রঙিন কাগজ কেটে নকশা তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন ? আশা করি ভাল আছেন সবাই । আমিও ভাল আছি ।

আজ ১৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ,২৯ মার্চ ২০২৩ খ্রীস্টাব্দ,০৬ রমজান, ১৪৪৪ হিজরি। সহি সালামতে ৬টি রোজা শেষ হলো। বন্ধুরা, প্রিয় আমার বাংলা ব্লগে,আমার নিয়মিত ব্লগিং এ একটি হাতের কাজ নিয়ে হাজির হয়েছি। আর তা হচ্ছে কাগজ কেটে নকশা তৈরি।বন্ধুরা রঙ্গিন কাগজ কেটে নকশা তৈরি করতে আমি বেশ পছন্দ করি। আগে আনুষ্ঠান মানেই রঙিন কাগজ কেটে সাজ-সজ্জার আয়োজন। কাগজের বাহারী নকশায় চোখ জুড়িয়ে যেত। যারা কাগজ কেটে নকশা তৈরি করতে পারতো,তাদেরও কদর ছিল। এখন আর কাগজ কেটে নকশা করে সাজ-সজ্জার প্রচলন নেই বললেই চলে। তবে বৈশাখের আয়োজনে চোখে পড়ে। আবার শহরে এখন অনেকেই পুরোনো আদলে সাজ-সজ্জার চেষ্ঠা করছে। বন্ধুরা, আমি আজকের জন্য যে নকশাটি করেছি সেজন্য রঙিন কাগজ, কাচি আর পেনসিলের প্রয়োজন হয়েছে।তাহলে চলুন বন্ধুরা , ধাপে ধাপে দেখে দেখে নেয়া যাক,কিভাবে কাগজ কেটে একটি সুন্দর নকশা তৈরি করলাম।

10.jpg

উপকরণ

12.jpg

১। রঙ্গিন কাগজ
২।পেন্সিল
৩। কাচি

১ম ধাপ

1.jpg

প্রথমে ১১ইঞ্চি বাই ৬ইঞ্চি সাইজের এক টুকরো রঙ্গিন কাগজ নিতে হবে।

২য় ধাপ

2.jpg

3.jpg

4.jpg

এরপর কাগজটি ছবির মত করে ভাজ করে নিতে হবে।

৩য় ধাপ

5.jpg

এরপর কাগজটিতে ডিজাইন একে নিতে হবে।যে ডিজাইন করতে চাচ্ছি।

৪র্থ ধাপ

6.jpg

এ ধাপে একে নেয়া ডিজাইন অনুযায়ী কেটে নিতে হবে । ছবিতে যে অংশগুলো ডিপ কাল করা আছে সেগুলো কেটে বাদ দিতে হবে।

৫ম ধাপ

11.jpg

7.jpg

8.jpg

9.jpg

কাগজটি কেটে নেয়ার পর ভাজগুলো খুলে নিলেই তৈরি হয়ে যাবে একটি সুন্দর ডিজাইন।

উপস্থাপনা

13.jpg

বন্ধুরা,কেমন লাগলো আমার আজকের হাতের তৈরি কাজটি? আশাকরি রঙ্গিন কাগজ কেটে তৈরি ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে । আপনি ও আপনার পরিবারের সুস্থ্যতা কামনা করে আজকের মত বিদায়। এই রোজায় নিজে সুস্থ্য থাকুন ও পরিবারের সবাইকে সুস্থ্য রাখুন।

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

মোবাইল ফটোগ্রাফিঃ এ১০
Sort:  
 3 years ago 

আপনার হাতের কাজটি খুবই সুন্দর হয়েছে আপু। নকশাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আমিও মাঝে মাঝে এ ধরনের নকশাগুলো শেয়ার করে থাকি। ঠিক বলেছেন আপু আস্তে আস্তে পুরনো দিনের সাজ সজ্জা গুলো আবারো দেখা যাচ্ছে।

 3 years ago 

বর্ত্মানে আবার বিভিন্ন অনুষ্ঠানে এ ধরনের কাগজ কেটে সাজাতে দেখা যাচ্ছে। অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি নকশা আজ শেয়ার করেছেন আপু। আমার কাছে খুব ভাল লেগেছে।আপনি ধাপগুলো খুব সুন্দর করে তুলে ধরেছেন। আপনার উপস্থাপনা খুব ভাল হয়েছে।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ কেটে নকশা তৈরি করার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। বর্তমান সময়ে এই ধরনের নকশা গুলোর প্রচলন কমিউনিটিতে খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। এগুলো তৈরি করতে কম সময় লাগলেও দেখতে অনেক ভালো লাগে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসাধারণ ছিল আপনার এত সুন্দর একটি পোস্ট। আমার তো খুবই ভালো লেগেছে এত সুন্দর ভাবে কাগজ কেটে নকশা করা দেখে। আপনি খুব দারুণভাবে উপস্থাপন করেছেন কাগজের নকশা টি। আশা করি এভাবে আরো অনেক কিছু আমাদের মাঝে উপস্থাপন করবেন আপনি।

 3 years ago 

আমি চেস্টা করেছি ভাইয়া । অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64692.55
ETH 1867.99
USDT 1.00
SBD 0.38