DIY পোস্ট - " ক্লে দিয়ে গোলাপ ফুলের তোড়া "🌹

in আমার বাংলা ব্লগlast year

প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি ডাই পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

ক্লে দিয়ে গোলাপ ফুলের তোড়াঃ


20250625_124745.jpg

20250625_124818.jpg

20250625_124732.jpg

20250625_124737.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন পোস্ট শেয়ার করতে।আজ এসেছি একটি ডাই পোস্ট নিয়ে।ডাই পোস্ট করার জন্য সময়ের দরকার হয়।এখন অনেক বেশী ব্যস্ত সময় পার করছি।ছেলের স্কুলে এক্সাম চলে।তাই পড়াশোনা করাতে হয়।এরপর পরিবারের সবকিছু শেষ করেই আসলে এহ ডাই পোস্ট গুলো করতে হয়।আজ ছেলের এক্সাম ছিল না।আগামীকাল আবার এক্সাম আছে।তাই ভাবলাম আজই একটি ডাই পোস্ট করি।যে ভাবনা সেই কাজ।আমি সব জিনিসপত্র নিয়ে ফুলের তোড়া বানাতে বসে পরলাম।তবে একটি বিষয় হলো ছোট আকারে জিনিস বানাতে ভীষণ কষ্ট পোহাতে হয়।আমার কিন্তু ফুলগুলো তৈরি করতে বেশ সময় লেগেছিল।ফুল তৈরি করে নেয়ার পর বার বার পাপড়ি গুলো হাত লেগে নষ্ট হয়ে যাচ্ছিল।তারপরেও কাজটি শেষ করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি।আসুন, বন্ধুরা আগে দেখে ফেলি এই ডাই পোস্টটি করতে আমার আসলে কি কি উপকরন লেগেছিল ---

প্রয়োজনীয় উপকরনঃ

১.ক্লে
২.রঙিন কাগজ
৩.গ্ল
৪.টিস্যু
৫.টুথপিক

20250625_115802.jpg

কার্য প্রনালীঃ

ধাপ-১


20250625_115823.jpg

20250625_120050.jpg

প্রথমে আমি রঙিন কাগজের টুকরোটিকে কোনাকুনি ভাবে পানের খিলির মতো করে গ্লু দিয়ে আটকে নিলাম।

ধাপ-২


20250625_120142.jpg

এরপর এই কাগজের ভেতরে টিস্যু দিয়ে নিলাম।

ধাপ-৩


20250625_120818.jpg

20250625_120837.jpg

এবার ক্লে হাতে নিয়ে লম্বা আকৃতি করে নিলাম।

ধাপ-৪


20250625_120905.jpg

লম্বা আকৃতির ক্লে কে এরপর হাত দিয়ে ছবির মতে করে নিলাম।

ধাপ-৫


20250625_122443.jpg

এরপর পেঁচিয়ে পেঁচিয়ে ফুল তৈরি করে নিলাম। এভাবে আমি সবগুলো গোলাপ ফুল তৈরি করে নিলাম।

ধাপ-৬


20250625_122847.jpg

20250625_124116.jpg

এরপর পাতা বানানোর পালা।আমি সবুজ রঙের ক্লে নিয়ে কিছু পাতা তৈরি করে নিলাম। এরপর ফুলগুলো টুথপিকে গেঁথে নিলাম।

ধাপ-৭


20250625_124745.jpg

এরপর আমি টিস্যুর উপর সামান্য ক্লে বিছিয়ে দিয়ে তার উপর গোলাপ গুলো আটকে নিলাম। পাতা গুলো ও গ্লু দিয়ে আটকে নিলাম। এর মধ্যে দিয়ে আমার গোলাপ ফুলের তোড়াটি করা শেষ হয়ে গেলো।কেমন হলো বন্ধুরা?আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমাকে অনেক বেশী অনুপ্রাণিত করে নতুন নতুন ডাই তৈরি করতে।

