রঙিন কাগজের ফুল তৈরি
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম রঙিন কাগজের তৈরি জিনিস নিয়ে। আজকে রঙিন কাগজ দিয়ে একটি ফুল তৈরি করেছি। ফুলটি দেখতে অনেকটা সূর্যমুখী ফুলের মত। আবার এই ফুলটিকে পাখা হিসেবেও ব্যবহার করা যাবে। রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু বানাতে আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু সময়ের অভাবে বানাতে পারি না। সেদিন সময় পেয়েছিলাম জন্য বেশ কয়েকটি বানিয়ে রেখেছিলাম। রঙিন কাগজের জিনিসগুলো যখন বানাতে বসি তখন একসঙ্গে অনেকগুলো বানিয়ে রাখি। আবার যখন বানাতে ইচ্ছা করে না তখন একদমই বসতে ইচ্ছা করে না। এজন্য যখন ইচ্ছা করে তখনই বানাতে বসে যাই। রঙিন কাগজের জিনিসগুলো বানাতে একটু সময় লাগে। কিন্তু বানানোর পর দেখতে খুবই ভালো লাগে। আমার আজকের ফুলটি বানানোর পর খুব সুন্দর লাগছিল দেখতে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
- রঙিন কাগজ
- কলম
- আঠা
- কাঁচি
প্রথমে একটি কাগজ নিয়ে নিয়েছি। তারপর কাগজটিকে মাঝখান থেকে একবার ভাঁজ করেছি। মাঝখানের ভাঁজ খুলে দুইপাশ থেকে ভাঁজ করেছি। দুই পাশের ভাঁজ আবারো খুলে নিচের দিক থেকে অল্প ভাঁজ করেছি।
সম্পূর্ণ ভাঁজ খুলে নিচের ছবির মত করে ভাঁজ করে নিয়েছি। তারপর মাঝখান থেকে ভাঁজ করেছি।
এখন কোনার দিকে কাঁচি দিয়ে কোনা করে কেটে নিয়েছি। তারপর মাঝখানে আঠা লাগিয়ে দুটি জোড়া লাগিয়ে দিয়েছি।
একই রকম ভাবে দুটি কাগজ বানিয়ে নিয়েছি। তারপর একটির সঙ্গে আরেকটি আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।
এখন সবুজ চিকন দুটি কাগজ নিয়েছি। কাগজগুলোকে ভাঁজ করে মাঝখানে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।
সবুজ কাগজ দুটি হলুদ ফুলের দুইপাশের নিচে ছবির মত করে লাগিয়ে দিয়েছি । তারপর দুইপাশ থেকে টেনে জোড়া লাগিয়ে দিয়েছি।
এখন গোল আরেকটি কাগজ কেটে নিয়েছি তারপর কলম দিয়ে ক্রস করে দাগ দিয়ে নিয়েছি।
গোল কাগজটি ফুলের উপরে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।
এভাবে আমার রঙিন কাগজের ফুলটি তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের সকলের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
আপু আপনার রঙিন কাগজের তৈরি ফুলের ডাই পোস্টটি দেখতে চৎকার লাগছে।আপনার ডাই এর কালার কম্বিনেশন দারুন লাগছে।তাছাড়া আপনি ডাইটির প্রতিটি ধাপ খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।এটা দেখে যে কেউ সহজেই ডাই টি তৈরি করতে পারবেন।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর ডাই পোস্টটি শেয়ার করার জন্য।
ফুল তৈরির প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করেছি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে। আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর একটি ফুল তৈরি করেছেন। আপনার তৈরির ধাপ গুলো বেশ সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আসলেই ভাইয়া রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুল তৈরি করেছেন। দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। কালার কম্বিনেশন খুব ভালো হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার রঙিন কাগজের তৈরি ফুলের কালার কম্বিনেশন আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য।
আপনি একদম সত্য কথা বলেছেন আপু এই গরমের সময় এই রঙিন কাগজের ফুল পাখা হিসেবেও ব্যবহার করা যাবে। এটা জেনে খুবই ভালো লাগলো যে আপনি একত্রে অনেকগুলো রঙিন কাগজের ডাই প্রজেক্ট তৈরি করে থাকেন। রঙিন কাগজ দিয়ে আপনার তৈরি কৃত এই ফুল দেখতে অনেক বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সময় পাইনা ভাইয়া। এজন্য যখনই সময় পাই একসঙ্গে অনেকগুলো বানিয়ে রাখি। ধন্যবাদ মন্তব্যের জন্য।
রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি খুবই সুন্দর হয়েছে আপু । দেখতে সূর্যমুখী ফুলের মতই লাগছে আসলে এই ধরনের কাজে নিজের ক্রিয়েটিভ চিন্তাভাবনা দক্ষতার বহিঃপ্রকাশ ঘটায় । আপনার হাতের দক্ষতা অনেক ভালো অনেক ভালো লেগেছে আমার কাছে।
আমার কাছেও এই ফুলটি দেখতে অনেকটা সূর্যমুখী ফুলের মত লেগেছে। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
রঙিন কাগজের ফুল তৈরি করেছেন। দেখতে খুব চমৎকার লাগছে।আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর একটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আমার রঙিন কাগজের তৈরি ফুলটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ।
আপু রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুল করেছেন যা দারুন হয়েছে। এটা গরমে হাত পাখার কাজ করবে আশাকরি। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু এই ফুলটি অনেকটা হাত পাখার মত দেখতে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
রঙিন পেপার অনেক সুন্দর এবং নিখুঁতভাবে ভাস করে সূর্যমুখী ফুলের ন্যায় দৃশ্যমান করেছেন। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে।
আসলে এধরনের অরিগামির সৌন্দর্য টাই নির্ভর করে ভালোভাবে কাগজ ভাঁজ করার উপরে আর আপনি তো এ বিষয়ে মনে হচ্ছে খুবই দক্ষ।।
ধন্যবাদ আপু এত সুন্দর একটি ফুলের অরিগামি আমাদের মাঝে তুলে ধরার জন্য।।
একদম ঠিক বলেছেন ভাইয়া এই আরিগামীগুলোর ভাঁজগুলোই আসল। ভাঁজগুলো সুন্দরভাবে দিতে পারলে অরিগামীগুলো দেখতে সুন্দর লাগে। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ফুল তৈরি করেছেন আপনি। রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে। আসলে সময়ের কারণে অনেক কাজই করা হয়ে ওঠে না কিন্তু আপনি সময় পেয়ে অনেক কাগজের ফুল তৈরি করে রেখেছেন জেনে খুবই ভালো লাগলো। ফুলটি দেখতে খুবই বেশি সুন্দর লাগছে। শুভকামনা রইল আপনার জন্য।
ঠিক বলেছেন আপু অনেক কিছুই সময়ের অভাবে করা হয় না। কিন্তু সময় পেলেই তখনই করে ফেলি। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।