আজকে আবার হাজির হয়ে গেলাম গ্লিটার আর্ট পেপারের তৈরি ফুল নিয়ে। আজকের ফুলটি আমার কাছে হলুদ কালার হওয়ার কারণে আরও বেশি সুন্দর লেগেছে। অনেকক্ষণ ভাবছিলাম যে কি কালারের ফুল তৈরি করব। ভাবতে ভাবতে মনে হল যে হলুদ কালার দিয়ে তৈরি করি। আমার আইডিয়া ভালো ছিল । হলুদ কালারের কারণে ফুলটির সৌন্দর্য আরো বেড়ে গিয়েছে। রঙিন কাগজ অথবা গ্লিটার আর্ট পেপার দিয়ে কোন জিনিস তৈরি করতে গেলে সব থেকে বেশি জরুরী যে জিনিসটি সেটি হলো কালার নির্বাচন করা। কারণ একটি জিনিস বানানোর পর দেখা যায় যে কালারটি ভালো হয়নি। তাহলে পুরো জিনিসটির সৌন্দর্যই নষ্ট হয়ে যায়। সেজন্য আমি রঙিন কাগজ অথবা গ্লিটার আর্ট পেপার দিয়ে কিছু তৈরি করার আগে প্রথমে চিন্তা করে নেই যে কি কালার দিলে ভালো দেখা যাবে। হুট করে কোন একটি কালার নিয়ে বানাতে বসে যাই না। এতে কষ্ট টাই নষ্ট হয়। কারণ বানানোর পরে দেখতে খুবই খারাপ লাগে। যাই হোক কথা না বাড়িয়ে শুরু করি। আজকের ফুলটি আমি কিভাবে তৈরি করেছি তা ধাপে ধাপে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভাল লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
গ্লিটার আর্ট পেপার
পেন্সিল
কম্পাস
কাঁচি
গ্লু গান
প্রথমে চার সেন্টিমিটার একটি বৃত্ত এঁকে নিয়েছি। তারপর কাঁচি দিয়ে বৃত্তটি কেটে নিয়েছি।
একই সাইজের আটটি বৃত্ত কেটেছি। তারপর বৃত্তগুলোকে ছবির মতো করে ভাঁজ করেছি।
এখন বৃত্তগুলোকে একটি সঙ্গে আরেকটি এভাবে আঠা দিয়ে লাগিয়ে ফুলের মত তৈরি করে নিয়েছি।
এখন তিন সেন্টিমিটার এর আরো একটি বৃত্ত এঁকে কেটে নিয়েছি । তারপর ওই মাপে আটটি বৃত্ত কেটেছি।
বৃত্তগুলোকে আগের মত করে এভাবে ভাঁজ করে নিয়েছি। তারপর একটি সঙ্গে আরেকটি বৃত্ত আঠা দিয়ে লাগিয়ে ফুলের মত তৈরি করে নিয়েছি।
এখন ছোট ফুলটিকে বড় ফুলের উপরে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে।
৭ সেন্টিমিটার লম্বা ও ১ সেন্টিমিটার চওড়া সাদা একটি গ্লিটার আর্ট পেপার এঁকে কেটে নিয়েছি।
তারপর কাঁচি দিয়ে ঝিরিঝিরি করে এক সাইডে কেটে নিয়েছি। তারপর এভাবে গোল করে মুড়িয়ে নিয়েছি।
মোড়ানো সাদা অংশটি হলুদ ফুলের একদম উপরে আঠা দিয়ে বসিয়ে দিয়েছি।
এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের ফুলটি। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্ট দেখার জন্য সকলকে ধন্যবাদ । সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।
বাহ চমৎকার অনেক সুন্দর হোটেল আপু। গ্লিটার পেপার দিয়ে ফুলটা দারুণ তৈরি করেছেন। দেখতে সুন্দর লাগছে। অনেক সুন্দর বলতেই হয়।যাইহোক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।
পোস্টের টাইটেল পড়ার পুর্বেই আমার থাম্বনেইল এর দিকে নজর পড়েছে । প্রথম দেখাতেই মনে হল আমের স্লাইস দিয়ে কিছু একটা তৈরি । পরে দেখি এটা একটি গ্লিটার পেপার এর তৈরি ফুল ।
খুব সুন্দর লাগছে আপনার তৈরি ফুলটি । উপরের সাদা রঙের অংশটি এর সৌন্দর্য আরো খানিকটা বাড়িয়ে দিয়েছে ।
ধন্যবাদ শেয়ার করার জন্য ।
চমৎকার হয়েছে আপু গ্লিটার আর্ট পেপার দিয়ে ফুল তৈরি করা। ফুলটি দেখতে অসাধারন লাগছে। বোঝার কোন উপায় নেই যে এটা কাগজের তৈরি ফুল। তৈরি করার ধাপসমূহ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু। শুভ কামনা রইলো আপনার জন্য।
আপু আপনার পেপার দিয়ে গ্লিটার আর্টটি অসাধারণ লেগেছে ৷নকশাটা বেশ চমৎকার করেছেন৷আপনার হাতের প্রসংশা না করে পারছি না ৷ধন্যবাদ আপু এতো সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য
গ্লিটার আর্ট পেপার দিয়ে অনেক সুন্দর করে একটি ফুল তৈরি করেছেন একদম দেখেই চোখ জুড়িয়ে গেল। কিভাবে গিটার আর্ট পেপার দিয়ে এত সুন্দর ফুল তৈরি করতে হয় সেটা আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
গ্লিটার আর্ট পেপার দিয়ে একটি ফুল তৈরি খুবই সুন্দর হয়েছে, আপনার দক্ষতা দেখে মুগ্ধ হয়ে যায়। খুবই সুন্দরভাবে ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করলেন, শুভকামনা রইল।