উপস্থাপনা


20250625_124851.jpg

20250625_124824.jpg

20250625_124758.jpg

20250625_124745.jpg

পোস্ট বিবরন


শ্রেণীDIY
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

আজ আর নয়।আশাকরি আমার তৈরি করা ডাই পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই রয়েছে আমার সার্থকতা।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার কোন নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPpdnAT5Y3ME3g9xrvFbCY5GoAHxNjZvjLnGYSsx7iHk7Pi8t34WkFdogt6Utq...RbvMUEWeroDKkF34pXrcLgbPfW8g7dZWdauBiUrUpUmyUwu2SvVLdZr8DuNJYEbWtkYaLKuen5R43noLqn9Hs96fuxymUYhMcBwcn1C1TnB94G1ASASC4csTt.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...WTua1MfL8bS5n86P8qBxPck8BR8FK9eHFb5dHuLWpto3R67kU3RGRbSf6wa2FSG76B1iMbMgoB25UXx2E3gQeimcTJ8eJtoNPg4Hdrt5pVPv95MBMhUmbephnn.png

20250619_112719.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...wY69kxKpSTaaRvAhgoVHcEzSRjLEZbmDtEaYj8HD9yChYS3VBRSshnMyye5aADBsG7A3trLmC6HxuHAMcaRUZSYBbixATWJ57kq7vx1obAwfM1TFTYDCdbDCoo.gif

Sort:  
 last year 

গোলাপ ফুলের তোড়া খুবই চমৎকার হয়েছে। অসাধারণ একটি পোস্ট উপস্থাপন করেছেন। সময় নিয়ে কাজটি করেছেন দেখে বোঝা যাচ্ছে। চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ওয়াও অনেক সুন্দর হয়েছে গোলাপ ফুলের তোড়াটি। বিভিন্ন রংয়ের এত সুন্দর কিছু ফুল দেখেই মনে হচ্ছে নিয়ে আসি। এমন সুন্দর ফুলের তোড়া ঘর সাজানোর কাজে লাগালে খুব সুন্দর লাগবে।

 last year 

ক্লে দিয়ে তৈরি করা আপনার গোলাপ ফুলের তোড়াটি দেখতে ভীষণ সুন্দর হয়েছে। গোলাপ গুলি অনেক সুন্দর করে তৈরি করেছেন। এমন সুন্দর গোলাপের তোরা দেখে ভীষণ ভালো লাগলো।

 last year 

ক্লে ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ক্লে দিয়ে গোলাপ ফুলের তোড়া তৈরি করেছেন। আপনার তৈরি করা গোলাপ ফুলের তোড়া টি অসাধারণ হয়েছে। দেখতে একদম বাস্তবের মতোই লাগছে।

 last year 

এত সুন্দর গোলাপ ফুলের তোড়া দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। এই ধরনের কাজ গুলো দেখলে অনেক ভালো লাগে। আপনার তৈরি করা এই সুন্দর গোলাপ ফুলের তোড়া দেখে আমি অবাক বেশি মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে এটা সবার মাঝে শেয়ার করার জন্য।

 last year 

মন ভরে যাওয়ার মত একটা ডাই প্রজেক্ট তৈরি করলেন তো আপনি। অনেক সুন্দর দেখতে লাগছে এই গোলাপ ফুলের তোড়া দেখতে। আমি তো দেখে মুগ্ধ হলাম। ফুল গুলোর কালার কম্বিনেশনটাও অনেক বেশি সুন্দর লাগছে। সুন্দর কালার চয়েজ করলে ডাই গুলোর কালার আরো অনেক বেশি আকর্ষণীয় লাগে। আর তেমনই এটাও খুব আকর্ষণীয় লাগছে। অনেক সুন্দর হয়েছে পুরোটা।

 last year 

ফুলের তোড়াটি দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আপু। অনেকদিন হলো এসব নিয়ে বাসা হয় না। একদম সময় করে উঠতে পারছি না আপু। এই পোস্ট দেখে উৎসাহ পেলাম আপু।

 11 months ago 

খুবই সুন্দর একটি ফুলের তোড়া তৈরি করেছেন আপনি৷ যেভাবে আপনি আজকের গোলাপ ফুলের তোড়া তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেনতা দেখে অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 63576.69
ETH 1674.29
USDT 1.00
SBD 0.41