রঙিন কাগজের বুকমার্ক তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি বুকমার্ক তৈরি শেয়ার করবো। অনেকদিন হলো বুকমার্ক তৈরি করা হয় না। পুরনো যেগুলো তৈরি করেছিলাম সেগুলো বাচ্চারা খেলে নষ্ট করে ফেলে দিয়েছে। সেদিন বই পড়তে গিয়ে চিহ্ন দেয়ার সময় হঠাৎ করে মনে হল যে মার্কগুলো খুঁজে পাচ্ছিনা। একটি বুকমার্ক বানালে চিহ্ন দিতে খুবই সুবিধা হয়। এই জন্য মাঝেমধ্যে বুকমার্ক তৈরি করি। বিভিন্ন ধরনের কিউট বুকমার্ক তৈরি করলে দেখতে আরো বেশি ভালো লাগে। আজকের বুকমার্কটি অনেকটা খরগোশের শেপের মতো দিয়েছি। এজন্য দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।


IMG20230610201042.jpg



প্রয়োজনীয় উপকরণ:

রঙিন কাগজ
আঠা
কলম
কাঁচি



প্রথমে একটি চারকোনা কাগজ নিয়েছি। তারপর কাগজটিকে ডান দিক দিয়ে একবার কোনাকুনি ভাঁজ করেছি। ভাঁজ খুলে আবার বামদিক থেকে কোনাকুনি ভাঁজ করেছি।


IMG20230610195823.jpg

IMG20230610195828.jpgIMG20230610195847.jpg

তারপর আবারও ভাঁজ খুলে একবার আড়াআড়ি করে আবারো একবার লম্বালম্বি করে ভাঁজ করেছি।


IMG20230610195901.jpgIMG20230610195914.jpg

এখন দুইপাশ থেকে ঘুরিয়ে উপরের পাশ ভাঁজ করে নিজের ছবির মত তৈরি করে নিয়েছি।


IMG20230610200210.jpgIMG20230610200213.jpg

মাঝখান থেকে উপরের দিকে কোনাকুনি ভাঁজ করেছি। তারপর কাগজটি উল্টিয়ে দুইপাশ থেকে কোনা ভাঁজ করে দিয়েছি। ভাঁজ দুটি ভিতরের দিকে ঘুরিয়ে দিয়েছি।


IMG20230610200233.jpgIMG20230610200321.jpg
IMG20230610200442.jpgIMG20230610200453.jpg

আরো একটি চিকন কাগজ নিয়েছি। তারপর মাঝখান থেকে ভাঁজ করে খরগোশের কানের মত এঁকে নিয়েছি।


IMG20230610200631.jpgIMG20230610200723.jpg

তারপর কাঁচি দিয়ে কেটে নিয়েছি। কান দুটিকে ভিতরে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।


IMG20230610200748.jpgIMG20230610200803.jpg

এখন কলম দিয়ে চোখ নাক মুখ এঁকে নিয়েছি।


IMG20230610201006.jpg


IMG20230610201035.jpg


এভাবে আমার রঙিন কাগজের বুকমার্ক তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 3 years ago 

রঙিন কাগজের বুকমার্ক তৈরি অসাধারণ হয়েছে। এতো সুন্দর ডাই পোস্ট দেখে খুবি ভালো লেগেছে। এতো সুন্দর ডাই পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

আমার ডাই পোস্টটি দেখে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এ বুক মার্ক গুলো অনেক কাজের। বইয়ের মাঝে রেখে দিলে পেজটা সহজেই খুঁজে পাওয়া যায়। আর এগুলো বানিয়ে কখনো জমিয়ে রাখা যায় না চোখের নিমিষেই নষ্ট হয়ে যায়। আর কোথায় যেন হারিয়ে যায় আর যত্ন করে রাখতে হয়। আপনি আবার সুন্দর একটি বুক মার্ক আমাদের মাঝে শেয়ার করলেন দেখে ভালো লাগলো।

 3 years ago 

আসলেই আপু হুট করে বই পড়ার সময় উঠে গেলে পরে আর খুঁজে পাওয়া যায় না। এই বুকমার্ক গুলো রেখে দিলে সহজেই খুঁজে পাওয়া যায়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে বুকমার্ক তৈরি করেছেন। আপনার তৈরি করা রঙিন কাগজের বুকমার্ক গুলো আমার কাছে খুব ভালো লাগে। আজকে টাও খুব ভালো লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দরী একটা পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

আমার তৈরি করা রঙিন কাগজের বুকমার্কগুলো আপনি দেখেন জেনে ভালো লাগলো আপু। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

বাসায় বাচ্চাকাচ্চা থাকলে যে কোন জিনিস খুব সহজেই নষ্ট হয়ে যায়, এটা নতুন কিছু নয় কিন্তু তাদের নষ্ট করার মাঝেও রয়েছে অনেক আনন্দ। তাইতো আমরা তাদেরকে তেমন কিছু বলতেও পারিনা। তবে আজকের তৈরি বুকমার্কটি আমার অনেক পছন্দ হয়েছে। আপনি চমৎকারভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপু।

 3 years ago 

কোন আনন্দ নেই আপু। সারাদিনই কিছু না কিছু নষ্ট করতে থাকে। কত আর দেখে রাখা যায়। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনার তৈরি বুকমার্কটা অনেক সুন্দর লাগছে দেখতে সেই কিউট হয়েছে। আসলে বই পড়ার সময় যদি এরকম কিউট বুকমার্ক থাকে তাহলে পড়া বাদ দিয়ে বুক মার্কেকের দিকেই তাকিয়ে থাকতাম 🙃 সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আমার রঙিন কাগজের তৈরি বুকমার্কটি আপনার কাছে কিউট লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার মন্তব্যের সুন্দর ফিডব্যাক উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটি বুকমার্ক প্রস্তুত করেছেন।।
আসলে বই পড়ার সময় বুকমার্ক গুলো অনেক উপকারে আসে।
কালার কম্বিনেশন টা দারুন ফুটেছে।

 3 years ago 

আমার রঙিন কাগজের তৈরি বুকমার্কের কালার কম্বিনেশন আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 years ago 

আগে কত বুক মার্ক তৈরি করেছি যখন স্কুলে পড়তাম সত্যিই সেগুলো এখন আর তৈরি করা হয় না। যেটা আপনি আজকে তৈরি করে দেখালেন সত্যিই ভালো লাগলো অনেক সুন্দর হয়েছে। এই ধরনের কাজ দেখতে ভালো লাগে।

 3 years ago 

আমি অবশ্য এই বুকমার্ক গুলো এই ব্লগে জয়েন করার পর থেকেই তৈরি করা শিখেছি। আগে তো শুধু প্লেন আর নৌকা বানাতে পারতাম। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনার খরগোশের শেপে আজকের বুকমার্কটি খুবই চমৎকার হয়েছে । আসলে এই বুকমার্ক গুলো আমাদের বেশ কাজের হয়ে থাকে । যদিও বাচ্চারা এগুলো বেশ পছন্দ করে এবং নিয়ে নেয় তারপরেও বেশ কাজে লাগে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ।

 3 years ago 

ঠিক বলেছেন আপু বই পড়তে গেলে এই বুকমার্ক গুলো খুব কাজে দেয়। এজন্যই বানানো হয়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

বাহ আপু আপনি দারুন একটি বুকমার্ক তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে এমনিতে ভীষণ সুন্দর লাগে। আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে রঙিন কাগজে বুকমার্ক তৈরি করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে খুবই সুন্দর লাগে। এজন্যই বানাতে বসি। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64048.81
ETH 1857.67
USDT 1.00
SBD 0.36