রঙিন কাগজের তৈরি গাজর

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

আসসালামুআলাইকুম সবাইকে।

আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম রঙিন কাগজের তৈরি জিনিস নিয়ে। বাসায় বেশ কিছুদিন ধরে গাজরের বিভিন্ন রেসিপি খেতে খেতে হঠাৎ মনে হল যে রঙিন কাগজ দিয়ে গাজর বানালে কেমন লাগবে। তাই ইউটিউবে সার্চ দেওয়ার পর গাজর বানানো পদ্ধতি পেয়ে গেলাম। আসলে ইউটিউবে এমন কিছু মনে হয় নেই যে পাওয়া যায় না। যখন যা লাগে যেভাবে লাগে আপনি শুধু লিখে সার্চ দিবেন আর এসে হাজির হয়ে যায়। ইউটিউবের কারণে আমাদের জীবনযাত্রা অনেক সহজ হয়ে গিয়েছে। যাই হোক গাজর বানানোটা দেখে শিখে নিলাম। তারপর আমি রঙিন কাগজ দিয়ে এই গাজরটি বানিয়ে নিলাম। রঙিন কাগজের জিনিসগুলো বানালে ইদানিং কেন যেন কাগজের কালারটা ঠিকমত আসছে না। শেষে গিয়ে আবার ঠিকই কালার আসে। কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। যাইহোক গাজরটি বানানোর পর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আশা করি আপনাদের ভালো লাগবে।


IMG20220825123905.jpg



প্রয়োজনীয় উপকরণ:

  • রঙিন কাগজ
  • কলম


IMG20220825122850.jpg



প্রথমে কমলা কালারের কাগজটিকে কোনাকুনি ভাঁজ করে নিয়েছি। তারপর দুই পাশ থেকে দুইকোনা ছবির মত ভাঁজ করেছি।


IMG20220825122942.jpgIMG20220825123045.jpg

তারপর কাগজটির একদম উপরের দিকে দুইপাশ থেকে আবারো কোনা করে ভাঁজ করেছি।


IMG20220825123055.jpgIMG20220825123157.jpg

এখন কাগজটি উল্টানোর পর এমন হয়েছে। তারপর একটি কলম দিয়ে কাগজটির উপরে চোখ নাক এঁকেছি।


IMG20220825123204.jpgIMG20220825123401.jpg

এখন সবুজ কালারের কাগজটি নিয়ে মাঝ বরাবর কোনাকুনি ভাঁজ করেছি। তারপর ভাঁজ খুলে দুই পাশ থেকে আবারো কোনাকুনি ভাঁজ করেছি।


IMG20220825123620.jpgIMG20220825123702.jpg

এখন কোনার সাইডে ছবির মত করে আরো দুইপাশ ভাঁজ করেছি। একইভাবে দুইটি সবুজ কাগজই ভাঁজ করে নিয়েছি।


IMG20220825123711.jpgIMG20220825123734.jpg

তারপর সবুজ কালারের কাগজ দুটিকে কমলা কালারের কাগজের ভিতরে ঢুকিয়ে দিয়েছি।


IMG20220825123814.jpg

IMG20220825123857.jpg


এভাবে তৈরি হয়ে গেল আমার রঙিন কাগজের গাজর। আশা করি আপনাদের সকলের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।

ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

Sort:  
 4 years ago 

ঠিকই বলেছেন আপু ইউটিউব গুগল এসবের জন্য আমাদের জীবন অনেক সহজ হয়ে গিয়েছে। গাজরের রেসিপি খেতে খেতে গাজরের ক্রাফট তৈরি বাহ বেশ দারুণ আইডিয়া। রঙিন কাগজ দিয়ে গাজরের ক্রাফট টা ভালো তৈরি করেছেন আপু। সুন্দর লাগছে।।

 4 years ago 

আপনি এটা ঠিক বলেছেন ইউটিউবের কারনে আমাদের জীবনযাত্রা খুবই সহজ হয়ে উঠেছে। আমিও যদি কোন কিছু তৈরি করে থাকি একটু একটু ইউটিউব থেকে দেখে নিন। আপনি খুবই সুন্দর একটি গাজরের অরিগামি তৈরি করেছেন।

 4 years ago 

ইউটিউব দেখে শিখে নিলে বানাতে খুবই সুবিধা হয়। ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 4 years ago 

