DIY পোস্ট - ❣️ " সহজভাবে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি "
প্রিয় বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি ডাই পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
সহজভাবে রঙিন কাগজের ফুল তৈরিঃ
বন্ধুরা,আমি আজ আবার চলে এলাম নতুন একটি পোস্ট শেয়ার করতে।আমি সব সময় চেষ্টা করি ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করতে।আজ আমি একটি ডাই পোস্ট নিয়ে হাজির হলাম।ডাই পোস্ট করতে হলে সময়ের দরকার হয়।সময় সুযোগ না হলে ডাই পোস্ট করা সম্ভব হয়না।আমি সব সময় তাজ চেষ্টা করি সময় সুযোগ হলে রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করার।আজ আমি শেয়ার করবো খুব সহজভাবে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করা।রঙিন কাগজ দিয়ে যা কিছু বানানো হয় দেখতে কিন্তু দারুন হয়।আমি আজ তিন রঙের কাগজ দিয়ে তিনটি ফুল তৈরি করেছি।আসুন ফুল তৈরি করে নেয়ার আগে এই ফুল তৈরি করতে আমার কি কি উপকরন লেগেছিল তা আগে তুলে ধরি ---
প্রয়োজনীয় উপকরনঃ
১.রঙিন কাগজ
২.গ্লু
৩.কেঁচি
কার্য প্রনালীঃ
ধাপ-১
প্রথমে আমি তিন রঙের কাগজ চিকন চিকন করে কেটে নিয়েছি।
ধাপ-২
এরপর চিকন কাগজের টুকরো তিনটি মাঝ বরাবর ভাজ করে নিলাম।
ধাপ-৩
এরপর আমি প্রতিটি কাগজ ছবির মতো করে কেটে নিলাম।
ধাপ-৪
এরপর আমি হলুদ রঙের চিকন কাগজের টুকরো গুলো পেঁচিয়ে গ্লু দিয়ে আটকে নিলাম।
ধাপ-৫
এবার আমি তিন রঙের কেটে রাখা কাগজের মাঝে হলুদ রঙের ভাজ করা কাগজটিকে রেখে ওই কেটে রাখা কাগজের টুকরোগুলো পেঁচিয়ে ভাজ করে গ্লু দিয়ে আটকে ফুল তৈরি করে নিলাম। ব্যস,হয়ে গেলো আমার সহজভাবে ফুল তৈরি করার পদ্ধতিটি।কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কমেন্ট করে জানাবেন।
উপস্থাপনা
পোস্ট বিবরন
| শ্রেণী | DIY |
|---|---|
| ক্যামেরা | SamsungA20 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | বাংলাদেশ |
আজ আর নয়।আশাকরি আমার তৈরি করা ডাই পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই রয়েছে আমার সার্থকতা।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার কোন নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
কাগজ দিয়ে খুব সুন্দর তিনটি ফুল তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা ফুল গুলো দারুন হয়েছে খুবই নিখুঁত হাতে কাজটি সম্পূর্ন করেছেন।যা দেখে ভীষণ ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
কাগজ দিয়ে ফুল তৈরি করতে অনেক ভালো লাগে। কাগজের ফুল গুলো চমৎকার এবং আকর্ষণীয় হয়েছে আপু। দারুণ লাগছে।
রঙিন কাগজ দিয়ে ভীষণ সুন্দর কিছু ফুল আপনি তৈরি করেছেন যা দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। ফুলগুলোর রং অর্থাৎ রঙিন কাগজ গুলির রং ভীষণ সুন্দর পছন্দ করেছেন আপনি। যার কারণে ফুলগুলি দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয়েছে। এত সুন্দর ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
https://x.com/shimulakter403/status/1934623970177040713?t=p06XF1PEmXtDoautapYmsA&s=19
https://x.com/shimulakter403/status/1934623650105393389?t=oZLGwwOpKqCkL7yVFpeaHQ&s=19
আজকে আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ফুল তৈরি করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে কিছু বানালে যেমন ভালো লাগে দেখতেও চমৎকার লাগে। আর আপনার বানানো এই রঙিন কাগজের ফুলগুলো ছোট বাচ্চারা ফেলে খেলাধুলা করতে খুব পছন্দ করবে। ধন্যবাদ রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার ফুল বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
রঙ্গিন কাগজ কেটে দারুণ করে কাগজের ফুল বানিয়েছেন। খুবই সুন্দর হয়েছে আপনার রঙিন কাগজের ফুল গুলো।ধাপে ধাপে রঙিন কাগজের ফুল তৈরি পদ্ধতি গুলো আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
ফুলগুলো তৈরি করা সহজ হলেও দেখতে ভীষণ সুন্দর হয়েছে। আপনার ক্রিয়েটিভিটি সত্যিই অসাধারণ। এত সুন্দর ভাবে ফুল তৈরি করার চিন্তাভাবনার দক্ষতা সবার মধ্যে থাকে না। আপনিতো সুন্দর করে সেই দক্ষতা প্রকাশ করেছেন দেখে বেশ ভালো লাগলো।
রঙিন কাগজ ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সহজভাবে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন। আপনার তৈরি করা ফুল গুলো অসাধারন হয়েছে আপু।
আপনার প্রতিভার দেখছি কোন জবাব নেই৷ খুবই সুন্দর একটি ফুল তৈরি করেছেন আপনি৷ যেভাবে আপনি রঙিন কাগজ দিয়ে তৈরি অসাধারণ কিছু ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ একই সাথে এটি তৈরি করার পদ্ধতি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন৷ একই সাথে আপনি এত সুন্দর কিছু ফুল আমাদের মাঝে শেয়ার করছেন তা দেখে মুগ্ধ হওয়া ছাড়া আর কোন উপায় নেই৷