DIY পোস্ট - ❣️ " পুরনো জিনিসকে নতুন করে তুলেছি ক্লে দিয়ে "

in আমার বাংলা ব্লগ8 months ago

প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি ডাই পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

পুরনো জিনিসকে নতুন করে তুলেছি ক্লে দিয়েঃ


7581.jpg

7586.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ শেয়ার করে নেবো একটি ডাই পোস্ট। সময় সুযোগ পেলেই আমি ডাই পোস্ট করে থাকি।আজকে আমি ক্লেলের সাহায্যে পুরনো চুড়িকে নতুন রুপে আপনাদের মাঝে হাজির করলাম।ক্লে দিয়ে কিছু তৈরি করতে আমার যেমন ভালো লাগে তেমনি ক্লে দিয়ে কোন কিছু তৈরি করার পর এর সৌন্দর্য অনেকটাই বেড়ে যায়।আজকে আমার করা ডাই পোস্টটি আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।আসুন আগে দেখে নেই এই কাজটি করতে আমার কি কি উপকরণ লেগেছিল ---

প্রয়োজনীয় উপকরনঃ



১.ক্লে
২.পুরনো চুড়ি
৩.রঙ

7542.jpg

7545.jpg

ধাপ-১


7546.jpg

7568.jpg

প্রথমে আমি চুড়িটাতে সাদা রঙ করে নিলাম।

ধাপ-২


7544.jpg

7570.jpg

এরপর আমি ক্লে দিয়ে ফুলের ছোট ছোট পাপড়ি তৈরি করে নিলাম।

ধাপ-৩


7571.jpg

এরপর আমি ফুলের পাপড়ি গুলোকে একসাথে জোড়া লাগিয়ে নিলাম।

ধাপ-৪


7572.jpg

ফুলগুলোকে সুন্দর করে ফুটিয়ে তুলতে ফুলের মাঝে ছোট ছোট গোল গোল শেপে ক্লে দিয়ে বসিয়ে দিলাম।

ধাপ-৫


7576.jpg

7579.jpg

এবার পুরনো চুড়িটাকে নতুন করে তুলতে ফুলগুলো চুড়ির উপর লাগিয়ে নিলাম।ব্যস,হয়ে গেলো পুরনো চুড়িকে নতুন রুপে তুলে ধরার পদ্ধতি। আশাকরি আপনাদের কাছে আজকের এই ডাই পোস্টটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

উপস্থাপনা


7585.jpg

7586.jpg

পোস্ট বিবরন


শ্রেণীDIY
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

আজ আর নয়।আশাকরি আমার তৈরি করা ডাই পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই রয়েছে আমার সার্থকতা।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার কোন নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

53.png

54.jpg

55.gif

Sort:  
 8 months ago 

পুরনো কোন জিনিসকে আবার নতুন করে সাজাতে পারলে ভালোই লাগে দেখতে। পুরাতন চুড়ি কে আপনি খুব সুন্দর নতুন করে তুলেছেন এবং হাতে পড়ে ছবি তুলেছেন দেখে বেশ ভালই লাগছে। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে দেখিয়েছেন ধন্যবাদ এত সুন্দর একটি ডাই শেয়ার করার জন্য।

 8 months ago 

আপু পুরনো জিনিসকে যখন নতুন করে কিছু করা হয় তখন ওই জিনিসের সৌন্দর্য অনেকগুন বেড়ে যায়। আপনি দেখছি ক্লে দিয়ে পুরনো চুড়িকে ডিজাইন করে নতুন করে ফেলেছেন। আর এ ধরনের কাজগুলো বারবার দেখতে মন চায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59511.06
ETH 1566.48
USDT 1.00
SBD 0.42