গ্লিটার আর্ট পেপারের ডেকোরেশন বেল তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে গ্লিটার আর্ট পেপার দিয়ে ডেকোরেশন বেল তৈরি শেয়ার করবো। এই ধরনের ডেকোরেশন বেলগুলো তৈরি করে ঘরে সাজিয়ে রাখলে খুব সুন্দর লাগে।গ্লিটার আর্ট পেপারের জিনিসগুলো বানাতে আমার কাছে খুবই ভালো লাগে। আগে এক সময় অনেক ধরনের জিনিস তৈরি করতাম গ্লিটার আর্ট পেপার দিয়ে। এখন সময়ের অভাবে তেমন একটা বানানো হয় না। কিন্তু যখনই মাঝেমধ্যে সময় পাই তখনই এগুলো বানাতে বসি। তাছাড়া বেশ কিছুদিন গ্লু গানের আঠা শেষ হয়ে যাওয়ার কারণে আরো বানানো হচ্ছিলো না। কারণ গ্লিটার আর্ট পেপারে গ্লু গানের আঠা ছাড়া অন্য কোন আঠা বসতে চায়না। আজকে ডেকোরেশন বেলটির কালার কম্বিনেশনের কারণে আমার কাছে বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG20230615124812.jpg



প্রয়োজনীয় উপকরণ:

গ্লিটার আর্ট পেপার
কাঁচি
স্কেল
পেন্সিল
গ্লু গান



প্রথমে ১.৫ এবং ৩০ সেন্টিমিটার মাপে লম্বা দুটি গ্লিটার আর্ট পেপার কেটে নিয়েছি।


IMG20230615123227.jpgIMG20230615123400.jpg

একটি সঙ্গে আরেকটি গ্লিটার আর্ট পেপার লাগিয়ে দিয়েছি। তারপরে ঘুরিয়ে নিচের ডিজাইনের মতো করে আঠা দিয়ে লাগিয়েছি।


IMG20230615123507.jpgIMG20230615123810.jpg

এখন চিকন লম্বা এবং মোটা করে আরো দুটি গ্লিটার আর্ট পেপার কেটে নিয়েছি। চিকন গ্লিটার পেপারটি দুই কোণা আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।


IMG20230615123955.jpgIMG20230615124021.jpg

আর মোটা গ্লিটার পেপারটি চিকন অংশের নিচের দিকে মুড়িয়ে লাগিয়ে দিয়েছি। তারপর আগের বানানোর পেপারটি সঙ্গে লাগিয়ে দিয়েছি।


IMG20230615124100.jpgIMG20230615124123.jpg

আরো দুটি চিকন করে গ্লিটার আর্ট পেপার কেটে নিয়ে আগের মতো একটি সঙ্গে আরেকটি আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।


IMG20230615124155.jpgIMG20230615124225.jpg

আগের বানানো অংশের চারপাশ দিয়ে গোল করে এই গ্লিটার আর্ট পেপারটি লাগিয়ে দিয়েছি।


IMG20230615124353.jpg


৫/৫ সেন্টিমিটার মাপে সাদা একটি গ্লিটার আর্ট পেপার নিয়ে পেন্সিল দিয়ে এঁকে নিচের ছবির মত কেটে নিয়েছি।


IMG20230615124443.jpgIMG20230615124621.jpg

এখন পেপারটি নিচের ছবির মত করে ঘুরিয়ে আঠা দিয়ে লাগিয়ে বো তৈরি করে নিয়েছি।


IMG20230615124652.jpg


সাদা বোটি ডেকোরেশন বেল এর উপর আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।


IMG20230615124749.jpg


IMG20230615124912.jpg


এভাবেই আমার ডেকোরেশন বেলটি তৈরি হয়ে গেল। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

গিলিটার পেপার দিয়ে খুবই চমৎকার একটি ডেকোরেশন বেল তৈরি করেছেন। দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। দুর্দান্তভাবে ডেকোরেশন বেল তৈরি করেছেন। প্রতিটা ধাপ নিখুঁতভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার গ্লিটার আর্ট পেপারের বেলটি আপনার কাছে আকর্ষণীয় লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার কাছে কিন্তু আপু গ্লিটার আর্ট পেপার গুলো ভালই লাগে। আপনি বেশ সুন্দর করে গ্লিটার আর্ট পেপার দিয়ে আজকের পোস্টটি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা পোস্টটি সত্যি কিন্তু বেশ লোভনীয়। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু গ্লিটার আর্ট পেপার গুলো দেখতে খুব সুন্দর লাগে। এই জন্য যা বানানো যায় তাই ভালো লাগে দেখতে।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু গ্লিটার আর্ট পেপারের জিনিসগুলো বানাতে আসলে ভালোই লাগে । আমার কাছেও অনেক ভালো লাগে । আমি বেশ কিছুদিন হয়ে গেছে এগুলো বানাই না বানাতে চেয়েছিলাম কিন্তু সময়ের অভাবে বানানো হচ্ছে না । আপনার আজকের ডেকোরেশন বেলটা কিন্তু খুবই চমৎকার হয়েছে । বেলটা আমার কাছে অনেক ভালো লাগে আগের থেকেই আপনি খুব সুন্দর করে বানিয়েছেন ।