রঙিন কাগজ দিয়ে ইউনিক একটা গাজর তৈরি করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করলে বেশ ভালো লাগে আমার কাছে।যে কোন ধরনের আইডিয়া নেওয়ার জন্য ইউটিউব একটা সুন্দর প্লাটফর্ম।মাথায় কোন কিছু না আসলে ইউটিউব সার্চ দিলে আইডিয়া বের হয়ে যায়।গাজর তৈরি করা পদ্ধতি খুবই সহজভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। ধন্যবাদ আপু আপনাকে।

 4 years ago 

ঠিক বলেছেন ভাইয়া ইউটিউব না থাকলে তো এগুলো বানানো শিখতেই পারতাম না। এত সুন্দর ভাবে বানানো শেখায় যে খুব সহজে বানানো যায়। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

ঠিকই বলেছেন আপু ইউটিউব গুগল এসবের জন্য আমাদের জীবন অনেক সহজ হয়ে গিয়েছে। গাজরের রেসিপি খেতে খেতে গাজরের ক্রাফট তৈরি বাহ বেশ দারুণ আইডিয়া। রঙিন কাগজ দিয়ে গাজরের ক্রাফট টা ভালো তৈরি করেছেন আপু। সুন্দর লাগছে।।

 4 years ago 

আমার কাগজের তৈরি গাজরটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

রঙিন কাগজের তৈরি গাজর এর আগেও অনেকবার দেখেছি একেক জন একেক রকম ভাবে তৈরী করেছেন। দেখে অনেক ভালো লাগলো। আপু আপনি নিচের দিকে একটু ভুল করেছেন। গাজর না লিখে হাতি লিখেছেন। আপনার রঙিন কাগজের গাজর আমার বেশ পছন্দ হয়েছে। ধন্যবাদ আপনাকে

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য। গতদিন হাতি তৈরি করেছিলাম সেজন্য ভুলে হাতি লিখে ফেলেছি।

 4 years ago 

আমার কাছে তো ইউটিউব মানেই কপিল শর্মা আর ইন্ডিয়ান আইডল 🤪😅। কয়েক দিন হলো সময়ই পাচ্ছি না উকি দেওয়ার। হিহিহিহি। যাই হোক আপনি যে ভালো কিছু শিখে আমাদের এত চমৎকার সব কাজ উপহার দিচ্ছেন এটা সত্যিই দারুন 👌👌। তবে আপু আমার কাছে কাগজ দিয়ে এমন ক্রাফট বানাতে খুব কঠিন মনে হয়। চেষ্টা টাও করা হয় না তাই। তবে আপনার হাতের কাজ এক কথায় দারুন হয়। খুব ফানি একটা গাজরের সেপ এসছে। 👌👌

 4 years ago 

আজকের গাজরটি পোস্ট করার সময় বারবার আপনার কথা মনে হচ্ছিল । আর মনে হচ্ছিল যে এটি দেখে আপনি নিশ্চয়ই বানাতে বসে যাবেন। কারন আজকের গাজরটি বানানো খুবই সহজ। চেষ্টা করে দেখতে পারেন।

 4 years ago 

ঠিকই বলেছেন আপু ইউটিউব এর কারনে আমাদের জীবনযাত্রা খুবই সহজ হয়ে উঠেছে। যে কোন জিনিস না পারলে সঙ্গে সঙ্গে ইউটিউবে চার্জ দিলে চলে আসে। এরপর খুবই সহজভাবে তা তৈরি করা যায়। আপনার তৈরি গাজরটি অনেক ভালো লাগলো। ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 4 years ago 

ধন্যবাদ আপু আমার তৈরি গাজরটি দেখে সুন্দর উৎসাহ মূলক মন্তব্য করার জন্য।

 4 years ago 

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ স্মরণ করিয়ে দিয়েছেন গাজরের কথা। এখন আশ্বিন মাস কার্তিক মাস আসলেই গাজরের বীজ বপন করতে হয়। অবশ্য এই বিষয়ে আমার তো স্মরণই ছিল না। যেহেতু আমি পুকুরের বাড়ি তে কিছু জায়গা করে বুনে থাকি। আজ আপনার রঙিন কাগজের মাধ্যমে তৈরি করা দেখে হঠাৎ স্মরণ হয়ে গেল।

 4 years ago 

তাহলে গাজর লাগিয়ে যখন বড় হবে তখন আমার জন্য পাঠিয়ে দিবেন। কারন আমার কারণে আপনার গাজর লাগানোর কথা মনে পড়েছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 4 years ago 

আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজের গাজর তৈরি করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আশা করি এভাবেই সুন্দর সুন্দর পোস্ট আমাদেরকে উপহার দেবেন।

 4 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আমার রঙিন কাগজের তৈরি গাজরটি দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 65711.11
ETH 1725.05
USDT 1.00
SBD 0.41