আর্ট পেপার দিয়ে অনেক সুন্দর একটি ফুল তৈরি করেছেন আপনি। আপনার ফুলটি দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি ভাবে ধাপ গুলো অনেক সুন্দর লাগে আমাদের সাথে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল
গ্লিটার পেপার দিয়ে তৈরি ফুলটি সত্যি অনেক সুন্দর হয়েছে। অনেক ভালো লাগলো আপনার ফুল তৈরি টি দেখে। আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে গ্লিটার আর্ট পেপার দিয়ে অনেক চমৎকার একটি ফুল তৈরি করে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। বিশেষ করে ফুলের কালার কম্বিনেশন অনেক বেশি আকর্ষণীয় লেগেছে শেয়ার করার জন্য ধন্যবাদ।
বাহ চমৎকার অনেক সুন্দর হোটেল আপু। গ্লিটার পেপার দিয়ে ফুলটা দারুণ তৈরি করেছেন। দেখতে সুন্দর লাগছে। অনেক সুন্দর বলতেই হয়।যাইহোক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান সময় দিয়ে আমার গ্লিটার আর্ট পেপারের ফুলটি তৈরি দেখার জন্য এবং উৎসাহ দেয়ার জন্য।
পোস্টের টাইটেল পড়ার পুর্বেই আমার থাম্বনেইল এর দিকে নজর পড়েছে । প্রথম দেখাতেই মনে হল আমের স্লাইস দিয়ে কিছু একটা তৈরি । পরে দেখি এটা একটি গ্লিটার পেপার এর তৈরি ফুল ।
খুব সুন্দর লাগছে আপনার তৈরি ফুলটি । উপরের সাদা রঙের অংশটি এর সৌন্দর্য আরো খানিকটা বাড়িয়ে দিয়েছে ।
ধন্যবাদ শেয়ার করার জন্য ।
ঠিক বলেছেন ভাইয়া উপরের সাদা ফুলের কারণে ফুলটি দেখতে আরো বেশি সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
চমৎকার হয়েছে আপু গ্লিটার আর্ট পেপার দিয়ে ফুল তৈরি করা। ফুলটি দেখতে অসাধারন লাগছে। বোঝার কোন উপায় নেই যে এটা কাগজের তৈরি ফুল। তৈরি করার ধাপসমূহ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু। শুভ কামনা রইলো আপনার জন্য।
গ্লিটার আর্ট পেপার কাগজ নয় ভাইয়া এগুলো একটু মোটা হয় । যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।
ধন্যবাদ আপু আপনাকে বুঝতে পেরেছি।
আপু আপনার পেপার দিয়ে গ্লিটার আর্টটি অসাধারণ লেগেছে ৷নকশাটা বেশ চমৎকার করেছেন৷আপনার হাতের প্রসংশা না করে পারছি না ৷ধন্যবাদ আপু এতো সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য
ধন্যবাদ ভাইয়া আপনার গঠনমূলক মন্তব্যের জন্য। এভাবেই পাশে থাকবেন আশা করি।
গ্লিটার আর্ট পেপার দিয়ে অনেক সুন্দর করে একটি ফুল তৈরি করেছেন একদম দেখেই চোখ জুড়িয়ে গেল। কিভাবে গিটার আর্ট পেপার দিয়ে এত সুন্দর ফুল তৈরি করতে হয় সেটা আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
ধন্যবাদ ভাইয়া আমার গ্লিটার আর্ট পেপারে ফুল তৈরি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর মন্তব্য করার জন্য।
গ্লিটার আর্ট পেপার দিয়ে একটি ফুল তৈরি খুবই সুন্দর হয়েছে, আপনার দক্ষতা দেখে মুগ্ধ হয়ে যায়। খুবই সুন্দরভাবে ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করলেন, শুভকামনা রইল।
আমার দক্ষতার এত সুন্দর প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।
আর্ট পেপার দিয়ে অনেক সুন্দর একটি ফুল তৈরি করেছেন আপনি। আপনার ফুলটি দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি ভাবে ধাপ গুলো অনেক সুন্দর লাগে আমাদের সাথে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল
আর্ট পেপার দিয়ে তৈরি ফুলটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ মন্তব্যের জন্য।
গ্লিটার পেপার দিয়ে তৈরি ফুলটি সত্যি অনেক সুন্দর হয়েছে। অনেক ভালো লাগলো আপনার ফুল তৈরি টি দেখে। আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
আমার গ্লিটার আর্ট পেপারের ফুল তৈরির উপস্থাপনা গুলো সুন্দর ভাবে করার চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে গ্লিটার আর্ট পেপার দিয়ে অনেক চমৎকার একটি ফুল তৈরি করে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। বিশেষ করে ফুলের কালার কম্বিনেশন অনেক বেশি আকর্ষণীয় লেগেছে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার কাছেও ফুলটির কালারের কারনে দেখতে আরো বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।