আজকে আবার হাজির হয়ে গেলাম রঙিন কাগজ কেটে নকশা বা ফুল তৈরি নিয়ে। এই কাগজ কেটে ফুল তৈরির সবথেকে আকর্ষণীয় বিষয় হলো কাগজটি কাটার পর ভাঁজ খোলা। ভাঁজ খোলার পর যখন সম্পূর্ণ ফুলটি তৈরি হয়ে যায় তখন দেখতে খুবই ভালো লাগে। কাগজের ভাঁজগুলো এই নকশার ক্ষেত্রে সবচেয়ে বেশি জরুরী। ভাঁজগুলো খুব বুঝে দিতে হয়। কারণ ভাঁজগুলো উল্টাপাল্টা হয়ে গেলে ফুল কাটার পরে একটার সঙ্গে আরেকটা আলাদা হয়ে যায়। আমার বেশ কয়েকবার এমন হয়েছে। কাগজটি ভাঁজের বিষয়টি মাথায় রেখে এঁকে কাটলে কাগজটি খোলার পর দেখতে খুবই চমৎকার লাগে। তাহলে কথা না বাড়িয়ে আজকের ফুল তৈরিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
রঙিন কাগজ
পেন্সিল
কাঁচি
এরকম ফুল তৈরির জন্য চারকোনা কাগজ নিতে হবে। প্রথমে চারকোনা একটি কাগজ নিয়েছি। তারপর কোনাকুনি একবার ভাঁজ করেছি আবারো কোনাকুনি আরো একবার ভাঁজ করেছি ছবির মত।
ভাঁজ করা কাগজটিকে আরো একবার ভাঁজ করেছি কোনাকুনি ভাবে । তারপর নিচের অংশ কাচি দিয়ে কেটে ফেলে দিয়েছি।
এখন একটি পেন্সিলের সাহায্যে ছবির মত করে এঁকে নিয়েছি ফুল তৈরির জন্য।
পেন্সিল দিয়ে আঁকা অংশের ভেতরের টুকু কাঁচি দিয়ে এভাবে কেটে নিয়েছি ছবির মত। এই সময় কাটতে খুবই কষ্ট হয়। ভাঁজ করার কারণে কাগজ অনেক মোটা হয়ে যায়। খুব সাবধানে ধীরে ধীরে কাটতে হবে যাতে কাগজ পুরো কেটে না যায়।
পুরো ডিজাইনটি কাটার পর এবার ধীরে ধীরে সম্পূর্ণ কাগজের ভাঁজটি খুলতে হবে। খুবই সাবধানে এখানে ভাঁজগুলো খুলতে হবে। তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করলে কাগজ ছিঁড়ে যেতে পারে।
এভাবেই আমার রঙিন কাগজ কেটে ফুল তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।
রঙিন কাগজ এত সুন্দর করে কেটে বিভিন্ন আকৃতির ফুল তৈরি করেন সেটা দেখে সত্যিই মুগ্ধ হয়ে যাই। খুব সুন্দর হয়েছে আপু আপনার চেষ্টার সফলতার ফুল অনেক ভালো লাগলো।
সত্যি বলতে এর আগে ও আপনার কাগজের নকশা আমি দেখেছি। খুব চমৎকারভাবে আপনি সেগুলো বানান। আর এটি আমি ভিডিও টিউটোরিয়ালে দেখেছি, প্রথমত এগুলোকে ভাঁজ করে নিতে হয় এবং সেই ভাঁজ করে কেটে নিতে হয়, তারপর এটি ওপেন করলে খুব চমৎকার একটি সেফ এ পরিণত হয় ধন্যবাদ আপনাকে।
আপনি রঙিন কাগজের মাধ্যমে অনেক সুন্দর করে রঙিন কাগজ কেটে ফুল তৈরি তৈরি করেছেন৷
কাগজ কেটে এসব তৈরি ফুলের নকশাঁ গুলো দেখতে অসাধারণ ৷
আমি প্রায় আপনার এসব কাগজ কেটে বানানো নকশাঁ গুলো দেখি ৷অনেক সুন্দর হয়েছে আপু
একটা কথা দারুন বলেছেন আপু, কাটা শেষ হয়ে গেলে ভাঁজ টা খোলার সময় দারুন একটা আকর্ষণ কাজ করে। ছোট বেলায় আমার দিদি এমন বানাতো,আর আমি হা করে তাকিয়ে দেখতাম 😅। আমার কাছে সবচেয়ে কঠিন মনে হলো ভাঁজ করে তার ওপর ছবি আকার ব্যাপারটা। তারপর আবার মিল করে কাঁচি দিয়ে কাটা। আমি তো উল্টে যাব একদম 😊। তবে সুন্দর লাগছে আপনার তৈরি ফুলটা। 👌
আপু আপনি রঙ্গিন কাগজ কেটে দারুণ একটি ফুল অঙ্কন করেছেন ৷ এমন সুন্দর ফুল তৈরির জন্য কাগজের ভাজ এবং ফুল আঁকা কাজটি খুবই গুরুত্বপূর্ণ ৷ ঠিকঠাক মতো ভাজ না হলে আবার ফুল হবে না ৷ আপনি অনেক সুন্দর এবং নিখুঁত ভাবে রঙ্গিন কাগজের ফুল তৈরি করেছেন ৷ অনেক সুন্দর হয়েছে আপু ফুলটি ৷
এটা একদম ঠিক বলেছেন আপু এই নকশার ক্ষেত্রে কাগজের ভাঁজ গুলো বেশ নিখুঁতভাবে দিতে হয়। তবে তৈরিকৃত ফুলটি অনেক বেশি চমৎকার লাগে। আমার মনে আছে এই ফুলগুলো বেশিরভাগ সময় ছোটদের জন্মদিনে অথবা ক্লাস পার্টিতে আমরা ব্যবহার করতাম। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন কালারের এমন ফুল তৈরি করতাম এবং ক্লাসে নিয়ে সাজিয়ে রাখতাম। সত্যিই অসাধারণ লাগতো জিনিসগুলো।
রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দর কাগজের নকশা তৈরি করেছেন আপু। নকশাটির কাজ গুলো আপনি নিখুঁত ভাবে সম্পন্ন করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু
রঙিন কাগজ এত সুন্দর করে কেটে বিভিন্ন আকৃতির ফুল তৈরি করেন সেটা দেখে সত্যিই মুগ্ধ হয়ে যাই। খুব সুন্দর হয়েছে আপু আপনার চেষ্টার সফলতার ফুল অনেক ভালো লাগলো।
আমার রঙিন কাগজের তৈরি ফুল আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সত্যি বলতে এর আগে ও আপনার কাগজের নকশা আমি দেখেছি। খুব চমৎকারভাবে আপনি সেগুলো বানান। আর এটি আমি ভিডিও টিউটোরিয়ালে দেখেছি, প্রথমত এগুলোকে ভাঁজ করে নিতে হয় এবং সেই ভাঁজ করে কেটে নিতে হয়, তারপর এটি ওপেন করলে খুব চমৎকার একটি সেফ এ পরিণত হয় ধন্যবাদ আপনাকে।
আপনি আমার আগের কাগজের নকশা গুলো দেখেছেন যেন ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য।
সত্যি বলতে আপনার পোস্টগুলো আমার নজরে এড়ায় না, তাই সব সময় ভিজিট করে থাকি ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
আপনি রঙিন কাগজের মাধ্যমে অনেক সুন্দর করে রঙিন কাগজ কেটে ফুল তৈরি তৈরি করেছেন৷
কাগজ কেটে এসব তৈরি ফুলের নকশাঁ গুলো দেখতে অসাধারণ ৷
আমি প্রায় আপনার এসব কাগজ কেটে বানানো নকশাঁ গুলো দেখি ৷অনেক সুন্দর হয়েছে আপু
ঠিক বলেছেন ভাইয়া কাগজ কেটে এরকম ফুলের নকশাগুলো দেখতে আসলেই ভালো লাগে। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।
একটা কথা দারুন বলেছেন আপু, কাটা শেষ হয়ে গেলে ভাঁজ টা খোলার সময় দারুন একটা আকর্ষণ কাজ করে। ছোট বেলায় আমার দিদি এমন বানাতো,আর আমি হা করে তাকিয়ে দেখতাম 😅। আমার কাছে সবচেয়ে কঠিন মনে হলো ভাঁজ করে তার ওপর ছবি আকার ব্যাপারটা। তারপর আবার মিল করে কাঁচি দিয়ে কাটা। আমি তো উল্টে যাব একদম 😊। তবে সুন্দর লাগছে আপনার তৈরি ফুলটা। 👌
ভাজের উপরে ছবি আঁকার থেকে কাঁচি দিয়ে কাঁটাটা বেশি কষ্টকর। এত মোটা কাগজ কাটতে খুব কষ্ট হয়। ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।
আপু আপনি রঙ্গিন কাগজ কেটে দারুণ একটি ফুল অঙ্কন করেছেন ৷ এমন সুন্দর ফুল তৈরির জন্য কাগজের ভাজ এবং ফুল আঁকা কাজটি খুবই গুরুত্বপূর্ণ ৷ ঠিকঠাক মতো ভাজ না হলে আবার ফুল হবে না ৷ আপনি অনেক সুন্দর এবং নিখুঁত ভাবে রঙ্গিন কাগজের ফুল তৈরি করেছেন ৷ অনেক সুন্দর হয়েছে আপু ফুলটি ৷
ঠিক ধরেছেন ভাইয়া এই ফুলগুলো তৈরি ক্ষেত্রে কাগজের ভাঁজ এবং আঁকাটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
রঙিন কাগজ কেটে খুবই সুন্দর ফুল তৈরি করেছেন।আপনার ফুল তৈরি করার উপস্থাপন আমি দেখে শিখে নিলাম। পরবর্তী তৈরি করবেন ইনশাল্লাহ।
আমার রঙিন কাগজের ফুল তৈরি দেখে আপনি শিখে নিলেন জেনে ভালো লাগলো। বাসায় চেষ্টা করতে পারেন । ধন্যবাদ আপনাকে।
এটা একদম ঠিক বলেছেন আপু এই নকশার ক্ষেত্রে কাগজের ভাঁজ গুলো বেশ নিখুঁতভাবে দিতে হয়। তবে তৈরিকৃত ফুলটি অনেক বেশি চমৎকার লাগে। আমার মনে আছে এই ফুলগুলো বেশিরভাগ সময় ছোটদের জন্মদিনে অথবা ক্লাস পার্টিতে আমরা ব্যবহার করতাম। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন কালারের এমন ফুল তৈরি করতাম এবং ক্লাসে নিয়ে সাজিয়ে রাখতাম। সত্যিই অসাধারণ লাগতো জিনিসগুলো।
ঠিক বলেছেনএই ফুলগুলো আগেকার দিনে ছোটদের জন্মদিন এবং ক্লাস পার্টিতে বেশি ব্যবহার হতো। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দর কাগজের নকশা তৈরি করেছেন আপু। নকশাটির কাজ গুলো আপনি নিখুঁত ভাবে সম্পন্ন করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু
নকশাটির কাজগুলো যত নিখুঁতভাবে তৈরি করা যায় নকশাটি তত বেশি সুন্দর লাগে দেখতে । ধন্যবাদ আপনাকে।