রঙিন কাগজের মুকুট তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আপনাদের সঙ্গে রঙিন কাগজের একটি মুকুট তৈরি শেয়ার করবো। রঙিন কাগজের বিভিন্ন জিনিস বানাতে বেশ ভালই লাগে। তাছাড়া এগুলো বানানোর পর দেখতে খুবই সুন্দর লাগে। আজকে আমি রঙিন কাগজের সঙ্গে গ্লিটার আর্ট পেপার ব্যবহার করেছি। গ্লিটার আর্ট পেপার দিয়ে যেকোনো কিছু বানালে খুবই ভালো লাগে দেখতে। রঙিন কাগজের সঙ্গে গ্লিটার আর্ট পেপার দেয়ার কারণে মুকুটটি অন্যরকম সুন্দর লাগছিল দেখতে। এই মুকুটটি তৈরি করার পর আমার ছোট ছেলে দেখে খুবই খুশি হয়েছে। সঙ্গে সঙ্গে সে মাথায় নিয়ে বসে আছে। তারপর বললাম যে আসো তোমার কতগুলো ছবি তুলে দেই। সে খুবই উৎসাহ নিয়ে বিভিন্ন স্টাইলে বেশ কিছু ছবি তুললো। মুকুটটি মাথায় দেয়ার পর খুব ভালো লাগছিল দেখতে। আশাকরি আপনাদেরও কাছে ভালো লাগবে ।


photoCollageMaker_20230115_184334618.jpg


প্রয়োজনীয় উপকরণ:

রঙিন কাগজ
গ্লিটার আর্ট পেপার
আঠা
কাঁচি


IMG20220825124615.jpgIMG20220825124804.jpg

প্রথমে চারকোনা একটি কাগজ নিয়েছি। তারপর কাগজটিকে কোনাকুনি একবার ভাঁজ করেছি।


IMG20220825124831.jpgIMG20220825124837.jpg

এখন কাগজটির ভাঁজ খুলে দুই কোনা থেকে ছবির মত করে ভাঁজ করে দিয়েছি।


IMG20220825124844.jpgIMG20220825124854.jpg

তারপর নিচের অংশ একবার উপরের দিকে ভাঁজ করছি। তারপর অল্প করে নিচের দিকে আরেকটু ভাঁজ করেছি।


IMG20220825124903.jpgIMG20220825124913.jpg

নিচের অংশ থেকে আরো একবার ভাঁজ দিয়েছি। তারপর কলম দিয়ে একটু গোল করে মুড়িয়ে নিয়েছি ।


IMG20220825125612.jpg


একই রকম ভাবে ছয়টি কাগজ ভাঁজ করে নিয়েছি।


IMG20220825125732.jpgIMG20220825130925.jpg

এখন একটি কাগজ আরেকটির ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এভাবে সবগুলো কাগজ ভিতরে ঢুকিয়ে দিয়ে ছবির মত তৈরি করে নিয়েছি।


IMG20220825131116.jpgIMG20220825131418.jpg

এখন একটি গ্লিটার আর্ট পেপার লম্বা করে কেটে নিয়েছি। তারপর মুকুটটির নিচে লাগিয়ে দিয়েছি।


IMG20220825132406.jpg


এখন গ্লিটার আর্ট পেপার নিয়ে কতগুলো স্টার এর মত সেপে কেটে নিয়েছি। তারপর সেগুলো মুকুটের মাথার উপর একটা একটা করে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।


IMG20220825132559.jpg


IMG_20230115_190218.jpg


এভাবেই তৈরি হয়ে গেল আমার রঙিন কাগজের মুকুট। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটা মুহূর্ত তৈরি করেছেন দেখে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। এই মুকুটটি তৈরি করার পরে আপনার ছোট ছেলে দেখে অনেক খুশি হয়েছিল এবং সে মাথায় পড়ে নিয়েছিল। আপনি তার কিছু ছবি তুলে নিয়েছিলেন আমাদের সাথে শেয়ার করেছেন দেখে ভালো লেগেছে। খুবই সুন্দর লাগছে আপনার ছেলের মাথায় মুকুটটি।

 3 years ago 

ঠিক বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে যে কত কিছু তৈরি করা যায় তার কোন ঠিক নেই। রঙিন কাগজের জিনিসগুলো দেখতেও আমারও ভালো লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