 2 years ago 

আপনার কাছেও গ্লিটার আর্ট পেপারের জিনিসগুলো ভালোলাগে জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

গ্লিটার আর্ট পেপারের ডেকোরেশন বেল তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। তাছাড়া গ্লিটার আর্ট পেপার দিয়ে যে কোন কিছু তৈরি করলে সেটা দেখতে বেশি সুন্দর লাগে। আপনার নিখুঁত কাজের দক্ষতা আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

এ ধরনের কাজগুলো নিখুঁতভাবে না করলে দেখতে সুন্দর লাগে না। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

গ্লিটার আর্ট পেপার দিয়ে খুব সুন্দর ডেকোরেশন বেল তৈরি করেছেন। বেল টি দেখতে খুবই সুন্দর লাগছে। বেলের ওপরে সাদা রঙের গ্লিটার পেপার দিয়ে বো টি দেওয়ার কারণে দেখতে খুবই সুন্দর লাগছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখেই বোঝা যাচ্ছে আপনি খুব সময় নিয়ে তৈরি করেছেন এটি। সুন্দর একটি অরিগামি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বেলের ওপরে সাদা আর্ট পেপার দেওয়ার কারণে আমার কাছেও বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

বেশ চমৎকার একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার এই পোষ্টের মধ্য দিয়ে আমিও নতুন কিছু একটা জিনিস শিখতে পারলাম। এ জাতীয় জিনিস গুলো আমার খুবই ভালো লাগে। নতুন নতুন কিছু ধারনা অর্জন করা যায় এই থেকে।

 2 years ago 

আমার পোষ্টের মাধ্যমে আপনিও নতুন জিনিস শিখতে পেরেছেন জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনার ডাই প্রজেক্ট গুলো দুর্দান্ত হয়ে থাকে। অনেক দিন পরে গ্লিটার আর্ট পেপার এর ডাই প্রজেক্ট দেখলাম। আগে যদিও মাঝে মধ্যে দেখা যেতো। ডেকোরেশন বেল তৈরি দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে। আপনার এধরনের পোস্ট গুলো দেখার অপেক্ষায় থাকি। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকবেন।

 2 years ago 

আপনি আমার ডাইপ্রজেক্ট গুলো দেখেন জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

গ্লিটার আর্ট পেপার দিয়ে এই ধরনের জিনিসগুলো তৈরি করলে একটু বেশি সুন্দর হয় এবং অনেক বেশি সুন্দরভাবে ফুটে উঠে। কারণ গ্লিটার আর্ট পেপারের সৌন্দর্য রঙিন কাগজের থেকে অনেক বেশি সুন্দর। আপনার তৈরি করা ডেকোরেশন বেলটাকে দেখতে খুব ভালো লাগতেছে। সাদা গ্লিটার পেপার দিয়ে ফুলের মতো তৈরি করে দেওয়ার কারণে আরো ভালো লাগলো। এটা আপনি ঘরের লাগিয়েছেন দেখে তো আরো সুন্দর লাগতেছে। আমি যদি এই ধরনের জিনিসগুলো তৈরি করি, তাহলে আমার মেয়েকে দিয়ে থাকি। কারণ ছোটরা এগুলো পছন্দ করে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু কাগজের তৈরি জিনিসের থেকে গ্লিটার আর্ট পেপারের জিনিসগুলো দেখতে বেশি সুন্দর লাগে। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন এই গ্লু গান ছাড়া এই গ্লিটার পেপার দিয়ে কিছু করা যায় না ।যাই হোক দারুন একটি ডেকোরেশন বেল তৈরি করেছেন গিটার আর্ট পেপার দিয়ে। দেখতে চমৎকার লাগছে ।অসংখ্য ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

গ্লু গান এবং এই পেপার নিয়ে সবসময় বসতে ইচ্ছা করে না। তাই বানানো হয় না। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64086.65
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38