ডাই পোস্টঃ ঈদ কার্ড তৈরি।
ঈদ মোবারক।
সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা।
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,কেমন আছেন? আশাকরি সবাই ভালো আছেন-নিরাপদে আছেন। আমিও ভালো আছি । আজ ২৪শে জ্যৈষ্ঠ ,গ্রীষ্মকাল ১৪৩১ বঙ্গাব্দ। ৭ ই জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ ঈদ। ঈদুল আযহা। মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঈদ উৎসবকে সবার সাথে ভাগাভাগি করে নিতে আজ আমার বাংলা ব্লগের বন্ধুদের জন্য একটি ঈদ কার্ড। ঈদ মোবারক।
আজ ঈদ। মুসলিম ধর্মাবলম্বীদের ঘরে ঘরে আনন্দ। ঈদ মানেই আনন্দ-খুশি। ঈদকে ঘিরে চারপাশে ছড়িয়ে পড়েছে উৎসবের ঘ্রাণ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্যদিয়ে সারাদেশেই পালিত হচ্ছে ঈদ। ধনী গরীবের ভেদাভেদ নেই। আনন্দ সবাই। ঈদ বা কোন উৎসব মানেই এখন পরিবারের মিলন মেলা। অনেক দিন পর পাড়া-প্রতিবেশি, বন্ধু- বান্ধব্দের সাথে দেখা সাক্ষাৎ। আনন্দের মাত্রাকে দ্বিগুণ করে দেয়। আমি অবশ্য সে আনন্দ থেকে কিছুটা বঞ্চিত। ঢাকায় ঈদ করছি। তবে একবারে বঞ্চিত না। এক ভাই ও বোন ঢাকায় ঈদ করছে। ঈদের দিন তাদের সাথে দেখা হবে। তাদের সাথে প্রায় দেখা হয় কিন্তু ঈদের দিন অনেকদিন পর একসাথে হবো। সে আনন্দ কিন্তু কম নয়! সবার ঈদ আনন্দে কাটুক এই কামনা করি। বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে। ঈদ আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে একটি ঈদ কার্ড আপনাদের সাথে উপস্থাপন করবো। এখন অবশ্য ঈদ কার্ডের চল নেই। একসময় ঈদ কার্ডেই ছিল ঈদের শুভেচ্ছা জানানোর মাধ্যম। ঈদ কার্ডটি তৈরি করতে ব্যবহার করেছি কাগজ ও সাইন পেন। আশাকরি ঈদ কার্ডটি আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
১।বিভিন্ন রং এর কাগজ
২। গ্লু
৩।পেন্সিল
৪।জেল পেন
৫।কাঁচি
৬।রাবার
৭।স্কেল
৮।সোনালী জড়ি
ঈদ কার্ড তৈরির ধাপ সমূহ
ধাপ - ১
প্রথমে হলুদ রং এর কাগজটি দু'ভাঁজ করে নিয়েছি ঈদ কার্ড বানানোর জন্য।
ধাপ - ২
লাল রং এর কাগজ দিয়ে একটি চাঁদ কেটে নিয়েছি।
ধাপ - ৩
কাটা চাঁদটি হলুদ রং এর কাগজের উপর গাম দিয়ে লাগিয়ে দিয়েছি। এবং চাঁদের মধ্যে একটি গম্বুজ ও মিনার এঁকে নিয়েছি পেন্সিল দিয়ে। এরপর পান্সিলের দাগগুলোর উপর গোলাপী রং জেল পেন দিয়ে দাগ দিয়ে নিয়েছি।
ধাপ - ৪
গ্লু দিয়ে সোনালী রং এর গুড়া জরি চাঁদের চারপাশে ও ভিতরে লাগিয়ে দিয়েছি। এবং খালি জায়গাতেও লাগিয়ে দিয়েছি।সেই সাথে কার্ড এর উপরের দু' কোনায় কিছু ডিজাইন করে নিয়েছি।
ধাপ - ৫
এরপর জেল পেন দিয়ে কার্ডের উপরে ঈদ মোবারক লিখে কার্ড বানানো শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি আমার আজকে রঙ্গিন কাগজ দিয়ে বানানো ঈদ কার্ডটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ বিকাল।
পোস্ট বিবরণ
| শ্রেনী | ডাই পোস্ট |
|---|---|
| পোস্ট তৈরি | @selina 75 |
| তারিখ | ৩০শে মে, ২০২৫ ইং |
