ডাই পোস্টঃ সূর্যমুখী ফুল তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ২৫শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, বর্ষাকাল । ৯ই জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে। আজ আমি রঙ্গিন পেপার দিয়ে একটি সূর্যমুখী ফুল বানানোর কৌশল আপনাদের সাথে শেয়ার করবো। রঙ্গিন পেপার দিয়ে কোন ফুল বানালে দেখতে বেশ সুন্দর লাগে। ফুলটি বানানোর পর দেখতেও বেশ সুন্দর লাগছিলো। আর হলুদ রং এর পেপার ব্যবহার করার কারনে দেখতে আরও বেশি সুন্দর লাগছিলো। ফুলটি বানাতে আমি উপকরণ হিসেবে ব্যবহার করেছি দু'রং এর পেপার সহ আরও কিছু উপকরণ । ফুলটি আমি কিভাবে বানিয়েছি তা নিম্নে প্রদত্ত হলো। তাহলে চলুন দেখে নেয়া যাক সুর্যমূখী ফুল বানানোর কৌশলটি। আশাকরি ভালো লাগবে আপনাদের।
প্রয়োজনীয় উপকরণ
১। দু'রং এর কাগজ
২। গ্লু
৩।কাঁচি
৪।পেন্সিল
রঙ্গিন কাগজ দিয়ে সুর্যমূখী ফুল তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে হলুদ রং এর কাগজটি চিকন করে কেটে নিয়েছি।
ধাপ - ২
কাগজটিকে কয়েকটি ভাঁজ করে পেন্সিল দিয়ে একটি পাতার শেপ এঁকে নিয়েছি।
ধাপ - ৩
এরপর পেন্সিলের দাগ বরাবর কেটে নিয়েছি কাঁচি দিয়ে।দু'সাইজের কেটে নিয়েছি অবেকগুলো।
ধাপ - ৪
এবার গোল করে সাদা রং এর এক টুকরো কাগজ কেটে নিয়েছি।
ধাপ - ৫
এবার গোল করে কাটা সাদা কাগজের চারপাশে প্রথমে বড় সাইজের পাপড়ি ,ও তার উপর ছোট সাইজের পাপড়িগুলো লাদিয়ে দিয়েছি।
****ধাপ-৬
এবার খয়েরী রং এর কাগজ গোল করে কেটে নিয়েছি। কাটা খয়েরী রং এর কাগজটি পাপড়ির উপর গাম দিয়ে লাগিয়ে দিয়ে সূর্যমূখী ফুল বানানো শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি, আমার আজকে বানানো সূর্যমূখী ফুলটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
| শ্রেনী | ডাই পোস্ট |
|---|---|
| পোস্ট তৈরি | @selina 75 |
| তারিখ | ৯ই জুলাই, ২০২৬ ইং |
| মোবাইল | Redmi Note 5A |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
Sort: Trending
[-]
successgr.with (75) 6 hours ago