DIY-রঙিন কাগজ দিয়ে আনারস তৈরি🍍|| [১০% লাজুক খ্যাঁকের জন্য]
আসসালামু-আলাইকুম/আদাব।
বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। নতুন নতুন ক্রাফট তৈরি করতে আমার ভালো লাগে। নতুন নতুন ক্রাফট তৈরি করতে আমার যেমন ভালো লাগে তেমনি আপনাদের মাঝে শেয়ার করতে ভালো লাগে। তাই আজ আমি রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি আনারস তৈরি করেছি। আশা করছি রঙিন কাগজের তৈরি আনারস সকলের কাছে অনেক ভালো লাগবে।
রঙিন কাগজ দিয়ে আনারস তৈরি:
রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের ক্রাফট তৈরি করা আমার খুবই শখের একটি কাজ। কর্মব্যস্ত এই জীবনে হয়তো খুব একটা ক্রাফট তৈরি করার সময় হয়ে ওঠে না। তবে আমি আমার অবসর সময় পেলেই নতুন কিছু তৈরি করার চেষ্টা করি। নতুন কিছু তৈরি করার মাঝে যেমন আনন্দ রয়েছে তেমনি তৈরি করতে পারলেও অনেক ভালো লাগে। আমি জানিনা আমার তৈরি করা এই রঙিন কাগজের আনারস দেখতে কেমন হয়েছে তবে আমি চেষ্টা করেছি এই ক্রাফট সুন্দর করে তৈরি করার জন্য। রঙিন কাগজের তৈরি আনারস আমার কাছে ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে আনারস তৈরি করতে আমার অনেক সময় লেগেছে। আসলে কোন জিনিস দেখতে যেমন সহজ মনে হয় তেমন সহজ নয়। যখন তৈরি করা হয় তখনই বোঝা যায় কতটা সময় যায় এবং কতটা ধৈর্য নিয়ে কাজগুলো করতে হয়। আমি রঙিন কাগজ দিয়ে আনারস তৈরি করতে সফল হয়েছি এজন্য আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আশা করছি সকলের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণসমূহ:
- সাদা আর্ট পেপার
- রঙিন কাগজ
- পেন্সিল
- কালো সাইন পেন
- কাঁচি
- আঠা
রঙিন কাগজ দিয়ে আনারস তৈরির ধাপসমূহ:
🍍ধাপ-১:🍍
রঙিন কাগজ দিয়ে আনারস তৈরি করার জন্য প্রথমে আমি একটি সাদা আর্ট পেপার নিয়েছি। এবার পেন্সিল দিয়ে সাদা আর্ট পেপারের উপরে আনারস আকৃতির একটি বৃত্ত অঙ্কন করে নিয়েছি। এবার আমি রঙিন কাগজ দিয়ে আনারস তৈরি করার জন্য হলুদ কাগজ নিয়েছি। এবার হলুদ কাগজ দিয়ে আনারস তৈরি করার জন্য কাগজগুলো লম্বা করে কেটে নিয়েছি।
🍍ধাপ-২:🍍
এরপর হলুদ কাগজ দিয়ে আনারস তৈরি করার জন্য ছোট ছোট করে কেটে নিয়েছি।
🍍ধাপ-৩:🍍
এবার আমি কাগজের টুকরোগুলো আরো সুন্দর করার জন্য ও আনারস তৈরী করার জন্য মাঝের অংশে ভাজ করে নিয়েছি। এভাবে আমি সবগুলো ছোট কাগজের টুকরোগুলো মাঝের অংশে ভাজ করে নিয়েছি।
🍍ধাপ-৪:🍍
এবার আমি রঙিন কাগজ দিয়ে আনারস তৈরি করার জন্য প্রথমে সাদা আর্ট পেপারের উপরে আঠা লাগিয়েছি। এবার আমি আনারস তৈরীর জন্য প্রস্তুত করে রাখা রঙিন কাগজের টুকরো আঠার উপর বসিয়ে দিয়েছি।
🍍ধাপ-৫:🍍
এবার আমি আমার তৈরি করা এই আনারস দেখতে সুন্দর করার জন্য আরও কিছু অংশে ধীরে ধীরে কাগজের টুকরো গুলো আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।
🍍ধাপ-৬:🍍
এভাবে আমি আমার তৈরি করা আনারস দেখতে যেন সুন্দর হয় সেজন্য খুব সাবধানতার সাথে কাগজের টুকরোগুলো লাগিয়েছি।
🍍ধাপ-৭:🍍
রঙিন কাগজ দিয়ে আনারস তৈরি করার জন্য আমি ধীরে ধীরে নিচের দিকের অংশে আঠা দিয়ে রঙিন কাগজগুলো লাগিয়েছি।
🍍ধাপ-৮:🍍
উপরের ছবিগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে আরো কিছু অংশে রঙিন কাগজের টুকরো গুলো খুব সুন্দর করে লাগিয়ে আনারস তৈরির কাজ করছি।
