রঙিন কাগজ দিয়ে মাছ তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। অনেকগুলো পোস্ট রেডি করা ছিল জন্যই নিয়মিত পোস্ট করতে পারছি। তা নাহলে তো পোস্ট তৈরি করার মত মন মানসিকতাই নেই। যাই হোক আজকে রঙিন কাগজ দিয়ে একটি মাছ তৈরি আপনাদের সঙ্গে শেয়ার করবো। রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস বানাতে খুবই ভালো লাগে। আমি যখন একবার বানাতে বসি তখন বেশ কয়েকটি বানিয়ে রাখি যাতে পরবর্তীতে খুব সহজেই কাজে লেগে যায়। আজকের মাছ তৈরিটি খুবই সহজ কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। আশা করি আপনাদের ভালো লাগবে।


IMG20230130195547.jpg



প্রয়োজনীয় উপকরণ:

রঙিন কাগজ

আঠা

কাঁচি

কলম



প্রথমে চারকোনা একটি কাগজ নিয়ে কোনাকুনি ভাঁজ করে নিয়েছি।


IMG20230130194006.jpgIMG20230130194011.jpg

তারপর কাঁচি দিয়ে ছবির মত করে কেটে নিয়েছি। কাটার পরে কাগজটির ভাঁজ খুলে ফেলেছি।


IMG20230130194130.jpgIMG20230130194137.jpg

একপাশে ছবির মতো করে আঠা লাগিয়ে নিয়েছি। তারপর একটি একটি করে কাগজ ভাঁজ করে লাগিয়েছি।


IMG20230130194536.jpgIMG20230130194705.jpg

অপর পাশে একই রকম করে আঠা লাগিয়ে কাগজটি ভাঁজ করছি।


IMG20230130194917.jpg


এখন নিচের অংশটি উপরের দিকে ভাঁজ করে দিয়ে কোনা করে কাঁচি দিয়ে কেটে নিয়েছি ছবির মত করে।


IMG20230130195100.jpgIMG20230130195124.jpg

হলুদ আরেকটি ছোট কাগজ চারকোনা কাগজ নিয়েছি। তারপর কোনাকুনি ভাঁজ করেছি।


IMG20230130195209.jpgIMG20230130195223.jpg

কাগজটির এক সাইডে গোল করে কেটে নিয়েছি। তারপর ভাঁজ খুলে কলম দিয়ে চোখ এঁকেছি।


IMG20230130195242.jpgIMG20230130195438.jpg

তারপর হলুদ কাগজটি মাছটির উপরে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।


IMG20230130195509.jpg


IMG20230130195534.jpg


এভাবেই তৈরি হয়ে গেল আমার রঙিন কাগজের মাছ। আশা করি আপনাদের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 3 years ago 

এতো সুন্দর মাছ, দারুণতো! দিন এখন হালকা তেলে একটু কড়া করে ভেজে দিন সন্ধ্যার নাস্তাটা সেরে ফেলি হা হা হা হা।

 3 years ago 

নিয়ে ভেজে খেয়ে ফেলেন ভাইয়া। আপনার জন্যই তো দিয়ে রেখেছি। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

নীল আর হলুদ রঙের কম্বিনেশনে খুব সুন্দর একটি কাগজের মাছ তৈরি করেছেন আপু। আর আমিও চেষ্টা করি একটি করতে বসলে আরো কিছু তৈরি করে রাখার। কারণ আমি সব সময় এগুলো করার জন্য বসতে পারি না। এমনিতেও ছেলের জন্য কোন কাজ ঠিকমতো করা যায় না। যদি সময় পাই তাহলে কয়েকটা করতে পারি। তাছাড়া এই রঙিন কাগজের মাছ দেখতে বেশ সুন্দর হয়েছে। মাছ তৈরির প্রসেসিং দারুন ছিল।

 3 years ago 

ঠিক বলেছেন সব সময় বসা হয় না। এ জন্যই যখন বসি একবারে আমিও কয়েকটি বানিয়ে রাখি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেকদিন হলো করি না।কারণ কাগজ দিয়ে করতে অনেকটা সময় লেগে যায়।

 3 years ago 

পোস্ট দেখেই মনে হচ্ছে আপু আগের জমানো।আপু দোয়া করি আপনি যেন খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।আপু আপনার তৈরি রঙিন কাগজ দিয়ে মাছের ডাই বেশ দারুন হয়েছে। কালার কম্বিনেশন টাও ভালো ছিলো।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 3 years ago 

আগে থেকে জমিয়ে রাখি জন্যই এখন পোস্ট করতে পারছি। তা না হলে তো এখন পোস্ট তৈরি করার কোন ইচ্ছাই হয় না। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করতে কিন্তু সত্যিই ভালো লাগে। কারণ আমি নিজেও মাঝেমধ্যে তৈরি করি। তাছাড়া আপনি যেভাবে একটি মাছ তৈরি করেছেন তা অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। বিশেষত যেভাবে মাছের ডিজাইন টা করেছেন সেটাই ভালো লাগলো।অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

মাছের ডিজাইন করার জন্য মাছটি আমার কাছেও বেশি ভালো লেগেছে। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মন ভাল না থাকলে কোন কাজ ঠিক ভাবে করা যায় না। তবুও আপনার আগে থেকে তৈরি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করেছেন ।আপনার তৈরি করা মাছেটি বেশ সুন্দর হয়েছে। ধাপগুলো বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আশাকরি দ্রুত স্বাভাবিক হয়ে আমাদের মাঝে নিয়মিত হবেন।

 3 years ago 

ঠিক বলেছেন আপু মন ভালো না থাকলে কোন কাজই করতে ভালো লাগে না। তারপরক কি আর করার কাজ তো করতেই হবে। সেজন্যই করা। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

যদিও মন মানসিকতা ঠিক হতে একটু সময় লাগবে। তবে ধীরে ধীরে যেন আল্লাহ আপনাকে ধৈর্য দান করেন এই কামনাই করি। যেহেতু এই পোস্টগুলো আগে থেকেই তৈরি করা ছিল। তাইতো খুব সহজেই শেয়ার করতে পারে। ভালো লাগলো আপু রঙিন কাগজ দিয়ে তৈরি করা মাছ টি দেখে। আর এভাবে পোস্ট তৈরি করে রাখলে সুবিধা হয়। বিপদের সময় ভীষণ কাজে লাগে।

 3 years ago 

এজন্যই তো কাজের মাঝে ফিরে এসে কিছুটা হলেও মন মানসিকতা চেঞ্জ করার চেষ্টা করছি। দোয়া করবেন আপু। ধন্যবাদ আপনাকে।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে এভাবে মাছ তৈরি করলে দেখতে বেশ ভালই লাগে। আপনারটাও তার ব্যতিক্রম নয়। আর হ্যাঁ ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে রঙিন কাগজ দিয়ে এই সুন্দর মাছ তৈরি করার প্রক্রিয়াটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজের তৈরি মাছগুলোর ধাপ সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে মাছ তৈরি করার দারুণ একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। মাছ তৈরি করার ক্ষেত্রে দারুন কিছু রঙিন কাগজের ব্যবহার করেছেন। প্রত্যেকটি বিষয় ধাপে ধাপে দেখানোর কারণে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আমার রঙিন কাগজের তৈরি মাছটি দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.086
BTC 58544.57
ETH 1575.66
USDT 1.00
SBD 0.38