রঙিন কাগজের বুকমার্ক তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি বুকমার্ক তৈরি শেয়ার করবো। আপনারা হয়তো দেখেছেন যে আমি বুকমার্ক বানাতে খুব পছন্দ করি। বিশেষ করে আমার ছেলের জন্য আরো বেশি বানানো হয়। ও এগুলো পেলে খুবই খুশি হয়। বইয়ের মধ্যে রেখে দেয়। তাছাড়া বই পড়তে গিয়ে তাড়াহুড়া করে উঠে যাওয়ার সময় এরকম একটি বুকমার্ক দিয়ে রাখলে খুব সহজেই সেই পাতা খুঁজে পাওয়া যায়। তা না হলে তো পরবর্তীতে ওই পাতা খুঁজে পেতে খুবই সমস্যা হয়। আজকের বুক মার্কটি বানাতে একটু কষ্ট হয়েছে। কিন্তু সবশেষে ফিনিশিং দিতে পেরেছি দেখে ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG20230709200151.jpg



প্রয়োজনীয় উপকরণ:

রঙিন কাগজ
আঠা



প্রথমে চার কোনা একটি কাগজ নিয়ে লম্বালম্বি ভাঁজ করে নিয়েছি। তারপর মাঝখান থেকে আড়াআড়ি ভাঁজ করেছি।


IMG20230709195440.jpgIMG20230709195455.jpg

মাঝের ভাঁজটি খুলে নিচের দিক থেকে কোনা করে ভাঁজ করে দিয়েছি। তারপর আবারও নিচের ভাঁজটি খুলে ফেলেছি।


IMG20230709195509.jpgIMG20230709195532.jpg

এখন কাগজটি উল্টিয়ে অপর পাশের কোনা ভাঁজ করেছি। তারপর সবগুলো ভাঁজ খুলে ফেলেছি।


IMG20230709195543.jpgIMG20230709195551.jpg

দুই পাশ থেকে ছোট ছোট করে ভাঁজ করেছি নিচের ছবির মত করে।


IMG20230709195638.jpgIMG20230709195704.jpg

IMG20230709195808.jpg


এখন কাগজটি উল্টে নিয়ে নিচের কোনা ভাঁজ করেছি। তারপর নিচ থেকে আরো একবার ভাঁজ করেছি।


IMG20230709195931.jpgIMG20230709195943.jpg

তারপর নিচের দুইপাশ থেকে কোনা করে ভাঁজ করে দিয়েছি। তারপর নিচের কোনার ভাঁজ খুলে ভিতরে আঠা লাগিয়ে দিয়ে আবারো ভাঁজ করেছি।


IMG20230709200049.jpgIMG20230709200107.jpg

IMG20230709200149.jpg


IMG20230709200127.jpg


এভাবে আমার বুক মার্কটি তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

চমৎকার একটি বুকমার্ক তৈরি করেছেন আপু। যারা আমরা নিয়মিত লেখাপড়া করি এবং ছোট বাচ্চারা যারা পড়াশোনা করেন তাদের জন্য বুকমার্ক অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। আপনার ছেলে বুকমার্ক পেয়ে অনেক খুশি হয় জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু আপনাকে রঙিন কাগজের সুন্দর এই বুকমার্কটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু যারা নিয়মিত পড়ালেখা করে তাদের জন্য এই বুকমার্কগুলো খুবই উপকারী। আপনিও বানিয়ে রাখতে পারেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে বুকমার্কটি অনেক সুন্দর হয়েছে আপু। আর রঙিন কাগজ দিয়ে যেকোনো ধরনের জিনিস তৈরি করলে সেটা অনেক সুন্দর লাগে দেখতে। ধন্যবাদ সুন্দর একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করলে দেখতে সুন্দর লাগে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনি আজকে খুব চমৎকার একটি রঙিন কাগজের বুকমার্ক তৈরি করেছেন। এভাবে বুকমার্ক গুলো তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। আর রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে তো সেটা ভালো লাগবেই। আপনি বুকমার্ক তৈরির প্রত্যেকটা ধাপ চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার কাছেও বুকমার্ক গুলো দেখতে খুবই ভালো লাগে। এজন্যই মাঝে মধ্যে বানাতে বসি। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে দারুন একটা বুক মার্ক তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার এ বুকমার্ক দেখে আমি মুগ্ধ হয়েছি। কারণ রঙিন কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করে দেখানো সম্ভব। আর সেটা যদি হয় সু দক্ষতা সম্পন্ন তাহলে তো অনেকের ভালো লাগবেই।

 3 years ago 

আমার বুকমার্কটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

এর আগে ও আপু আপনার তৈরি বুকমার্ক দেখেছিলাম আজকের টা বেশ সুন্দর হয়েছে। আসলে বাচ্চারা নতুন কিছু দেখলে বেশ খুশি হয় আর ঠিক বলেছেন বইয়ের পৃষ্ঠা খুঁজে পেতে সহজ হয়।ভালো লাগলো আপনার তৈরি বুকমার্ক। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে দারুন একটি বুকমার্ক তৈরি করেছেন আপু। আপনার তৈরি বুকমার্ক দেখে আমি মুগ্ধ হলাম আপু। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

রঙিন কাগজের তৈরি বুকমার্কটির ধাপ গুলো সহজ ভাবে উপস্থাপনের চেষ্টা করেছি । ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি বুকমার্ক তৈরি করেছেন আর এই বুকমার্ক তৈরি করতে কাগজের ভাঁজগুলো কিভাবে দিয়েছেন আর কিভাবে আঠা লাগিয়েছেন সেটা ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার কাজের দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

কাগজের ভাঁজগুলো ঠিকভাবে দেখানোর চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে বুকমার্ক বানিয়েছেন। আসলে বুকমার্ক গুলো আমরা বই বা গল্পের বই পড়তে আমাদের জন্য বেশি জরুরী। কারণ তাড়াহুড়া করে যখন আমরা উঠে যাই এই বুকমার্ক গুলো থাকলে আমাদের জন্য সুবিধা হয়। আর আপনার বাচ্চাও এই বুকমার্ক অনেক পছন্দ করে। যদিও এই বুকমার্ক বানাতে আপনার কষ্ট হয়েছে। তারপরও সুন্দর করে বানিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আমাদের মাঝে এই বুকমার্ক তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

গল্পের বই বা বই এর মাঝে এরকম একটি বুকমার্ক দিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর লাগে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে খুব চমৎকার বুকমার্ক বানিয়েছেন।বুকমার্ক গুলো আমাদের অনেক দরকার হয়। বিশেষ করে বই পড়তে বা কোন বিশেষ কিছু করতে তাড়াহুড়া করে বন্ধ করতে এই বুকমার্ক দরকার হয়। যদিও রঙিন কাগজ দিয়ে এসব জিনিস বানাতে বাঁজগুলো দিতে অনেক কষ্ট হয়। আর আপু এমনিতে ছোট বাচ্চারা রঙিন কাগজের কিছু দেখলে তারা খেলা করতে অনেক পছন্দ করে। তবে আপনার ছেলের বুকমার্ক অনেক পছন্দের। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে বুকমার্ক তৈরি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজের তৈরি জিনিস গুলোর ভাঁজগুলোই বেশ কষ্টকর। সুন্দরভাবে ভাঁজ করতে পারলে জিনিস তৈরি সুন্দর হয়। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64612.72
ETH 1870.64
USDT 1.00
SBD 0.38