🍍ধাপ-৯:🍍
এভাবে আরো কিছু অংশে রঙিন কাগজের টুকরোগুলো লাগানোর ফলে আমার তৈরি করা রঙিন কাগজের আনারস মোটামুটি তৈরি হয়ে এসেছে। এভাবে আমি মাঝের অংশের কাজগুলো শেষ করেছি।
🍍ধাপ-১০:🍍
এবার আমি আনারসের পাতা তৈরি করার জন্য সবুজ রঙের কাগজ নিয়েছি। এরপর সবুজ রঙের কাগজের উপর পেন্সিল দিয়ে পাতার আকৃতি করে দাগ দিয়েছি। এবার দাগ অনুযায়ী কাঁচি দিয়ে পাতাটি কাটার চেষ্টা করেছি।
🍍ধাপ-১১:🍍
আমি খুব সাবধানতার সাথে আনারসের পাতাগুলো সুন্দর করে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এর ফলে সুন্দর পাতা তৈরি হয়েছে। এবার আনারসের পাতা আনারসের উপরের অংশে বসানোর জন্য আঠা লাগিয়েছি। এরপর ধীরে ধীরে আনারসের উপরের অংশে পাতা লাগিয়েছি।
🍍ধাপ-১২:🍍
এবার আমি আনারসের পাতাগুলো দেখতে আরো বেশি সুন্দর করার জন্য আরও একটি পাতা তৈরি করেছি। এরপর এই পাতাটি আবারো উপরের অংশে লাগিয়ে সুন্দর করে তৈরি করেছি।
🍍শেষ ধাপ:🍍
এবার রঙিন কাগজ দিয়ে তৈরি করা আনারস দেখতে সুন্দর ও আকর্ষণীয় করার জন্য একটি কালো সাইনপেন নিয়েছি। কালো সাইন পেন দিয়ে ছোট ছোট দাগ দেওয়ার ফলে আমার তৈরি করা রঙিন কাগজের আনারস দেখতে আরো বেশি সুন্দর হয়েছে। এভাবেই আমি রঙিন কাগজ দিয়ে আনারস তৈরীর কাজ পুরোপুরি ভাবে শেষ করেছি।
🍍উপস্থাপন:🍍
রঙিন কাগজ দিয়ে আনারস তৈরি করা হয়ে গেলে আমি সকলের মাঝে উপস্থাপন করার জন্য ফটোগ্রাফি করেছি। এরপর আমার একটি সেলফি তুলেছি। আমি চেষ্টা করেছি রঙিন কাগজ দিয়ে তৈরি করা আনারস দেখতে সুন্দর ও আকর্ষণীয় করে তোলার জন্য। রঙিন কাগজ দিয়ে আনারস তৈরি করতে আমার যেমন সময় লেগেছে তেমনি অনেক পরিশ্রম হয়েছে। অবশেষে যখন রঙিন কাগজের আনারস তৈরি করতে সফল হয়েছি তখন আমার খুবই ভালো লেগেছে
রঙিন কাগজ দিয়ে আনারস তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করেছি। আমার তৈরি করা এই রঙিন কাগজের আনারস যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে উপরের পদ্ধতি অনুযায়ী এই সুন্দর একটি আনারস তৈরি করতে পারেন। আশা করছি সকলের ভালো লেগেছে।
আপনার রঙিন কাগজের আনারস টি অনেক ভালো হয়েছে। খুব সুন্দর করে বানিয়েছেন। সত্যি বেশ লাগলো আপনার বানানো এই আনারস। উপস্থাপনা বেশ ভালো ছিলো আপনার। ধাপে ধাপে কি সুন্দর এক আনারস বানিয়ে ফেললেন। ধন্যবাদ এতো সুন্দর একটি প্রজেক্ট শেয়ার করার জন্য। শুভেচ্ছা রইলো।
রঙিন কাগজ দিয়ে তৈরি আনারস আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হয়েছি ভাইয়া। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।💖💖
রঙ্গিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর একটি আনারস তৈরি করেছেন। হুবহু আনারসের মতোই দেখতে। খুবই ভালো লাগলো আপনার আপনার আকা আনারসটা দেখে সাথে উপস্থাপন খুবই সুন্দর ছিল । এক কথায় চমৎকার হয়েছে ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
রঙ্গিন কাগজের এই আনারস আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হয়েছি ভাইয়া। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন ভাইয়া।💝
আপনি কিছু রঙ্গিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর করে আনারস তৈরি করেছেন কিছুক্ষণের জন্য হলেও মনে হয়েছিল অরিজিনাল আনারস দেখছি। রঙ্গিন কাগজ দিয়ে বানানো আপনার আনারস দেখে খুব ভালো লাগলো। রঙ্গিন কাগজ দিয়ে আনারস তৈরির প্রত্যেকটি ধাপ আপনি সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য শুভকামনা রইল।