মুকুটটি মনে হয় আপনি ওর মাপেই তৈরি করেছিলেন একেবারে ওর মাথায় ঠিক লেগেছে । আর ওকে খুব মানিয়েছে এজন্যই তো ও পরার জন্য অস্থির হয়েছিল ।ভালই লাগছে এবং বিশেষ করে ও মাথায় দেওয়াতে আরো বেশি ভালো লাগছে।

 3 years ago 

কোন মাপে তৈরি করিনি। ওর মাথায় পরানোর পরে দেখলাম যে ওর মাথার জন্য পারফেক্ট হয়েছে। যাই হোক ধন্যবাদ।

 3 years ago 

আপনার বাবুটা দেখতে অনেক সুন্দর এবং ওকে মুকুট পড়ে বেশ ভালো লাগছে। তাছাড়াও বেশ ভালই বানিয়েছেন মুকুটটি আপু।

 3 years ago 

ধন্যবাদ আপু। দোয়া করবেন।

 3 years ago 

আপু আপনি খুব সুন্দর একটি মুকুট করে আমাদের মাঝে শেয়ার করেছেন। দারুন লাগছে দেখতে। ছেলের মাথায় দেয়াতে আরো বেশি ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার কাছেও তাই মনে হয়েছে যে ছেলের মাথায় দেওয়ার কারণে মুকুটটি দেখতে আরো বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপনার রঙিন কাগজের মুকুট দেখে অনেক ভালো লাগল। সত্যি বাচ্চারা এমন ধরনের জিনিস পেলে অনেক খুশি হয়। গ্লিটার কাগজ দেওয়াতে আরো বেশি ভালো লেগেছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। আপনার ছেলের মাথায় মুটুকটি অসাধারণ লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার মুকুটটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে রঙিন কাগজের মুকুট তৈরি তৈরি করে শেয়ার করেছেন। আপনার মুকুট তৈরি দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে।মুকুট তৈরি করা শেষে আপনার ছেলের মাথায় আপনি পরিয়ে দিয়েছেন সেটি দেখতে আরো বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার কাগজের তৈরি মুকুটটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ছেলের মাথায় দেয়ার কারণে আরও বেশি ভালো লেগেছে আমার কাছেও। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আরে বাহ্ 👌👌👌 রাজা তো মুকুট পড়ে বসে আছে এবার সিংহাসন বানানো বাকি। চমৎকার লাগছে এক কথায় ভাগ্নে কে। প্রশ্ন হচ্ছে মুকুট টা এখনো আস্ত আছে তো? হিহিহিহি। আপনার হাতের কাজ সব সময় অনেক সুন্দর হয়। আজকেও অনেক চমৎকার একটা উপস্থাপনা উপহার দিয়েছেন।

 3 years ago 

রাজ্য ছাড়া রাজা। এই মুকুট কি আর আস্ত থাকার জিনিস। কবেই নষ্ট করে ফেলেছে। যাই হোক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

 3 years ago 

বাহ! বাবু তো ছবি তোলার সময় বেশ সুন্দর পোজ দিল দেখতে অনেক ভালো লাগছে। এমন সুন্দর সুন্দর রঙিন কাগজ দিয়ে তৈরি করা জিনিস গুলো বাচ্চাদের অনেক পছন্দের। রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করা মাথার মুকুটটি অনেক সুন্দর লাগছে আমার কাছে। বাবু মশায় তো অনেক খুশি হয়েছে তা দেখে আমার অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপু খুব সুন্দর মুকুট তৈরি করেছেন।

 3 years ago 

জি ভাই আপু এই মুকুটটি পরে অনেক সুন্দর পোজ দিচ্ছিলো। এজন্যই তো ছবি তুলেছিলাম। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ ও গ্লিটার পেপারে তৈরি মুকুট তো দেখতে চমৎকার লাগছে আপু আপনার ছেলে মুকুট মাথায় দিয়ে অনেক খুশি ছবিতে বোঝা যাচ্ছে।ডাই তৈরির ধাপগুলো খুব সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করেছেন,যেটা দেখে অনেক ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে মুকুট তৈরির ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.090
BTC 62537.07
ETH 1762.09
USDT 1.00
SBD 0.39