রঙিন কাগজের বুকমার্ক তৈরি
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি বুকমার্ক তৈরি শেয়ার করবো। বুকমার্ক তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে। এর আগে একসময় অনেক ধরনের বুকমার্ক তৈরি করেছিলাম। অনেকদিন হলো কোনো বুকমার্ক তৈরি করি না। সবগুলো বুকমার্ক হারিয়ে গিয়েছে। বই পড়ার সময় খুব কাজের হয় বুকমার্ক। তাড়াহুড়া করে উঠে যাওয়ার সময় এরকম বুকমার্ক দিয়ে রাখলে খুব সহজে পরের পাতা খুঁজে পাওয়া যায়। তা না হলে বই বন্ধ করলে কোথায় শেষ করেছিলাম সেই পাতা খুঁজে পেতে খুবই কষ্ট হয়। বিভিন্ন ডিজাইনের বুকমার্ক তৈরি করে বইয়ের মাঝে দিয়ে রাখলে দেখতেও খুব সুন্দর লাগে। আজকের বুকমার্কটি দেখতে খুবই কিউট লাগছিল। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
রঙিন কাগজ
কলম
প্রথমে চার কোনা একটি কাগজ নিয়েছি। তারপর কাগজটি বামদিকে কোনাকুনি ভাঁজ করেছি।
বাম দিকের ভাঁজ খুলে ডানদিকে কোনাকুনি ভাঁজ করেছি। ডানদিকের ভাঁজ খুলে উপর থেকে নিচের দিকে ভাঁজ করেছি।
আবারো ভাঁজ খুলে লম্বালম্বি ভাবে ভাঁজ করেছি। তারপর কাগজটি ঘুরিয়ে নিচের ছবির মত করে ভাঁজ করেছি।
কাগজের দুইপাশ থেকে কোনা করে ভাঁজ করে দিয়েছি।
তারপর কোনার ভাঁজ খুলে পর্যায়ক্রমিক ভাবে নিজের ছবির মত করে ভাঁজ করেছি।
এখন আবারো ভাঁজ খুলে নিচের ছবির মত করে পর্যায়ক্রমে ভাঁজ করেছি।
সাদা কলম দিয়ে উপরে কিছু ডিজাইন করেছি।
এভাবে আমার বুকমার্কটি তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy

অনেক সুন্দর রঙিন কাগজের বুকমার্ক তৈরি করেছেন আপু আপনি। বুকমার্ক প্রয়োজনীয় একটি জিনিস আমাদের সকলের জন্য। বই পড়ার ক্ষেত্রে বুকমার্ক প্রয়োজন হয় । বুকমার্ক তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে গুছিয়ে স্টেপ বাই স্টেপ আমাদের মাঝে শেয়ার করেছেন আপু আপনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু বুকমার্ক প্রয়োজনীয় একটি জিনিস। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
যারা সবসময় বই পড়ে তাদের জন্য বুকমার্ক খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় জরুরি কাজ করতে গেলে পড়া মাঝখানে রেখে উঠে যেতে হয় আর পরবর্তীতে তা কোন পাতায় রয়েছে মনে থাকে না। তখন বুকমার্ক খুব প্রয়োজন হয়ে থাকে। আমি রঙিন কাগজ দিয়ে অনেক কিছু বানিয়েছি কিন্তু বুকমার্ক বানানো হয়নি। আপনার এই বুকমার্ক খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু যারা বই পড়ে তাদের জন্য এরকম বুকমার্ক খুবই উপকারী। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।
আপনার তৈরি বুকমার্ক আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলে প্রতিনিয়ত আপনি খুবই চমৎকার চমৎকার বিভিন্ন পোস্ট করে থাকেন। আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনার পোস্ট গুলো দেখতে। অনেক সময় এবং ধৈর্য ধরে প্রত্যেকটি বুকমার্ক তৈরি করে থাকেন। এতো চমৎকার পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আমার তৈরি বুকমার্ক আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
আমি প্রায় লক্ষ্য করে দেখি আপনি অনেক সুন্দর সুন্দর ডায় পোস্ট নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়ে থাকেন। আজকেও বেশ অসাধারণ একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে অনেক অনেক খুশি হলাম। এক কথা বলতে গেলে ছিল অসাধারণ পোস্ট।
আপনি আমার পোস্টগুলো নিয়মিত দেখেন জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজের বুকমার্ক তৈরি খুবই সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে তৈরি করলেন। ধাপগুলো দেখে তৈরি করার ইচ্ছা জাগলো। পরবর্তীতে তৈরি করব।
বুকমার্ক তৈরির ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।
আপু আপনি প্রায় রঙিন কাগজ দিয়ে দারুন দারুন বুকমার্ক তৈরি করে আমাদের মাঝে শেয়ার করে যাচেছন। আজও কিন্তু সুন্দর একটি বুকমার্ক বেশ সুন্দর করে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু।
জ্বী আপু মাঝেমধ্যেই বুকমার্ক তৈরি করি। ভালোই লাগে বানাতে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আমাদের কমিউনিটিতে আরো অনেক বুক মার্ক দেখেছি। তবে আপনার বুকমার্কটি একটু অন্যরকম হয়েছে। সাদা কলম দিয়ে ডিজাইন করেছেন, সে জন্যে। ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ বুকমার্কটি দেখার জন্য এবং মন্তব্য করার জন্য।
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর বুকমার্ক তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। রঙিন কাগজটা পর্যায়ক্রমে ভাজ করে কিভাবে বুকমার্ক তৈরি করেছেন সেটা আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
পর্যায়ক্রমে ভাঁজ গুলো সুন্দরভাবে উপস্থাপনার চেষ্টা করেছি। যাতে সকলেই বুঝতে পারে।