আমার এই ডাই পোস্টটি আপনার ভালো লেগেছে জেনে খুব উৎসাহ পেলাম ভাইয়া। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইলো।♥️
রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করে আপনার এই আনারস টি সত্যিই অনবদ্য ছিল🙂🙂❤️। আমার কাছে ব্যক্তিগতভাবে আনারসটি খুবই পছন্দ হয়েছে। আপনি যদি আমাদের এলাকায় থাকতেন তাহলে আমি আপনার কাছ থেকে এই আনারসটি গিফট নিয়ে নিতাম ☺️ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ভবিষ্যতে আপনার কাছে এমন পোস্ট আরও প্রত্যাশা রইল।
আমার তৈরি রঙিন কাগজের এই আনারসটি আপনার পছন্দ হয়েছে জেনে খুব ভালো লাগলো ভাইয়া। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।💞💗💞
খুব সুন্দর আনারসের ওয়ালমেট তৈরি করেছেন। এবং আপনার আনারস তৈরির ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল।
বেশ সুন্দর তো।কি সুন্দর আনারস। কালার টাও বেশি ভালো হয়েছে।বানাতে একদম সিম্পল। কিন্তুু দেখতে খুব চমৎকার। আপনি প্রত্যেকটির ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। আসলে ছোট বাচ্চাদের তৈরি করতে দিলে তারা খুব খুশি মনে করে ফেলতে পারবে।ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।
এই ডাই তৈরি একদম সিম্পল মনে হলেও বাস্তবিকপক্ষে অনেক কঠিন আপু। কারণ এই ডাই তৈরি করতে প্রচুর সময় লেগেছে। মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।🥀🥀
বাহ! কি চমৎকার হয়েছে ভাই, রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি আনারস তৈরি করেছেন। যা দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগছে। আপনি খুব নিখুঁতভাবে আনারস টি তৈরি করেছেন। আনারসের গায়ে যেমন কাটা কাটা সেপ থাকে এই কাগজের তৈরি আনারস টি দেখে ও সেরকম মনে হচ্ছে। রঙিন কাগজ দিয়ে এভাবে আনারস তৈরি করা যায় তা আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেলাম। খুব সুন্দর একটি রঙিন কাগজের আনারস আমাদের মাঝে উপস্থাপন করার জন্য এবং এর প্রত্যেকটি ধাপ আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।
প্রশংসনীয় এবং গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন ভাইয়া। আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইলো।💞💝💞
ভাইয়া আপনি আজকে চমৎকার ভাবে রঙিন কাগজ দিয়ে আনারস তৈরি করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো।
রঙিন কাগজ ব্যবহারের মাধ্যমে অসাধারণ একটি আনারস তৈরি করেছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে অরজিনাল আনারস এরকমই হয়ে থাকে। সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া। 💖
আমি প্রথমে দেখে ভেবেছিলাম এটি সত্যিই একটি আনারস। অবাক করা একটা ডাই প্রজেক্ট শেয়ার করেছেন আপনি ভাইয়া। আসলেই অসাধারণ হয়েছে।
ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য ও আপনার জন্য অনেক শুভকামনা রইল
এই ডাই পোস্ট আপনার ভালো লেগেছে জেনে খুব আনন্দ পেলাম আপু। আপনাদের ভালো লাগলে আমার পরিশ্রম সার্থক হয়। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। 🌹🌹