রঙিন কাগজের ফড়িং তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে রঙিন কাগজ দিয়ে ফড়িং তৈরি শেয়ার করবো। এই ফড়িংটি বানাতে গিয়ে বেশ কষ্ট হয়েছে। মাঝখানে একদম গরমিল হয়ে গিয়েছিল। কিছুতেই মেলাতে পারছিলাম না। একবার ফেলে দিয়েছিলাম যে আর বানাবো না। পরে কিছুক্ষণ পরে আবার ঠান্ডা মাথায় বসে মিলাতে পেরেছি। যদিও খুব একটা ভালো হয়নি। তারপরও ভাবলাম এত কষ্ট করে সময় নিয়ে যেহেতু বানিয়েছি তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করেই ফেলি। মাঝেমধ্যে দুই একটা খারাপ হলে কি হয়। আশা করি খুব একটা খারাপ লাগবে না আপনাদের কাছে।


PhotoCollageMaker_20230511_103220729.jpg



প্রয়োজনীয় উপকরণ:

রঙিন কাগজ
কাঁচি
আঠা



প্রথমে চারকোনা একটি কাগজ নিয়েছি। তারপর কাগজটিকে একবার বাম দিকে কোনাকুনি করে ভাঁজ করেছি। তারপর ভাঁজ খুলে আবার ডানদিকে কোনাখুনি ভাঁজ করেছি।


IMG20230507112527.jpgIMG20230507112714.jpg

কাগজটির ভাঁজ আবারো খুলে একবার লম্বালম্বি ভাঁজ করেছি। আর একবার কোনাকুনি ভাঁজ করেছি।


IMG20230507112729.jpgIMG20230507112747.jpg

এখন কাগজটিকে নিচের ছবির মত করে ভাঁজ করেছি। তারপরে উপর থেকে দুই কোনা ভাঁজ করেছি।


IMG20230507112806.jpgIMG20230507112852.jpg

কাগজটিকে উপরের দিকে ঘুরিয়ে নিচে ছবির মত করে ভাঁজ করেছি।। কাগজটি উল্টিয়ে উল্টা পাশেও একই রকম ভাবে ভাঁজ করেছি।


IMG20230507113035.jpgIMG20230507113137.jpg

নিচের দুই পাশ দুই দিকে ভাঁজ করে দিয়েছি। তারপর ভাঁজটিকে খুলে ভিতরে ঘুরিয়ে ভাঁজ করে দিয়েছি।


IMG20230507113234.jpgIMG20230507113402.jpg

উপর থেকে দুই কোনা আবারো ভাঁজ করে দিয়েছি। তারপর নিচের দুই কোনা কাঁচি দিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি।


IMG20230507113523.jpgIMG20230507114048.jpg

কাগজটিকে ঘুরিয়ে আবার উপর থেকে দুইকোনা ভাঁজ করে নিচের দিকে নামিয়ে দিয়েছি। তারপর মাঝখান থেকে ভাঁজ করে নিয়েছি এবং মাথার দিকে গোল করে মুড়িয়ে দিয়েছি।


IMG20230507115221.jpgIMG20230507115242.jpg

IMG20230507123317.jpg


এভাবে আমার রঙিন কাগজের ফড়িংটি তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ফড়িং তৈরি করার দারুণ একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। আপনি অনেক সহজ পদ্ধতিতে আমাদেরকে দেখিয়েছেন কিভাবে এমন দারুণ একটা জিনিস তৈরি করতে হয়।

 3 years ago 

আপনার কাছে এই পদ্ধতি সহজ লেগেছে? আমার কাছে তো খুবই কঠিন লেগেছে এই পদ্ধতি। যাই হোক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে এমনি অনেক সুন্দর লাগে। আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর একটি ফড়িং তৈরি করেছেন। এসব কাজগুলো করতে অনেক সময় লাগে এবং ধৈর্যের প্রয়োজন হয়। দেখতে সহজ মনে হলেও করতে অনেক কঠিন। সুন্দর একটি ফড়িংয় তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া রঙিন কাগজ দিয়ে কোন কিছু বানালে দেখতে খুব ভালো লাগে। এগুলো বানানো অনেক ধৈর্যেরও প্রয়োজন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজের ফড়িংটি খুব সুন্দর হয়েছে আপু।রঙিন কাগজের সবকিছুই দেখতে খুব ভালো লাগে।আপনার উপস্থাপনা দারুন ছিল।আপনি ধাপগুলো তুলে ধরেছেন এজন্য সহজ মনে হলো।দারুন হয়েছে দেখতে।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু রঙিন কাগজের সবকিছু বানালে ভালো লাগে। আমার উপস্থাপনা আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফড়িং তৈরি করেছেন। ফড়িংটি দেখতে খুবই চমৎকার লাগছে। রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রঙিন কাগজ দিয়ে ফড়িং বানানোর পদ্ধতি আমাদের কাছে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমি ভেবেছিলাম ভালো হয়নি। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে এমনিতেই অনেক ভালো লাগে ৷ আপনি রঙিন কাগজের খুবই সুন্দর একটি ফড়িং তৈরি করেছেন ৷ অনেক সুন্দর হয়েছে দেখতে কাগজের ফড়িং টি ৷ ধন্যবাদ আপনাকে কাগজ দিয়ে ফড়িং তৈরির প্রক্রিয়া গুলো শেয়ার করার জন্য ৷

 3 years ago 

আমার বানানোর ফড়িংটি দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজের আপনি চমৎকার একটি ফড়িং তৈরি করেছেন আপু। রঙিন কাগজের এ ধরনের জিনিস গুলো তৈরি করতে অনেক সময় ও ধৈর্য লাগে। ফড়িং তৈরির প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন আপু রঙিন কাগজের এই জিনিসগুলো বানাতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। যত বেশি সময় নিয়ে বানানো যায় তত বেশি সুন্দর হয়। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার তৈরি করা রঙের কাগজের ফড়িংটা কিন্তু বেশ ছিল। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো সুন্দর করে তৈরি করতে পারবেন না কিন্তু লাস্ট পর্যন্ত যা লক্ষ্য করলাম সত্যি আপনার দক্ষতা মনোমুগ্ধকর এবং অতি প্রশংসনীয়। খুবই ভালো লেগেছে আপনার এই সুন্দর ফড়িং তৈরি করা দেখে।

 3 years ago 

আমিও ভেবেছিলাম যে হয়তো শেষে আর বানাতে পারবো না। কিন্তু অনেক কষ্ট করে পরে বানাতে পেরেছি। ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64978.52
ETH 1881.05
USDT 1.00
SBD 0.39