DIY পোস্ট - ❣️ " ক্লে দিয়ে ফুলদানীসহ গোলাপ ফুলের গাছ তৈরি "

in আমার বাংলা ব্লগ9 months ago

প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি ডাই পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

ক্লে দিয়ে ফুলদানীসহ গোলাপ ফুলের গাছ তৈরিঃ


327.jpg

323.jpg

316.jpg

317.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আমি সব সময় চেষ্টা করি ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করতে।আজ আমি একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম।সত্যি কথা বলতে ডাই পোস্ট করতে বসলে সময় লাগলেও যখন কোন কিছু তৈরি হয়ে যায় তখন ভীষণ ভালো লাগে দেখে।আজ আমি ক্লে দিয়ে ফুলদানীসহ গোলাপ ফুল গাছ তৈরি করে হাজির হয়েছি।আমরা সবাই ফুল খুব ভালোবাসি তাই না! আর ফুল যদি হয় লাল গোলাপ তবে তো কোন কথায় ই নেই।লাল গোলাপ ভালোবাসার প্রতীক।তাইতো আজ লাল গোলাপ তৈরি করে নিলাম।আর আপনাদেরকে লাল গোলাপের ভালোবাসা ছড়িয়ে দিলাম ডাই পোস্টের মধ্যে দিয়ে। আসুন বন্ধুরা দেখে নেই এই ডাই পোস্টটি করতে আমার কি কি উপকরণ লেগেছিল ---

প্রয়োজনীয় উপকরনঃ

১.ক্লে
২.টুথপিক
৩.শক্ত কাগজ

295.jpg

ধাপ-১


296.jpg

প্রথমে আমি একটি শক্ত কাগজের উপর কালো ক্লে দিয়ে নিলাম।

ধাপ-২


297.jpg

298.jpg

299.jpg

এরপর আমি দুই রঙের ক্লে দিয়ে একটি ফুলদানী তৈরি করে নিলাম।

ধাপ-৩


301.jpg

এবার আমি সবুজ রঙের ক্লে দিয়ে টুথপিকের উপর লাগিয়ে গাছের ডাল তৈরি করে নিলাম।

ধাপ-৪


302.jpg

এরপর আমি ফুলের পাপড়ি তৈরি করে নিলাম।

ধাপ-৫


303.jpg

304.jpg

305.jpg

এবার আমি ফুল তৈরি করে গাছের ডালে লাগিয়ে নিলাম। এরপর পাতা তৈরি করে পাতাগুলো গাছের ডালে লাগিয়ে নিলাম।

উপস্থাপনা


322.jpg

327.jpg

323.jpg

316.jpg

পোস্ট বিবরন


শ্রেণীDIY
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

আজ আর নয়।আশাকরি আমার তৈরি করা ডাই পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই রয়েছে আমার সার্থকতা।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার কোন নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

53.png

54.jpg

55.gif

Sort:  
 9 months ago 

আপু আপনার ক্লের তৈরি ফুলদানি সহফুল অসাধারণ হয়েছে। সত্যি আপু এগুলো তৈরি করতে সময় আর ধৈর্যের প্রয়োজন। ধাপ গুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন। এটা দেখে মনে হচ্ছে সহজেই তৈরি করা যাবে।আসলে দেখে যতটা সহজ মনে হয় করতে গেলে ততোটা সহজ নয়। ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

ক্লে ব্যবহার করে খুব দারুন দেখতে ফুলদানি সহ ফুল তৈরি করেছেন। আমার কাছে তো এটা দেখতে খুব ভালো লেগেছে। এগুলো ঘরে শোপিস হিসেবে সাজিয়ে রাখলে দেখতে খুব ভালো লাগবে। ক্লে দিয়ে এভাবে কোনো কিছু তৈরি করলে দেখতে জাস্ট চমৎকার লাগে।

 9 months ago 

ক্লে দিয়ে কোনো কিছু তৈরি করতে আমার কাছে খুব ভালো লাগে। এমনকি ক্লে দিয়ে তৈরি করা যেকোনো কিছু দেখতেও খুব সুন্দর লাগে। আপনার আজকের এই ফুলদানি সহ ফুল গুলো দেখে আমি জাস্ট মুগ্ধ হয়েছি। কারণ এগুলো এতটা সুন্দর হয়েছে যে বলে বোঝানো যাবে না। সাজিয়ে রাখলে তো দেখতে দারুন লাগবে, আর ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাবে।

 9 months ago 

ক্লে দিয়ে যে কোন কিছু তৈরি করলে দেখতে অন্যরকম ভালো লাগে। আজকে আপনি ক্লে দিয়ে খুব সুন্দর করে ফুলদানীসহ গোলাপ ফুলের গাছ তৈরি করেছেন। তবে এই ফুলদানি যদি ঘরের মধ্যে সাজিয়ে রাখেন দেখতে ও কিন্তু চমৎকার লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত ক্লে দিয়ে তৈরি ফুলদানি সহ গোলাপ ফুলের গাছ আমাদের মাঝে শেয়ার করেছেন।

 9 months ago 

ক্লে নরম এই কারণে যে কোন কিছু বানাতে সুবিধা হয়। আপনি কিন্তু ক্লে দিয়ে চমৎকার গোলাপ ফুল গাছ সহ ফুলদানি তৈরি করেছেন। আর এই ধরনের ফুলদানি গুলো ঘর এবং অফিস যেখানে সাজিয়ে রাখা হয় দেখতে ভালো লাগে। চমৎকার আইডিয়া এবং চমৎকার উপস্থাপনা আপনার।

 9 months ago 

ক্লে দিয়ে তৈরি করা জিনিস গুলো দেখতে যেমন সুন্দর লাগে। তেমনি তৈরি করতেও আমার কাছে বেশ ভালো লাগে। আপনার তৈরি করা গোলাপ ফুল গাছটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ফুলগুলো দেখতে সত্যি কারের গোলাপ ফুলের মত লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ড্রাই শেয়ার করার জন্য।

 9 months ago 

ক্লে দিয়ে সব সময় অনেক সুন্দর কিছু জিনিস তৈরি করে আসছেন৷ আপনি সবসময় এরকম সুন্দর কিছু জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করে থাকেন৷ আজকেও যেভাবে আপনি ক্লে দিয়ে এত চমৎকার একটি ফুলদানি সহ গোলাপ ফুলের গাছ তৈরি করে ফেলেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এখানে এটি তৈরি করার ধাপগুলো যেভাবে খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ এটি শেষ পর্যন্ত অনেক সুন্দর দেখা যাচ্ছে৷

 9 months ago 

ক্লে দিয়ে ফুলদানীসহ গোলাপ ফুলের গাছ তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। অনেক সময় নিয়ে কাজটি করেছেন। অসাধারণ হয়েছে আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59796.72
ETH 1546.60
USDT 1.00
SBD 0.42