| মোবাইল | Redmi Note 5A |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
ঈদ মোবারক আপু 🌙🌸 আপনার হাতের তৈরি ঈদ কার্ডটি সত্যিই অপূর্ব হয়েছে। এত যত্ন করে প্রতিটি ধাপ আলাদা করে তুলে ধরেছেন দেখে মুগ্ধ হয়েছি। রঙের সমন্বয়, চাঁদের নকশা, সোনালি জড়ির ব্যবহার।সবকিছু মিলিয়ে এটি একটি শিল্পকর্মই বলা যায়। এখনকার দিনে ডিজিটাল কার্ডের ভিড়ে এমন হাতে তৈরি কার্ড সত্যিই এক অন্যরকম ভালো লাগা এনে দেয়। আপনার সৃজনশীলতা এবং উপস্থাপন ভঙ্গি বরাবরের মতোই অসাধারণ।অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এমন চমৎকার একটি কারুকার্য ভাগ করে নেওয়ার জন্য।
ঠিক তাই ।এ ধরনের হাতের তৈরি কার্ড এর মধ্যে অন্য রকম ভালো লাগে জড়িয়ে রয়েছে। ধন্যবাদ আপু।
ঈদ মোবারক আপু। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ঈদ কার্ড তৈরি করেছেন। আপনার তৈরি করা কার্ড টি অসাধারণ হয়েছে আপু। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো।
অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।
ঈদ উপলক্ষে আপনার তৈরি করা কার্ডটি বেশ সুন্দর হয়েছে দেখতে। একদম অন্যরকম এবং ইউনিক ভাবে আপনি তৈরি করেছেন কার্ডটি। সুন্দরভাবে কারুকার্য ও সম্পন্ন করেছেন দেখে ভীষণ ভালো লাগলো।
আমার বানানো কার্ডটি যে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। চেস্টা করেছি সুন্দর করে বানাতে। ধন্যবাদ আপু।
ঈদ মোবারক আপু। ঈদ উপলক্ষে দারুন একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। শুভেচ্ছা কার্ডটি দেখতে খুব সুন্দর হয়েছে। কার্ড তৈরি করার সম্পূর্ণ প্রসেস ধাপে ধাপে শেয়ার করে নিয়েছেন দেখে ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ।
আমার চেস্টা যে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
প্রথমে আপনাকে জানাই ঈদ মোবারক। ঈদ উপলক্ষে আপনি অনেক সুন্দর একটি কার্ড তৈরি করেছেন। ভীষণ সুন্দর হয়েছে দেখতে। অনেক সুন্দর একটি দক্ষতা আপনি প্রকাশ করেছেন। এই কার্ডটিতে আপনি অনেক সুন্দর করে রংয়ের ব্যবহার এবং কারুকার্য করেছেন তাই দেখতে আরো সুন্দর লাগছে।
উৎসাহ মূলক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
https://x.com/selina_akh/status/1931277977586950368
Link
https://x.com/selina_akh/status/1931380020678967730
https://x.com/selina_akh/status/1931380851859972169
https://x.com/selina_akh/status/1931381378039402965
প্রথমে আপনাকে জানাই ঈদের শুভেচ্ছা৷ ঈদ মোবারক৷ যেভাবে আপনি আজকে সুন্দর ঈদ কার্ড তৈরি করে ফেলেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে আপনি এই ঈদ কার্ড তৈরি করার ধাপগুলো যেভাবে সুন্দরভাবে শেয়ার করেছেন৷ তা যেরকম অসাধারণ দেখা যাচ্ছে৷ একই সাথে এখানে শেষ পর্যন্ত এটি তৈরি করার পরে এটি দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷
সহজেই যাতে যে কেউ তৈরির ধাপগুলো বুঝতে পারে ,সেটাই দেখানোর চেস্টা করেছি। ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।