011114633.jpg


IMG20231011114717.jpg


IMG20231011135437.jpg


এভাবে আমার রঙিন কাগজের ফুলটি তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

ওয়াও অসাধারণ হয়েছে রঙিন কাগজের ফুল টি। রঙিন কাগজের প্রতি টা জিনিস আমার কাছে অনেক ভালো লাগে। আপনার তৈরি করা ফুলটি সত্যি অনেক দারুণ হয়েছে। ফুলটি তৈরি করার প্রতি টা ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার রঙিন কাগজের প্রতিটা জিনিস ভালো লাগে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে চমৎকার ফুলের দৃশ্য তৈরি করেছেন আপনি। বেশ ভালো লাগলো সুন্দরভাবে আপনি ফুলটা গুছিয়ে তৈরি করেছেন দেখে ‌ যেখানে প্রথমে রঙিন কাগজ খুব সুন্দর ভাবে লম্বা লম্বা কুচি কুচি করে কেটে নিয়েছেন। এরপর সুন্দরভাবে গোল করে জড়িয়েছেন। আর এভাবেই সৃষ্টি হয়েছে সুন্দর ফুলের দৃশ্য। চমৎকার।

 2 years ago 

আমার রঙিন কাগজের তৈরি ফুলটি দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি দেখছি রঙ্গিন কাগল কেটে কেটে অসাধারণ সুন্দর একটি ফুল বানিয়ে ফেলেছেন।ফুলে গাছ হিসেবে ব্যাবহার করেছেন গোলাপ ফুলের একটি তরতাজা গাছ।সব মিলিয়ে ভীষণ চমৎকার লাগলো।ধন্যবাদ সুন্দর ফুল তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

বানানোর পর মনে হল যে গোলাপ গাছে রেখে ছবি তুললে ভালো লাগবে। সেজন্যই গোলাপ গেছে রাখা। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়৷ আজকে আপনি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ফুল তৈরি করেছেন৷ প্রতিনিয়ত আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর কিছু জিনিস তৈরি করে আসছেন। আজকের এই ফুলটিও একদমই অসাধারণ দেখা যাচ্ছে। যেভাবে আপনি এটি তৈরি করেছেন এর ধাপগুলোও খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। অসংখ্য ধন্যবাদ৷

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানানোর চেষ্টা করি। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সত্যি আপু কাগজ নিয়ে বসে পড়লে একসাথে যদি অনেক কিছু তৈরি করা যায় তাহলে বেশি সুবিধা হয়। যদিও কয়েকদিন থেকে কোন কিছুই বানানো হচ্ছে না। তবে এই কাজগুলো করতে সত্যিই অনেক ধৈর্য আর সময় লাগে। আপু আপনার তৈরি করা ফুল দেখতে অনেক সুন্দর লাগছে।

 2 years ago 

আমার তো কতদিন যে এগুলো নিয়ে বসা হয় না তার কোন ঠিক নেই। এগুলো সব অনেকদিন আগেকার বানানোর জন্য এখনো চালাতে পারছি। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলেই রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করা সময়সাপেক্ষ বিষয়।আর আপনি সুন্দর একটি ফুল তৈরি করে ফেলেছেন।ফুলের পাপড়িগুলি দেখে মনে হচ্ছিল এটা কোন দেশের গোলাপ ফুল?তবে আপু বেশ সুন্দর লাগছে গাছের নিচে,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে কোন কিছু বানানো আসলেই সময় সাপেক্ষ। এটি আমার মনের দেশের গোলাপ ফুল। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু এগুলো বানাতে সময় লাগে ঠিকই তবে একবার বানাতে বসলে একসাথে অনেকগুলো বানানো যায় । আর এটাও ঠিক এগুলো
বানাতে কালার কম্বিনেশন টা ঠিক রাখা অত্যন্ত জরুরী ।আপনার রঙিন কাগজের ফুলের কালারটা কিন্তু খুবই চমৎকার ম্যাচিং হয়েছে দুটোর সাথে ।খুবই ভালো লাগলো ফুলটি দেখে ।

 2 years ago 

এগুলো বানাতে বসলে ভালো লাগে জন্যই একসঙ্গে অনেকগুলো বানানো যায়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে আপু আপনি ঠিকই বলেছেন এই জিনিসগুলো যখন বানাতে বসা হয়, তখন একসঙ্গে অনেকগুলো বানাতে বেশ ভালোই লাগে ।আজ আপনি রঙিন কাগজ দিয়ে দারুন একটি ফুল তৈরি করেছেন আসলে কাগজের কালারটি ভালো হলে দেখতেও ভালো লাগে। আর আপনি ফুলটি গোলাপ গাছের উপর রাখার কারণে দেখতে আরো বেশি আকর্ষণীয় দেখাচ্ছে মনে হচ্ছে যেন সত্যিকারের ফুল। বেশ ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64221.43
ETH 1875.31
USDT 1.00
SBD 0.38