রঙিন কাগজের স্যান্ডেল তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে রঙিন কাগজের স্যান্ডেল তৈরি শেয়ার করবো। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানানো যায়। সেগুলো বানালে দেখতে খুব সুন্দর লাগে। আজকের স্যান্ডেলটি বানাতে গিয়ে কাববোর্ড খুঁজে পাচ্ছিলাম না। তখন পুরনো খাতার উপরের মোটা অংশ কেটে তৈরি করেছি। আমার বড় ছেলে এই জিনিস দেখেছে। তারপর থেকে সে এখন নতুন খাতা বের করে উপরের অংশ কেটে বিভিন্ন জিনিস বানানো শুরু করেছে। তাকে জিজ্ঞাসা করাতে সে বললো আমিও কেটে বানিয়েছি তাই সেও বানাচ্ছে। বাচ্চাদের সামনে কোন কাজ করা যায় না। তারা অর্ধেক দেখে করা শুরু করে দেয়। যাই হোক স্যান্ডেলটি তৈরি করার পর কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।



IMG20240821191840.jpg



প্রয়োজনীয় উপকরণ:

রঙিন কাগজ
মোটা কাগজ
কাঁচি
কলম
আঠা



প্রথমে খাতার মোটা কাগজের উপরের অংশে দুটি বৃত্ত এঁকেছি। তারপর সাইড দিয়ে স্যান্ডেলের সেপ এঁকে নিয়েছি।


IMG20240821190510.jpg


তারপর কাঁচি দিয়ে কেটেছি। সবুজ কাগজটি রঙিন কাগজের উপর বসিয়ে ওই মাপে আরও একটি স্যান্ডেলের শেপ এঁকে নিয়েছি।


IMG20240821190553.jpgIMG20240821190614.jpg

তারপর কাগজটি কাঁচি দিয়ে কেটে নিয়েছি।


IMG20240821190618.jpgIMG20240821190658.jpg

সবুজ কাগজটির উপর আঠা লাগিয়ে নীল কাগজটি তার উপরে বসিয়ে দিয়েছি।


IMG20240821190717.jpgIMG20240821190735.jpg

আরো দুটি কাগজ চিকন করে লম্বা করে কেটে নিয়েছি। তারপর সাইডে কলম দিয়ে এঁকে ডিজাইন করেছি।


IMG20240821190839.jpgIMG20240821191122.jpg

চিকন কাগজটি স্যান্ডেলের উপরে কোনা করে নিচের ছবির মত বসিয়ে দিয়েছি।


IMG20240821191246.jpgIMG20240821191431.jpg

লাল একটি চারকোনা কাগজ নিয়ে কোনাকুনি করে বেশ কয়েকবার ভাঁজ করে নিয়েছি। তারপর উপরে ফুলের মত পাতার মতো এঁকেছি।


IMG20240821191606.jpgIMG20240821191610.jpg

তারপর কাঁচি দিয়ে কেটে ভাঁজগুলো খুলেছি।


IMG20240821191639.jpgIMG20240821191703.jpg

ফুলটি স্যান্ডেলের উপরে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।


IMG20240821191747.jpgIMG20240821191805.jpg

IMG20240821191828.jpg


IMG20240821191831.jpg


এভাবে আমার রঙিন কাগজে স্যান্ডেল তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর স্যান্ডেল তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। বিশেষ করে উপরের অংশের ফুল টা স্যান্ডেলের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। যাই হোক আপনার কাজের দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার রঙিন কাগজের স্যান্ডেল আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

IMG_3090.png

IMG_3091.png

IMG_3089.png

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয়ে থাকে আর এগুলো দেখতে বেশ সুন্দর লাগে। আপনার রঙিন কাগজ দিয়ে খুব চমৎকারভাবে সেন্ডেল তৈরি করেছেন তৈরিতে ধাপগুলো সুন্দরভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া রঙিন কাগজের জিনিসগুলো দেখতে ভালোই লাগে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কি চমৎকার স্যান্ডেল বানিয়েছেন আপু। পুরো জুতোর মডেল লাগছে দেখতে৷ ধাপে ধাপে সুন্দর করে দেখিয়েছেন। ফাইনালি বেশ কিউটও হয়েছে দেখতে৷

 2 years ago 

স্যান্ডেলটা আসলেই সত্যিকারে স্যান্ডেলের মতই লাগছিল। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনার ছেলের মধ্যে শেখার আগ্ৰহ রয়েছে যারজন্য আপনার এটা দেখে সেও বিভিন্ন জিনিস তৈরি করার চেষ্টা করে। আমার ছেলেও এমনটাই করে। তাদের সামনে কোনো কাজ করলেই কপি করে ফেলে। তবে এটা কিন্তু ভালো লক্ষণ। যাই হোক আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি স্যান্ডেল বানিয়েছেন। আপনার এই ডাই আমার কাছে অনেক ভালো লেগেছে। স্যান্ডেলের উপরে ফুল দেওয়াতে দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ আপু এত সুন্দর ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

সে কখনো একা বসবে না আমি বানাতে বসলে বিরক্ত করে। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজের স্যান্ডেল দেখতে খুবই সুন্দর হয়েছে আপু। কাগজ দিয়ে কোনো কিছু তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। আর এই ধরনের কাজ গুলো অনেক সময় নিয়ে করতে হয়। অসাধারণ হয়েছে আপু। অনেক ভালো লাগলো দেখে।

 2 years ago 

কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে আসলেই খুব চমৎকার লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

অসাধারণ আপু আপনি অনেক সময় নিয়ে ধৈর্য্য সহকারে রঙিন কাগজ দিয়ে একটি স্যান্ডেল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমার খুবই ভালো লাগলো। আসলে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করা দেখতে এবং তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাছাড়া আপনার স্যান্ডেলের কালার কম্বিনেশনটা অনেক সুন্দর ছিল। সবশেষে নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে অনেক সুন্দর একটি স্যান্ডেল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

রঙিন কাগজের যেকোনো কিছু বানাতে গেলে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয়। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ওয়াও আজকে আপনি রঙিন কাগজের স্যান্ডেল তৈরি করেছেন এবং সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। অনেক সময় দিয়ে ধৈর্য ধরে তৈরি করেছেন মনে হচ্ছে। আসলে এই ধরনের কাজ গুলো অনেক সময় নিয়ে করতে হয়। সর্বোপরি ধন্যবাদ আপনাকে

 2 years ago 

এই স্যান্ডেলটি বানাতে অনেক সময় এবং ধৈর্য লেগেছিল। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

মন ভরে যাওয়ার মত একটা স্যান্ডেল তৈরি করলেন তো আপনি। অনেক সুন্দর দেখতে লাগছে এই স্যান্ডেলটা। আমি তো দেখে মুগ্ধ হলাম। কালার কম্বিনেশনটাও অনেক বেশি সুন্দর লাগছে। সুন্দর কালার চয়েজ করলে ডাই গুলোর কালার আরো অনেক বেশি আকর্ষণীয় লাগে। আর তেমনই এটাও খুব আকর্ষণীয় লাগছে। অনেক সুন্দর হয়েছে পুরোটা।

 2 years ago 

আমার স্যান্ডেলটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 63259.71
ETH 1746.78
USDT 1.00
SBD 0.39