DIY পোস্ট - ❣️ " টিস্যু দিয়ে ফুল তৈরি "

in আমার বাংলা ব্লগ10 months ago

প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি ডাই পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

টিস্যু দিয়ে ফুল তৈরিঃ


193.jpg

198.jpg

199.jpg

বন্ধুরা,আমি আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি শেয়ার করছি একটি ডাই পোস্ট।আমি সব সময় চেষ্টা করি ডাই পোস্ট তৈরি করতে।সময় সুযোগ তেমন হয়না।তবে যখন সময় পাই তখন নিজের মনের মতো করে আমি নিজের ভালো লাগা কাজ গুলো করে থাকি।প্রতিদিনের মতো আজ ও সকালে স্কুলে দিয়ে এসে নাস্তা শেষ করে আমি টিস্যু দিয়ে এই ফুলগুলো তৈরি করি।আমরা যারা হাতের কাজ করা কোন জিনিস কিনতে যাই,অনেকেই আছি আমরা এ ধরনের হাতের কাজগুলোর একদমই মূল্য দিতে চাই না।আমরা ভাবি এতো সহজলভ্য জিনিস দিয়ে এটা তৈরি করা করেছে এতে আর কি এমন হয়েছে।অথচ নিজে যখন সেই কাজ গুলো করি তখন আসলে বুঝি সহজলভ্য জিনিস দিয়ে তৈরি করা হলেও এর মধ্যে অনেক বেশি মেহনত লুকিয়ে থাকে।যাক আমরা হাতের যেকোনো কাজকে মুল্যায়ন করবো।হোক সেটা যত সহজলভ্য জিনিস দিয়ে তৈরি করা।আজকের এই ফুলগুলো তৈরি করা যতটা সহজ মনে হচ্ছে তার চেয়ে বেশী কঠিন ছিল এক হাতে পাপড়ি গুলোর সুতা পেচানোর কাজটি।সুতা লাগাচ্ছিলাম আর একটা একটা করে খুলে যাচ্ছিল।অবশেষে কাজটি সম্পন্ন করে আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম।আসুন আগে দেখি এই ফুল গুলো তৈরি করতে আমার কি কি উপকরণ লেগেছিল ---

প্রয়োজনীয় উপকরনঃ

১.টিস্যু
২.কেঁচি
৩.ওয়াটার কালার
৪.সুতা

182.jpg

ধাপ-১


183.jpg

প্রথমে আমি টিস্যু গুলো টুকরো টুকরো করে নিলাম।

ধাপ-২


184.jpg

এরপর আমি টিস্যু গুলো কে কোনাকুনি ভাবে দুই ভাজ করে নিলাম।

ধাপ-৩


185.jpg

186.jpg

এরপর আমি ছবির মতো করে ভাজ করা টিস্যু গুলোকে পেচিয়ে নিয়েছি।

ধাপ-৪


187.jpg

এরপর আমি পাঁচটি করে পাপড়ি নিয়ে সুতা দিয়ে পেঁচিয়ে নিয়েছি।

ধাপ-৫


189.jpg

এরপর আমি মাঝ বরাবর কলম দিয়ে আর্ট করে নিলাম।এভাবে করেই আমি টিস্যু দিয়ে খুব সুন্দর ভাবে ফুলগুলো তৈরি করে নিলাম। আশাকরি আজকের এই ডাই পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে।

উপস্থাপনা


199.jpg

198.jpg

193.jpg

196.jpg

পোস্ট বিবরন


শ্রেণীDIY
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

আজ আর নয়।আশাকরি আমার তৈরি করা ডাই পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই রয়েছে আমার সার্থকতা।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার কোন নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

53.png

54.jpg

55.gif

Sort:  
 10 months ago 

এই ধরনের হাতের কাজগুলো করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এগুলো করতে এবং দেখতে দুটোই আমি অনেক বেশি পছন্দ করি। আজকে আপনি নিজের হাতে অনেক সুন্দর করে এই ফুল গুলো তৈরি করেছেন। আর তৈরি করার পদ্ধতি সবার মাঝে ভাগ করে নিয়েছেন। আমার কাছে এগুলো দেখতে জাস্ট অসাধারণ লেগেছে। সত্যি আপনার দক্ষতার প্রশংসা করতে হয়।

 10 months ago 

টিস্যু দিয়ে এরকম চমৎকার ফুল বানানো যায় সম্পূর্ণটাই আমার ধারণার বাইরে ছিল তবে আপনি খুবই সুন্দর এবং গোছালোভাবে টিস্যুর মাধ্যমে চমৎকার ফুল বানিয়েছেন আপনার ক্রিয়েটিভিটি সত্যিই অসাধারণ শুভকামনা রইল আপনার জন্য।

 10 months ago 

খুব দারুণ একটি আইডিয়া।টিস্যু দিয়ে খুব সুন্দর ফুল তৈরি করেছেন আপু। দেখতে কিন্তু বেশ দারুন লাগছে। এই ধরনের কাজগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তৈরি করার সম্পন্ন পদ্ধতি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 9 months ago 

আপনার ইপুশ ব্যালেন্স একদম শুন্য, সুতরাং দ্রুত রিচার্জ করুন না হলে কিউরেশন বন্ধ থাকবে। ধন্যবাদ

 9 months ago 

ঠিক আছে ভাইয়া।আপনাকে ও অনেক ধন্যবাদ।

 9 months ago 

আপু আপনার আইডিয়া তো অসাধারণ। আপনি টিস্যু দিয়ে কি চমৎকার ফুল বানিয়েছেন। এবং আপনার বানানো ফুলের পাপড়ি গুলো কিন্তু অসাধারণ হয়েছে। আর এ ধরনের কাজগুলো আমার কাছে খুব ভালো লাগে। সুন্দর করে টিস্যু দিয়ে ফুল বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 9 months ago 

খুবই সুন্দর হয়েছে আপনার তৈরি করা এই ফুল৷ যেভাবে আপনি আজকের এই টিস্যু দিয়ে এত চমৎকার একটি ফুল তৈরি করে ফেলেছেন এটিকে একেবারে বাস্তবের মনে হচ্ছে৷ আমি যখন প্রথম এটা দেখেছিলাম মনে করেছিলাম যে আপনি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন৷ তবে দেখলাম যে এটি আপনি খুব সুন্দর ভাবে টিস্যু দিয়ে তৈরি করেছেন৷ এটিকে একেবারে বাস্তবের রূপ দিয়ে ফেলেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 59276.76
USDT 1.00
ETH 1542.59
SBD 0.42